HelloBizer

HelloBizer We help entrepreneurs, brands, and enterprises succeed with innovative strategies & creative concepts. "Welcome to One-Stop Business Service Provider Firm!

HelloBizer is a multi-faceted company on a mission to provide expert business support services. We are dedicated to helping entrepreneurs and small business owners succeed by providing comprehensive, tailored solutions for all their business needs. Our One-Stop Business Service Provider Firm is the perfect solution for entrepreneurs who are looking to streamline their business operations and save

time and money. By offering a full range of services under one roof, we eliminate the need for business owners to navigate multiple providers and coordinate different services. HelloBizer was founded by two young and creative entrepreneurs with a team of talented and creative individuals works with brands, enterprises, and individuals to develop data-driven strategies, creative concepts, and successful campaigns that drive growth and success. With a focus on providing reliable, one-stop solutions to businesses of all sizes, we are particularly dedicated to serving SME businesses. Our Concerns-
Page Expert
E-Business Expert
“সবার জন্য ওয়েবসাইট” project by HelloBizer

Our services are wide-ranging, and we are dedicated to providing entrepreneurs with a one-stop solution to support their business journey. Our services include:

❍ Graphic Design: From logo design to brand identity creation, and ad creative design, we offer a range of graphic design services to help you build your brand.


❍ Motion Graphics & Video: From 2D and 3D animation video creation to video editing and production, we help you bring your ideas to life.


❍ Branding & Marketing: Our branding and marketing services range from brand awareness creation and lead generation to SEO, SMS marketing, email marketing, influencer marketing, and social media marketing.


❍ Social Media Presence Creation: Whether you need help setting up a page or optimizing your LinkedIn business page, we can help you build your online presence.


❍ Social Media & Web Maintenance: Our monthly social media and web maintenance services help you keep your online presence up to date and relevant.


❍ Web Development: We offer a range of web development services, including web design, e-commerce websites, organization websites, and more.


❍ App Development: Whether you need a custom mobile app or help developing an existing one, we can help.


❍ Software Solutions: From software development to point of sales systems and enterprise resource planning software, we provide a range of software solutions to help streamline your operations.


❍ Legal Supports: In addition to our digital services, we also provide legal support to help you establish your business and ensure it is in compliance with all necessary regulations.


At HelloBizer, we believe that the key to long-term success lies in the combination of our expertise and enthusiasm, and we are dedicated to helping our clients achieve their goals. So, if you're looking for a partner to help grow your business, look no further than HelloBizer.

শুভ নববর্ষ  🥁সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা ♥️
14/04/2026

শুভ নববর্ষ 🥁
সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা ♥️

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে।এই ঈদ আপনার পরিবারে নিয়ে আসুক অনাবিল আনন্দ, ভালোবাসা। ♥️ঈদ মোবারক। 🌙
20/03/2026

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে।
এই ঈদ আপনার পরিবারে নিয়ে আসুক অনাবিল আনন্দ, ভালোবাসা। ♥️
ঈদ মোবারক। 🌙

15/02/2026

প্রোডাক্টের প্রাইস কমালেই সেল বেড়ে যাবে ⁉
( যারা বিজনেস করছেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট) 💯

প্রাইসের এই ভুলটা অনেক উদ্যোক্তাই করে - বিশেষ করে নতুনরা।

আপনি যদি ভাবেন,
- “অমুক ব্র্যান্ড ১৪৯০ টাকায় দিচ্ছে, আমি ১২৯০ করলেই কাস্টমার আমার কাছে আসবে”

তাহলে আপনি একটা বিপজ্জনক খেলায় নামছেন - এটাকে বলে Price War। ❌

এই যুদ্ধে দয়া করে নামবেন না।
কারণ এখানে আসলে কেউ জেতে না।

শুধু প্রফিট কমে,
ব্র্যান্ডের ভ্যালু কমে,
আর এক সময় বিজনেসটাই হুমকির মুখে পড়ে। 💯

কারণ সত্যিটা হলো -
মানুষ শুধু কম দামে প্রোডাক্ট কিনে না,
মানুষ কিনে ভ্যালু।

একটা প্রশ্ন করি -
আপনি কি কখনো এমন কোনো প্রোডাক্ট কিনেছেন, যা আপনার কোনো সমস্যার সমাধানই দেয়নি?
কেনেননি, রাইট? 🤔

📌 একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই চলুন -

ধরুন, দুইটা জামার ব্র্যান্ড আছে।

একটা শুধু লিখছে -
“প্রিমিয়াম লন থ্রি-পিস। সফট ফেব্রিক। ট্রেন্ডি কালার। ডিসকাউন্ট আছে।”

