Metamorphosis Info Tech Ltd
- Home
- Bangladesh
- Dhaka
- Metamorphosis Info Tech Ltd
We have courses on Frontend, Backend, Full-Stack, Mobile Dev, Data-Science, DevOps and Ethical Hacking. CALL or Whatsapp: +8801794828305 Why You Choose Us?
Proper Optimize Website Search Engine
Increase Your Sales and Traffic
ROI (Return Of Investment)
We Actually Do This Stuff
100% White Hat SEO Technique
Affordable SEO Packages
Rank keywords First Page on SERP
Search Engine Friendly
24 Support (Everyday)
Metamorphosis IT:
Metamorphosis is the best SEO Service provider Company in Bangladesh & A sister concern of Web For Solution Ltd. We know how t
o optimize a website within a very short period to get the high visibility on top listed Search Engine. Metamorphosis ensure your Return of Investment (ROI) and huge organic traffic which your business automatically promote worldwide. We always make your website more SEO Friendly to enhance your website to rank on top listed search engine.
01/04/2026
ওয়েবসাইট কি?
উকিপিডিয়ার মতে ওয়েবসাইট বলতে বোঝায়, কোন নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা- ওয়েব পেজ,ভিডিও,অডিও,ছবি বা যে কোন ধরণের তথ্য যা ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায়। আমরা যখন আমাদের ব্রাউজার থেকে কোন ওয়েবসাইট কে অ্যাক্সেস করার চেষ্টা করি, তখন সার্চকৃত ওয়েবসাইটটি কোন ওয়েবসার্ভার থেকে এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে সমস্ত ফাইলকে একত্রে করে একটি এইচটিএমএল ডকুমেন্ট আকারে আমাদের সামনে প্রদর্শন করে।
ওয়েবসাইট কি? যদি সহজ ভাবে বলতে যাই তাহলে- আমরা ব্রাউজারে ( facebook.com ) লিখে সার্চ করার পর কি পাই? ফেসবুক দেখতে পাই, এই ফেসবুক একটা ওয়েবসাইট আবার https://seo-service-provider-bd.com/ লিখে সার্চ করলে আমরা আইটি Metamorphosis ওয়েবসাইট দেখতে পাই, অর্থাৎ এক কথায় কোন ডোমেইন নাম লিখে সার্চ করার পর আমরা যা দেখতে পাই তাই হলো ওয়েবসাইট।
ওয়েবসাইট কেন দরকার?
বিশ্বায়নের এই যুগে ওয়েবসাইট কেন দরকার তা যদি বিস্তারিত আলোচনা করতে যাই, তাহলে ঘণ্টার পর ঘণ্টা পেজের পর পেজ শেষ হয়ে যাবে তবু আলোচনা শেষ হবে কিনা সন্দেহ আছে। তাই এত দীর্ঘ সময় আলোচনার করার বদলে আমরা চেষ্টা করবো শর্টকাটে- ওয়েবসাইট কেন দরকার তাঁর গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করতে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
ফ্রিল্যান্সিং করতে ওয়েবসাইট :
আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং জগতে নতুন পদার্পণ করেছেন? যদি আপনে নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, এই ক্ষেত্রে আপনার সর্ব প্রথম কাজ হবে কোন নির্দিষ্ট সেক্টরে নিজের স্কিল অর্জন করা।
উদাহরণস্বরূপ: আনোয়ার একজন নতুন ফ্রিল্যান্সার, সে ফ্রিল্যান্সিং করার উদ্দেশ্য দীর্ঘদিন যাবত গ্রাফিক্স ডিজাইন সেক্টরে নিজেকে দক্ষ করে তুলছে। আনোয়ার দিনের পর দিন মাসের পর মাস চর্চা করে গ্রাফিক্স ডিজাইন আয়ত্ব করে ফেলেছে, এখন গ্রাফিক্স ডিজাইনে তাঁর দক্ষতা রয়েছে, সে ডিজাইন রিলৈটেড কাজ করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। তো আনোয়ার যেহেতু কাজ শিখে গেছে তাই সে বিভিন্ন মার্কেটপ্লেসে গিয়ে নিজের একাউন্ট তৈরি করেছে এবং কাজ পাবার জন্য লক্ষ লক্ষ ফ্রিল্যান্সারের সাথে প্রতিযোগিতায় নেমে গেছে।
আজকে ফাইবারের নতুন গিগ বানাচ্ছে তো কালকে আপওয়ার্কে নতুন প্রোজেক্টে বিট করছে। কিন্তু গ্রাফিক্স ডিজাইনে দক্ষতা থাকার পরেও আনোয়ার কাজ পাচ্ছে না কোন ভাবেই। মাঝে মাঝে ক্লায়েন্টের নক পেলেও ক্লায়েন্টকে কোন মতেই বোঝাতে পারছে না সে আসলেই গ্রাফিক্স ডিজাইন কাজ জানে এই বিষয়ে তাঁর দক্ষতা রয়েছে। কিছু কিছু বায়ার আনোয়ারের প্রোফাইল দেখেই ফিরে যাচ্ছে কারণ আনোয়ারের নতুন একাউন্ট তাই ক্লায়েন্ট ভরসা করতে পাচ্ছে না আসলেই আনোয়ারকে দিয়ে তাঁর কাজ হবে কিনা।
এখানে আনোয়ারের ভুল কোথায়? কেন দক্ষতা থাকার পরও সে কাজ পাচ্ছে না? উত্তর একটাই, আনোয়ার ক্লায়েন্টের কাছে নিজেকে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে রি-প্রেজেন্ট করতে পারেনি। এই পরিস্থিতে আনোয়ারের যদি একটা পোর্টফলিও ওয়েবসাইট থাকতো আর সেখানে যদি আনোয়ার তাঁর পূর্বের করা কিছু প্রোজেক্ট পোর্টফলিও হিসেবে তুলে ধরতো ,তাহলে সে খুব সুন্দর মতো ক্লায়েন্টেকে বোঝাতে পারতো, সে আসলেই গ্রাফিক্স ডিজাইন জানে এর পূর্বেও সে অসংখ্য ডিজাইন রিলেটেড কাজ-কর্ম করেছে।
শুধু গ্রাফিক্স ডিজাইন না ফ্রিল্যান্সিং সেক্টরে আপনে যে কোন কাজই করুন না কেন, আপনার একটি পোর্টফোলিও থাকা অত্যন্ত জরুরী। আপনে মুখে সারাদিন বললেন এই কাজ পারি,সেই কাজ পারি কিন্তু কিছু প্রজেক্ট দেখাতে বললে দেখাতে পারলেন না তাহলে আপনার প্রতি ক্লায়েন্ট বিশস্ত হবে কেন? কোন ভরসাতে আপনাকে কাজ দিবে? একটি পোর্টফলিও ওয়েবসাইট যে কতটা গুরুত্বপূর্ণ তা বর্ণণা করার মতো নয়, কিন্তু আমাদের দেশের অধিকাংশ ফ্রিল্যান্সার এই বিষয়টিকে গুরুত্বসহকারে দেখে না, যার ফলে মার্কেটপ্লেসে একাউন্ট তো অনেক, কিন্তু সত্যিকার অর্থে নিয়মিত কাজ করে যাচ্ছে এমন ফ্রিল্যান্সারের সংখ্যা খুবই কম।
ব্লগার / লেখকদের জন্য ওয়েবসাইট :
আগের যুগের হিমু,মিসির আলি জন্ম নিতো লেখকের ডাইরির পাতায় আর বর্তমান যুগের হিমু,মিসির আলির জন্ম হচ্ছে ফেসবুকের পোস্টের পাতায়। অনেক ভালো ভালো রাইটার আছে যারা সারাদিন ফেসবুকের বিভিন্ন গ্রুপে,পেজে,পোস্টে অসংখ্য আর্টিকেল লিখে যাচ্ছে। শুধু ফেসবুকেই না কোরাতে গেলে দেখতে পাবেন রাইটারদের ছড়াছড়ি, হাজার হাজার ক্যাটাগরীতে হাজার হাজার রাইটার লিখে যাচ্ছে প্রতিনিয়ত।
এখন প্রশ্ন হলো- আপনার মাঝে ভালো রাইটিং দক্ষতা থাকার পরেও কেন অন্যর প্ল্যাটফর্মে লিখে যাচ্ছেন? এর বিনিময়ে কি কোন টাকা পাচ্ছেন? নাকি অন্য কোন ভাবে উপকৃত হচ্ছেন? আপনার লেখার প্রতিভার বিনিময়ে ফেসবুকে পাচ্ছেন কিছু লাইক আর কোরাতে পাচ্ছেন কিছু আপভোট। লাইক আর আপভোট দিয়ে কি জীবন চলবে? অথচ আপনার লেখা আর্টিকেল দিয়ে কিন্তু ফেসবুক,কোরা বা অন্যকোন প্ল্যাটফর্ম ঠিকই টাকা আয় করে নিচ্ছে।
দীর্ঘদিন লেখালেখি করে ফেসবুকে একটি পেজ বড় করলেন, কোরাতে আপনার প্রোফাইলের ফলোয়ার বৃদ্ধি করলেন কিন্তু হঠাৎ কোন কারণ বসত আপনার ফেসবুক পেজটি অথবা কোরা একাউন্টটি নষ্ট হয়ে গেল, তখন কি হবে? আপনার দীর্ঘ দিনের পরিশ্রম এক নিমিষেই মাটি হয়ে গেল।
তাই এখনো সময় আছে কোরা,ফেসবুকের পাশাপাশি কোন বিকল্প চিন্তা করুন। অন্যর প্ল্যাটফর্মে না লিখে নিজের একটি ওয়েবসাইট করুন নিজের প্ল্যাটফর্ম তৈরি করুন, এতে করে একসময় যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন অপরদিকে নিজের পোর্টফলিও হিসেবেও পরিচয় দিতে পারবেন।
