ByteCode - Digital Marketing Firm

ByteCode - Digital Marketing Firm ByteCode provides the most comprehensive enterprise solutions in Web Development, Graphic Design, and Digital Marketing

Services:
# Basic And Advance Web Development
# Android Application Development
# Web Development & Design.
# Domain Hosting.
# Graphic Design.
# Digital / Internet Marketing.
# Search Engine Optimization.
# Amazon Affiliate Marketing
# Social Media Marketing / Branding.
# Content Creation / Blog Consulting.
# Landing Page / Template / WP Theme.
# Targeted Email / SMS Marketing.
# Web Research & Data Entry.

inventory management system ready-made project. there has all kinds of necessary features and responsive design and we w...
16/01/2022

inventory management system ready-made project. there has all kinds of necessary features and responsive design and we will provide one-time customization based on Client requirements. contact us: 01762762851

06/02/2020

উইন্টার ভ্যাকেশনে শেষ! আজ হতে আবার কাজ শুরু, ইংশাআল্লাহ। SEO রিলেটেড সার্ভিস নিতে কন্টাক্ট করুন। www.bytecode.com.bd

29/01/2020

করোনা ভাইরাসে আক্রান্তদের ট্রিটমেন্টের জন্য চীন ১০০০ বেডের হসপিটাল বানাইছে ৫ দিনের মধ্যে। তারা এক মাসের মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলছে।

আর এই সেইম অ্যাটাক করোনা ভাইরাস বাংলাদেশে করলে এতদিনে মহামারী লেগে যাইতো। হাসপাতালের বারান্দায়ও রোগীদের জায়গা হইতো না। নতুন হসপিটাল বানানোর ডিজাইন দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৫ সদস্যের স্পেশাল টিম সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ দেখতে যাইতো ৭ দিনের সফরে। তারপর দেশে আইসা হাসপাতাল বানানো শুরু হইতো। বালিশের দাম হইতো ৮০০০ টাকা, পর্দার দাম হইতো ৩৫ হাজার টাকা, সিলিং ফ্যানের দাম হইতো ১ লাখ ৩০ হাজার টাকা।

ওবায়েদুল কাদের সাহেব ঘোষণা দিতেন পল্টন থেকে বিএনপির সবাই মিলে হাঁচি দিয়ে এই ভাইরাস সারা দেশে ছড়াইছে। অন্তরে জামাত বলতো, বর্ডার দিয়ে এই ভাইরাস দেশে আনা হইছে। এত পিছনে র‍্য এর হাত সুস্পষ্ট।

এদিকে সিলেট থেকে আমাদের জনৈক স্যার বৃহস্পতিবার স্ট্যাটাস দিতেন, " অনেকদিন পর আমরা আবার এমন একটি জাতীয় সংকটের সামনে এসে দাঁড়িয়েছি। এমন আরও একটি সংকট আমাদের সামনে এসেছিলো ১৯শ একাত্তর সালে।"

দোকানদাররা মাস্ক স্টক কইরা ফেলতো। ১০ টাকার মাস্ক ৫০০ টাকা দিয়া বিক্রি হইতো।

আমজনতা বলতো, পদ্মাসেতু চাই না। মেডিসিন চাই। ভ্যাকসিন চাই।

তারপর ভ্যাকসিন আবিষ্কারের জন্য ১০১ সদস্যের টিম বিশ্বভ্রমণে বের হইতো। তারা বিভিন্ন দেশে দেশে ট্যুর দিয়া দিয়া টিকটিক ভিডিও বানানোর পাশাপাশি টুকটাক কাজ টাজও করতো।

আর দেশে থাকা সর্বোচ্চ জ্ঞানী আরেক মানোয়াররা মাইকে চিল্লায়া ঘোষণা দিতো দেশে আল্লাহর গজব পড়ছে। মেয়ে মানুষ জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরছে বইলা এই ভাইরাস ছড়াইছে। বোরকা আর হিজাব পরলে এই ভাইরাস ছড়াইতো না।