আরেকটা ব্র্যান্ড লিখছে -
“অফিসগামী নারীদের জন্য লাইটওয়েট, সারাদিন আরামদায়ক, ঘাম কম হবে এমন ফেব্রিক। ওড়নাটার সাইজ ও ম্যাটেরিয়াল এমন - বারবার স্লিপ করবে না।

◾ রেগুলার সাইজ নিয়ে কনফিউশন দূর করতে ডিটেইল সাইজ গাইড।

◾ প্লাস সাইজও অ্যাভেইলেবল।

◾ সাথে স্টাইলিং টিপস - কিভাবে একই ড্রেস দিয়ে ৩টা অফিস লুক তৈরি করবেন।”

😃 এখন বলুন তো -
দ্বিতীয় ব্র্যান্ডটা কি শুধু জামা বিক্রি করছে?

উত্তর - না।

❤ তারা সমাধান দিচ্ছে -

✔ “আমার সাইজ হবে তো?” - এই ভয়
✔ “সারাদিন পরলে অস্বস্তি হবে না তো?” - এই দুশ্চিন্তা
✔ “এইটা পরে আমাকে কেমন লাগবে?” - এই অনিশ্চয়তা

মানে তারা শুধু কাপড় বিক্রি করছে না।
তারা দিচ্ছে - কনফিডেন্স, কমফোর্ট, ক্ল্যারিটি।🔥

এখন আপনার প্রোডাক্ট যদি শুধু “জামা” হয়,
তাহলে আপনাকে কম দাম দিয়ে বিট করার চেষ্টা চালিয়েই যেতে হবে।

কিন্তু আপনি যদি শুধু কাপড় বা জামা বিক্রি না করে বরং -

👉 নির্দিষ্ট লাইফস্টাইলের জন্য প্রোডাক্ট ডিজাইন করেন
👉 নির্দিষ্ট সমস্যার সমাধান করেন
👉 কাস্টমারের ভয় দূর করার সিস্টেম তৈরি করেন

তাহলে মানুষ শুধু দাম দেখে কিনবে না,
ভ্যালু দেখে কিনবে। 💎

মনে রাখবেন -

লো প্রাইস মানেই লো মার্জিন।
লো মার্জিন মানেই কম প্রফিট।
কম প্রফিট মানেই এক সময় ক্লান্তি, হতাশা, এমনকি বিজনেস বন্ধ হয়ে যাওয়া।

📌 কিন্তু ভ্যালু-ভিত্তিক বিজনেস?

✔ প্রফিটেবল
✔ ব্র্যান্ডিং স্ট্রং
✔ সাস্টেইনেবল

অনেকেই এই জায়গাটা না বোঝার কারণেই বছরের পর বছর স্ট্রাগল করেন। 😥

🚀 এই জায়গাতেই অনেক উদ্যোক্তার মাইন্ডসেট শিফট হয়েছে আমাদের Sales Booster Workshop-এ জয়েন করার পর, আলহামদুলিল্লাহ্‌।

ওয়ান-টু-ওয়ান সেশনগুলোতে অনেকেই শেয়ার করেছে -

◾ “আমি এতদিন ভাবতাম কী বিক্রি করবো, এখন বুঝেছি কার সমস্যা সমাধান করবো।”

◾ “আমি প্রাইস কমাতে কমাতে নিজেই লস খাচ্ছিলাম। এখন বুঝেছি আমার ভ্যালু কোথায় বাড়াতে হবে।”

◾ কেউ আবার বুঝেছে,
তার প্রোডাক্ট সিলেকশনই ভুল ছিল - শুধু ট্রেন্ড দেখে বিজনেস শুরু করেছিল, সমস্যা দেখে না।

আলহামদুলিল্লাহ্‌, ওয়ার্কশপের পর তারা সেটা ঠিক করেছে।

Sales Booster Workshop-এ আমরা শুধু শ্যালো সেল বাড়ানোর ট্রিকস শেখাই না। আমরা ক্লিয়ার করি পুরো বিজনেস মডেল -
আর ভ্যালু-বেইজড, সাস্টেইনেবল বিজনেস কিভাবে তৈরি করতে হয়।

🎯 আজকের লেখাটা একটা সত্য দিয়ে শেষ করি -

দামে সবসময় কেউ না কেউ আপনার থেকে কম দিবে।
কিন্তু ভ্যালুতে আপনাকে রিপ্লেস করা কঠিন।

😊 তো বলুন —
আপনি কি এখনো শুধু প্রোডাক্ট বেচছেন?
নাকি সত্যি সত্যি সমাধান তৈরি করছেন?