আগের যুগের লেখকদের যে কত কষ্ট করে লেখা পাঠকদের মাঝে পৌছে দিতে হতো তা ইতিহাসের দুই,একটি পাতা উল্টোলেই জানতে পারবেন। বর্তমান সময়ে লেখা পাঠকদের মাঝে পৌছে দেয়া যে কত সহজ হয়ে গেছে তা বলার উপেক্ষা রাখে না। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে হয়তো আইটি নাটের পক্ষ থেকে একটা ফ্রি ওয়েবসাইট করে দেয়া হতো। আপনার লেখা যেমনি হোক না কেন, যাদেরকে নিয়েই লেখা হোক না কেন, গ্রামের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে শহরের আনাচে-কানাচে পর্যন্ত লেখা পাঠকদের মাঝে পৌছে দিতে ওয়েবসাইটের কোন বিকল্প নেই।
চাকরীর জন্য ওয়েবসাইট :
হ্যাঁ, ঠিকই শুনেছেন চাকরীর জন্যও ওয়েবসাইট প্রয়োজন। চাকরীর জন্যও যে ওয়েবসাইটের প্রয়োজন তা এখন পর্যন্ত আমাদের দেশের অনেকেরি অজানা, কিন্তু আপনে যদি ইউরোপ-আমেরিকার দেশগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওয়েবসাইট থাকাটা এখন কমন হয়ে গেছে, চাকরী থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব জায়গাতেই ওয়েবসাইটের প্রচলন।
একদম সহজ একটা বিষয় ভেবে দেখুন একটি চাকরীর জন্য হাজার হাজার সিভি জমা পড়ে, জব রিক্রুটাররা সাধারণত একটি সিভিতে সর্বনিম্ন ৩ সেকেন্ড এবং সবোর্চ্চ ২৬ সেকেন্ড সময় দিয়ে থাকে। এখন এই কয়েক সেকেন্ডের ভেতরেই আপনাকে সিভিতে এমন কিছু তথ্য তুলে ধরে ইমপ্রেস করতে হবে যাতে আপনি পরবর্তী স্টেপের জন্য সিলেক্ট হয়ে যান। এখানে খুব সহজ একটা ক্যালকুলেশন ৯০% জব সিকাররা তাঁদের সিভিতে কোন পোটফলিও ওয়েবসাইট তুলে ধরবে না, আর এখানেই আপনার এগিয়ে থাকার সুযোগ। সিভির উপর অংশের বাম দিকে যেখানে আপনার ফোন নাম্বার,ই-মেইল এড্রেস দিয়ে থাকেন সেখানে ফোন নাম্বার, ই-মেইল এড্রেসের পরই যদি আপনার ওবেসাইটের নামটা তুলে ধরতে পারেন তাহলে নিজেই ভেবে দেখুন অন্য সবার সিভির থেকে আপনার সিভিটা কতটুকু এগিয়ে থাকবে।
ব্যবসার জন্য ওয়েবসাইট :
বিল গেটর্স এর একটা জনপ্রিয় উক্তি আছে ( If your business is not on the Internet, then your business will be out of business ) উক্তিটি আজকের এই যুগে একদমই সঠিক। ডিজিটাল এই সময়ে আপনার ব্যবসা যদি ইন্টারনেটে না থাকে, তাহলে আপনার ব্যবসা খুব বেশি গ্রো করতে পারবে না, একটা নিদির্ষ্ট গন্ডিতেই আপনার ব্যবসা রয়ে যাবে।
ব্যবসা তখনই বড় হয় যখন এর কাস্টোমারবেস বড় আকারের হয়ে থাকে। ইন্টারনেটে আপনে যে পরিমাণ কাস্টোমার একত্রে পাবেন পৃথিবীর কোথাও সেটা আর দ্বিতীয় বার পাবেন না। ব্যবসার প্রচার-প্রচারণা থেকে শুরু করে যাবতীয় কাজ-কর্ম একটি ওয়েবসাইট দিয়ে সম্ভব। উদাহরণ চোখের সামনেই আছে, অ্যমাজনের দিকে তাকিয়ে দেখুন। একটি ওয়েবসাইট কত বড় আকার ধারণ করতে পারে এবং কতটা লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে তাঁর সবথেকে বড় উদাহরণ অ্যমাজন।
ওয়েবসাইট একটা বিশ্বস্ততার প্রতীক হয়ে দাঁড়িয়েছে, কোন কাস্টোমার আপনার ব্যবসার নাম দিয়ে যখন সার্চ করে ওয়েবসাইট পেয়ে যাবে এবং সেখানে সব তথ্য পাবে তখন তাঁর ট্রাস্টের পরিমাণ কয়েকগুণ বেড়ে যাবে। এছাড়াও ওয়েবসাইট ব্যবহার করে কম খরচে মার্কেটিং করার সুযোগ তো রয়েছেই যার বিনিময়ে আপনার গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি হতেই থাকবে।
আপনার ওয়েবসাইট টি যেহুতু বছরের ৩৬৫ দিন ২৪ ঘণ্টা লাইভ থাকবে তাই যে কেউ চাইলে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে সার্চ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে, অর্ডার করতে পারবে। বাংলাদেশে ই-কর্মাসের যাত্রা সবে মাত্র ভালো ভাবে শুরু হয়েছে, আগামীর বাংলাদেশ ই-কমার্সময় তাই এখনো যদি আপনে হাত গুটিয়ে বসে থাকেন, ডিজিটাইলজেশনের সাথে নিজের ব্যবসার রূপকে পরিবর্তন না করেন তাহলে ভবিষ্যতে আপনার ব্যবসার অসিত্ব টিকে রাখা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে, ব্যবসার জন্য ওয়েবসাইট থাকাটা এখন একপ্রকার বাধ্যেতামূলক।
31/03/2026
আজকের লেখায় এমন ৭টি দক্ষতা নিয়ে আলোচনা করা হয়েছে, যা কিনা ফ্রিল্যান্সিং জগতে জায়গা করে নিতে বিশেষ সহায়তা করবে।
১. ওয়েব ডেভেলপমেন্ট
আইটি প্রফেশনাল হন বা নিজস্ব ফার্মের মালিক, ওয়েব ডেভেলপমেন্টের কাজ আপনার সবক্ষেত্রেই কাজে লাগবে। ওয়েব ডেভেলপমেন্ট পাঠ্যসূচির মধ্যে আছে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসস ইত্যাদি ফ্রেমওয়ার্ক। এসব বিষয়ে বিভিন্ন অনলাইন কোর্স পাওয়া যায়, এগুলো থেকে সহজেই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে মৌলিক বিষয়গুলো শিখে নেওয়া যাবে। জাতীয় ও বৈশ্বিক- সব পরিসরে ই-কমার্স যেভাবে সবটা জায়গা জুড়ে রয়েছে, নিজের ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের অনলাইন উপস্থিতিতে জোরদার করে তুলতে হলেও ওয়েব ডেভেলপিং সম্পর্কিত জ্ঞান থাকা জরুরি। এর মধ্যে সামাজিক মাধ্যম অ্যাকাউন্টের মাধ্যমে কাস্টমারদের সাথে সম্পর্ক গড়ে তোলা, অনলাইনে পণ্য বিক্রয় ইত্যাদি সবকিছুই অন্তর্ভুক্ত।
২. গ্রাফিক ডিজাইন
প্রতিটি ব্র্যান্ডেরই কিছু ভিজ্যুয়াল উপকরণ প্রয়োজন হয়, তাদের পণ্য বা প্রতিষ্ঠানকে সবার সামনে তুলে ধরার জন্য। এর মধ্যে রয়েছে বিভিন্ন লোগো, ছবি, পোস্টার ইত্যাদি। গ্রাফিক ডিজাইনাররা এসব ডিজাইন করে
থাকেন। এমনকি তারা ওয়েবসাইটের চেহারা কেমন হবে, ওয়েব ডেভেলপারের সঙ্গে যোগসাজশ করে সে কাজও করেন তারা। মার্কেটিংয়ের অংশ হিসেবে বিভিন্ন কাজে গ্রাফিক ডিজাইনিং দক্ষতা প্রয়োজন হয়। এক্ষেত্রে ফ্রিল্যান্সিং ডিজাইনার নিয়োগ দিয়ে থাকেন অনেকেই। নিজস্ব সৃজনশীলতা, আঁকাআঁকির আগ্রহ আর ফরমায়েশমতো কাজ করবার মানসিকতা থাকলে গ্রাফিক ডিজাইনিং হতে পারে সম্ভাবনাময় একটি কাজ।
৩. ভিডিও তৈরি
ডিজিটাল মার্কেটিংয়ে যেসব ভিজ্যুয়াল উপকরণ অত্যন্ত কার্যকর, তার মধ্যে ভিডিও কনটেন্ট অন্যতম। তাই ভিডিও শ্যুট বা শুধু সম্পাদনার দক্ষতা থাকলেও বেশ কাজের সুযোগ রয়েছে। অনেকেই দীর্ঘমেয়াদী ভিডিও
নির্মাতার খোঁজ করেন, তবে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে স্বল্পমেয়াদের কাজও পাওয়া সম্ভব। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতো সামাজিক মাধ্যমগুলোতে নিজের তৈরি কিছু ভিডিও পোস্ট করে এমন নিয়োগদাতাদের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। এছাড়া নিজের কাজের একটি পোর্টফোলিও থাকলে ভালো।
৪. কনটেন্ট রাইটিং
সব ধরনের ব্যবসায়িক ওয়েবসাইটেই ভালো মানের লেখা প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে ব্লগ, সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য পোস্ট, বিজ্ঞাপন এবং অন্যান্য লেখালেখি। তাই রিভিউ, আর্টিকেল, প্যামফ্লেট, সংবাদ বিজ্ঞপ্তি– এ ধরনের প্রাতিষ্ঠানিক ঘরানার লেখালেখিতে আগ্রহ থেকে থাকলে কনটেন্ট রাইটিং হতে পারে উপযোগী একটি পেশা। আধুনিক ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম মাধ্যম এই কনটেন্ট রাইটিং। সঠিক কিওয়ার্ড এবং এসইও অপটিমাইজেশনের মাধ্যমে সর্বোচ্চ পাঠক তথা খরিদ্দারের মনোযোগ কেড়ে নেওয়াই হচ্ছে এর উদ্দেশ্য। কেননা একটি পণ্য বা সেবা তখনই বিক্রয় করা যাবে, যখন মানুষ সে বিষয়ে আগ্রহী হবে। অনলাইন জগতে কনটেন্ট রাইটিং মানুষকে আগ্রহী করে তোলার একটি বিশেষ হাতিয়ার।
৫. কাস্টমার সার্ভিস
অনলাইন হোক বা অফলাইন, কাস্টমারদের সঙ্গে দীর্ঘমেয়াদী সুসম্পর্ক বজায় রাখা সবসময়ই একটি ভালো চর্চা। পুরনো কাস্টমারদের ধরে রাখা এবং নতুন কাস্টমার তৈরি করা– সফল কাস্টমার সার্ভিসের এটিই থাকে
