I Next PR-আই নেক্সট পিআর

I Next PR-আই নেক্সট পিআর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from I Next PR-আই নেক্সট পিআর, Advertising agency, Corporate : 56 Purana Palton (5th Floor), Dhaka , Email: pressjonaed@gmail. com, inextpr@gmail. com, Registered : 292 Bhuiyanpara, Khaligaon, Dhaka-1219, Dhaka.

I NEXT PR-আই নেক্সট পিআর[Branding, news making, news promotion, Advertising, Logo- product Design, Supplier, Design, Public Relations (PR), ICT solutions and Digital Marketing] Email: [email protected], [email protected] Corporate : 56 Purana Palton (5th Floor), Dhaka -1000, Email: [email protected], [email protected]
Email: [email protected] [email protected]
Registered : 292 Bhuiyanp

ara, banasreelink Road Khaligaon, Dhaka-1219, bangladesh, Email: [email protected] [email protected]

বিজ্ঞাপনের বাজার ছিল এশিয়াটিকে জিম্মি, ভোল পাল্টাচ্ছেন কর্তারাআওয়ামী লীগের গেল ১৬ বছরের দুঃশাসনের সময় দেশের সরকারি-বেসরক...
31/08/2024

বিজ্ঞাপনের বাজার ছিল এশিয়াটিকে জিম্মি, ভোল পাল্টাচ্ছেন কর্তারা
আওয়ামী লীগের গেল ১৬ বছরের দুঃশাসনের সময় দেশের সরকারি-বেসরকারি বিজ্ঞাপনের বাজারও ছিল জিম্মি। আর এই কাজটি করে এসেছে বিপণন, যোগাযোগ ও বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটি। হাসিনা সরকারের সঙ্গে সুসম্পর্কের জেরে সরকারি ও বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণার কাজগুলো বাগিয়ে নিয়েছে তারা। আর এক্ষেত্রে তারা ব্যবহার করেছে কখনো সাবেক প্রধানমন্ত্রীর পরিবার, কখনো বা বিগত সরকারের প্রভাবশালীদের নাম। এভাবে বিগত বছরগুলোতে বিজ্ঞাপনের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করে রাখে প্রতিষ্ঠানটি। বিপুল অঙ্কের অর্থ লোপাটের অভিযোগও আছে স্বৈরাচার সরকারের আশির্বাদপুষ্ট এশিয়াটিকের বিরুদ্ধে।
তবে সরকার পতনের পর পরই ভোল পাল্টিয়েছেন এশিয়াটিকের কর্তারা। গত ৫ আগস্ট তীব্র ছাত্র আন্দোলনের মুখে পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। তবে একটানা সুবিধা নিয়ে আসলেও অবস্থা বেগতিক দেখে সরকারের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান এশিয়াটিকের কর্ণধার ইরেশ যাকেরও। আন্দোলন চলাকালে রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ কর্মসূচিতে তাকেও দেখা যায়।
এমনকি, গত ৫ জুলাই কোনো ধরনের দরপত্র ছাড়াই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অনুষ্ঠিত সেতুটির সমাপনী অনুষ্ঠানের পিআর ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেছে প্রতিষ্ঠানটি। এতে খরচ ধরা হয়েছিল ৫ কোটি টাকা। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ২০২২ সালের ২৫ জুন। সেই অনুষ্ঠানের কাজও পেয়েছিল এশিয়াটিক।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেকমন্ত্রী সংস্কৃতিমন্ত্রী ও এশিয়াটিক থ্রিসিক্সটি গ্রুপের চেয়ারম্যান আসাদুজ্জামান নূর এবং কো-চেয়ারম্যান সারা যাকের ও তার ছেলে ইরেশ যাকেরের প্রভাবে কোনঠাসা হয়ে থাকতেন অন্য বিজ্ঞাপনী সংস্থার লোকজন।
আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে আছে আরও গুরুতর অভিযোগ। নীলফামারী-২ আসনের এই সাবেক সাংসদ ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে চারজন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীকে র‌্যাবের মাধ্যমে ক্রসফায়ারের নির্দেশ দিয়েছিলেন।