দেশে ফিরে আসা টিম বিদেশীদের আইডিয়া ৯৮% চুরি কইরা ২% নিজেরা দিয়া ভ্যাকসিন আবিষ্কার কইরা ফেলতো। সেই ভ্যাকসিন দেয়ার পর দেখা যাইতো মানুষজন জায়গায় কাইত! দিতেছে আর মরতেছে। উল্টা রিএকশন।

আমজনতা এইটারে ইন্ডিয়ার বিশাল চাল মনে কইরা বর্ডারে হামলা চালাইতে যাইতো। বিএসএফের গুলিতে বার তের হাজারজন মারা যাইতো।

তারপর বাধ্য হইয়া বিদেশিদের হাতে পায়ে ধইরা ভ্যাকসিন বানায়া দিতে বলা লাগতো। তাদের বানানো ভ্যাকসিন দেশে আইনা বস্তায় বস্তায় সব জায়গায় ছড়ানো হইতো। কোনো এলাকায় ৬ বস্তা পাঠাইলে দেখা যাইতো ৪ বস্তা নাই হয়া গেছে।

মোটামুটি সবাইরে ভ্যাকসিন দিতে দিতে পরের ইলেকশন চইলা আসতো। তখন বড় সিরিঞ্জের ভেতরে ভ্যাকসিন ঢোকায়া সেইটারে শোপিস হিসেবে হাতে নিয়া মাইনসের বাড়ি বাড়ি যাইয়া নায়ক ফেরদৌস জিজ্ঞাসা করতো, এই ভ্যাকসিন আপনাদের কে দিয়েছে? কে দিয়েছে? বলেন না কেন? বলেন, বলেন...

29/01/2020

As a businessperson, it takes determination to reach the finish line.

27/01/2020

বেলারুশ নামে ইউরোপে একটা দেশ আছে। এটি ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত কোন দেশ নয়। তবে দেশটি'র আশপাশে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ আছে।

এই দেশ'টি'তে পড়াশুনা করতে যাবার জন্য বাংলাদেশিদের কোন টিউশন ফি আগে থেকে দেবার প্রয়োজন পড়তো না। অর্থাৎ ইউনিভার্সিটি'তে আবেদন করা যায় ফ্রি'তে। এডমিশন পাওয়া যায় ফ্রি'তে। এডমিশন পাবার পর ভিসাও পাওয়া যায় ইউনিভার্সিটি'কে কোন টাকা না দিয়েই।

ভিসা পেয়ে যখন আপনি বেলারুশে যাবেন; তখন আপনাকে একটা টিউশন ফি পে করতে হবে। সেটাও খুব কম। অর্থাৎ বেশি টাকা না।

তো, বাংলাদেশিরা এই সুযোগ নিয়ে দলে দলে বেলারুশে গিয়ে ইউনিভার্সিটিতে না গিয়ে ইউরপিয়ন ইউনিয়ন ভুক্ত দেশ গুলোতে পালিয়ে গিয়েছে!

যেহেতু এর জন্য তাদের এক টাকাও খরচ করতে হয়নি; তাই প্রায় ৯৫ ভাগ বাংলাদেশি ইউনিভার্সিটির ইনভাইটেশন লেটার নিয়ে ভিসা পেয়ে জীবনেও আর ইউনিভার্সিটি'তে যায়'নি!

শেষমেশ বাংলাদেশিদের উপর বিরক্ত হয়ে বর্তমান বেলারুশ সরকার একদম প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশিদের স্টুডেন্ট ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে!

আমি এইসবের কিছুই জানতাম না।

বেলারুশ থেকে এক ইউনিভার্সিটি'র শিক্ষক আমার এখানকার ইউনিভার্সিটি'তে এসছে এক সেমিস্টারের জন্য গবেষণা'র কাজে।

এই ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করেছে

- তোমাদের দেশে কি ছাত্র-ছাত্রীরা পড়াশুনা করতে চায় না?

আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম

-এই প্রশ্ন করছ কেন?