উদ্দেশ্য। তাই কাস্টমার পরিষেবা এবং সর্বোপরি যোগাযোগের ক্ষমতা যদি ভালো হয়, তবে কাস্টমার সার্ভিসের কাজে যোগ দেওয়া যায়। ছোটখাটো প্রতিষ্ঠানে নিজেরাই এ কাজ করে থাকলেও মাঝারি এবং প্রতিষ্ঠিত ব্র্যান্ডে এসব কাজের জন্য আলাদা নিয়োগ দেওয়া হয়। অনলাইনে কাস্টমার সার্ভিস প্রদানের জন্য যাকে নিয়োগ দেওয়া হয়, তাকে বেশিরভাগ সময় অফিসে যেতে হয় না। নিজস্ব অনলাইন উপস্থিতি আর যোগাযোগের ওপর ভরসা থাকলে কাস্টমার সার্ভিস বেশ উপযোগী একটি খণ্ডকালীন কাজ হতে পারে।
৬. ডেটা এন্ট্রি
সাধারণত এন্ট্রি লেভেল কাজ মনে করা হলেও, ডেটা এন্ট্রিতে দক্ষ হলে অনেকসময় ফ্রিল্যান্সিং জগতে স্থায়ী কাজও পাওয়া যায়। এ কাজে সেভাবে নির্দিষ্ট দক্ষতার প্রয়োজন আছে বলে মনে না হলেও এতে প্রয়োজন ধৈর্য আর মনোযোগ। একই কাজ অনেকক্ষণ ধরে বারবার করে যাওয়া খুব একটা সহজ নয়। ডেটা এন্ট্রির কাজে মূলত অনেক বড় পরিমাণে তথ্য হুবহু স্থানান্তর করতে হবে। এতে শতভাগ নির্ভুলতা থাকা জরুরি। তাই যথেষ্ট আত্মবিশ্বাস থাকলে ডেটা এন্ট্রির কাজ দিয়েই ফ্রিল্যান্সিং জগতে যাত্রা শুরুর পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট বা এসইও'র মতো অন্যান্য দক্ষতাও আহরণ করা যায়।
৭. এসইও
অনলাইন ব্যবসায়ের ক্ষেত্রে দিন দিন প্রতিযোগিতা বেড়ে চলছে। এই পরিবেশে একটি ব্যবসাকে এগিয়ে রাখতে পারে সঠিক উপায়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সংক্ষেপে এসইও। সঠিক কিওয়ার্ড ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট পণ্য, সেবা বা প্রতিষ্ঠান যাতে মানুষের সার্চ লিস্টে সবচেয়ে ওপরে থাকে– সেজন্য কাজ করে থাকেন এসইও বিশেষজ্ঞরা। তাদের সহায়তায় অনলাইনে নিজের উপস্থিতি আরও প্রবলভাবে জানান দিতে পারেন ব্যবসায়ীরা। ওয়েবসাইটে আরও বেশি ক্লিক, আরও বেশি ভিজিটই হচ্ছে এসইও'র উদ্দেশ্য। এ বিষয়ে প্রশিক্ষণের জন্য বিভিন্ন অনলাইন কোর্স রয়েছে। এসইও বিষয়ক জ্ঞান থেকে থাকলে ফ্রিল্যান্সিং এসইও বিশ্লেষক হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্মে নিজস্ব কাজের সময় আর সম্মানী নির্ধারণ করে যে কেউ এ কাজ শুরু করতে পারেন, তবে তার জন্য প্রয়োজন দক্ষতা আর অভিজ্ঞতা।
31/03/2026
বাংলাদেশের জন্য সেরা কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট:
অনলাইনে ইনকাম বা ফ্রিল্যান্সিং অনেক বেশি বেড়ে চলেছে। বিভিন্ন যোগ্যতা সম্পন্ন ফ্রিল্যান্সাররা বিদেশি বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে। কিন্তু বিদেশী অনেক ওয়েবসাইট বাংলাদেশ সাপোর্ট করে না। যার ফলে ফ্রিল্যান্সাররা তাদের উপার্জন করা অর্থ নিজের হাতে পেতে অনেক কষ্ট হয়।
আজকের পোষ্টের মাধ্যমে আমরা জানবো বাংলাদেশ থেকে কোন কোন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে কাজ করা সহজ এবং পেমেন্ট পাওয়াটা মোটামুটি সহজ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি…
বাংলাদেশের জন্য সেরা কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এর পরিচয়:
১. ফাইবার: ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট এর মধ্যে একটি হচ্ছে ফাইবার। ফাইবারের মধ্যে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার কাজ করে। বাংলাদেশ থেকেও অনেক ফ্রিল্যান্সার ফাইবার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে।
ফাইবারে মূলত পোর্টফোলিও তৈরি করতে হয় এবং নিজে একটি গিগ তৈরি করতে হয়। আপনার গিগটি যদি ক্লাইন্টরা পছন্দ করে তাহলে তারা আপনাকে কাজ দিবে এবং সেই কাজের বিনিময়ে তারা আপনাকে পেমেন্ট করবে। সেই পেমেন্ট ফাইবারের ড্যাশবোর্ডে জমা হবে এবং সেখান থেকে আপনি সরাসরি পেয়েওনিয়ার এর মাধ্যমে বাংলাদেশের যেকোনো ব্যাংকে অথবা বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। এই ওয়েবসাইট সম্পর্কে আপনি ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন, সেখান থেকে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন।
২. আপওয়ার্ক: আপওয়ার্ক হচ্ছে ফ্রিল্যান্সিং জগতের জনপ্রিয় আরো একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে সাধারণত এডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা কাজ করে। আপনি যদি ভালো কাজ জানেন তাহলে এই ওয়েবসাইটে কাজ করতে পারেন।
ফাইবারের মতো আপওয়ার্ককেও প্রায় একই সিস্টেমে কাজ হয়। ফাইবারে যেমন গিগ তৈরি করতে হয়, ঠিক তেমনি আপনারকে বিট করতে হয়। এখানকার টাকাও আপনি বাংলাদেশের যে কোন ব্যাংকে নিয়ে আসতে পারবেন।
৩. পিপল পার আওয়ার: ফ্রিল্যান্সিং জগতে আরো একটি জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে পিপলপার আওয়ার। আপনি যদি বিগেনার লেভেলের ফ্রিল্যান্সার হন তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য। তবে এখানে অনেক এডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররাও কাজ করে।
আপওয়ার্ক এবং ফাইবার এর তুলনায় ফ্রিল্যান্সাররা সবচেয়ে বেশি পিপল পার আওয়ার ওয়েবসাইটটিতে কাজ পেয়ে থাকে। তাই এটি আপনি ট্রাই করতে পারেন। এখানকার পেমেন্ট ও আপনি বাংলাদেশের যেকোনো ব্যাংকে নিয়ে আসতে পারবেন।
৪. কাজখুঁজি: কাজখুঁজি হলো বাংলাদেশি একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে আপনি আপনার কাজ অনুযায়ী গিগ তৈরি করে কাজ পেতে পারেন। এই ওয়েবসাইটে কাজ করলে আপনি উপরের তিনটি ওয়েবসাইটের তুলনায় পেমেন্ট একটু কম পাবেন। তবে এখানকার পেমেন্ট সিস্টেম স্পেশালি বাংলাদেশীদের জন্য তৈরি করা হয়েছে।
বাংলাদেশের যত ধরনের পেমেন্ট সিস্টেম রয়েছে প্রায় সবগুলো পেমেন্ট সিস্টেম এই ওয়েবসাইটটি সাপোর্ট করে। তাই এই ওয়েবসাইটটিতে কাজ করে দেখতে পারেন।
৫. গুরু ডট কম: বাংলাদেশীদের জন্য আরেকটি ফিন্যান্সিং ওয়েবসাইট হল গুরু ডট কম। এই ওয়েবসাইটটিতে মূলত ক্লায়েন্টরা বিভিন্ন কাজের জন্য ফ্রিল্যান্সারদের হায়ার করে। একটি বড় সুবিধা হচ্ছে ক্লাইন্ট চাইলে একাধিক কাজের জন্য একজনকেই হায়ার করতে পারবে।
আপনি যদি বিগেনার লেভেলের ফ্রিল্যান্সার হন তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য পারফেক্ট। এই ওয়েবসাইটের টাকাও আপনি সরাসরি চাইলে ব্যাংকের আনতে পারবেন।
বন্ধুরা আজকের পোষ্টের মাধ্যমে আমি শুধুমাত্র বাংলাদেশ থেকে কাজ করা সহজ এবং বিশ্বস্ত কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট সম্পর্কে জানিয়েছি। এসব ওয়েবসাইট গুলোর মধ্যে আমাদের দেশের অনেক ফ্রিল্যান্সার কাজ করে। আপনি চাইলে এখানে কাজ করতে পারেন।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাজে আসবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
https://seo-service-provider-bd.com/
30/03/2026
অনলাইনে যেভাবে টাকা আয় করা যায় :
প্রযুক্তি আমাদের জীবন ও কর্মে অনেক পরিবর্তন নিয়ে আসছে। দুনিয়াজুড়ে বাড়ছে অনলাইন জগতের প্রতি নির্ভরতা। অনলাইনকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের নানান পথ তৈরি হয়েছে। এসব কাজ যেমন আরামদায়ক, তেমনি সৃজনশীলও বলা যায়। শিক্ষার্থী থেকে শুরু করে গৃহিণী কিংবা নিয়মিত চাকরি করছেন—এমন ব্যক্তিরাও অনলাইনের মাধ্যমে টাকা আয় করতে পারেন। বাংলাদেশে বসে অনলাইনে যেভাবে ডলার বা টাকা আয় করবেন, তা জানতে আমরা আলাপ করেছি তেমনই কিছু পেশাদার ব্যক্তির সঙ্গে। চলুন জেনে নিই কীভাবে অনলাইনে আয় করা যায়।
