Technojava Online Solution

Technojava Online Solution Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Technojava Online Solution, Panthapath, Dhaka.

TechnoJava Online Solutions is a full range of custom software development team based on Bangladesh.Our experienced team of professionals has worked with a wide array of platforms, languages, and tools in the course of our various projects.

ইসরাইলি সেনাদের গুলিতে নিহত আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলে তার ফেসবুকে এই পোস্টটি করেছিলেন মার্চ মাসে। ইসরায়েলি আগ্র...
15/05/2022

ইসরাইলি সেনাদের গুলিতে নিহত আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলে তার ফেসবুকে এই পোস্টটি করেছিলেন মার্চ মাসে। ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তানের মানুষের জীবনকে কতটা দুর্বিসহ করে তুলেছে তার ছোট্ট একটি উদাহরন এই পোস্ট।

এই চিঠিটি লিখেছেন ফিলিস্তানের ৪ বছরের শিশু আহমেদ তার প্রয়াত দাদীকে। স্কুলে তার ক্লাসে শিশুদের নিজেদের আগ্রহ থেকে কিছু লিখতে বলা হলে আহমেদ এই চিঠি লিখেন ।

চিঠিতে আহমেদ যা লিখেছেন:
হাই সবাইকে,
দুর্ভাগ্যবশত আমি আজ খুব ব্যথিত। " হয়তো তুমি জানো না, কিন্তু আমি মূলত গাজা থেকে এসেছি, গতকাল আমি গাজায় বসবাসরত আমার দাদীকে হারিয়েছি। ৩২ দিন ধরে সে আইসিইউতে ছিল। দখলদারিত্বের কারণে ( ইসরায়েলি দখলদার বাহিনীর কারনে) এতদিন তার সাথে সরাসরি দেখা করার সৌভাগ্য আমার হয়নি, কারণ আমি গাজায় যেতে পারিনি।আমি ভিডিওর মাধ্যমে তার সাথে কথা বলছিলাম এবং আমরা খুব কাছাকাছি ছিলাম। সে উদার মনের মানুষ ছিল এবং আমি তাকে সবসময় মনে রাখবো ।
একদন মানুষ জানেনা তার প্রিয়জনকে কখন তাকে ছেড়ে যাবে, কিন্তু আমরা সব সময় তাদের জন্য ভালোবাসা জমিয়ে রাখি।
শোনার জন্য ধন্যবাদ"
যা ঘটার তা ঘটবেই। শান্তিতে ঘুমাও…।

আহমেদ রামাল্লায় বসবাস করেন। সে স্বতঃস্ফূর্তভাবে লিখেছিলেন ফিলিস্তিনি শিশুর যন্ত্রণার কথা যে তার দাদীর কাছ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে থাকে এবং জীবনে একবারও দেখার সুযোগ পায়নি !

ফিলিস্তানিদের এমন যন্ত্রনার গল্পই তুলে ধরতেন শিরিন। আর সেকারণেই ইসরায়েলি সেনারা সাংবাদিক শিরিনকে গুলি করে হত্যা করে।

[প্রথম ছবি দুটি শিশু আহমেদের চিঠি এবং ৩য় ছবিটিতে সাংবাদিক শিরিন আবু আকলে]

15/04/2022

এই ডাক্তারি পরামর্শটির বাস্তব উদাহরণ আমি নিজে!!!
গত মার্চের ৬ তারিখের গভীর রাতে আমার ঘুম ভেঙ্গে গিয়েছিল! দ্রুত ওঠে বাথরুমে পেসাব করে বোতলে পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। তার দুইদিন পর সিমটম শুরু হলে নিউরোসাইন্স হাসপাতালে যাই। যথারীতি সিটিস্ক্যান! ধরা পড়ে মাইনর স্ট্রোক!
পরামর্শঃ-
যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ:

আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারন হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাত কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়।

হুট্ করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিক ভাবে অক্সিজেন পৌছাতে পারেনা, যার ফলে হতে পারে হার্ট এ্যাটাকের মত ঘটনাও।

ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে 'দেড় মিনিট' সময় নেয়ার একটি ফর্মুলা দিয়েছেন।

এই দেড় মিনিট সময় নেয়াটা জরুরি কারন এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা।

হঠাৎ এই উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন।

১। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম তিরিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন।