এই ভদ্রমহিলা আমাকে বিস্তারিত ঘটনা বলেছে। এরপর আমি নিজে'ই খোঁজখবর নিয়ে ঘটনার বাস্তবতা জানতে পেরেছি। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ফেসবুক বন্ধু তালিকায় আছেন। বছর কয়েক আগে তার ফেসবুক পোস্ট পড়ে'ও ব্যাপার'টা বুঝতে পারলাম।

চিন্তা করে দেখুন অবস্থা! বেলারুশ সরকার শুধু মাত্র বাংলাদেশিদের জন্য আলাদা নিয়ম চালু করে রেখেছে। অন্য আর কোন দেশের জন্য এটি প্রযোজ্য নয়।

তো, ওরা কেন এমন করেছে?

কারন বাংলাদেশিরা বেলারুশে গিয়ে ইউনিভার্সিটিকে টিউশন ফি না দিয়ে ভেগে গিয়েছে কিংবা সেখানে গিয়ে এমন সব আজে-বাজে কাজ করেছে যে ওই দেশের সরকার বাধ্য হয়ে এই কাজ করেছে!

নিজ চোখে'ই তো দেখি, বাংলাদেশিরা বিদেশে এসে কি করে! আসে পড়াশুনা করার জন্য। এরপর পড়াশুনা না করে অন্য আর যা যা করা সম্ভব সব করে বেড়াচ্ছে!

এই তো পর্তুগালে কয়েকদিন আগে আওয়ামীলীগ-বিএনপি, দুই ভাগে ভাগ হয়ে মারামারি করেছে। পর্তুগাল এমন একটা দেশ, যেখানে এখনও বাংলাদেশিরা সহজে'ই পারমিশন পাচ্ছে বলেই জানি!

ওই ঘটনার পর হয়ত পর্তুগালও বন্ধ করে দিবে বাংলাদেশিদের সব সুযোগ সুবিধা। কারন ওদের অনেক পত্রিকায় ওই খবর বড় আকারে এসছে!

বাংলাদেশিরা আসলে বিদেশে এসে পড়াশুনা না করে অন্য সব কিছু করে বেড়াচ্ছে! এই যখন অবস্থা , তখন আজ জানতে পারলাম বাংলাদেশ সরকার আরও দুটো সরকারী বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিয়েছে।

জেলায় জেলায় এতো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে কি লাভটা হচ্ছে দেশের?

আরও কিছু ভিসি আর প্রভোস্ট নামক জীব তৈরি হচ্ছে। আরও কিছু বেকার গ্র্যাজুয়েট!

না শিক্ষকরা পড়াতে চায়; না ছাত্ররা শিখতে চায়!

এই দেশে না আছে শিক্ষার পরিবেশ; না আছে যথাযথ শিক্ষা ব্যবস্থা। আগে তো পরিবেশ তৈরি করতে হবে এরপর না হয় শিক্ষিত মানুষ তৈরি করা যাবে।

তাছাড়া এইসব সাধারণ বিষয়ে হাজার হাজার গ্র্যাজুয়েট তৈরি করে লাভ কি? এরা না পাচ্ছে দেশে চাকরী; না পাচ্ছে বিদেশে। উল্টো বিদেশে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে পড়াশুনা না করে।

এর চাইতে টেকনিক্যাল বিষয় গুলোতে জোড় দিন সেই সঙ্গে পুরো পরিবেশটা উন্নত করুন। সেটা না হলে এমন সব ছাত্র ছাত্রী'ই তৈরি হবে যারা বিদেশে যাবে স্রেফ কামলা খাটার জন্য কিন্তু যাবার জন্য শিক্ষা'কে ব্যাবহার করবে ভিসা পাবার রাস্তা হিসেবে। এর ফল হবে বেলারুশের মত। এরপর কোন বাংলাদেশি'ই আর যেতে পারবে না এইসব দেশে! যাওয়া তো দূরের কথা আবেদন'ই করতে পারবে না!