(আর হ্যাঁ, অনেক দিন পর বিজনেস নিয়ে ডিটেইলস লিখলাম। কে কে চান এমন লেখা আরও আসুক? কমেন্টে জানাতে পারেন। ❤)

© Nayna Naima
Business & Freedom coach- Bizers Academy
Movement Architect- Her Freedom Movement

🎉 Happy New Year 2026 from HelloBizer! 🎉নতুন বছর মানেই নতুন সুযোগ, নতুন চ্যালেঞ্জ এবং নতুন অর্জনের পথ।২০২৬-এ আপনার স্বপ্...
01/01/2026

🎉 Happy New Year 2026 from HelloBizer! 🎉

নতুন বছর মানেই নতুন সুযোগ, নতুন চ্যালেঞ্জ এবং নতুন অর্জনের পথ।

২০২৬-এ আপনার স্বপ্নকে আরও কাছে নিয়ে আসার জন্য আমরা আছি আপনার পাশে। ❤

চলুন একসাথে স্বপ্ন গড়ি ! 💡🚀

এ দেশ আমাদের গর্ব- এ বিজয় আমাদের প্রেরণা।নতুন বাংলাদেশ বিনির্মানে আমরা আছি আপনাদের পাশে। 💙সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ...
16/12/2025

এ দেশ আমাদের গর্ব- এ বিজয় আমাদের প্রেরণা।
নতুন বাংলাদেশ বিনির্মানে আমরা আছি আপনাদের পাশে। 💙

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 🇧🇩

বাংলালিংক শুধু লোগো বদলায়নি- লোগো বদলানোর মাধ্যমে তারা আবার প্রমাণ করেছে,“মানুষ শুধু লোগো দেখে না, লোগো মানুষকে একটা অনু...
30/11/2025

বাংলালিংক শুধু লোগো বদলায়নি- লোগো বদলানোর মাধ্যমে তারা আবার প্রমাণ করেছে,
“মানুষ শুধু লোগো দেখে না, লোগো মানুষকে একটা অনুভূতি দেয়।”

বাংলালিংকের লোগো চেইঞ্জ হওয়াতে পুরো দেশ ডিসকাশন, জাজমেন্টে মেতে উঠেছে। কিন্তু কেন?

কারণ লোগো হল ব্র্যান্ডের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী পরিচয়।

লোগো কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন বাংলালিংকের লোগো মানুষকে আলোচনায় টেনে এনেছে এই বিষয়টি আজকে একটু বোঝাবো-

✅ ১. লোগো মানুষকে প্রথম সেকেন্ডে ব্র্যান্ডের প্রতি আস্থা দেয়

বাংলালিংকের লোগো আপডেট দেখার পর মানুষ প্রথমেই ভেবেছে -
“ওরা কি প্রগ্রেস করছে? ওরা কি করতে যাচ্ছে নতুন?

এদের প্রতি মানুষের যে আস্থা ছিলো সেটা প্রথমেই একটু ধাক্কা লেগেছে এই চেইঞ্জ হওয়াতে।

২. লোগো ব্র্যান্ডকে ভিড় থেকে আলাদা করে দেয়

বাংলালিংকের আগের লোগোতে -
যখনই ডোরাকাটা কমলা রঙটা দেখতাম, দূর থেকে বুঝে ফেলতাম এটা বাংলালিংক।

এটাই ব্র্যান্ড রিকগনিশন।

স্টারবাকস, নাইক, অ্যাপল- এরা লোগো দিয়ে বাজারে নিজেদের আলাদা করেছে।

একটা ভালো লোগো এক সেকেন্ডেই বলে দেয়:
“এই ব্র্যান্ড অন্যদের মতো না।”

৩. লোগো শুধু ডিজাইন না- ইমোশন তৈরি করে

মানুষ আজ বাংলালিংকের নতুন লোগো নিয়ে আলোচনা করছে কেন?

কারণ পুরোনো লোগোর সাথে একটা ইমোশনাল কানেকশন ছিল।
ছোটবেলা, প্রথম সিম, প্রথম ফোন- অনেক স্মৃতি।

এখন হঠাৎ নতুন কিছু এলে মানুষ একটু শকড হয়- এটাই নরমাল।
পাঠাও ও দারাজের ক্ষেত্রেও একই ঘটনা হয়েছিল।

লোগো যত পুরোনো, ইমোশন তত গভীর।

৪. ভালো লোগো ব্র্যান্ডের ভ্যালু ও স্টোরি দেখায়

বাংলালিংকের নতুন লোগো শুধু “ডিজাইন চেঞ্জ” না।
এটা ভালোবাসার আকৃতির মতো আইকন + ট্যাগলাইন “আপনার জন্য”-
মানে তারা বোঝাতে চেয়েছে “আমরা কেয়ার করি। আমরা আপনাকে সাপোর্ট করি।”

এভাবেই একটা লোগো তখনই শক্তিশালী হয় যখন সেটার মধ্যে ব্র্যান্ড স্টোরি লুকানো থাকে।

৫. লোগো ব্র্যান্ডকে সব জায়গায় রিপ্রেজেন্ট করে

ওয়েবসাইট, অ্যাপ, প্যাকেট, বিলবোর্ড-
যেখানে-যাই দেখুন, লোগো একই থাকে।

এই একরূপতা ব্র্যান্ডকে মানুষের মাথায় স্থায়ী করে দেয়।

একবার মাথায় গেঁথে গেলে মানুষ ভুলতে পারে না।

৬. ভালো লোগো প্রিমিয়াম অনুভূতি তৈরি করে

একই স্কিনকেয়ার পণ্য-
ব্র্যান্ডিংসহ দেখে মানুষ ভাবে “এটা ভালো হবে।”
ব্র্যান্ডিং ছাড়া দেখলে দাম কম হলেও আস্থা আসে না।

আবার আমরা Apple এর পণ্য বেশি দামে কিনি- কারণ তারা ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে।

এই ভ্যালু তৈরি হয় লোগো + ব্র্যান্ড পরিচয় দিয়ে।

৭. লোগো হলো ব্র্যান্ডের লং-টার্ম আইডেন্টিটি

একবার সেট হয়ে গেলে বছরের পর বছর সেই লোগো মানুষকে প্রতিনিধিত্ব করে।

এ কারণে যেকোনো লোগো পরিবর্তনের সিদ্ধান্ত খুব বড় ব্যাপার।

আজ বাংলালিংক যেটা করেছে, সেটা শুধু ডিজাইন আপডেট নয়-
তাদের ব্র্যান্ড আইডেন্টিটির রিসেট।

আর আমরা এত আলোচনা করছি কারণ
ইমোশন + হঠাৎ পরিবর্তন তাই মানুষের কৌতূহল + রিঅ্যাকশন এত।

মোটকথা হলো লোগো ছোট- কিন্তু তার কাজ বিশাল।
এটা ব্র্যান্ডের পরিচয় , ইতিহাস, গল্প, বিশ্বাস- সবকিছু বহন করে।

আপনার কাছে বাংলালিংকের কোন লোগোটা বেশি ভালো লাগছে?
রিয়্যাক্ট দিয়ে জানিয়ে দিন। 🧡

Gari Pedia একটি ইনফোটেইনমেন্ট প্ল্যাটফর্ম যা গাড়ি, সেফটি, টেকনিক্যাল ফ্যাক্টস থেকে শুরু করে রিভিউ- সবকিছু সঠিক তথ্য দিয়ে...
29/11/2025

Gari Pedia একটি ইনফোটেইনমেন্ট প্ল্যাটফর্ম যা গাড়ি, সেফটি, টেকনিক্যাল ফ্যাক্টস থেকে শুরু করে রিভিউ- সবকিছু সঠিক তথ্য দিয়ে গাইড করে।

এই লোগো ডিজাইনে আমাদের লক্ষ্য ছিল এক বাক্যে ব্র্যান্ডের সারমর্ম বলা:
“সঠিক তথ্য, নিরাপদ সিদ্ধান্ত।”

📌 Gari Pedia (Logo Story)

১. স্টিয়ারিং হুইল (The Steering Wheel) ⚙️

এই চিহ্নটি বোঝায় দিকনির্দেশনা, নিয়ন্ত্রণ, সঠিক পথ।
এটি জানায়- Gari Pedia শুধু তথ্য দেয় না, ব্যবহারকারীকে সঠিক গন্তব্যে পৌঁছানোর পথও দেখায়।

২. লাইট বাল্ব বা আইডিয়া (The Idea Bulb) 💡

স্টিয়ারিং হুইলের ভেতর বাল্ব তৈরি করা হয়েছে যেন বোঝায়- জ্ঞান + দিকনির্দেশনা = সঠিক সিদ্ধান্ত।

এটি প্ল্যাটফর্মটির উদ্দেশ্যকে আরো স্পষ্ট করে:
ভুল ধারণা ভাঙা, সত্যিকারের তথ্য দেওয়া, সচেতন সিদ্ধান্তে সহায়তা করা।