২। এরপর উঠে বিছানায় বসে থাকুন তিরিশ সেকেন্ড।

৩। শেষ তিরিশ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন।

এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন পৌছাবে যা আপনার হার্ট এ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে।

খুবই গুরুত্তপুর্ন এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি‌ ছড়িয়ে দিন আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত লোকজনের মাঝে। নিজে এই ফর্মুলাটি মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন।

মনে রাখবেন যেকোন বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটে। সুতরাং সবাই নিয়মটি মানতে চেষ্টা করবেন প্লিজ।

25/02/2022

সমুদ্রের অথৈ পানিতে একটি শিশুর জুতো হারিয়ে গেল। জুতো হারানোর কষ্টে সে সমুদ্র পাড়ে লিখে রাখল,
"এই সমুদ্রটি চোর"!

অনতিদূরে একজন জেলে মাছ শিকার করছিল। সে বেশ কিছু মাছ শিকার করে আনন্দে আটখানা হয়ে যাবার কালে সমুদ্র পাড়ে লিখে রাখল,
"এই সাগর খুবই দয়ালু"!

এ সমুদ্রেরই উত্তাল ঢেউয়ে একজন টগবগে যুবকের সলীল সমাধি ঘটল। সন্তানহারা মা ব্যথায় কাতর হয়ে সমুদ্রপাড়ে লিখে রাখল,
"এই সমুদ্রটি খুনি"!

আবার এ সমুদ্র থেকেই একজন অশীতিপর বৃদ্ধ কিছু মুক্তা কুড়িয়ে পেল। খুশির আতিশয্যে সে সমুদ্রপাড়ে লিখে রাখল,
"এই সাগরটি কতোইনা দানশীল"!

একটু পর সমুদ্র থেকে ভয়ানক গর্জন করে দৈত্যের মতো ধেয়ে আসলো কতগুলো ঊর্মিমালা। সমুদ্রপাড়ে যা কিছু লিখা ছিল, সব ধুয়ে মুছে নিয়ে চলে গেল! এরপর সমুদ্র খুবই শান্তকন্ঠে বলল
"তুমি অন্যের কথায় কান দিওনা যদি সমুদ্র হতে চাও"!

ক্ষমা করতে শিখো, অন্যের সমালোচনা হতে দূরে থাকো!

19/02/2022
1965 ➡️ 2005. The von Trapp child actors reunited 40 years later! Shown from left to right: (back row) Charmian Carr, Ni...
19/02/2022

1965 ➡️ 2005. The von Trapp child actors reunited 40 years later!

Shown from left to right: (back row) Charmian Carr, Nicholas Hammond, Heather Menzies, Duane Chase (front row) Angela Cartwright, Debbie Turner, Kym Karath

21/12/2021

দম থাকলে সাজিয়ে দেখাও

তু র ছ
ব ন ন

Respect to Artist❤️❤️❤️
16/12/2021

Respect to Artist❤️❤️❤️

"একবার মওলানা জালালুদ্দিন রুমি একটা বনভূমির মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছে...
13/11/2021

"একবার মওলানা জালালুদ্দিন রুমি একটা বনভূমির মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন।

রুমি যখন ভাবছেন যে পাখিটাকে কীভাবে খাবেন - আগুনে ঝলসে নাকি তরকারি রান্না করে, তখনই পাখিটি বলে ওঠে, রুমি! তুমি তোমার এই জীবনে এতো গোশত খেয়েছো, অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয়না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও; আমি তোমাকে তিনটি পরামর্শ দেবো যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে।

রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন, আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও; যদি পছন্দ না হয়; সঙ্গে সঙ্গে হত্যা করবো তোমাকে। পাখিটি রাজি হয়; বলে, তুমি সব সময় তোমার #বন্ধুদের_উদ্ভট_সব_কথাবার্তায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও। তাতে তোমার জীবন শ্রেয়তর হবে।

রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন; পাখিটার কথায় বোধ আছে। এরপর পাখিটিকে দ্বিতীয় পরামর্শ দিতে বলেন। পাখি বলে, তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেবো।

রুমি পাখিটিকে ছেড়ে দেন। আর পাখিটি গিয়ে কাছেই একটি গাছের ডালে বসে তার দ্বিতীয় পরামর্শ দেয়, #অতীতকে_কখনো_পালটানো_যায়_না। সুতরাং, বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো। আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক,বড় বোকামি করেছো তুমি!😀 আমার পেটের মধ্যে তিন কেজি হীরা আছে। তুমি এটা পেলে তোমার তিনপুরুষ বসে খেতে পারতে!😁

সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছন পেছন রেগেমেগে ছুটতে থাকেন; তাকে আবার ধরতে। পাখি তখন জোরে জোরে বলে, রুমি! তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না। আমার নিজেরই ওজন যেখানে দুই কেজির বেশি নয়; আমার পেটে কী করে তিন কেজি হীরা থাকবে! তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছো! দ্বিতীয়ত আমি এরই মধ্যে তোমাকে ছেড়ে গেছি; তোমার জীবনে এখন আমি অতীতের বিষয়।

পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন। তিতির পাখিটি বলে, রুমি শোনো; #সবাইকে_উপদেশ_দিতে_যেওনা। শুধু তাদের উপদেশ দাও, যারা সেটা শুনবে-মনে রাখবে।

বাংলাদেশের শেষ দুই ম্যাচে ধারভাষ্যকারদের কথা মনোযোগ দিয়ে শুনেছি। এর মধ্যে কয়েকজনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম।শেন...
05/11/2021

বাংলাদেশের শেষ দুই ম্যাচে ধারভাষ্যকারদের কথা মনোযোগ দিয়ে শুনেছি। এর মধ্যে কয়েকজনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম।

শেন ওয়াটসনঃ আমি কয়েক বছর আগে বাংলাদেশে বিপিএল খেলতে গিয়েছিলাম। সেখানকার উইকেট দেখে বিস্মিত হয়েছিলাম। তখনই বুঝেছিলাম এই উইকেটে খেলে বাংলাদেশ বড় আসরগুলোতে ভালো করতে পারবে না । সমস্যা হচ্ছে,বাংলাদেশ খেলেই মাত্র দুইটা স্টেডিয়ামে এবং তাদের বেশিরভাগ ম্যাচ হয় ঢাকাতে। ঢাকার আন্ডারপ্রিপেয়ার্ড উইকেটে খেলে আর যা ই হোক টি২০ তে ভালো করা সম্ভব না।

ডেল স্টেইনঃ **সুপার টুয়েল্ভের বারোটা দলের মধ্যে একমাত্র বাংলাদেশকেই মনে হয়েছে তার কোনো লক্ষ্য,উদ্দেশ্য ছাড়াই খেলছে। মানে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে সবকিছু। কোনো ইন্টেনশনই দেখছি না তাদের মধ্যে। **

সাইমন ডুলঃ [*সাউথ আফ্রিকার সাথে ম্যাচটায় একটা স্ট্যাট দেখানো হয়েছিলো যে টি২০ বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচ খেলা ৫ জনের মধ্যে ২ জনই বাংলাদেশের সাকিব ও মুশফিক,তখন তিনি এই কথাগুলো বলেন*] মুশফিক টানা ৩৩ ম্যাচ টি২০ বিশ্বকাপে খেলেছে! অন্যান্য দেশের যারা টানা এত ম্যাচ খেলে তাদের মধ্যে একটা কমন জিনিস খেয়াল করেছি- সেটা হলো তারা নিজে দায়িত্ব নিয়ে দলকে জেতাতে পারতো। কিন্তু এমন কোনো গুণ মুশফিক বা রিয়াদের মধ্যে দেখছি না। আমি অবাক হই তারা প্রতি বিশ্বকাপে দলে জায়গা পেয়ে যাচ্ছে কিভাবে!

মার্ক নিকোলাসঃ বাংলাদেশ টি২০ বিশ্বকাপে সব মিলিয়ে ৭টি ম্যাচ জিতেছে,যার মধ্যে মাত্র একটি জয় শক্তিশালী দলের বিপক্ষে,সেটাও প্রথম বিশ্বকাপে...... বাংলাদেশের অভিজ্ঞ প্লেয়াররা এতগুলো ম্যাচ বিশ্বকাপে খেলেছে,বিশ্বকাপে তাদের পারফরম্যান্স সবচেয়ে ভালো হওয়ার কথা ছিলো। কিন্তু তাদের পারফরম্যান্সেও কোনো উন্নতি নেই। ২০১৬ সালের মুশফিকের পারফরম্যান্স আর ২০২১ সালে মুশফিকের পারফরম্যান্সের মধ্যে পার্থক্য কোথায়? উন্নতির কার্ভটা কোন জায়গায়? মুশফিকের এই বাজে অবস্থার কারণ কি আতহার? [*আতহার আলী খান এমন এক স্টুপিড উত্তর দিয়েছিলেন যেটা লেখার রুচি নেই*]