Post Credit: Aminul Islam

ছবিতে আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এর সাথে যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে তিনি টং ওয়েনহং। টং ১৬ বছর আগে যখন রিসিপ্শনিস্ট হি...
27/01/2020

ছবিতে আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এর সাথে যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে তিনি টং ওয়েনহং। টং ১৬ বছর আগে যখন রিসিপ্শনিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন তখন জ্যাক তাঁকে তাঁর কোম্পানীর ০.২% শেয়ার দিয়ে বলেছিলেন যে এর মূল্য ১০০ মিলিয়নের সমতুল্য হবে যখন আলীবাবা ভবিষ্যতে পাবলিক কোম্পানীতে রূপান্তরিত হবে। । তাই জ্যাক তাঁকে কোম্পানী বদল না করে আলীবাবার সাথে থাকতে বলেছিলেন ।

টং এর বছরের পর বছর অপেক্ষার পরেও আলীবাবা পাবলিক কোম্পানীতে রূপান্তরিত হলোনা। তখন সে ২০০৪ এ জ্যাক কে জিজ্ঞাসা করলো এ ব্যাপারে এবং জ্যাক উত্তর দিলো "শীঘ্রই হবে"। সে আবারো ২০০৬ এ জিজ্ঞাসা করলো এবং জ্যাক একই উত্তর দিলো "শীঘ্রই হবে"। যাইহোক! টং কখনই এটা হতে দেখলোনা এবং কখনই তার ১০০ মিলিয়ন পাওয়া হবে না ধরে নিলো।

অতপর , সেপ্টেম্বর ২০১৪ তে, দি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যখন আলীবাবা অবশেষে পাবলিক কোম্পানীতে রূপান্তরিত হলো তখন এটার মূল্য ছিলো প্রায় ২৪৫.৭ বিলিয়নের সমতুল্য।

টং তখন ফর্মার সিনিয়র রিসিপ্শনিস্ট ছিলেন ( বর্তমানে আলীবাবার ভাইস প্রেসিডেন্ট) এবং ত॒ৎক্ষণাৎ তার ০.২% শেয়ারের মূল্য হয়ে গেল ৩২০ মিলিয়ন সমতুল্যের।

এখন প্রশ্ন হচ্ছে : আপনি কি একটি কোম্পানীতে ১৪ টি বছর থাকতে পারবেন ? এটা জেনেও যে প্রতিষ্ঠাতা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কোম্পানীটাকে একটা প্লাটফর্মে নেওয়ার জন্য? তখনো কি আপনার অভিযোগ করাটা মানায়? সফল হওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতেই হবে, কখনই স্ব্ল্প সময়ে লাভবান হওয়ার জন্য অধৈর্য হলে চলবেনা।
কথায় আছে :
Loyalty isn't grey. It's black and white.
হয় আপনি বিশ্বস্ত অথবা আপনি একেবারেই বিশ্বস্ত নন। সবাইকে এটা বুঝতে হবে। আপনার নিজের প্রয়োজনে বিশ্বস্ত থাকবেন আর প্রয়োজন ফুরিয়ে গেলে বিশ্বস্ততাও শেষ হয়ে যাবে এটা মোটেই কাম্য নয়।

17/01/2020

Why pay $89 a year for Yoast Premium when you can get the same features in Rank Math for free?

10/01/2020

What groups or forums are you a member of to keep on top of the SEO industry?

FB Group & Pages: 01. Neil Patel 02. Moz 03. Backlinko 04. NicheHacks 05. SEO Generation 06. Client Takeover 07. Lion Zeal Mastermind 08. Proper PBN 09. Superstar SEO 10. SEO Signals Lab 11. SEO Cheat Guides 12. SEO Jungle 13. Ahrefs Insider14. Dan Ray White Hat SEO 15. Dumb SEO Questions

Community: 01. Google My Business community 02. Local Search Forum 03. Local Search community on Google+ 04. Local Search Pros 05. Moz Local Strategy Forum 06. Local SEO News 07. BlackHatWorld 08. LocalSEO subreddit 09. Small Business Brief

Website / Blog / Forums: 01. NeilPatel.com 02. Ahrafs.com, 03. SEO chat 04. Warrior SEO Forum 05. Moz.com 06. SEO Mastering Forums 07. Digital Point 08. SEOforums.org 09. SEO Refugee 10. Apex 11. empireflippers.com 12. Business Insider 13. inc.com 14. NY times 15. Quora 16. Medium 17. LinkedIn 18 Forbes & So on

Address

House-61, Rd-27, Gulshan/1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when ByteCode - Digital Marketing Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ByteCode - Digital Marketing Firm:

Share