08/04/2022
বুস্টিং, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন একটু গতি প্রয়োজন। তাই বলে আমরা ভুল জায়গায় গতি বাড়াই না। যেমন ধরুন আপনার সামনে পরীক্ষা, আপনার এখন পড়াশোনায় মন দেয়ার দরকার। সেটা না করে আপনি চলে গেলেন বেড়াতে! ফলাফল? জিরো, কিছু কিছু ক্ষেত্রে স্যারেরা ভালোবেসে একটু নাম্বার দিয়ে দেয়। যে নাম্বার সাময়িক ভাবে মানসিক শান্তি দিলেও পরবর্তীতে হতাশ করে। একইভাবে দীর্ঘদিন কাজ করতে করতে ক্লান্ত আপনার একটু বিশ্রাম দরকার, সেটা না করে আপনি বসলেন পড়তে। না ভালো পড়া হবে, না আপনি সুস্থ থাকবেন।
অনলাইন ব্যবসা আমাদের দেশের প্রেক্ষাপটে খুব বেশীদিন হয়নি। আমরা এখনো অনেকটা নতুন এখানে। যে যা পারছি করা শুরু করেছি। এই শুরু করাটাই দরকার। শুরু করে দিলে মানুষ প্রতিনিয়ত শিখতে থাকে। ভুল করে, শুদ্ধ হয়। এটাই জীবনের নিয়ম।
আর এই শিখতে গিয়ে ভুল জায়গা বা ভুল মানুষের হাতে পড়লে কিন্তু আকাশ ভরা তারা!
আমাদের এই পোস্টের শিরোনাম 'ফেসবুক বুস্ট - করার চাইতে বুঝাটা জরুরী!' ফেসবুকে ব্যবসা শুরু করার পরে পাশের বাসার ভাবি, ভার্সিটির বড় ভাই, ডিজিটাল মার্কেটার সবাই আমাদেরকে একটাই বুদ্ধি দেয়। বুস্ট করাও। আমরাও যার যা কিছু আছে তা নিয়ে নেমে যাই।
৫-১০ ডলার খরচও করি। ভালো ফলাফল না পেয়ে হতাশ হই। এখানে ওখানে বলে বেড়াই ফেসবুক বেশীদিন টিকবে না! ওরা হারিয়ে যাবে আমাদের অভিশাপে!
আপনি বিক্রেতা? লেখক? আপনার সেলুনে মানুষ আনতে চান? নাকি আপনার কোন ইভেন্টের বুকিং করাবেন? একেক জায়গায় একেক রকম দৃশ্য। আসছেন প্রোডাক্ট বিক্রি করতে বুস্ট করলেন লাইক বাড়ানোর জন্য! ফলাফল ভালো আসবে? লিখেছেন নোয়াখালীর ইতিহাস নিয়ে বই, বুস্ট করেছেন বরিশাল বিভাগে, কাজ হবে?
এখানেই আসে বুঝার বিষয়টা। নিজে যতটুকু পারেন শিখবেন, নিজে না পারলে যারা বুঝে তাদের সাহায্য নিবেন। এই দুনিয়ায় সবাই নিজের স্বার্থ চিন্তা করে। যিনি ডিজিটাল মার্কেটিং করেন উনি চাইবে আপনাকে কিছু একটা বুঝ দিয়ে কাজটা নিয়ে নিতে। আপনার কি হলো না হলো সেটা উনার দেখার বিষয় না।
উপরের লেখা পড়ে কি ভাবছেন জানিনা। তবে সত্য কথা হলো আমরাও আপনার কাছে আমাদের সেবা সমূহ বিক্রি করতে আসছি। তবে আমরা ব্যতিক্রম এই কারণে যে আমরা আপনার কাছে বিক্রি করেই দৌড় দিবোনা।
আপনি আসবেন, আপনার সাথে আমরা কথা বলবো। আপনার কোন কোন জায়গায় আমাদের সেবা লাগবে সেটা জানাবো। আমরা যদি আপনার সাথে কাজ শুরু করার মতো আস্থা অর্জন করতে পারি তাহলে কাজ শুরু হবে। আর যদি ব্যর্থ হই তাহলে ক্ষতি আমাদেরই।
এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসুন আমাদের গাড়ির নিকট...