আধেয় বা কনটেন্ট তৈরি করে আয় করুন
এক দশকের বেশি সময় ধরেই অনলাইনে বড় ধরনের টাকা আয়ের সুযোগ আছে। আপওয়ার্ক, ফাইবারসহ বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে ঢুঁ মারতে পারেন কনটেন্ট-সংক্রান্ত সুযোগ দেখতে। এ ছাড়া ফেসবুক বা লিংকডইন থেকে ফ্রিল্যান্সার হিসেবে কনটেন্ট তৈরির কাজের খোঁজ পাবেন। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থী মাহফুজ কায়সার বলেন, ‘এখন অনলাইনে নানান ধরনের কনটেন্টের চাহিদা। যে পরিমাণ চাহিদা, সেই পরিমাণ কনটেন্ট লেখক নেই। তাই নিজের মধ্যে সেই গুণ থাকলে কাজে লেগে পড়তে পারেন আপনিও। কনটেন্টের ধরনের ওপর নির্ভর করে আপনি সেখান থেকে পারিশ্রমিক পাবেন। সাধারণ ভিডিও চিত্রনাট্য তৈরি বা ফেসবুকে নিয়মিত লেখার মাধ্যমে, মাসে ১২ থেকে ১৬ হাজার টাকা আয় সম্ভব।
আইটি উদ্যোক্তা মাহামুদুল হাসান মাসুম বলেন, ‘ফ্রিল্যান্স ডিজাইন, সোশ্যাল মিডিয়া, রিমোট ডেটা এন্ট্রির মতো কাজ করে টাকা আয়ের সুযোগ আছে। এসব কাজের জন্য যে ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে, বিষয়টি এমন নয়। আপনি চাইলে ইউটিউবের ভিডিও দেখেও প্রশিক্ষণ নিতে পারেন। সাধারণ ল্যাপটপ ব্যবহার করেই এসব কাজ শুরু করা যায়।’
এখন ফেসবুকের মাধ্যমে এফ–কমার্স বিস্তৃত হচ্ছে। আবার ইনস্টাগ্রামের মাধ্যমে বিভিন্ন ফ্যাশন ও ডিজাইননির্ভর উদ্যোগের বিকাশ ঘটছে। উদ্যোক্তারা এসব প্ল্যাটফর্মে নিজেদের পণ্য ও সেবা বিক্রির কারণে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজের ও টাকা আয়ের সুযোগ আছে। নারী উদ্যোক্তা ও অনলাইন ফ্যাশন প্ল্যাটফর্ম অরাম বাংলাদেশের প্রধান নিশাত আনজুম বলেন, ‘আমাদের প্রায় ২৪ ঘণ্টাই ফেসবুক বা ইনস্টাগ্রামে পণ্যের অর্ডার আসে। এ ছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট, ছবি বা ভিডিও শেয়ারের বিষয়গুলো যেনতেনভাবে করার সুযোগ নেই। এ বিষয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে তরুণেরা কাজ করতে পারেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে মাসে ১৮ থেকে ২২ হাজার টাকা আয় করা সম্ভব ঘরে বসে।’
নিজের হাতের স্মার্টফোনটি ব্যবহার করেই আপনি সেসব সেরে নিতে পারবেন। কেউ কেউ আরও দক্ষ লোকবল খোঁজেন, যাঁদের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো ফেসবুকের নানা পোস্ট তৈরি, পোস্ট আপলোড, কাস্টমারের সঙ্গে যোগাযোগ ইত্যাদি করেন। এসব পেজের ম্যানেজার হিসেবে ১৫ থেকে ৫০ হাজার টাকা আয় করা কোনো ব্যাপার নয়।
যাঁদের তথ্যপ্রযুক্তির বিভিন্ন প্রশিক্ষণ আছে, তাঁরা ডিজাইননির্ভর সৃজনশীল কাজে মাসে ২৫ থেকে ৩৫ হাজার টাকা আয় করতে পারেন। ক্যানভা বা অ্যাডোবি প্রিমিয়ার, ইনডিজাইনের মতো সফটওয়্যারের ব্যবহার জানা থাকলে বড় বড় প্রজেক্টেও কাজের সুযোগ থাকে। ইয়েলো র্যাপটর ডিজাইন স্টুডিওর সহপ্রতিষ্ঠাতা অনিন্দ্য আহমেদ বলেন, একটু দক্ষতা থাকলে ব্র্যান্ড ডিজাইন, ইউজার ইন্টারফেস ডিজাইন, থ্রিডি মডেল বা ক্যারেক্টার ডিজাইনের মতো কাজের মাধ্যমে আয়ের সুযোগ আছে।
আইটি উদ্যোক্তা জি এম আরাফাত আকবর বলেন, নির্দিষ্ট কোনো বিষয়ে কোর্স তৈরি করে তা অনলাইনে বিক্রি করা যায়। ডেটা এন্ট্রি ও অনলাইন কাস্টমার সাপোর্টের জন্য বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা যায়। রিমোট জব, ফ্রিল্যান্সিং, আইটি বা আইটিইএস সার্ভিস বা সফটওয়্যার এক্সপোর্টের মতো কাজ জানা থাকলে অনলাইনে টাকা আয় করতে পারেন।
এখন তো প্রযুক্তিনির্ভর অ্যাপের মাধ্যমে পণ্য ও সেবা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ হয়েছে। ফুড ডেলিভারি বা রাইড শেয়ারিংয়ের মতো সুযোগ বিস্তৃত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. খালেদ মাহমুদ বলেন, ‘অনলাইনের মাধ্যমে টাকা আয়ের অনেক সুযোগ তৈরি হয়েছে। অ্যাপনির্ভর বিভিন্ন সেবার জন্য রাইডার হিসেবে কাজের সুযোগ আছে। বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গিগ ইকোনমির পরিপ্রেক্ষিতে এমন অ্যাপনির্ভর সেবায় সেবা প্রদানকারী হিসেবে কাজ করতে পারেন। যাঁরা পেশাজীবী, গাড়ি বা মোটরসাইকেল চালাতে পারেন, তাঁরা অ্যাপের মাধ্যমে রাইডশেয়ারিং সেবা দিতে পারেন।’ এসব কাজ করেও মাসে ১০ থেকে ২০ টাকার টাকা আয় করা যায় পড়াশোনার সময়টুকু বাঁচিয়ে।
ব্লগ তৈরি করে অ্যাফিলিয়েটিং মার্কেটিং করুন
পশ্চিমা দুনিয়ায় অ্যাফিলিয়েটিং মার্কেটিং ভীষণ জনপ্রিয়। বাংলাদেশে বসেও সেসব দেশের অ্যাফিলিয়েটিং মার্কেটিং করতে পারেন। অনলাইনে কোনো একটি নির্দিষ্ট পণ্যের ওপরে বিশদ লিখে সেই ব্লগ বা ওয়েবসাইটে বিভিন্ন ই–কমার্সের পণ্যের বিজ্ঞাপন দেখানো যায়। সেই বিজ্ঞাপন থেকে গ্রাহকেরা কোনো পণ্য কিনলে তখন আপনি নির্ধারিত অর্থ পাবেন। আপনি যে বিষয়ে জানেন কিংবা লিখতে পারেন, সেই বিষয়ে ব্লগ শুরু করতে পারেন। এখন দেশীয় অনেক ই-কমার্স প্রতিষ্ঠানও অ্যাফিলিয়েটিং মার্কেটিং করছে। আপনি ই–কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে অ্যাফিলিয়েটিং মার্কেটিং শুরু করতে পারেন।
এখন তো সবাই মোবাইলে ভিডিও তৈরি করতে পারেন বলা যায়। শুধু ভিডিও তৈরি নয়, মোবাইলে ভিডিও সম্পাদনার সুযোগ আছে। আপনার যে বিষয়ে আগ্রহ আছে, সেই বিষয়ে ভিডিও তৈরি করেও অর্থ আয়ের সুযোগ আছে। বিভিন্ন ভিডিও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ারের মাধ্যমে নির্দিষ্ট অর্থ আয়ের সুযোগ আছে। ইউটিউবে চ্যানেল খুলে বা ফেসবুক থেকে ভিডিও বানিয়ে আয় করতে চাইলে অবশ্য শুরুতে আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে; মানে লেগে থাকতে হবে। ভালো কনটেন্ট বানাতে পারলে দ্রুত আপনার ভিউ বাড়বে, আর আপনি ডলারে আয় শুরু করতে পারবেন। মধ্যম মানের ইউটিউবার হয়েও আপনি মাসে ৫০ হাজার টাকা আয় করতে পারেন ঘরে বসে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য বা সেবার ভিডিও রিভিউ করে অর্থ আয় করা যায়। এসব কাজ যাঁরা করেন, নাম প্রকাশ না করার শর্তে তাঁদের একজন বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য রিভিউ করার আগে একটা নির্দিষ্ট টাকার চুক্তি হয়। এভাবে মাসে ৫০ হাজার টাকাও আয় করা যায়।’
এখন অনলাইনের মাধ্যমে এয়ারবিএনবি বা কাউচসার্ফিং ধারণা বেশ জনপ্রিয়। আপনার বাড়ি কিংবা ঘরের অব্যবহৃত অংশ অনলাইনে ভাড়া দিয়ে পর্যটক আকর্ষণ করতে পারেন। এতে বিদেশি পর্যটকেরা আপনার বাড়িতে আতিথেয়তা গ্রহণ করতে পারেন। এ ছাড়া আপনার কোনো সাইকেল বা ইলেকট্রনিক গ্যাজেট থাকলেও তা অনলাইনে ভাড়া দেওয়ার মাধ্যমে টাকা আয় করতে পারেন। এসব মাধ্যম থেকেও ভাড়া বাবদ ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।
অনেক বিদেশি বাঙালি আছেন, যাঁরা সন্তানদের বাংলা শেখাতে চান। আপনার উচ্চারণ ভালো হলে, আবৃত্তির নেশা থাকলে এ কাজ করে আপনি পেতে পারেন ৩০ থেকে ৭০ হাজার টাকাও। অনলাইনে বিভিন্ন ক্লাসের ছাত্র পড়িয়েও ৫ থেকে ২০ হাজার টাকা আয় করা যায়।
জ্যামের শহরে বাইরে না বেরিয়ে টাকা আয়ের এ সুযোগ কাজে লাগাবেন নাকি?