সম্প্রতি ছাত্র-জনতার গণঅভূত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ নিয়ে সরব হচ্ছেন বিজ্ঞাপনী সংস্থার লোকজন। ইতিমধ্যে প্রায় দুই দশক ধরে দেশের বিজ্ঞাপন শিল্প এশিয়াটিকের হাতে জিম্মী করার অভিযোগ তুলে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করেছেন তারা। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান আসাদুজ্জামান নূর এবং সারা যাকের। বিশেষ করে ‘অয়োময়’ নাটকের জুটি হিসেবে তারা ব্যাপক জনপ্রিয়তা পান। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তারা গড়ে তোলেন বিজ্ঞাপন সংস্থা। ধীরে ধীরে আওয়ামী লীগের কাছে ঘেঁষে এই খাতের বাজার নিয়ন্ত্রণে নেন তারা।
আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শতাধিক ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা ও তাদের পরিবারকে সম্মাননা ও স্বর্ণপদক দেওয়া হয়। তাতে প্রতিটি পদকে বিপুল পরিমাণে সোনা চুরি হয়েছিল বলে অভিযোগ আছে। সে সময় এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। ওই অনুষ্ঠান ও পদক বানানোর কাজটি করেছিল এশিয়াটিক।
শুধু তাই নয়, শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্রতিষ্ঠিত আওয়ামী রিসার্চ উইং-সিআরআইয়ের সঙ্গে যুক্ত আছেন এশিয়াটিকের আরেক মালিক ইরেশ যাকের। গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকারের বড় বড় ইভেন্টের প্রচারের কাজ একচেটিয়াভাবে করেছে এশিয়াটিক। সরকারের গুরুত্বপূর্ণ দফতরগুলোর বিজ্ঞাপন ও প্রচারের নামে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ টাকা লোপাট করেছে বলেও অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন সংশ্লিষ্টরা বলছেন, এশিয়াটিক তাদের প্রতিষ্ঠান মাইন্ডশেয়ার, এম-বি-এ, ওয়েভামকার, এম-পাওয়ারের নাম দিয়ে সরকারি বিজ্ঞাপন বাগিয়ে নিত।
বিজ্ঞাপন সংশ্লিষ্ট ব্যক্তিদের শ্বেতপত্রে দেওয়া অভিযোগ থেকে জানা যায়, ২০২০ ও ২০২১ সালে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে এসেছিলেন। সেই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজ পায় এশিয়াটিক। ওই দুই অনুষ্ঠানের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয় এশিয়াটিকের কর্তারা।
অভিযোগ আছে, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ইরেশ যাকেরদের এশিয়াটিক গ্রুপ বিভিন্ন নামে বিগত ১৬ বছরে গ্রামীণফোন, রবি, বাংলালিংক, বিকাশ, মারিকো, রেকিট, কোকাকোলা, ডানো, কোলগেট, পেপসির মতো বড় বড় সব বিদেশি প্রতিষ্ঠানের মিডিয়া বাজেট কুক্ষিগত করে নেয়।
সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রভাবে ক্রিকেট বোর্ডের হাজার কোটি টাকার মিডিয়া সম্প্রচার সত্ত্বও বাগিয়ে নেয় এশিয়াটিক।
স্থানীয় সরকারের ডেঙ্গু প্রতিরোধে শেখ হাসিনার আহ্বান সম্বলিত একটি বিজ্ঞাপন প্রচারিত হয়েছিল। প্রায় শতকোটি টাকা বাজেটের এই বিজ্ঞাপন শুধুমাত্র সরকার অনুগত টিভি চ্যানেলগুলোতে দেদারসে চালানো হয়। এছাড়াও সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে সম্পর্কের কারণে সরকারিভাবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির মাধ্যমে টিভির রেটিং ডাটাও এশিয়াটিক এককভাবে কুক্ষিগত করে রাখে। রেটিংয়ের অজুহাতে বিজ্ঞাপন বন্ধ করে দেয়ার অভিযোগও আছে।

