Graphic Solutions by A H

Graphic Solutions by A H You can find here All Graphic Solutions.

প্রিয় আসিয়া, পৃথিবীর কথা জানিনা, দেশটা অন্তত তোমার আমার জন্য না। আমার বিশ্বাস তুমি এতক্ষণে বুঝে গেছো।তুমি যখন স্ট্রেচা...
08/03/2025

প্রিয় আসিয়া,
পৃথিবীর কথা জানিনা, দেশটা অন্তত তোমার আমার জন্য না। আমার বিশ্বাস তুমি এতক্ষণে বুঝে গেছো।

তুমি যখন স্ট্রেচারে অচেতন অবস্থায় কাতরাচ্ছ তোমাকে ঘিরে ছিল কিছু মানুষ রূপী জানোয়ার যারা তোমার ভিডিও করে প্রচার করতে ব্যস্ত। মিডিয়া তখনো তোমার ধর্ষককের পরিচয় জানেনা, মিডিয়া তখন একটা ইভটিজারের আশ্লীল বক্তব্য প্রচারে ব্যস্ত।
তুমি আজকে যখন ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছো তখন আরও কিছু "ভিউ" ব্যবসায়ী তোমার অক্সিজেন মাস্ক পরা ভিডিও তে তোমার মৃত্যুর খবর প্রচারে ব্যস্ত, সঙ্গে "হৃদয়বিদারক" ক্যাপশন।
কালকে থেকে যতবার তোমার ভিডিও গুলো সামনে এসেছে চেষ্টা করেছি তোমাকে এড়িয়ে যাওয়ার। কারণ তোমাকে দেখলেই ওই স্ট্রেচারে নিজেকে চিন্তা করেছি, ওই অক্সিজেন মাস্ক পরা নিজের বোন কে কল্পনা করেছি।
তুমি হয়তো জানো না আজকে "নারী দিবস"। সকাল হলেই কর্পোরেট কর্মীরা নারী দিবসের বিশেষ রঙের শাড়ি পরে অফিসে যাবে। অনেকগুলো আলোচনা সভায় তোমাকে নিয়ে আলোচনাও হবে আমি নিশ্চিত। তোমার ধর্ষকের বিচার চাইবে, কেউ কেউ মোমবাতি নিয়ে রাস্তায় দাঁড়াবে।
আমি জানি এতে তোমার কাটাছেঁড়া শরীরের যন্ত্রণা কেউ কমাতে পারবে না। তোমার মতোই পূজার শরীরের যন্ত্রণা কেউ কমাতে পারে নি, উল্টে তার ধর্ষকের শুনলাম জামিন মঞ্জুর হয়েছে। আর তনুর কথা তো উচ্চারণও করা যায় না ওকে তো ভাল্লুকে খেয়েছে শুনেছি।
যাইহোক আসিয়া, আমি জানি রাষ্ট্র সবাইকে ক্ষমা করলেও তুমি কাউকে ক্ষমা করবে না। শুধু জীবনে কোনোদিন কেউ- নারী দিবসের শুভেচ্ছা জানাতে আসলে "থু থু" দিয়ে চলে আসবে।
ভালো থেকো আসিয়া, পরের জন্মে আমি তুমি আমরা নিশ্চয়ই একটা রূপকথার রাজ্যে জন্ম নেবো, ঠিকাছে?

8 March - World Women's Day.
©

💥 Social Media Post Template 💥✅ বর্তমানে যে কোনো ব্যবসাই প্রসারের ক্ষেত্রে প্রিমিয়াম সোশাল মিডিয়া পোস্টের কোনো জুরি নেই।...
27/08/2024

💥 Social Media Post Template 💥

✅ বর্তমানে যে কোনো ব্যবসাই প্রসারের ক্ষেত্রে প্রিমিয়াম সোশাল মিডিয়া পোস্টের কোনো জুরি নেই। আপনার যে কোনো প্রোডাক্ট এর সেল বাড়াতে প্রয়োজন প্রিমিয়াম কোয়ালিটির সোশাল মিডিয়া পোস্ট বা টেমপ্লেট। তাই দেরি না করে অর্ডার করে ফেলুন আপনার ব্যবসার জন্য সোশাল মিডিয়া পোস্ট এর ডিজাইন।

আমাদের আরো সার্ভিস সমূহ হল :