30/03/2026
বাংলাদেশে ঘরে বসে অনলাইনে আয়ের জন্য ফ্রিল্যান্সিং, ব্লগিং, ইউটিউব, অ্যাফিলিয়েট মার্কেটিং, এবং ডিজিটাল মার্কেটিং অন্যতম সেরা উপায়। মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে Metamorphosis ও LinkedIn অনুযায়ী, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এবং কন্টেন্ট রাইটিং শিখে প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব, যার জন্য সঠিক স্কিল বা দক্ষতা অর্জন জরুরি। YouTube ও Hypercube Technologies এই কাজগুলো শেখার জন্য বিভিন্ন টিউটোরিয়াল অফার করে।
অনলাইনে টাকা ইনকাম করার বিষয়টি আজ থেকে ১০ বছর আগে যতোটা কঠিন ছিল, এখন কিন্তু তার থেকে অনেক সহজ। হাটি হাটি পা পা করে ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়া আমাদের এই প্রাণের প্রিয় বাংলাদেশে বিভিন্ন সমস্যার কারনে আজ থেকে ১০ বছর আগেও অনলাইনে ইনকাম করার বিষয়টি কেউ ভাবতেও পারতো না।
কিন্তু সেই স্বপ্ন আজকে সত্যি প্রমাণিত হচ্ছে। অনলাইন থেকে বর্তমানে মানুষ শুধু অনলাইন এ ইনকাম নয়; শুধুমাত্র এই ইনকাম দিয়েই স্বচ্ছলতা আসছে অনেক পরিবারে।
আধুনিক এই বিশ্বে এখন অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রায় সকল ক্ষেত্রেই অধিকাংশ কাজ অনলাইনে হচ্ছে। আগে আপনি যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে চেতেন, সেটি আপনাকে নিজে এসে বিশ্ববিদ্যালয় থেকে ফর্ম নিতে হতো।
কিন্তু এখন আপনি দেশের যে কোনো প্রান্তে থেকেই অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে পারবেন। চাকরির আবেদনের ক্ষেত্রেই এই বিষয় এখন। এসব বিভিন্ন জায়াগায় বিভিন্ন কাজ অনলাইনে সম্পাদনের জন্য অনলাইনে বিভিন্ন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। এই কাজ করার জন্য শুধু আপানার প্রয়োজন একটি ডিজিটাল ডিভাইস (Digital Device) ।
এখানে এটা গ্যারান্টি দিতে পারবো না যে আপনি শুরুতেই লাখ লাখ টাকা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তবে আপনার যদি ধৈর্য থাকে, এবং আপনি যদি একটি নির্দিষ্ট কাজে পারদর্শী হয়ে উঠতে পারেন, সেক্ষেত্রে অনলাইন থেকে অনেক বড় পরিমানের অর্থ প্রতিমাসে আপনি ইনকাম করতে পারবেন।
বর্তমানে বাংলাদেশের লাখ লাখ মানুষ অনলাইন ইনকাম (Online Income) এর মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছে। অনলাইন ইনকামের আদ্যোপান্ত জানতে এই লেখাটি পড়ে আসুন।
সূচনা
বর্তমানে প্রযুক্তির এর যুগে মানুষ সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রযুক্তির উপরে নির্ভরশীল। মানুষের এই প্রযুক্তি ও অনলাইন নির্ভর মানসিকতা ইন্টারনেটে ইনকামের অনেক দার উম্মোচন করেছে।
খুব সহজেই মানুষ ভালো একটা পরিমানের অর্থ অনলাইন থেকে উপার্জন করছে। দেশের লাখ লাখ মানুষ এখন এই অনলাইন ইনকাম (Online Income) এর উপরে নির্ভরশীল।
চাইলেই খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে আপনিও ইনকাম করতে পারবেন। আপনি কি সেটি চান? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই।
এই অনুচ্ছেদটিতে আমরা অনলাইন ইনকাম (Online Income) এর আদ্যোপান্ত নিয়ে আলোচনা করবো এবং সাথে সাথে অনলাইনে আয়ের সেরা ১০টি উপায় আপনাদের সামনে তুলে ধরবো। আপনি যদি এই সেক্টরে নতুন হন, এই আনুচ্ছেদটি আপনাকে অনেক সহায়তা করবে।
অনলাইন ইনকাম (Online Income) এর আদ্যোপান্ত
কিভাবে আপনি অনলাইনে ইনকাম করবেন? (How to Online Income)
বাংলাদেশে অনলাইন ইনকাম এর বিষয়টি আমাদের নতুন সমাজের কাছে নতুন একটি বিষয় হলেও এটি কিন্তু সারা পৃথিবীতে শুরু হয়েছে অনেক আগে থেকেই। সত্যি কথা বলতে ঘরে বসে স্বাধীনভাবে নিজের ক্যারিয়ার গড়ার এ সুযোগ কিন্তু খুব কম পেশায় পাওয়া যায়।
তাছাড়াও অনলাইন ইনকাম (Online Income) এর জন্য আপনার বিশেষ কিছুই প্রয়োজন হবে না। আপনার মেধা কাজে লাগিয়ে আপনি খুব সহজেই কোনো কাজে দক্ষ হয়ে সেটা থেকে নিয়মিত ইনকাম করতে পারেন।
আপনি ছেলে মেয়ে, ছাত্র, চাকরিজীবী যাই হন না কেন, আপনি এই সেক্টর থেকে আয় করতে পারবেন। আপনি একজন ছাত্র বা ছাত্রী হয়ে আপনার পড়ালেখার খরচ যদি আপনি নিজেই জোগাড় করতে পারেন, তাহলে কি সেটা মন্দ হবে?
প্রতিদিন অনেক সময় তো ফেসবুক, ইউটিউব, টুইটার, ইত্যাদিতে ব্যায় করেন। চাইলে এই সময় গুলো শুধু চ্যাটিং আর নিউজফিড ঘুটে নষ্ট না করে এখান থেকেও আয় করা সম্ভব।
এছাড়া পড়া লেখার ফাকে ফাকে বা অবসর সময়ে যদি এই কাজগুলো করেন তাহলে দেখবেন সময়ও নষ্ট হচ্ছেনা এবং পাশাপাশি কোনো খারাপ দিকে মনও যাচ্ছেনা।
আর আপনি যখন নিজের খরচ নিজেই জোগাড় করবেন, তখন দেখবেন আপনার নিজের ভেতরে অন্যরকম একটা সন্তুষ্টি কাজ করছে; অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে।
তাই অবশ্যই আপনি চেষ্টা এই কাজের ভেতরে ঢুকে পড়ার। কিছু লাগবেনা অনলাইন ইনকাম (Online Income) শুরু করতে আপনার।
শুধু একটি ডিজিটাল ডিভাইস, ইন্টারনেট সংযোগ এবং কাজ করার ইচ্ছা। কিভাবে কি করবেন তার বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
অনলাইন আয় এর সেরা ১০টি উপায়
অনলাইন থেকে টাকা ইনকাম করতে কে না চায়! সবারই ইচ্ছে থাকে অনলাইন থেকে কিছু আয় করার। অনলাইন ইনকাম সোর্স অনেক আছে। কিন্তু তারমধ্যে ভালো বা খারাপও আছে।
আমরা আজকের এই পোস্টে এমন ১০টি অনলাইন ইনকামের উপায় জানব যেগুলো থেকে আপনি যেমন অনেকটা নিশ্চিন্তে আয় করতে পারবেন, একই রকমভাবে স্বচ্ছলভাবে আয়ও করতে পারবেন।
বর্তমানে অসংখ্য মাধ্যম আছে অনলাইনে যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এর মধ্যে থেকে সেরা ১০ টি উপায় নিচে দেয়া হলোঃ
১। ব্লগিং (Blogging) করে আয়
ব্লগিং অনলাইন আয়ের বেশ পুরাতন কিন্তু অনেক কার্যকরী একটা পদ্ধতি। এই পদ্ধতিতে বেশ ভালো অঙ্কের একটা টাকা প্রতি মাসেই ইনকাম করা সম্ভব।
এটি মূলত একটি ডিজিটাল নিউজ পেপার এর মতো। আপনি আপনার মন মতো কোনো একটি বিষয় নিয়ে লিখবেন। যার ওই বিষয়টি জানার দরকার সে এসে পড়ে যাবে।
আপনি এখন যে লেখাটি পড়ছেন এটিও একটি ব্লগ। অতএব বুঝতেই পারছেন বিষয়টা। লেখালেখি যদি আপনার আগ্রহ থাকে, তাহলে আপনি খুব সহজেই এখান থেকে ইনকাম করতে পারেন।
আপনার যে বিষয়ে আগ্রহ, জ্ঞান বা অভিজ্ঞতা বেশি সে বিষয়ে ব্লগিং করলে তা সবথেকে বেশি কাজে দেয়।
তাই আপনি যে বিষয়ে পারদর্শী সেই নিশেই (niche) কাজ করতে পারেন। নিশ(niche) বলতে মূলত নির্দিষ্ট কিছু বিভাগ বোঝায় যেমন, খেলাধুলা, টেকনোলজি, আইন, রান্না, জীবনী, ভ্রমন, ইত্যাদি। উদাহরণ স্বরূপ ভ্রমনের ক্ষেত্রে আপনি কোনো এক জায়গায় ভ্রমনে গিয়ে কি কি অভিজ্ঞতা হয়েছিলো সেটি নিয়ে একটি বিস্তারিত ব্লগ লিখে ফেলতে পারেন।
এখন মূল বিষয় হলো আপনি কোথায় লেখা লিখি করবেন। এক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনি যদি একটি ব্লগ সাইট নিজে বানিয়ে নিতে পারেন। এখন অনেক সহজে কোনো খরচ ছাড়াই ব্লগ সাইট বানানো যায়। তবে ফ্রি সাইটগুলো কে মানুষ একটি কম বিশ্বাস করে।
তাই আমাদের পরামর্শ থাকবে প্রথমে কিছু টাকা খরচ করে ডোমেন কিনে হোস্টিং ঠিক করে আকর্ষণীয় একটি সাইট তৈরি করুন। এরপর ওখানে লেখা লেখি শুরু করুন। দেখবেন বেশ ভালো ফল পাচ্ছেন।
একটি ডট কম ডোমেন কিনবেন সাথে এক জিবি হোস্টিং এবং একটি ফ্রি থিম। এই তিনটা জিনিসই আপনার ব্লগিং শুরু করার জন্য যথেষ্ট। এক্ষেত্রে আপনার তিন হাজার টাকা মতো খরচ হতে পারে।