এছাড়াও ২০২৪ সালের নির্বাচনের আগে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের সম্পূর্ণ প্রচার দেশে এশিয়াটিক ও গ্রুপ এম পরিচালনা করেছে। এই ছবির ফিচার বিদেশের সংবাদমাধ্যমে প্রচার ও বিজ্ঞাপনের কাজ করে ফোরথট পি আর ও মাইন্ডশেয়ার। সিআরআই-এর সদস্য হিসাবে গত ১৬ বছরে প্রতিটি জয় বাংলা কনসার্টের অন্যতম আয়োজক ছিল এশিয়াটিক এম সি এল।
অবশ্য গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের প্রভাব কাজে লাগিয়ে বিজ্ঞাপনের বাজারে একচেটিয়া আধিপত্য ধরে রাখলেও গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন শেখ রেহানার ছেলে ববির ঘনিষ্ঠ বন্ধু ইরেশ যাকের। শেখ হাসিনার পতনের পর বিগত দিনে শেখ পরিবারের সদস্য থেকে শুরু করে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে থাকা ছবি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন ইরেশ। একটি প্রথম সারির বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আওয়ামী লীগের পুরো সময় এশিয়াটিকের বাইরে কারও যেন মুখ খোলার সুযোগ ছিল না। তারা নিজের খেয়ালখুশি মতো করেছে সবকিছু। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাজ নিতে নাজেহালও হতে হয়েছে।’এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আসাদুজ্জামান নূরের মোবাইলে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এশিয়াটিক মাইন্ডশেয়ার ও গ্রুপ এম-এর মিডিয়া ম্যানেজার জামশেদ আলম মজুমদারকেও একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি। সূত্র : দ্য মিরর এশিয়া

13/09/2022
https://youtu.be/dxfTvjNK6zU
12/09/2022

https://youtu.be/dxfTvjNK6zU

রেমিট্যান্স যোদ্ধারা এয়ারপোর্টে হেনস্থা হয়, বললেন অর্থনীতিবিদ ড. আবুল বারকাত।বাংলাদেশ অর্থনীতি সমিতির (বিইএ) সভ....

https://youtu.be/-X___rwT1sI
06/09/2022

https://youtu.be/-X___rwT1sI

সংবিধান মতে, আমাদের জীবনের অধিকার, বেঁচে থাকার অধিকার তামাক খর্ব করছে।- সাবের হোসেন চৌধুরী, এমপি ও শিল্পপতি। ২৮ আগ.....

জাতীয় শোক দিবস আজ। প্রতিবছরের ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সঙ্গে পালন করা হয়। এ দিবসে কালো পতাকা উত...
14/08/2022

জাতীয় শোক দিবস আজ। প্রতিবছরের ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সঙ্গে পালন করা হয়। এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বিসিক নারী ও যুব উদ‍্যোক্তা ফোরাম পরিবারও জাতীয় শোক দিবসে শোকাহত।
বার্তা প্রেরক
জোনায়েদ মানসুর
প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিসিক নারী ও যুব উদ‍্যোক্তা ফোরাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি

14/08/2022

১১তম কমিউনিকেশন সামিট অনুষ্ঠিত
অর্থ-বাণিজ্য ডেস্ক
ঢাকার শেরাটন হোটেলে কমিউনিকেশন সামিটের ১১তম আয়োজন শনিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত হয় । বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিবেশনায় অনুষ্ঠিত সম্মেলনটির সহযোগিতায় যুক্ত ছিল দ্য ডেইলি স্টার এবং কানস লায়নস। এবছরের সম্মেলনের আলোচ্য থিম ছিল- ক্রিয়েটিভিটি ইন চ্যালেঞ্জিং টাইমস। করোনাকালে বৈশ্বিক কমিউনিকেশনের মাধ্যমগুলো ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হয়। কিন্তু এই মহামারি একইসাথে আমাদের ক্রিয়েটিভ কমিউনিকেশন চর্চায় নতুনত্ব বয়ে আনে এবং অধিক কার্যকর পন্থার সাথে পরিচিতি ঘটায়। তাই এবারের কমিউনিকেশন সামিটের মূল বিষয়বস্তুই ছিল মহামারি পরবর্তী পৃথিবীতে সৃজনশীলতা এবং কার্যকর কমিউনিকেশন চর্চার বিভিন্ন প্রাসঙ্গিক দিক নিয়ে।
এই সম্মেলনটি বৈশ্বিক এবং শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা, নীতি নির্ধারক এবং বুদ্ধিজীবীদের একটি আলোচনার ক্ষেত্র তৈরি করে দেয়। তারা পারস্পরিক মতবিনিময় এবং অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে কার্যকরী কমিউনিকেশনের বিভিন্ন ধরণ নিয়ে আলোচনা করেন। সম্মেলনটির উদ্বোধনী বক্তব্যেই বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর শরিফুল ইসলাম বলেন, কঠিন এবং চ্যালেঞ্জিং এই সময়ে সৃজনশীলতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, যা স্পষ্টভাবে সম্পৃক্ত মহলের মানসিকতা এবং দৃষ্টিভঙ্গিকে আরও ভালো ফলাফলের জন্য প্রস্তুত হতে ও এগিয়ে যাওয়ার জন্য পরিবর্তন করবে।
অন্যান্য সম্মানিত বক্তারা ছিলেন: সারাহ আলী, ম্যানেজিং ডিরেক্টর, এফসিবি-বিটোপি; নাজিম ফারহান চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, অ্যাডকম লিমিটেড; ইরেশ যাকের, ম্যানেজিং ডিরেক্টর, এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লি.; অজয় কুমার কুন্ডু, সিইও, মিডিয়াকম লিমিটেড; মোঃ শাদমান সাদিকীন, মার্কেটিং ডিরেক্টর, ইউনিলিভার বাংলাদেশ লি.; নাফীস আনোয়ার চৌধুরী, ডিরেক্টর, মার্কেটিং, গ্রামীণফোন লি.; শাম্মী রুবায়েত করিম, হেড অব কমিউনিকেশনস অ্যান্ড মার্কেটিং সার্ভিস, নেসলে বাংলাদেশ লি.; অ্যালেন এবেনেজার এরিক, মার্কেটিং ডিরেক্টর, ম্যারিকো বাংলাদেশ লি.; আশরাফ বিন তাজ, বোর্ড মেম্বার, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ; ম্যানেজিং ডিরেক্টর, আইডিসি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড; সারা যাকের, কো-চেয়ারপারসন, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড, এশিয়াটিক থ্রি সিক্সটি; গীতিয়ারা সাফিয়া চৌধুরী, চেয়ারপারসন, অ্যাডকম লিমিটেড; ত্রপা মজুমদার, ডিরেক্টর, এক্সপ্রেশনস লি.; রাশিকা ওসমান, হেড অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, অ্যাডকম লি.; আয়েশা ফারজানা, ভিপি, ক্লায়েন্ট সার্ভিস, গ্রে গ্রুপ বাংলাদেশ; শারমিন রহমান, হেড অব কর্পোরেট