খোলা জানালা

খোলা জানালা খোলা জানালা

13/09/2026

শিক্ষা ভাতা, বৈশাখী ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা পুন: বিবেচনা করা হোক সেটা কি আপনারা চান?

06/07/2026

পে স্কেল গেজেট এর অপেক্ষায় আছি সবাই

সাধারণ  কর্মচারীদের দাবী ভাতা কমানো যাবে না। সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘিরে আবারও ...
28/06/2026

সাধারণ কর্মচারীদের দাবী ভাতা কমানো যাবে না।

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘিরে আবারও আলোচনায় এসেছে বাড়িভাড়া ভাতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথ্য অনুযায়ী, বর্তমানে অষ্টম জাতীয় বেতন স্কেলে মূল বেতনের ৪৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা দেওয়া হলেও, নতুন পে-স্কেল কার্যকর হলে এই হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার প্রস্তাব করা হয়েছে।

ছড়িয়ে পড়া তথ্যে বলা হয়েছে, নতুন পে-স্কেলে মূল বেতন বৃদ্ধি পেলে একই হারে বাড়িভাড়া ভাতা বহাল থাকলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এ কারণে ভাতার শতাংশ পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত বা গেজেট প্রকাশিত হয়নি।

আমি কিছু বলি নাই 🫢
23/06/2026

আমি কিছু বলি নাই 🫢

বিশ্বকাপের প্রথম ম্যাচগুলোর পর প্রকাশিত ফিফার অফিসিয়াল পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিও...
19/06/2026

বিশ্বকাপের প্রথম ম্যাচগুলোর পর প্রকাশিত ফিফার অফিসিয়াল পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

ফিফার তথ্যভিত্তিক পারফরম্যান্স সূচকে খেলোয়াড়দের অবদানকে আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণ—এই তিনটি আলাদা বিভাগে মূল্যায়ন করা হয়। সেই সূচকে আক্রমণভাগে ১০-এর মধ্যে ৮.১৩ রেটিং পেয়ে সবার ওপরে অবস্থান করছেন মেসি।

বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ফোন করে দু...
19/06/2026

বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ফোন করে দুটির নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। সেই দুটি ইউনিয়ন হলো ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। এগুলোর নাম পরিবর্তনে নতুন করে গণশুনানি করা হবে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোনে তাকে দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা মোতাবেক ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করা হবে। নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

পে-স্কেল: একধাপে শতভাগ মূল বেতন বাস্তবায়নের দাবিবাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি নবম পে-স্কেলের শতভাগ মূল...
19/06/2026

পে-স্কেল: একধাপে শতভাগ মূল বেতন বাস্তবায়নের দাবি

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন একধাপে বাস্তবায়নের দাবি জানিয়েছে।

শুক্রবার (১৯ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক।

তিনি বলেন, দীর্ঘ ১১ বছরে দুইটি পে-স্কেল পাওয়ার সময় অতিবাহিত হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এখনো নবম পে-স্কেল থেকে বঞ্চিত রয়েছেন। ২০১৫ খ্রিষ্টাব্দের পর অধিকাংশ কর্মচারীর মৌলিক বেতনের কাঠামোয় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। ফলে তাদের বাস্তব আয় ও ক্রয়ক্ষমতা ধারাবাহিকভাবে কমেছে।

তিনি আরো বলেন, ব্লক পোস্টধারী ও পদোন্নতিবঞ্চিত কর্মচারীদের জন্য গ্রেড পরিবর্তনের সুযোগ সীমিত হয়ে পড়েছে। ২০১৫ খ্রিষ্টাব্দের প্রজ্ঞাপন অনুযায়ী, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল হওয়ার কারণে একই পদে ১০ বছরের বেশি চাকরি করেও অনেক কর্মচারী গ্রেড উন্নয়নের সুযোগ পাচ্ছেন না। এছাড়া ২০২০ খ্রিষ্টাব্দে নতুন পে-স্কেল কার্যকর না হওয়ায় বহু কর্মচারী বেতনের সর্বোচ্চ ধাপে পৌঁছে বার্ষিক ইনক্রিমেন্ট থেকেও বঞ্চিত হচ্ছেন।

দীর্ঘদিন বেতন বৃদ্ধি না হওয়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। জাতীয় সংসদে নবম পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা আশার সঞ্চার করলেও ধাপে ধাপে বাস্তবায়নের আলোচনা কর্মচারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অতীতের কোনো পে-স্কেলই দুই ধাপের বেশি সময় নিয়ে মূল বেতন বাস্তবায়ন করা হয়নি। ২০০৫ খ্রিষ্টাব্দের পে-স্কেল দেড় বছরে তিন ধাপে এবং ২০০৯ খ্রিষ্টাব্দের পে-স্কেল দুই ধাপে বাস্তবায়িত হলেও, প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকর করা হয়েছিল। ২০১৫ খ্রিষ্টাব্দের অষ্টম পে-স্কেলও এক ধাপেই কার্যকর করা হয়।

সংবাদ সম্মেলনে ২০১৫ খ্রিষ্টাব্দে রহিত তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ, পেনশন গ্র্যাচুইটির হার দুইশ ৩০ টাকার পরিবর্তে দ্বিগুণ করা এবং টিফিন, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতা সময়োপযোগী হারে বৃদ্ধির দাবি জানানো হয়।

19/06/2026

পে স্কেল নামা চলছে চলবে

সাঁঝের আকাশ
19/06/2026

সাঁঝের আকাশ

Address

Dhaka

Telephone

1199464224

Website

Alerts

Be the first to know and let us send you an email when খোলা জানালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share