এইভাবে খরচ করে ব্লগিং করলে আপনার ব্র্যান্ডিং টা ভালো হবে এবং ইনকাম এর পরিমানও অনেক বেশি হবে ফি সাইটের তুলনায়। আর ভবিষ্যতে আপনার সাইট এর দামও অনেক হবে। ক্ষেত্র বিশেষে একটি ভালো সাইটের মূল্য কয়েক লক্ষ্য পর্যন্ত হয়ে যায়।
আর ফ্রি সাইট গুলোর ক্ষেত্রে আপনাকে পুরো ডোমেইন দিবে না গুগোল। আপনি সেক্ষেত্রে পাবেন সাব ডোমেইন। এভাবে ব্লগ সাইট খোলার ক্ষেত্রে আপনি খুব সহজেই ব্লগস্পট দিয়ে ১০ মিনিটেই একটি ব্লগসাইট খুলতে পারেন।
আর এক্ষেত্রে আপনি মোবাইল এবং কম্পিউটার উভয় মাধ্যমেই কাজ করতে পারেন। তাই যারা মোবাইলে অনলাইন ইনকামের কথা ভাবছেন, তাদের জন্যও এটি একটি সেরা সুযোগ হতে পারে।
তবে এতো কিছুর পাশাপাশি আপনার যদি ডিজিটাল মার্কেটিং এর উপর কিছুটা ধারনা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার সেই ব্লগে প্রচুর পরিমাণে ট্রাফিক বা ভিজিটর আনতে পারবেন। যার মাধ্যমে আপনি কিন্তু আপনার ইনকামের পরিমাণ বহুগুণে বাড়িয়ে ফেলতে পারবেন খুব সহজেই।
২। ফ্রিলান্সিং (Freelancing) করে আয়
অনলাইনে যে পদ্ধতিতে সবথেকে বেশি মানুষ রোজগার করে সেটি হলো ফ্রিলান্সিং। বাংলদেশের বেকারত্ব কমাতে এই খাতটি অনেক বড় ভুমিকা পালন করছে এবং সাথে সাথে অনেক দক্ষ মানুষ এই খাতে কাজ করে আমাদের দেশকে রিপ্রেসেন্ট করছে ।
পৃথিবীর কাছে বাংলাদেশকে তুলে ধরছে। আসলে বিশ্বের অনেক বড় বড় দেশের মানুষের জানতোই না যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বলে একটা দেশ আছে। সেসব মানুষের কাছে বাংলাদেশকে পরিচিত করছে আমাদের দেশের ফ্রিল্যান্সারগণ।
সাথে সাথে প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন ডলার রেমিটেন্স তারা এনে দিচ্ছে বাংলাদেশে। তাই এই ফ্রিলান্সিং এ যোগদান করে আপনি টাকা আয় করার পাশাপাশি এই গৌরবেরও অংশীদার হতে পারবেন।
এখন আসি কিভাবে শুরু করবেন এই কাজ। ফ্রিলান্সিং বলতে মুলত বিভিন্ন ধরনের কাজ যে কাজে আপনি দক্ষ সে কাজটি একটি নির্দিষ্ট পারিশ্রমিক এর বিনিময়ে করে দেয়া।
এখানে আপনার কাজ করার এবং আপনার যে ইমপ্লয়ার (Employer) তার নির্দিষ্ট কোনো জায়গা নাই। আপনি ঘরে বসেই আপনার কাজ সম্পাদন করতে পারবেন এবং আপনার ক্লায়েন্ট হবে বিভিন্ন দেশের। সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকবে।
যাহোক, সবার প্রথমে এখানে আপনার দরকার একটি নির্দিষ্ট বিষয় দক্ষতা। এটা হতে পারে গ্রাফিক্স ডিজাইনিং (Graphics Design), হতে পারে ফটো এডিটিং (Photo Editing), হতে পারে ওয়েব ডিজাইনিং (Web Design), ওয়েব সাইট মেকিং (Website Making), কপি রাইটিং (Copywriting), কন্টেন্ট রাইটিং (Content Writing), লোগো ডিজাইন (Logo Design), ইত্যাদি।
এসবের যেকোনো একটি কাজে আপনি দক্ষতা অর্জন করতে পারলেই আপনি ফ্রিলাঞ্চিং করতে পারবেন। আপনি যদি একাধিক কাজ পারেন সেক্ষেত্রে আপনার টাকা ইনকামের সুযোগ বেশি হয়ে যায়।
কাজ শেখার পর আপনাকে বিভিন্ন ফ্রিলান্সিং সাইটে (যেমন- Freelancer, Upwork, Fiver, ইত্যাদি) আপনার তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এর পরে আপনি কোন কোন কাজে পারদর্শী সেগুলো ওই সাইটে মেনশন করে দিতে হবে।
তবে একটা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। বর্তমান সময়ে অনলাইন ইনকাম সাইট অনেক আছে। কিন্তু সঠিক ও ভালো মানের সাইট খুব একটা নেই।
তাই যেকোনো ওয়েবসাইটে কাজ শুরু করার আগে অবশ্যই ভালো ভাবে সাইটটি দেখে নিবেন। যদি সব কিছু দেখে আপনার কাছে ভালো বলে মনে হয় কেবল তাহলেই আপনি সেই সাইটে কাজ করা শুরু করবেন।
তারপর, আপনি যে কাজ পারেন তার প্রমানের জন্য আপনার পূর্বেই সম্পাদিত কোনো কাজ থাকলে সেটা পোর্টফোলিও আকারে ওই ওয়েবসাইটে সাজিয়ে রাখতে হবে। এতে করে আপনার ক্লায়েন্ট এসে আপনার পোর্টফলিও দেখে পছন্দ করলে আপনাকে কাজে নিয়োজিত করবে।
এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে অবশ্যই ভালো একটা পোর্টফলিও তৈরি করার জন্য কারন বেশিরভাগ ক্ষেত্রেই নতুন হিসাবে ওই পোর্টফোলিও গুলোই আপনাকে কাজ পেতে সহায়তা করবে।
প্রথম প্রথম আপনাকে কাজ পেতে একটি অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আপনার পরিচিত কেও যদি ফ্রিলান্সার থাকে তার রেফারেন্স নিতে পারেন।
এই রেফারেন্স এর মাধ্যমে কাজ পেয়ে আপনার প্রথম ক্লায়েন্ট যখন আপনাকে ভালো একটা রিভিউ দিবে, তখন দেখবেন কাজ আসতেই থাকবে।
এছাড়াও প্রথমে গিয়ে বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহন করতে পারেন। ওখান থেকেও ক্লায়েন্ট পেতে পারেন। আমাদের মতে ফ্রিলান্সিং এর ক্ষেত্রে প্রথম কাজটা পাওয়াই একটু কঠিন।
৩। ইউটিউবিং করে আয়
বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবার আছে। এদের কারো কারো মাসের ইনকাম ৪০ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত। আপনিও কিন্তু চাইলেই ইউটিউব ভিডিও বানিয়ে ইনকাম করা শুরু করতে পারেন।
এই ভিডিও বানাতে আপনার ক্যামেরা না থাকলেও চলবে। প্রথমে অনেক বড় বড় ইউটিউবার-ই মোবাইল দিয়ে ভিডিও করে শুরু করে তাদের ইউটিউব যাত্রা। তারপরে সফল হওয়ার পরে এখন তারা দামি দামি গেজেট ব্যবহার করে।
আপনার কন্টেন্ট যদি ভালো থাকে, প্রয়োজনীয় বিষয় নিয়ে যদি আপনি ভিডিও বানাতে পারেন, তাহলে খুব তাড়াতাড়িই আপনি ভিউয়ার পেয়ে যাবেন।
তবে এক্ষেত্রে একটি ছোট্ট বিষয় টিপস দিয়ে রাখি আপনাদের। আপনারা যদি সত্যিই প্রফেশনালভাবে ইউটিউবে কাজ করতে করতে চান তাহলে ভিডিওর অডিও ও ভিডিও এডিটিং খুবই ভালো ভাবে করতে হবে।
তারপরে সর্বনিম্ন এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে এবং ন্যূনতম ভিউ টাইম হয়ে গেলে আপনি মানিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন। এর পরে প্রতিটা ভিডিওতে মানিটাইজেশন একটিভেট করে নিলেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে।
এছাড়াও বর্তমানে ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়াও আপনি বিভিন্ন জায়গা থেকে স্পন্সারের মাধ্যমেও ইনকাম করতে পারেন। দেখা গেলো কোনো একটা কোম্পানি কোনো একটা পন্যের মার্কেটিং এর জন্য আপনার ভিডিও তে তার ওই পন্য বিজ্ঞাপন দেয়ার জন্য বললো। আপনি এক্ষেত্রে বিজ্ঞাপন দিতে সম্মতি প্রকাশ করলে আপনাকে আপনার চাহিদা অনুযায়ী সে পেমেন্ট করবে।
৪। ভিডিও দেখে অনলাইন ইনকাম
ভিডিও দেখে অনলাইন ইনকাম করার বিষয়টি হয়ত অনেকেই জানেন না। সত্যি কথা বলতে অনলাইন থেকে ভিডিও দেখে ইনকাম করার বিষয়টি অনেকের কাছে অবাক লাগলেও ঘটনাটি কিন্তু সত্যি। বর্তমানে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনাকে প্রতিদিন ভিডিও দেখার জন্য পেমেন্ট করা হবে।
তবে মনে রাখবেন, অনলাইনে ভিডিও দেখে ইনকাম করার মতো স্ক্যাম বা ভূয়া সাইট রয়েছে। যারা আপনাকে দিয়ে ভিডিও দেখিয়ে পরবর্তীতে কোনো পেমেন্ট করবে না। এ ধরনের প্রতারণার হাত থেকে বাচঁতে অবশ্যই আপনাকে অনলাইন জগতে সব সময় সর্তক থাকতে হবে।
সাধারনত এই ধরনের ওয়েবসাইটগুলো বিভিন্ন ধরনের চটকদারী বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আপনাকে চেষ্টা করবে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ভিডিও দেখিয়ে আয় করার ফাঁদে ফেলার। একটা বিষয় সব সময়ই মনে রাখবেন। অনলাইনে কখনই কোনো ওয়েবসাইট আপনাকে ভিডিও দেখে খুব বেশি পেমেন্ট করবে না।
যখনই দেখবেন কোনো ওয়েবসাইট মাত্রাতিরিক্ত পেমেন্ট করার কথা বলছে কিংবা কোনো চটকদারী বিজ্ঞাপনের কথা বলে আপনাকে তাদের ওয়েবসাইটে আয়ের কথা বলছে; তখনই ওয়েবসাইটটিকে খুব ভালো ভাবে দেখে শুনে যদি সত্যিকার অর্থেই আসল বলে মনে হয় তখন কাজ করা শুরু করবেন; অন্যথায় নয়।