ব্র্যান্ড অ্যান্ড এনগেজমেন্ট, গ্রামীণফোন লি.; তানজিলা বাহার চৌধুরী, ডিরেক্টর, ব্র্যান্ড কমিউনিকেশন, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড, এশিয়াটিক থ্রি সিক্সটি; নাজিয়া আন্দালিব প্রিমা, ভিজ্যুয়াল আর্টিস্ট, ডিরেক্টর ও ক্রিয়েটিভ এডিটর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম; প্রতিষ্ঠাতা বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম; প্রেসিডেন্ট, উইমেন ইন লিডারশিপ; জাকিয়া জেরিন, সিনিয়র ম্যানেজার, মার্কেটিং কমিউনিকেশন অ্যান্ড এনগেজমেন্ট, নেসলে বাংলাদেশ লি.; ইশরাক ঢালী, ডিরেক্টর, অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিসিং, ম্যাগনিটো ডিজিটাল; মোঃ কামরুল হাসান, বিজনেস ডিরেক্টর, এসিআই লিমিটেড; সালাহউদ্দিন শাহেদ, চিফ অপারেটিং অফিসার, এফসিবি বিটোপি; রাসেল মাহমুদ, এক্সিকিউটিভ, ক্রিয়েটিভ ডিরেক্টর, এক্স; দ্রাবির আলম, চিফ অপারেটিং অফিসার এন্ড ডিরেক্টর, এক্স; নুসরাত জাহান, মার্কেটিং ডিরেক্টর, রেকিট বাংলাদেশ; কাজী মহিউদ্দিন, সিনিয়র জেনারেল ম্যানেজার, ব্র্যান্ড, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ; খন্দকার শামীম রহমান, জেনারেল ম্যানেজার, হেড অব মার্কেটিং, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড; রিসালাত সিদ্দিক, চেয়ারম্যান, দ্য ম্যান অব স্টিল, অ্যানালাইজেন বাংলাদেশ লি.; রাজবীন আবীর, মার্কেটিং লিড, বাংলাদেশ, দ্য কোকা-কোলা কোম্পানি এবং তুসনুভা আহমেদ টিনা, এক্সিকিউটিভ ডিরেক্টর, মাইন্ডশেয়ার। কমিউনিকেশন সামিটের পরে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের অন্যতম আয়োজন ১১তম কমওয়ার্ড: এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশন অনুষ্ঠিত হয়। কমিউনিকেশন সামিট বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ। এই আয়োজনের সহযোগিতায় ছিলো দ্য ডেইলি স্টার এবং কানস লায়নস। বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম (বিসিএফ) এবং রোরিং লায়ন্স এই আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার। ইভেন্টের নলেজ পার্টনার - মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশ, ক্রিয়েটিভ পার্টনার - প্রিমা আর্ট ফাউন্ডেশন, টেকনোলজি পার্টনার - আমরা টেকনোলজিস লিমিটেড, হসপিটালিটি পার্টনার - শেরাটন ঢাকা, অনলাইন মিডিয়া পার্টনার - চ্যানেল আই অনলাইন এবং পিআর পার্টনার - ব্যাকপেজ পিআর।
কমিউনিকেশন সামিটের মূল কার্যক্রমে ছিল ৪টি কি-নোট সেশন, ৫টি প্যানেল আলোচনা, ২টি কেস স্টাডি এবং একটি কনভারসেশন। এবছরের সম্মেলনে মূল বক্তারা ছিলেন: টে গুয়ান হিন, গ্রুপ চেয়ারম্যান, বিবিডিও, সিঙ্গাপুর; সুমন্ত চট্টোপাধ্যায়, চেয়ারম্যান এন্ড চিফ ক্রিয়েটিভ অফিসার, ৮২.৫ কমিউনিকেশনস, ওগিলভি গ্রুপ; সৈয়দ গাউসুল আলম শাওন, ম্যানেজিং ডিরেক্টর এন্ড কান্ট্রি হেড, গ্রে গ্রুপ বাংলাদেশ এবং ডেভ ম্যাককগান, ঠট লিডার এন্ড স্টোরিটেলার, বিবিলিওসেক্সুয়াল; কো-ফাউন্ডার মার্কেটিং ফিউচারস।