🔷 কভার ফটো ডিজাইন
🔷 বিজনেস লোগো ডিজাইন
🔷 চাকরির ছবি এবং সিগনেচার
🔷 ইমেজ এডিটিং
🔷 মাসকট লোগো ডিজাইন(গেমিং, ই-স্পোর্টস লোগো)
🔷 বিজনেস কার্ড ডিজাইন
🔷সোশ্যাল সাইট এর জন্য
ব্যানার

🔷 ইউটিউব থাম্বনেইল ডিজাইন
🔷 Memo বা Invoice ডিজাইন
🔷 ব্রশিওর (Brochure) ডিজাইন(bifold, trifold)
🔷 টি শার্ট ডিজাইন
🔷Printing ডিজাইন (Flyer, banner, X-banner, poster, CV, and more)
🔷মেনু ডিজাইন
🔷বইয়ের কভার ডিজাইন

গ্রাফিক ডিজাইনে যেকোন সার্ভিস পেতে আমাদের সাথে যোগাযোগ করুন
✒️বিশেষ দ্রষ্টব্য:গ্রাফিক ডিজাইনের যে কোন কাজের জন্য আপনাকে অগ্রিম 50%পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে

👉অর্ডার কনফার্ম করার পর আমরা ২/৩ টা ডিজাইন করে আপনাকে দিব। এই গুলোর মধ্যে আপনি যেটা পছন্দ করবেন সেটা আপনাকে ডেলিভারি দেওয়া হবে।
👉আর আপনার যদি কোন সংশোধনী থাকে ( যেমন রঙ, অক্ষর ডিজাইন ও অন্যান্য) সেগুলা ও ঠিক করে যে ডেলিভারি করা হবে।

✍️আমরা JPG, PNG, Ai, PSD,EPS,SVG,3D file আপনাকে ইমেইল এর মাধ্যমে পাঠিয়ে দিব । আপনার ডিজাইন করতে আমাদের ১/২ দিন সময় লাগতে পারে।
সার্ভিস নিতে ইনবক্সে যোগাযোগ করুন


নতুন দেশের নতুন সড়কে নতুন নায়কেরা।Bangladesh 2.0❤️GenZ✊
11/08/2024

নতুন দেশের নতুন সড়কে নতুন নায়কেরা।
Bangladesh 2.0❤️
GenZ✊

Social Media Post Design - Product Manupulation.For mone information Inbox UsE-mail - graphicsolutions.ah@gmail.com     ...
09/08/2024

Social Media Post Design - Product Manupulation.
For mone information Inbox Us
E-mail - [email protected]

Social Media Post Design - SneakersFor mone information Inbox UsE-mail - graphicsolutions.ah@gmail.com
09/08/2024

Social Media Post Design - Sneakers

For mone information Inbox Us
E-mail - [email protected]

🎉 Graphic Solutions দিচ্ছে গ্রাফিক ডিজাইনের উপর বিশেষ ছাড়😊😊🔥এবার গ্রাফিক ডিজাইন করুন বাজেটের মধ্যেই🔥🔥🔥🔥 Social Media Po...
06/08/2024

🎉 Graphic Solutions দিচ্ছে গ্রাফিক ডিজাইনের উপর বিশেষ ছাড়😊😊
🔥এবার গ্রাফিক ডিজাইন করুন বাজেটের মধ্যেই🔥

🔥🔥🔥 Social Media Post Design 🔥🔥🔥

গ্রাফিক ডিজাইনে যেকোন সার্ভিস পেতে আমাদের সাথে যোগাযোগ করুন
✒️বিশেষ দ্রষ্টব্য:গ্রাফিক ডিজাইনের যে কোন কাজের জন্য আপনাকে অগ্রিম 50%পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে
👉অর্ডার কনফার্ম করার পর আমরা ২/৩ টা ডিজাইন করে আপনাকে দিব। এই গুলোর মধ্যে আপনি যেটা পছন্দ করবেন সেটা আপনাকে ডেলিভারি দেওয়া হবে।
👉আর আপনার যদি কোন সংশোধনী থাকে ( যেমন রঙ, অক্ষর ডিজাইন ও অন্যান্য) সেগুলা ও ঠিক করে যে ডেলিভারি করা হবে।
✍️আমরা JPG, PNG, Ai, PSD,EPS,SVG,3D file আপনাকে ইমেইল এর মাধ্যমে পাঠিয়ে দিব । আপনার ডিজাইন করতে আমাদের ১/২ দিন সময় লাগতে পারে।
সার্ভিস নিতে ইনবক্সে যোগাযোগ করুন