৫। ওয়েবসাইট (Website) বানিয়ে আয়
আপনি হয়তো জেনে থাকবেন একটি ভালো ওয়েবসাইটের দাম লাখ টাকা ছাড়িয়ে যায়। আপনিও চাইলে এরকম ওয়েবসাইট বানাতে পারেন এবং সেটি সচল করে অনেক বেশি দামে বিক্রি করে দিতে পারেন। ওয়েবসাইট বানানো বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট খোলার মতোই সহজ। যে কেউ চাইলেই করতে পারেন।
কিন্তু যে সাইট গুলো খুব সহজে বানানো যায়, সেগুলোর তেমন কোনো চাহিদা থাকে না। তবে আপনার সাইটে যদি পরিমিত পরিমান ট্রাফিক থাকে, সেক্ষেত্রে দাম পেতে পারেন ভালো। যে সাইট গুলো বেশি দামে বিক্রি হয় সেগুলো দক্ষ ওয়েব ডিজাইনার দ্বারা তৈরি করা হয়।
তাই আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, অথবা ওয়েব ডিজাইনিং শিখতে পারেন সেক্ষেত্রে আপনি নিজে নিজে ভালো ওয়েবসাইট বানিয়ে সেখানে পর্যাপ্ত কন্টেন্ট আপলোড করে সেখান সাইটটি সচল করে সেটিকে ভালো দামে বিক্রি করতে পারেন।
আপনি চাইলে ইউটিউব থেকে ফ্রিতে ভিডিও দেখে বা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে ওয়েব ডিজাইন কোর্স করেও শিখতে পারেন ওয়েব ডিজাইনিং।
আবার অনেক ক্ষেত্রে নতুন সাইটও বিক্রি করতে পারেন যদি আপনার হাতে ক্লায়েন্ট থাকে। আর এই কাজের একটি ভালো দিক হলো আপনি যদি এই কাজে একবার দক্ষ হয়ে উঠতে পারেন, তবে বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ আসবে আবার চাকরি জীবনেও এই অভিজ্ঞতা অনেক কাজে আসবে আপনার।
৬। ড্রপশিপিং (Dropshipping) এর মাধ্যমে আয়
ড্রপশিপিং (Dropshipping) অনলাইন ব্যবসার অন্তর্গত একটি কাজ যার মাধ্যমে খুব সহজেই অনেক টাকা ইনকাম করা সম্ভব। চলুন প্রথমেই জেনে নেই ড্রপশিপিং (Dropshipping) আসলে কি। এটা উদাহরন দিয়ে বুঝালে আপনি খুব সহজেই বুঝে যাবেন।
মনে করেন, আপনার এলাকায় পরিচিত একজন কোনো একটা পন্য তৈরি করে সেটা বাজারে ৫০০ টাকায় বিক্রি করে। আপনি খোঁজ নিয়ে দেখলেন যে এই পন্যটিই শহরে বড় বড় মার্কেটে অথবা কোনো ই-কমার্স সাইটে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
এরকম কিন্তু সচরাচর আমাদের দেশে সবসময় হয়েই চলেছে। কোনো একটা সবজি কৃষকদের থেকে ৫ টাকা কেজি মূলে কিনে বড় বড় বাজারে ওইগুলো ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তো এক্ষেত্রে আপনি নিজেই বড় একটি ই-কমার্স (E-Commerce) সাইটে প্রোফাইল খুলে ওই পন্যটি বিক্রি করতে পারেন। আপনি আপনার এলাকার যে উৎপাদনকারী আছে তার কাছে থেকে পন্য টা ৫০০ টাকায় কিনে সেটি আপনার প্রোফাইলে ১৪০০ টাকায় বিক্রি করতে পারবেন।
এতে একটি পন্যেই ৯০০ টাকা লাভ করতে পারছেন। অথবা আপনি যদি ১২০০ টাকায় বিক্রি করেন তাতেও আপনার ৭০০ টাকা লাভ থেকে যাচ্ছে। এটিই মুলত ড্রপশিপিং (Dropshipping)। আপনার এলাকায় যদি এরকম কোনো সুযোগ থেকে থাকে আপনার অবশ্যই উচিৎ সুযোগটি কাজে লাগানো।
৭। অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) করে আয়
অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) বর্তমানে সারা বিশ্বেই অনেক জনপ্রিয় একটি অর্থ উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে। বাংলাদেশেও আস্তে আস্তে অ্যাফিলিয়েট মার্কেটার এর সংখ্যা বাড়ছে।
এটি অনেক সহজ একটি মাধ্যম। কিন্তু সাধারন মানুষের অনেকেরই এ বিষয়ে স্পষ্ট ধারনা না থাকার কারনে এই কাজে তেমন আগ্রহ প্রকাশ করছেনা। আসুন বিষয়টা খুব সহজে বুঝে নেই।
বিশ্বজুড়ে হাজার হাজার ই-কমার্স (E-Commerce) সাইট রয়েছে। এদের ভেতরে অনেকগুলো আবার সারা বিশ্বেই পন্য ডেলিভারি দিয়ে থাকে। এইসব ই-কমার্স (E-Commerce) সাইটে প্রত্যেকটাতে অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) নামে একটি সেকশন রয়েছে।
আপনি সেখানে অ্যাকাউন্ট খুলে খুব সহজেই তাদের মেম্বার হয়ে যেতে পারেন। তারপর আপনার একটা গ্রুপ তৈরি করতে হবে বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে। এরকম গ্রুপ আমাদের প্রতিটি মানুষেরই আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে।
এখন ওই নির্দিষ্ট ই-কমার্স (E-Commerce) সাইট থেকে আপনি বিভিন্ন পন্যের বিবরন সহ ওই লিঙ্ক কপি করে বিভিন্ন গ্রুপে পাঠাতে হবে। এবার ওখানে থেকে ওই লিঙ্কে ক্লিক করে যদি কেও পন্যটি কিনে তাহলে আপনি সেটার থেকে নির্দিষ্ট পরিমানের একটি কমিশন পাবেন।
এক্ষেত্রে আপনার কমিশনের জন্য কিন্তু পন্যটির দাম বাড়বে না। পন্যটির আসল যে দাম সেটি দিয়ে মানুষ কিনতে পারবে আপনার পাঠানো লিঙ্ক থেকে।
তবে এ ধরনের কাজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং সর্ম্পকেও পরিষ্কার ও সুস্পষ্ট ধারনা থাকা চাই।
এভাবে অনেক টাকায় ইনকাম করা সম্ভব হয় যদি আপনি ভালো একটি কমিউনিটি তৈরি করে ফেলতে পারেন। তাছাড়া আপনি চাইলে এখান থেকে ইমেইল মার্কেটিং এর মাধ্যমেও ইনকাম করতে পারেন।
এর জন্য আপনার দরকার অনেক গুলো একটিভ ইমেইল। আপনি যদি হাজার খানের একটিভ ইমেইল ম্যানেজ করে ফেলতে পারেন, তাহলেই খুব সহজে এখানে থেকে ভালো অঙ্কের একটি টাকা ইনকাম করে ফেলতে পারেন।
বর্তমানে অ্যামাজন এফিলিয়েশন প্রোগ্রাম (Amazon Affiliation Program) বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
৮। অনলাইনে পড়িয়ে (Online Teacher) আয়
আমাদের আসে পাশে অনেক মানুষই দেখতে পাবেন বাড়ি বাড়ি গিয়ে অথবা কোনো কোচিং সেন্টার খুলে সেখানে পড়াচ্ছেন। এভাবে পড়িয়ে মাসে অনেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করে থাকেন। কিন্তু এভাবে বাসায় গিয়ে গিয়ে পড়ানোর ক্ষেত্রে অনেক সময় এবং অর্থ যাতায়াতেই চলে যায়।
অন্যদিকে কোচিং সেন্টারের জায়গা জোগাড় করাও একটি কষ্টসাধ্য বিষয়। এক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে যে বিষয়টি জনপ্রিয় হয়ে উঠছে সেটি হলো অনলাইন টিচার (Online Teacher) কনসেপ্ট।
আপনি চাইলেই ঘরে বসেই অনলাইনে ছাত্রদের পড়িয়ে অনেক বেশি অর্থ উপার্জন করে নিতে পারেন। আপনি জেনে অবাক হতে পারেন যে বর্তমান বিশ্বে ৫০ শতাংশ শিক্ষক অনলাইনে শিক্ষা দিচ্ছেন।
ভারতেও এর জনপ্রিয়তা রয়েছে অনেক বেশি। বর্তমানে আমাদের দেশেও এরকম বেশ কয়েকটি প্লাটফর্ম রয়েছে যেখানে অনলাইনে পড়ানো হয়ে। এর মধ্যে টেন মিনিট স্কুল অন্যতম।
আপনি তাদের থেকেও অনেক ধারনা নিতে পারেন। প্রথমে হয়তো বিভিন্ন বাধা বিপত্তি আসবে, ছাত্র খুজতে বেগ পেতে হবে, কিন্তু পরবর্তীতে অনেক সুবিধা পেতে পারেন এখানে থেকে।
৯। ছবি বিক্রি (Sell Photos Online) করে আয়
আমাদের বর্তমান জেনারেশনে স্মার্টফোন নেই এমন মানুষের সংখ্যা হাতে গণা। অনেকের কাছে আবার বিভিন্ন ধরনের ক্যামেরাও বিদ্যমান। আপনি চাইলে আপনার এই মোবাইলের মাধ্যমে খুব সহজেই অনেক অর্থ উপার্জন করতে পারেন।
সেক্ষেত্রে আপনাকে শুধু বিভিন্ন আকর্ষণীয় জিনিসের ছবি তুলতে হবে। সেটা আপনি আপনা মোবাইল ফোন দিয়েও তুলতে পারেন আবার ক্যামেরা দিয়েও তুলতে পারেন।
তারপর চাইলে একটু এডিট করে অথবা “র” (Raw) ফাইলই বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে সেখান থেকে এক একটি ছবির জন্য ৫০ ডলার থেকে শুরু করে ৫০০ ডলার পর্যন্ত আয় করতে পারেন।
আপনি যদি অল্প সল্প ফটো এডিটিং জানেন, তাহলে এক্ষেত্রে অনেক সুবিধা লাভ করতে পারবেন। Photoshop, Illustrator ইত্যাদির মাধ্যমে ছবির আকর্ষণীয়তা অনেক ক্ষেত্রেই জানা বাড়ানো যায়।
অনলাইনে ছবি বিক্রির জন্য অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন আপনি। তার মধ্যে, Shutterstock, 500px, Envato ইত্যাদি খুবই জনপ্রিয় এবং সব থেকে বেশি পে করে থাকে ফটোগ্রাফারদেরকে।
