28/01/2024
😄ধৈর্য্য কি জিনিস তা ফ্রিল্যান্সারের স্ত্রী থেকে কে বেশি জানে! প্রতিটা ফ্রিল্যান্সার & ইউটিউবারের জীবনসঙ্গীগুলাও তাদের সাফল্যের জন্য সমান কস্ট করে 🖤
এমন একজনের সাথে সংসার করা আসলেই কঠিন, যে থাকে বাংলাদেশে কিন্তু কাজ করে বিদেশিদের সাথে।
ফ্রিল্যান্সারদের জীবনে রুটিন বলতে কিছু নাই- আসলে একটু ক্রিয়েটিভ মানুষরা রুটিন কম ফলো করে। আর ফ্রিল্যান্সারদের পেশাটাই ক্রিয়েটিভ! 🖤
মেয়েজাতি আসলে বেশি কিছু চায় না! তাদের একটু সময় দরকার 🤗 ফ্রিল্যান্সারদের এই সময়ের বড় অভাব, মাঝেমাঝে মনে হয় ৩২ ঘন্টায় একদিন, আর না ঘুমিয়ে যদি বাঁচা যেতো কতো মজা হতো! #অবাস্তবকল্পনা
শুকরিয়া আপনাদের -আমাদের পাশে থাকার জন্য 🖤