মুরালি কার্তিকঃ বলতে খারাপ লাগছে -আমি যখন বাংলাদেশের বিপক্ষে খেলেছি,তখন তারা যে এপ্রোচে খেলতো এখনও একই এপ্রোচে খেলে।প্রাণহীন ক্রিকেট একদম। নামিবিয়া,স্কটল্যান্ড বাংলাদেশের চেয়ে কম্পিটিটিভ ক্রিকেট খেলছে এখন।

এছাড়া নাসের হুসাইন,ইয়ান বিশপরাও অনেক সমালোচনা করেছিলেন কয়েকজন বললেন। তবে প্রথম তিন ম্যাচের ধারাভাষ্য ফলো করা হয়নি আমার। যা ই হোক, শেষ দুই ম্যাচে ধারাভাষ্যকারদের এই কথাগুলো ভালো লেগেছে আমার,তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

collected

*আইজাক নিউটনের মা-*" আপেল নিয়ে তো ঘাঁটাঘাটি করছিস, না ধুয়ে খাবি না কিন্তু!"*আর্কিমিডিসের মা*আচ্ছা তুই যে জামাকাপড় না পরে...
28/10/2021

*আইজাক নিউটনের মা-*
" আপেল নিয়ে তো ঘাঁটাঘাটি করছিস, না ধুয়ে খাবি না কিন্তু!"

*আর্কিমিডিসের মা*

আচ্ছা তুই যে জামাকাপড় না পরে রাস্তা দিয়ে দৌড়ুলি তোর লজ্জা করল না? ভাল কথা "ইউরেকা, ইউরেকা" বলে যে মেয়েটাকে ডাকছিলি সেটা কে??

*থমাস এডিসনের মা*

বাল্ব আবিস্কার করে তো আমাকে ধন্য করে দিয়েছ। যাও এখন আলো নিভিয়ে শুয়ে পড়....চেহারাটা কি হয়েছে, তোর ঘুমের দরকার বুঝলি?

*আব্রাহাম লিঙ্কনের মা*-

এখন তো প্রেসিডেন্ট হয়েছিস? ভগবানের দোহাই এবার এই জঘন্য পুরোন কোট, আর এই অসহ্য টুপিটা ছাড়। দোকানে গিয়ে নিজের জন্য একটা ভাল দেখে পোষাক কিনে আন।

*জেমস ওয়াটের মা-*

তুই যদি এখন বসে বসে ঢাকনার ওঠানামা দেখিস তবে ভাত কিন্তু পুড়ে যাবে বলে দিলাম। গ্যাসটা বন্ধ কর।

*গ্রাহাম বেলের মা-*

তুই যে এই বোকা বোকা যন্ত্রটা ঘরে লাগিয়েছিস, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে দিনরাত মেয়েদের সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করবি, তা কিন্তু চলবেনা একথা আমি আগেই বলে দিলাম।

*গ্যালিলিও গ্যালিলির মা*

কি ছাতার যন্ত্র বানিয়ে চাঁদ দেখার চেষ্টা করছিস? এটা তো কোন কাজেরই না। চাঁদ তো দূরের কথা এতে তো আমি মিলানোতে আমার বাপের বাড়ীই দেখতে পারছি না।

*অ্যালবার্ট আইনস্টাইনের মা*

আচ্ছা এটা তাহলে তোর গ্র্যাজুয়েট হবার ছবি? ভাল। আচ্ছা তুই চুল কাটিস না কেন? একটা জেল টেল কিছু ব্যাবহার কর। কি বিশ্রী অবস্থা হয়েছে চুলের।

*বিল গেটসের মা*

দিনরাত ইন্টারনেট ঘাঁটছিস। একদিন যদি দেখি না উল্টোপাল্টা কিছু দেখছিস তবে তোর একদিন কি আমার একদিন বলে রাখলাম।

*ড্যানিয়েল ফারেনহিটের মা-*
তোর এই গরম জল নিয়ে ঘাঁটাঘাঁটি বন্ধ কর। আমায় চা বানাতে হবে।