ইন্ডিয়ার সন্দিপ মহেশ্বরীর কথা অনেকেই শুনে থাকবেন। এখন প্রত্যেকটা টেকনোলজি বিষয়ক সেমিনার বা স্টেজ সো-তে তিনিই প্রধান অতিথি থাকেন। তিনিই অন্যতম উদাহরন যে ফটোগ্রাফিকে নিজের পেশা হিসেবে নিয়েছিলেন ।
এই সেক্টরে তিনি ভীষণই সফল একজন মানুষ। তার নিজেরও ছবি বিক্রির একটি ওয়েবসাইট রয়েছে যেখানে দেশ বিদেশের ১০০০ এরও বেশি ফটোগ্রাফার কাজ করে থাকেন।
আপনি এইসব ওয়েবসাইট গুলো তে যে ছবি গুলো বিক্রি করবেন সেগুলো আবার ওই ওয়েবসাইট থেকেই বিভিন্ন মানুষ ক্রয় করে নিবে। এইসব ছবি গ্রাফিক ডিজাইনে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বিভিন্ন বইয়ের কাভারে, ব্যানারে, ফেস্টুনে এইসব ছবি বিক্রি ব্যবহার করা হয়ে থাকে।
১০। অনলাইন সার্ভে (Online Survey) করে আয়
অনেক কোম্পানি আছে যারা গ্রাহকের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার জন্য বিভিন্ন ধরনের সার্ভে করে থাকে। অনেক দেশে তো সরকারীভাবেই বিভিন্ন সার্ভে হয়ে থাকে। দেশের সার্বিক অবস্থায় দেশের জনগন কতটা সন্তুষ্ট এটা জানার জন্য সরকার এই সার্ভে গুলো করে থাকে। তবে বড় বড় কোম্পানিগুলোই বেশির ভাগ অনলাইন সার্ভের ব্যবস্থা করে থাকে।
এইসব সার্ভে সাধারনত পেইড হয়ে থাকে। আপনি চাইলেই এসব সার্ভে করে প্রতি মাসে ভালো অঙ্কের একটি ইনকাম করে ফেলতে পারেন। বড় বড় কোম্পানিগুলো তো একটি সার্ভের জন্য ১০০ ডলার পর্যন্ত খরচ করে থাকে। এইসব সার্ভে গুলো নির্দিষ্ট একটি ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।
এর জন্য আপনাকে প্রথমে ওই নির্দিষ্ট ওয়েবসাইটে একাউন্ট খুলতে হবে। তারপর আপনার সব ইনফর্মেশন দিয়ে অ্যাকাউন্ট আপডেট করে নিলেই আপনি কয়াজ শুরু করার জন্য প্রস্তুত। তবে প্রতিটি সার্ভেতেই আপনি কুয়ালিফাই হতে পারবেন না। শুধু মাত্র যে সার্ভে গুলো আপনার অ্যাকাউন্ট-এ দেওয়া তথ্যের সাথে মিলবে সেগুলোই আপনি করতে পারবেন।
১১। অনলাইন রিসেলিং (Online Reselling) করে আয়
অনলাইনে পন্য বিক্রি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে বেশ বড় বড় কয়েকটি অনলাইন ব্যবসা রয়েছে। আপনি চাইলে এই ব্যবসা শুরু করতে পারেন।
কিন্তু সেক্ষেত্রে আপনাকে বড় পর্যায়ে শুরু করতে হবে। আর এতে আপনার পুরো সময়টাই ব্যয় করতে হবে এবং সাথে সাথে আরও অনেক দিকে খেয়াল রাখতে হবে যেটা ছাত্রজীবনে করা একটি কষ্টকর হয়ে যায়।
সেক্ষেত্রে আপনি অনলাইন রিসেলিং (Online Reselling) করে বেশ ভালো ইনকাম করতে পারেন। অনলাইন রিসেলিং মুলত অনলাইনে পন্য বিক্রির কাজ কিন্তু এক্ষেত্রে আপনাকে বেশি কিছু করা লাগবেনা।
আপনি শুধু একটি রিসেলিং কোম্পানি (Reselling Company) তে আপনার একাউন্ট খুলবেন এবং এখান থেকে পন্যের ছবি এবং বিবরন নিয়ে আপনি নিজে একটা পেজ খুলে বিক্রি করবেন।
রিসেলিং কোম্পানির কাছে অনেক কম দামে পন্য পাবেন আর ওইগুলা তার থেকে সামান্য বেশি দাম দিয়ে বিক্রি করে আপনি নিজের লাভ বের করবেন। বেশি কিছু রিসেলিং কোম্পানি (Reselling Company) বাংলাদেশে রয়েছে। এর মধ্যে শপআপ (ShopUp) অন্যতম।
এখানে আপনাকে পন্য বিক্রয় করার জন্য নিজের কোনো পন্য লাগবে না। পন্য যোগাড় থেকে শুরু করে বাকি সব কাজই ওই রিসেলার কোম্পানি করে দিবে।
অনলাইন ইনকাম ও বিকাশে পেমেন্ট
একটা বিষয় সর্ম্পকে আপনাদের পরিষ্কার ধারনা থাকা উচিত। অনলাইন ইনকাম করে বিকাশে টাকা আনার ব্যাপারে আপনাদের অনেকেরই মনে একটি প্রশ্ন আসে যে অনলাইনে আয়কৃত টাকা কি সরাসরি বিকাশে আনার কোনো উপায় আছে?
একদম সহজ করে যদি এক কথায় এটির উত্তর দিতে চাই তাহলে এটির উত্তর হবে ’না ‘। আপনি অনলাইনে আয় করা টাকা সরাসরি আপনাকে বিকাশে আনতে পারবেন না।
তবে এখানে কিছু বিষয় রয়েছে। আপনি কোন সাইট থেকে আয় করছেন, সাইটটি কি বাংলাদেশী কোনো এডমিন দ্বারা পরিচালিত কি না কিংবা তারা বিকাশ পেমেন্ট সার্পোট করে কি না ইত্যাদি বিষয়গুলোও এখানে খুব মুখ্য ভূমিকা পালন করে।
এমন অনেক অনলাইন ইনকাম সাইট (Online Income Site) রয়েছে যেখানে তারা সরাসরি বিকাশে ক্যাশ উইথড্র করার সুযোগ দিয়ে থাকে। সে ধরনের কোনো ওয়েবসাইটে যদি আপনি কাজ করে থাকেন এবং সাইটটি যদি রিয়েল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
এছাড়াও আপনি যদি কোনো বাহিরের দেশের কোনো ওয়েবসাইটে কাজ করে থাকেন যারা মূলত বিকাশে পেমেন্ট করে না বরং অন্য কোনো পেমেন্ট গেটওয়েতে (Payment Gateway) পেমেন্ট করে তাকে সেক্ষেত্রে আপনি কোনো থার্ড পার্টি ব্যবহার করে পেমেন্টটি রিসিভ (Receive) করতে পারেন।
তবে এক্ষেত্রে যার মাধ্যমে আপনি পেমেন্টটি আনতে চাচ্ছেন, তার বিশ্বস্ততা ও স্বচ্ছতার বিষয়টি অবশ্যই খেয়াল রাখা দরকার।
অনলাইন ইনকাম মোবাইল দিয়ে
বিকাশের মতো অনেকেরই মনে একটি প্রশ্ন থাকে যে মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করা যায় কি না। সত্যি কথা বলতে বিকাশের মতোই একদম সহজ করে এক কথায় যদি উত্তর দিতে হয় তাহলে বলবো ‘না’। আপনি মোবাইল দিয়ে অনলাইন থেকে আয় করতে পারবেন না।
উপরে অনলাইন থেকে আয়ের যে বিষয়গুলো সর্ম্পকে আমরা আলোচনা করেছি সেই কাজগুলি করতে গেলে কিন্তু একটি মোবাইলের থেকে একটি কম্পিউটার হলেই আপনার জন্য বেশি ভালো হবে।
আমি বলছি না যে মোবাইল দিয়ে অনলাইন থেকে একদমই আয় করা যাবে না। অনেক বড় বড় ইউটিউবার রয়েছেন যারা শুধুমাত্র মোবাইল দিয়ে ভিডিও করেই আজকে অনেক লাখ লাখ সাবস্ক্রাইবার ও ভিউস পেয়েছেন।
এমনও অনেকে রয়েছেন যারা শুধুমাত্র একটি মোবাইল দিয়েই ফেসবুক একটি পেজ পরিচালনার মাধ্যমে তাদের অনলাইন ব্যবসা দিনকে দিন বড় করেই তুলছেন।
কিন্তু সত্যি কথা বলতে আপনি যদি সত্যিকার অর্থেই অনলাইন থেকে ভালো আয় করতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই একটি ভালো মানের কম্পিউটারের প্রয়োজন পড়বে। নতুবা আপনার পক্ষে প্রফেশনালভাবে অনলাইনে কাজ করাটা অনেকটাই কষ্টকর হয়ে যাবে।
শেষ কথা
অনলাইন ইনকাম (Online Income) বর্তমানে বহুল প্রচলিত একটি বিষয় যা ঘরে বসে ইনকাম এবং নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টির অন্যতম একটি মাধ্যম। হাজার হাজার বেকার যুবক এখন বসে না থেকে এই পথে নেমেছে। যাহোক, এই ছিলো মূলত আমাদের আজকের আলোচনা।
আমাদের দেশের ফ্রিল্যান্সাররা থেকে শুরু করে অনেক মানুষই বর্তমানে অনলাইন ইনকামের সাথে জড়িত। বাংলাদেশের অনলাইন ইনকাম সাইটগুলোর মধ্যেও অনেক ভালো সাইট রয়েছে যেগুলো আজকাল বেশ ভালো করছে।
একটু কষ্ট করে কিছুটা রির্সাচ করলেই আপনি এ সর্ম্পকে আরো বিস্তারিত জানতে পারবনে। মোটামুটি এই হচ্ছে অনলাইন ইনকাম (Online Income) এর হাতেখড়ি বিষয়ক বিস্তারিত আলোচনা।
আমরা এখানে অনলাইন আয় এর সেরা ১০টি উপায় এবং বিভিন্ন অনলাইন ইনকাম টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। এখন সিদ্ধান্ত নেবার পালা আপনার যা আপনি কোন পদ্ধতিতে কাজ করতে চাচ্ছেন।
আশা করি এই আর্টিকেলটিতে আলোচিত সকল বিষয়ই আপনারা সম্পূর্ণভাবে বুঝেছেন। তারপরও যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্ট বাক্সে জানাতে ভুলবেন না আর এই আর্টিকেলটি যদি আপনার একটুও উপকার ক্রে থাকে তাহলে প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। শুভ হোক আপনার অনলাইন যাত্রা। ধন্যবাদ।
Address
Dhaka
1212
Telephone
Alerts
Be the first to know and let us send you an email when Metamorphosis Info Tech Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to Metamorphosis Info Tech Ltd: