BDFilm Buzz

BDFilm Buzz Welcome To The Official Page Of BDFilm Buzz. 

06/06/2026

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আমেজ শুরু। চিত্রনায়িকা রোমানা ইসলাম মুক্তির প্যানেল ঘোষণা।

প্রচলিত ছক ভেঙে নতুন এক শাকিব খানের ‘রকস্টার’ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্...
03/06/2026

প্রচলিত ছক ভেঙে নতুন এক শাকিব খানের ‘রকস্টার’

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, সিনেমাটি দেখার পর আমার উপলব্ধি ভিন্ন। অনেকেই বলেছেন, ছবিটিতে গল্প নেই বা গল্প বোঝা কঠিন। কিন্তু বাস্তবে এমনটি নয়, যারা মনোযোগ দিয়ে সিনেমাটি দেখেছে তাদের কাছে এটি হতে পারে একটি উপভোগ্য সিনেমা। একজন উঠতি সংগীতশিল্পীর স্বপ্ন, সংগ্রাম, প্রেম, খ্যাতি, ভাঙন ও আত্মপ্রত্যাবর্তনের একটি পূর্ণাঙ্গ যাত্রার গল্প 'রকস্টার'।

আগুন চরিত্রে শাকিব খানের জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়েছে। প্রথম মঞ্চে গান গাওয়া, জনপ্রিয়তার উত্থান, প্রেম ও বিচ্ছেদ, মানসিক সংকট, বিতর্ক, ভবঘুরে জীবন এবং প্রতিকূলতা পেরিয়ে ফিরে আসার গল্প চিত্রনাট্যে যথেষ্ট যত্নের সঙ্গে তুলে ধরা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, একটি ভাঙা পারিবারিক পরিবেশ একজন মানুষের মানসিক গঠনে কী প্রভাব ফেলে, সেই বিষয়টিও সিনেমাটি সুক্ষ্ম ভাবে উপস্থাপন করা হয়েছে।

সংগীতনির্ভর চলচ্চিত্র হিসেবে ‘রকস্টার’ তার শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম। সিনেমার গানগুলো কেবল বিনোদনের জন্য নয়, বরং গল্পের অংশ হিসেবেই কাজ করেছে। ফলে গান ও কাহিনির মধ্যে কোনো বিচ্ছিন্নতা অনুভূত হয় হয়নি।

অভিনয়ে শাকিব খান তাঁর পরিচিত অ্যাকশন-নির্ভর ইমেজ থেকে বেরিয়ে একজন সংগীতশিল্পীর চরিত্রে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। এই রূপান্তর হয়তো সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবে না, তবে একজন অভিনেতা হিসেবে এটি তাঁর সাহসী পদক্ষেপ। পাশাপাশি ‘আসলাম’ চরিত্রে কাজী সাবির সিনেমার অন্যতম বড় চমক। সাবিলা নূর, তানজিয়া মিথিলা, তারিক আনাম খান ও রোজী সিদ্দিকীও নিজ নিজ ভূমিকায় প্রশংসার দাবিদার।

চিত্রগ্রহণ, সাউন্ড ডিজাইন, সম্পাদনা এবং গল্প বলার ধরনে ‘রকস্টার’ প্রচলিত বাণিজ্যিক বাংলা সিনেমার পরিচিত ছক থেকে কিছুটা বেরিয়ে এসেছে। সম্ভবত এ কারণেই ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে চরিত্র কেন্দ্রিক গল্প এবং আধুনিক নির্মাণভাষার দর্শকদের কাছে এটি বেশি গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয়।

তবে সিনেমাটির শেষাংশ আরও সংযত ও সংক্ষিপ্ত হলে সামগ্রিক প্রভাব নিঃসন্দেহে আরও শক্তিশালী সিনেমা হতে পারতো। সব মিলিয়ে ‘রকস্টার’ একটি সাহসী, ভিন্নধর্মী এবং প্রশংসাযোগ্য প্রচেষ্টা। এটি হয়তো সবার জন্য নয়, কিন্তু একজন শিল্পীর জীবন, মানসিক টানাপোড়েন এবং আত্মঅন্বেষণের গল্প দেখতে চাইলে সিনেমাটি অবশ্যই দেখার মতো। একই সঙ্গে এটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্মরণীয় কাজ হিসেবেও বিবেচিত হবে।

-সেলিম শাকিব
-টীম লিডার, বিডি ফিল্মবাজ।

মেজবাউর রহমান সুমন পরিচালিত এবং নাজিফা তুষি, মুস্তাফিজুর নূর ইমরান, আহসাবুল ইয়ামিন রিয়াদ, গাজী রাকায়েত অভিনীত সিনেমা 'রই...
02/06/2026

মেজবাউর রহমান সুমন পরিচালিত এবং নাজিফা তুষি, মুস্তাফিজুর নূর ইমরান, আহসাবুল ইয়ামিন রিয়াদ, গাজী রাকায়েত অভিনীত সিনেমা 'রইদ' ঈদের দিন থেকে যেসকল প্রেক্ষাগৃহে চলছে...

01/06/2026

দরদী- মায়া লাগাইছে।
মালিক সিনেমার আরো একটি চমৎকার গান।

ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা 'রকস্টার' এর একটি দৃশ্যে ‘হলুদ’ সাংবাদিকদের পেছনে কুকুর লেলিয়ে দিলেন মেগাস্টার শাকিব খান...
01/06/2026

ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা 'রকস্টার' এর একটি দৃশ্যে ‘হলুদ’ সাংবাদিকদের পেছনে কুকুর লেলিয়ে দিলেন মেগাস্টার শাকিব খান।

মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এবং খায়রুল বাসার, মাসুমা রহমান নাবিলা, সোহেল মন্ডল, মাইমুনা মম, রূপন্তী আকিদ, নাজিবা বাসার,...
31/05/2026

মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এবং খায়রুল বাসার, মাসুমা রহমান নাবিলা, সোহেল মন্ডল, মাইমুনা মম, রূপন্তী আকিদ, নাজিবা বাসার, শরীফ সিরাজ অভিনীত সরকারি অনুদানের সিনেমা 'বনলতা সেন' ঈদের দিন থেকে যেসকল প্রেক্ষাগৃহে চলছে...

30/05/2026

ঈদের তৃতীয় দিনেও 'মালিক' সিনেমার জয়জয়কার!

29/05/2026

ঈদের আমেজে সিনেপ্লেক্সে ‘মালিক’ উন্মাদনা!

জাহিদ জুয়েল পরিচালিত এবং শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত সিনেমা 'পিনিক' ঈদের দিন থেকে যেসকল প্রেক্ষাগৃহে চলছে।
29/05/2026

জাহিদ জুয়েল পরিচালিত এবং শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত সিনেমা 'পিনিক' ঈদের দিন থেকে যেসকল প্রেক্ষাগৃহে চলছে।

সৈকত নাসির পরিচালিত এবং রাসেল রানা, পূজা চেরী, সৈয়দা তিথি অভিনীত ঈদের সিনেমা 'মাসুদ রানা' ঈদের দিন থেকে যেসকল প্রেক্ষাগৃ...
29/05/2026

সৈকত নাসির পরিচালিত এবং রাসেল রানা, পূজা চেরী, সৈয়দা তিথি অভিনীত ঈদের সিনেমা 'মাসুদ রানা' ঈদের দিন থেকে যেসকল প্রেক্ষাগৃহে চলছে...

Address

Moghbazar
Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when BDFilm Buzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDFilm Buzz:

Share