মার্কেটিং জগতের দুই মায়েস্ত্রো; ডঃ মিজানুর রহমান (প্রফেসর, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও মার্কেটিং সুপারস্টার স...
02/08/2022

মার্কেটিং জগতের দুই মায়েস্ত্রো; ডঃ মিজানুর রহমান (প্রফেসর, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও মার্কেটিং সুপারস্টার সৈয়দ আলমগীর (এমডি এবং সিইও, আকিজ ভেঞ্চার গ্রুপ) কথা বলবেন আমাদের এবারের ফুড এন্ড বেভারেজ মার্কেটিং ফেস্টের প্রতিপাদ্য বিষয় নিয়ে। পুরো প্রোগ্রামের আলোকে বাংলাদেশের ফুড মার্কেটিং এর কি অবস্থা, কোন দিকে যাচ্ছে এবং কিভাবে এগোবে এই সামগ্রিক বিষয়টি উঠে আসবে "Aligning Possibilities with Realities-Comprehending Food Marketing in Bangladesh" প্যানেল ডিসকাশন। এই সেশনটি মডারেট করবেন খালেদ মাহমুদ, এসোসিয়েট প্রফেসর, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের উদ্যোগে ০৫ আগস্ট ২০২২, শুক্রবার, হোটেল ওয়েস্টিন এর গ্র্যান্ড বলরুমে ফুড এন্ড বেভারেজ ক্ষেত্রে কর্মরত মার্কেটিং, ব্র্যান্ড, সেলস, সাপ্লাই চেইন, ডিস্ট্রিবিউসান, মার্কেট অডিট, রিসার্চ, এজেন্সি, মিডিয়া পেশাজীবী এবং উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে “Nestlé Food & Beverage Marketing Fest 2.0 powered by Mojo & Pusti”।
৭টি প্যানেল ডিসকাশন, কেস স্টাডিজ, ইনসাইট এবং কি-নোট সেশানের পাশাপাশি নেটওয়ার্কিং, সার্টিফিকেট, স্ন্যাক্স, বুফে ডিনার এবং গুডি ব্যাগ থাকবে অংশগ্রহণকারীদের জন্যে।
ফুড এন্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট সম্পর্কে বিস্তারিত তথ্যের জন‍্য- 01511111001/01711104591

https://youtu.be/HIJHq7ogLzE
31/07/2022

https://youtu.be/HIJHq7ogLzE

অনলাইন মার্কেটিং, স্যোশাল মার্কেটিং ও কাস্টমার আনার কৌশল জেনে নিন। উদ্যোক্তার বাস্তব অভিজ্ঞতা

বিসিক যুব উদ‍্যোক্তা ফোরাম, ঢাকা জেলা শাখা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কেন্দ্রীয় কমিটির নির্দেশে অনুষ্ঠিত হয়। ...
30/07/2022

বিসিক যুব উদ‍্যোক্তা ফোরাম, ঢাকা জেলা শাখা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কেন্দ্রীয় কমিটির নির্দেশে অনুষ্ঠিত হয়। ২৯ জুলাই ২০২২ তারিখে রাজধানীর হাতিরঝিলে অত‍্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান কোরআন তেলোয়াতের মধ‍্যদিয়ে শুরু হয়ে উদ‍্যোক্তা পরিচিতি পর্ব, আলোচনা, কমিটির কিছু আনুষ্ঠানিকতা, দুপুরে লাঞ্চ, চায়ের আড্ডা, বিনোদনসহ নানা আয়োজন ছিল। আলোচনায় সংগঠেনকে ইতিবাচক ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সংগঠনকে গতিশীল করা সেইসঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে এ সংগঠন সে আলোচনায় উঠে এসেছে।

Address

Corporate : 56 Purana Palton (5th Floor), Dhaka , Email: Pressjonaed@gmail. Com, Inextpr@gmail. Com, Registered : 292 Bhuiyanpara, Khaligaon, Dhaka-1219
Dhaka
1000

Telephone

+8801913555371

Website

Alerts

Be the first to know and let us send you an email when I Next PR-আই নেক্সট পিআর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I Next PR-আই নেক্সট পিআর:

Share