*রবার্ট বয়েলের মা*

ব্যাস্তানুপাতিক মানে বুঝেছি। তোর ভল্যুম অর্থাৎ পরিমান বেশী হলে প্রেশার মানে চাপ কমে যাচ্ছে এই তো? তোর কোষ্ঠকাঠিন্য হয়েছে। তুই জোলাপ খা।

*ক্রিষ্টোফার কলম্বাসের মা*

কোথায়, কোন চুলোয় যাচ্ছ, কি আবিস্কার নিয়ে তুমি ব্যাস্ত, ওসব নিয়ে আমার কোন চিন্তা নেই। যেখানে যাবে ফোন করবে না হলে অন্ততঃ দু লাইন লিখে একটা চিঠি পোষ্ট করবে।

*সারদা মা
একশো জনকে খাওয়াতে হবেনা কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্ত দেখলে তাকে একটু খেতে দিও।

(সংগৃহীত)

18/10/2021

জার্মানির এক নামকরা ব্যাংকে ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া করবেন না, টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার। আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।"

এই কথা শোনার পর, সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে মাটিতে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে "Mind Changing Concept", অর্থাৎ মানুষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা।

সবাই যখন শুয়ে পড়েছিল, তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতাবশত তাঁর পা থেকে কিছুটা উপরে উঠে গিয়েছিল। এমন সময় ডাকাত দলের সর্দার তাঁর দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো, "আপনার কাপড় ঠিক করুন! আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না।"

এই ব্যাপারটাকে বলে "Being Professional" অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন, সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।

যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত (এমবিএ পাশ করা), ডাকাত দলের সর্দার (যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে) কে বললো, "বস চলেন টাকাটা গুনে ফেলি"!

ডাকাত দলের সর্দার মুচকি হেসে বললো, তার কোনোই প্রয়োজন নেই, কেনোনা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কতো টাকা নিয়ে এসেছি।

এই ব্যাপারটাকে বলে "Experience"। অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেট এর বাইরে গিয়েও কাজ করতে পারে, ইহা তার একটি ঊৎকৃষ্ট প্রমাণ।

ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংক এর এক কর্মচারি ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বললো, স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি, এখনই ফোন করলে ওরা বেশিদূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারিকে থামিয়ে দিয়ে বললো, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই ২০ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিৎ, তাহলে আমরা যে ৭০ মিলিয়ন টাকার গরমিল করেছি, তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে।

এই ব্যাপারটাকে বলে, "Swim with the tide", অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা।

কিছু সময় পরেই টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে ১০০ মিলিয়ন টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও ২০ মিলিয়ন এর বেশি বাড়াতে পারলো না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বললো, "শালা আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে, এতো কিছু ম্যানেজ করে মাত্র ২০ মিলিয়ন টাকা পেলাম। আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই ৮০ মিলিয়ন টাকা সরিয়ে দিল। শালার চোর-ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হত।"

এই ব্যাপারটাকে বলে "Knowledge is worth as much as gold!" অর্থাৎ অসির চেয়ে মসি বড়।

ব্যাংক ম্যনেজার মন খুলে হাসছে, কেনোনা তার লাভ ৮০ মিলিয়ন টাকা। ৭০ মিলিয়ন টাকার গরমিল করার পরও সে আরও ১০ মিলিয়ন টাকা এই সুযোগে তাঁর নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে।

এই ব্যাপারটাকে বলে,
"Seizing the opportunity.” Daring to take risks!

🔘শিক্ষা: এই পোষ্টে যে যে কাজগুলো দেখানো হয়েছে তা অবশ্যই ক্ষতিকারক। কিন্তু এই কৌশলগুলো আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি। যেমন- আপনি কোন একটি ভালো কাজ করার চিন্তা করলেন বা মহৎ উদ্দশ্য নিয়ে কিছু শুরু করার পর দেখলেন আপনি মহা সমস্যায় পড়ে গেছেন। তখন জ্ঞান-বুদ্ধি হারিয়ে হতাশ হবেন না, ভেঙ্গে পড়বেন না। আপনার বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করে সে সমস্যা কাটিয়ে উঠতে হবে।

©️সংগৃহীত

Address

Panthapath
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Technojava Online Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share