|||  শোকের মাস জুলাই |||বাংলাদেশের ইতিহাসে কোটা সংস্কারসংক্রান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রক্তাক্ত ও শোকাবহ জুলাই হিসে...
03/08/2024

||| শোকের মাস জুলাই |||

বাংলাদেশের ইতিহাসে কোটা সংস্কারসংক্রান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রক্তাক্ত ও শোকাবহ জুলাই হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ছাত্র গণআন্দোলন কতটা সর্বব্যাপী রূপ নিতে পারে, শাসকগোষ্ঠী তা দেখেছে। ছাত্র গণঅন্দোলন থেকে গণঅভ্যূত্থানের ঘটনা এ ভূখণ্ডে আগেও হয়েছে। কিন্তু পাকিস্তানি আমল ও স্বাধীন বাংলাদেশের সময়কালে একদিনে এত মৃত্যু এ দেশের মানুষ কখনো প্রত্যক্ষ করেনি। একদিকে আন্দোলনের ব্যাপকতা অন্যদিকে সরকারের ব্যাপক দমন-পীড়নের কৌশলে চার বছরের শিশুও বাদ পড়েনি। অধিকাংশ মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। জ্ঞাত-অজ্ঞাত মিলিয়ে এ পর্যন্ত দুই শতাধিক নিহতের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ তালিকা দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে।

ইতিহাস থেকে আমরা দেখেছি, ছাত্ররা যখন ন্যায্য কোনো দাবিতে সোচ্চার হয়েছে, সাধারণ মানুষ তাদের সাথে রাস্তায় নেমে এসেছে। দেশে দেশে যুগে যুগে অগণতান্ত্রিক সরকারকে সব সময়ই দমন পীড়নের পথ বেছে নিতে দেখা যায়। এ দেশের বিভিন্ন সরকারের ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেনি। সরকারবিরোধী রাজনৈতিক দলকে মাঠছাড়া করার প্রক্রিয়া শুরু করেছে বহুদিন থেকে। বেশ কিছু বছর যাবৎ নাগরিক সংগঠন বা মানবাধিকার সংগঠন, নারী সংগঠন, এমনকি সাংস্কৃতিক সংগঠন কর্তৃক যেকোনো অন্যায়ের প্রতিবাদে আয়োজিত সভা-সমাবেশ বা অনুষ্ঠানের প্রতি ক্রমাগত রাষ্ট্রীয় নজরদারি বাড়ানো হয়েছে। লেখালেখি ও মতপ্রকাশ নিয়ন্ত্রণে আইন করা হয়েছে। এসব কারণে জনগণের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়ে আছে। সাথে যুক্ত হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাকাল অবস্থা। সরকারি এমন কোনো বিভাগের কথা বলা যাবে না, যেখানে ঘুষ, দুর্নীতি ছাড়া কাজ হয়। কিছুদিন ধরে প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যক্তিদের আকণ্ঠ দুর্নীতির খবর একটার পর একটা প্রকাশিত হচ্ছে। এসব মানুষকে সরকারের প্রতি বিক্ষুব্ধ করে তুলেছে।

এটা এখন দিনের আলোর মতো পরিস্কার, মোটাদাগে সরকারের অবৈধ ক্ষমতার সহযোগী এ দেশের কিছু ব্যবসায়ী, প্রশাসন ও দলীয় মাস্তান বাহিনী। এই সহযোগীদের সঙ্গে নিয়েই ভোট ভোট খেলা খেলে জনগণকে কোনো পাত্তা না দিয়ে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় টিকে আছে। সরকার তার দলীয় ও রাষ্ট্রীয় পেটোয়াবাহিনী দিয়ে সমস্ত মানুষের মুখ বন্ধ করে রাখতে চায়। এর আগেও ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, এমনকি তারও আগে গণজাগরণ মঞ্চের আন্দোলন সরকার একই কায়দায় দমন করেছে। দমন করলেই আগুন নেভে না, বরং স্ফুলিঙ্গ ছাই চাপা পড়ে থাকে। অনুকূল বাতাস পেলেই তা আবার জ্বলে ওঠে। এবারের আন্দোলন মাত্রা ও পরিমাণ বিবেচনায় অনেক ব্যাপক, যা সরকার আঁচ করতে পারেনি। সরকার কতটা জনবিছিন্ন, তা এই আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণিত। সরকার সাথে যুক্ত ব্যক্তিদের জনগণের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য ও অহংকারী আচরণের চরম মূল্য দিতে হলো গোটা জাতিকে। এ ক্ষত কখনোই শুকানোর নয়।

সাধারণ মানুষ ক্ষমতা চায় না। তারা রাষ্ট্রের কাছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়, সন্তান-সন্ততি নিয়ে আনন্দে বাঁচতে চায়, শিক্ষা চায়, কাজ চায়, স্বাস্থ্যসেবার সুযোগ চায়, কথা বলা-লেখা ও ভোটের অধিকার চায়। কোটা সংস্কার আন্দোলন রাজনীতি সচেতন শিক্ষার্থীদের অরাজনৈতিক একটি আন্দোলন। এর মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা মানেই এই আন্দোলনকে ছোট করে দেখা। মানুষের আকাঙ্ক্ষাকে হিসেবের মধ্যে না নেওয়া। এই আন্দোলনের ছাত্রদের আকাঙ্ক্ষাকে পাত্তা না দিয়ে ক্ষমতার দম্ভে সরকার দেশের অধিকাংশ জনগণকে তার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। চাটুকার, দালাল, দুর্নীতিবাজ, খুনি, মাস্তান, ভূমিদস্যু, সর্বোপরি জনগণের ট্যাক্সের টাকায় প্রতিপালিত রাষ্ট্রীয় পেটোয়াবাহিনী ও গোয়েন্দাদের ওপর সরকার ভরসা করেছে।

াই

- তৈরি হচ্ছে নতুন প্রজন্ম .....🫰
03/08/2024

- তৈরি হচ্ছে নতুন প্রজন্ম .....🫰

02/08/2024

গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আর কখনও কোন ব্র‍্যান্ডের ১৫ আগস্টের ডিজাইন করবো না
করবো না।

17/07/2024

একাত্তরে মানুষ কীসের জন্য রেডিও ধরে বসে থাকতো, বুঝতে পারতেছি 🙂

🎉 Graphic Solutions দিচ্ছে গ্রাফিক ডিজাইনের উপর বিশেষ ছাড়😊😊🔥এবার গ্রাফিক ডিজাইন করুন বাজেটের মধ্যেই🔥আমাদের সার্ভিস সমূহ...
06/02/2024

🎉 Graphic Solutions দিচ্ছে গ্রাফিক ডিজাইনের উপর বিশেষ ছাড়😊😊
🔥এবার গ্রাফিক ডিজাইন করুন বাজেটের মধ্যেই🔥
আমাদের সার্ভিস সমূহঃ
🔷 কভার ফটো ডিজাইন
🔷 বিজনেস লোগো ডিজাইন
🔷 চাকরির ছবি এবং সিগনেচার
🔷 ইমেজ এডিটিং
🔷 মাসকট লোগো ডিজাইন(গেমিং, ই-স্পোর্টস লোগো)
🔷 বিজনেস কার্ড ডিজাইন
🔷সোশ্যাল সাইট এর জন্য
ব্যানার

🔷 ইউটিউব থাম্বনেইল ডিজাইন
🔷 Memo বা Invoice ডিজাইন
🔷 ব্রশিওর (Brochure) ডিজাইন(bifold, trifold)
🔷 টি শার্ট ডিজাইন
🔷Printing ডিজাইন (Flyer, banner, X-banner, poster, CV, and more)
🔷মেনু ডিজাইন
🔷বইয়ের কভার ডিজাইন

গ্রাফিক ডিজাইনে যেকোন সার্ভিস পেতে আমাদের সাথে যোগাযোগ করুন
✒️বিশেষ দ্রষ্টব্য:গ্রাফিক ডিজাইনের যে কোন কাজের জন্য আপনাকে অগ্রিম 50%পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে

👉অর্ডার কনফার্ম করার পর আমরা ২/৩ টা ডিজাইন করে আপনাকে দিব। এই গুলোর মধ্যে আপনি যেটা পছন্দ করবেন সেটা আপনাকে ডেলিভারি দেওয়া হবে।
👉আর আপনার যদি কোন সংশোধনী থাকে ( যেমন রঙ, অক্ষর ডিজাইন ও অন্যান্য) সেগুলা ও ঠিক করে যে ডেলিভারি করা হবে।

✍️আমরা JPG, PNG, Ai, PSD,EPS,SVG,3D file আপনাকে ইমেইল এর মাধ্যমে পাঠিয়ে দিব । আপনার ডিজাইন করতে আমাদের ১/২ দিন সময় লাগতে পারে।
সার্ভিস নিতে ইনবক্সে যোগাযোগ করুন

Address

Dhaka
DHAKA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Graphic Solutions by A H posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Graphic Solutions by A H:

Share