৩. রঙের শক্তি (Color Psychology) 🔴🟢

কমলা/লাল: গতি, সতর্কতা, টাইমলি ইনসাইট
সবুজ: নিরাপত্তা, আস্থা, সঠিক সংকেত

এই দুই রঙ একসাথে একটি বার্তা দেয়-
“দ্রুত কিন্তু নিরাপদ সিদ্ধান্ত- Gari Pedia আপনার পাশে আছে।”

🕵🏻‍♀️ Hellobizer Insight (আপনার ব্র্যান্ডের জন্য)

একটা ভালো লোগো শুধুই আকর্ষণীয় নয়-
এটা আপনার ব্র্যান্ডের উদ্দেশ্যকে শব্দ ছাড়া বলার ক্ষমতা রাখে।

তাই নিজেকে তিনটি প্রশ্ন করুন:
✔ আপনার লোগো কি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মূল কাজটা দেখাতে পারে?
✔ আপনার লোগো কি গ্রাহকের মনে আস্থা তৈরি করে?
✔ আপনার লোগো কি কোনো আবেগ বা অনুভূতি জাগায়?

যদি না পারে-
তাহলে সময় এসেছে আপনার ব্র্যান্ড আইডেন্টিটি নতুনভাবে গড়ার।

আপনার লোগো যদি আপনার ব্র্যান্ডের সঠিক গল্প না বলে-
👉তাহলে Hellobizer কে এখনই ইনবক্স করুন।


মাসুমা আক্তার আপু তার ফিডব্যাক শেয়ার করেছেন আমাদের সাথে। তার প্রতিটি শব্দ আমাদের মনে করিয়ে দেয়-  Her Freedom Movement শু...
25/11/2025

মাসুমা আক্তার আপু তার ফিডব্যাক শেয়ার করেছেন আমাদের সাথে।

তার প্রতিটি শব্দ আমাদের মনে করিয়ে দেয়-
Her Freedom Movement শুধু একটি প্রোগ্রাম নয়,
এটা সেই জায়গা যেখানে একজন নারী নিজের সামর্থ্য, স্বপ্ন আর দিকনির্দেশনা নতুন করে খুঁজে পান।

এই ফিডব্যাক আমাদের কাজের প্রতি আরও প্রতিশ্রুতিবদ্ধ করে তোলে।
আর সত্যি বলতে, এই ধরনের ফিডব্যাকই মনে করিয়ে দেয় why we do what we do.

যখন একজন নারী নিজের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন—
ওটাই আমাদের আসল জয়। 💙

Thank you Masuma apu for trusting the journey, learning with heart, and being part of our Her Freedom Movement. 💪

👉 See the full feedback in the photo.

17/11/2025

মানুষের প্রবলেম বোঝা ছাড়া সেল করা যায় না।

আপনার প্রোডাক্ট মানুষের কোন সমস্যার সমাধান করছে?🤔

মেসেঞ্জারে চলে এলো Meta AI !ফেসবুক মেসেঞ্জারে এখন Meta AI ব্যবহার করা যাচ্ছে। আপনি আপনার মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে Meta ...
17/11/2025

মেসেঞ্জারে চলে এলো Meta AI !

ফেসবুক মেসেঞ্জারে এখন Meta AI ব্যবহার করা যাচ্ছে। আপনি আপনার মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে Meta AI-এর সাথে চ্যাট করতে, প্রশ্ন জিজ্ঞাসা করতে, তথ্য জানতে এবং এমনকি ছবি তৈরি করতেও পারবেন।

✅ কী কী করতে পারবেন?
- তাত্ক্ষণিক উত্তর ও তথ্য পেতে পারবেন।
- বিভিন্ন বিষয়ে আইডিয়া বা পরামর্শ নিতে পারবেন।
- সহজেই ছবি তৈরি করতে পারবেন (Image Generation)।

আপনার মেসেঞ্জার অ্যাপটি আপডেট করুন এবং এখনই চেক করুন- - আপনি এই দারুণ ফিচারটি পেয়েছেন কিনা!

নিচে কমেন্ট করে জানান, আপনি Meta AI ব্যবহার করতে পারছেন কিনা ?

16/11/2025

Shajgoj ঘোষণা করেছে- এবার তারা own beauty brand নিয়ে আরো 12টা নতুন প্রোডাক্ট লঞ্চ করবে।

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801817978329

Alerts

Be the first to know and let us send you an email when HelloBizer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HelloBizer:

Share