16/03/2026
ইলন মাস্ক বা জেফ বেজোস মার্ক জাকারবার্গ নন।
তাদের থেকে ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন একজন সাহাবী। তাঁর নাম আবদুর রহমান ইবনে আউফ (রাদিয়াল্লাহু আনহু).
আজকের মুদ্রায় তাঁর সম্পদের পরিমাণ ছিল প্রায় $৬০০ বিলিয়ন ডলারের বেশি!
কিন্তু ইবনে আউফ (রা.)-এর অনুমানিত সম্পদ আজকের মূল্যে ছিল প্রায় $৬০০ বিলিয়ন থেকে $১ ট্রিলিয়ন—তারও বেশি বলার মত গবেষণাও আছে।
অবিশ্বাস্য?
আরও অবিশ্বাস্য অংশ হচ্ছে,
হিজরতের দিন তাঁর পকেটে ছিল শূন্য. একটাও কয়েন ছিল না.
হ্যাঁ — ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি জীবন শুরু করেছিলেন “জি-রো” থেকে।
🔥 কিন্তু কিভাবে?
আজকে ইউটিউব খুললে ইলন, বেজোস, জাকারবার্গ, আম্বানিকে নিয়ে হাজার মোটিভেশনাল ভিডিও।
কিন্তু মুসলিমদের ইতিহাসে এমন ধনী ব্যক্তিদের নাম আমরা কতজন জানি?
আর তাদের আর্থিক বুদ্ধিমত্তা, ব্যবসার কৌশল, রিজিকের দর্শন—তার মধ্যে কতটা জানি?
আজকে তাই একটি ইন-ডেপ্ট গল্প বলবো।
একজন মানুষ —
যিনি ছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের অর্থনৈতিক স্তম্ভ।
যার কাঁধে চলতো পুরো মদিনার বাজার।
যিনি এতই সমৃদ্ধ ছিলেন যে মুসলিম খিলাফতও জরুরী অবস্থায় তার কাছ থেকে ঋণ নিত।
📌 শুরুটা কেমন ছিল?
ইবনে আউফ (রা.) জন্মেছিলেন কুরাইশের বংশে, যেখানে ধন-সম্পদ ছিল স্বাভাবিক।
তাঁর পিতা ছিলেন আরবের অন্যতম ধনী ব্যবসায়ী।
চামড়া, পারফিউম, বাণিজ্য কাফিলা—সবকিছুই ছিল শক্তিশালী।
কিন্তু এক সফরে তাঁর পিতাকে হত্যা করা হয়.
ফলে খুব অল্প বয়সেই তিনি গোত্রপ্রধান হন এবং বৃহৎ ব্যবসার দায়িত্ব কাঁধে নেন।
📌 সত্যের আলো তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়
এক সফরে ইয়েমেনে এক খ্রিস্টান পণ্ডিত তাকে জিজ্ঞেস করেন—
“মক্কায় কি আল্লাহর কোন নবী আগমন করেছেন?”
তিনবার একই প্রশ্ন.
তৃতীয়বারে পণ্ডিত বলেন—
“আমার জ্ঞানে নবীর আগমনের সময় হয়ে গেছে। তুমি ফিরে যাও। তাঁর দীন গ্রহণ করো।”
ইবনে আউফ (রা.) বিস্মিত হলেন।
ফিরে এসে বন্ধুবর আবু বকর (রা.)-কে সব ঘটনা বললেন।
তিনি তাকে নিয়ে গেলেন রাসূলুল্লাহ (সা.)-এর কাছে।
রাসূল তাকে দেখেই বললেন—
“আবদুর রহমান, আমি তোমার মুখে নূর দেখছি। তুমি যে বার্তা এনেছো, আমাকে শোনাও।”
সে মুহূর্তে তিনি বুঝে গেলেন—
এটাই সত্য।
সেদিনই তিনি ইসলাম গ্রহণ করেন।
📌 অত্যাচার — দেশত্যাগ — সবকিছু হারানো
ইসলাম গ্রহণের পর শুরু হলো মুশরিকদের নির্যাতন।
ব্যবসা বন্ধ, সামাজিক চাপ, আর্থিক ক্ষতি—সবদিকেই সংকট।
রাসূলুল্লাহ (সা.) সাহাবাদের বললেন—
“হিজরত করো হাবশায়। সেখানে ন্যায়পরায়ণ নাজাশি তোমাদের রক্ষা করবেন।”
ইবনে আউফ (রা.) ব্যবসা-সম্পদ সব রেখে হাবশায় চলে গেলেন.
সেখানে আবার শূন্য থেকে শুরু.
আবার মক্কায় ফিরে এলেন.
তারপর আবার মদিনায় হিজরত করতে হলো.
মক্কার নেতারা অনুরোধ করল—
“আপনি চলে গেলে মক্কার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।”
অর্থাৎ, তার সম্পদের প্রভাব ছিল একটি শহরের সম্পূর্ণ অর্থনীতির উপর!
তবুও যখন তিনি অটল থাকলেন, তারা শর্ত দিল—
“যেতে হলে সবকিছু রেখে যেতে হবে।”
তিনি হাসিমুখে রাজি হলেন।
হিজরতের দিন মক্কায় রেখে গেলেন পুরো সাম্রাজ্য।
আর মদিনায় পৌঁছালেন খালি হাতে।
মদিনায় নতুন জীবন — শূন্য, কিন্তু ভাঙেননি
মদিনার সবচেয়ে ধনী আনসার সাদ বিন রাবি (রা.) তাকে ভাই হিসেবে গ্রহণ করেন।
এমন উদারতা দেখালেন—
“আমার সম্পদের অর্ধেক তুমি নিয়ে নাও।”
কিন্তু ইবনে আউফ (রা.) বললেন—
“আমাকে শুধু বাজারের রাস্তা দেখিয়ে দিন।”
ব্যবসার রক্ত তার শিরায় ছিল।
মদিনার ইহুদি অর্থনৈতিক সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ানো
সেসময় মদিনার পুরো ব্যবসা ইহুদিদের নিয়ন্ত্রণে:
তারা আগেই কাফিলার সামনে গিয়ে পণ্য সস্তায় কিনে নিত
মদিনায় এসে দামে ফাটিয়ে বিক্রি করত
মুসলমানরা সুদের কারণে তাদের বিরুদ্ধে কিছু বলতে পারত না
এই “মাফিয়া মার্কেট”-এ একজন নিঃস্ব মানুষ কীভাবে দাঁড়াবে?
ইবনে আউফ (রা.) দাঁড়ালেন।
প্রথম দিনে তারা বাজার স্টাডি করলেন।
তারপর একজন মুসলিম দোকানদারের কাছে গিয়ে বললেন—
“তোমার পণ্য আমি আজ বিক্রি করব। লাভ অর্ধেক-অর্ধেক।”
এটাই আজকের ভাষায় “Profit Sharing Business / Mudaraba”.
ঘি, বাটার, খেজুর বিক্রি করলেন.
শত ভাগ টাকা মালিককে ফিরিয়ে দিলেন.
নিজের লাভ থেকে কিছু খাবার নিয়ে ভাই সাদ বিন রাবি (রা.)-এর বাড়ি গেলেন.
সাদ ( রা” ) বললেন—
“সকালেও যার পকেটে কিছু ছিল না, সে সন্ধ্যায় মুনাফা নিয়ে ফেরে?”
উদ্ভাবন — ব্র্যান্ড তৈরি — বাজার দখল
তিনি বাটার + খেজুর মিশিয়ে আরবের বিখ্যাত “হাস” নামক মিষ্টি তৈরি করে বিক্রি শুরু করলেন.
প্রফিট ডাবল হয়ে গেল।
ঘোড়া ব্যবসা শুরু করলেন.
তারপরে স্যাডল এবং অ্যাকসেসরিজ—উপ-পণ্য ব্যবসা।
হ্যান্ড-মেড চামড়ার দ্রব্য, পোশাক, পারফিউম—সব আবার চালু করলেন।
অল্প কয়েক বছরেই তার নিজস্ব ব্যবসায়িক কনভয় ইয়েমেন–শাম রুটে চলতে লাগলো।
📌 এখন তিনি দাঁড়ালেন ইহুদি ব্যবসায়িক সাম্রাজ্যের সামনে
দুই অর্থনৈতিক স্ট্রাটেজি ছিল সম্পূর্ণ বিপরীত:
ইহুদিরা:
সস্তায় কিনে মহামূল্য বিক্রি
মিথ্যা বলা
ত্রুটিপূর্ণ পণ্য গোপন করা
বাজারে সিন্ডিকেট বানানো
ইবনে আউফ (রা.):
সবাইকে একই দামে
প্রথমেই বলে দিতেন কোন পণ্যে কী ত্রুটি আছে
প্রতিটি সমস্যা সেই মুহূর্তে সমাধান
কোনো ঋণ নিতেন না
নিজের অর্থে ব্যবসা (Bootstrap)
পুরোপুরি ন্যায় ও স্বচ্ছতা
ফল:
বিশ্বাস তৈরি হলো.
আর বিশ্বাসই হলো সবচেয়ে বড় ক্যাপিটাল।
তিনি ইহুদিদের ব্যবসা পেছনে ফেলে পুরো মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলেন।
যুদ্ধক্ষেত্রে তাঁর অবস্থান—আর্থিক শক্তির থেকেও শ্রেষ্ঠ
তিনি যুদ্ধ উহুদে ২১টি তলোয়ারের আঘাত পেয়েছিলেন।
জীবনভর সঠিকভাবে হাঁটতে পারেননি।
তবুও ব্যবসার লাভের বড় অংশ তিনি দান করতেন মুসলিম সেনাবাহিনীর জন্য।
তাবুকের যুদ্ধে তিনি এত দান করেছিলেন যে, তার চেয়ে বেশি দান করেছিলেন শুধু উসমান (রা.)।
রাসূলুল্লাহ (সা.) তাকে জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন।
আর তিনি এমন একজন মানব যার পেছনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ (সা.) নিজে নামাজ আদায় করেছেন।
জীবনের শেষ অংশ
উম্মাহাতুল মুমিনীনদের ভরণপোষণ তিনি নিজের দায়িত্ব মনে করতেন
মদিনার অর্থনীতি ব্যাপকভাবে তার ওপর নির্ভর করত
তিনি কখনো ধন-সম্পদকে নিজের মান-সম্মানের উচ্চাসনে তুলেননি
নিজের বোনের বিয়ে করিয়েছেন এক সাবেক দাস — বিলাল (রা.)-এর সঙ্গে
ধর্মের সামনে অহংকার তাঁর কাছে শূন্য ছিল।
তাহলে তিনি কীভাবে এত ধনী হলেন?
তিনি কি ১৮ ঘণ্টা কাজ করতেন?
না।
তিনি ফোকাস করেছিলেন “Barakah Culture”-এ।
যা আজকের Hustle Culture বোঝে না।
তার ৩টি Divine Law যা আজকের মুসলিমদের শেখা উচিত
১. Rizq এর মনোবিজ্ঞান — “Rizq is Written”
যার রিজিক আল্লাহ লিখে দিয়েছেন ৫০,০০০ বছর আগে,
সে রিজিক আপনাকে এমনভাবেই খুঁজে বের করবে,
যেভাবে মৃত্যু খুঁজে বের করে।
এই বিশ্বাস আপনাকে—
Scarcity থেকে Abundance এ নিয়ে যায়
স্ট্রেসমুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে
রিস্ক নিতে সাহস দেয়
Fear kills more dreams than failure ever will.
২. Mindset is Destiny — “আল্লাহ বান্দার ধারণা অনুযায়ী দেন”
যদি মনে করেন “আমার হবে না”
তাহলে আসলেই হবে না।
যদি বিশ্বাস করেন “আল্লাহ অসীম দাতা”
তাহলে পাবেন অকল্পনীয় উৎস থেকে।
৩. Detachment — আসক্তিহীনতার শক্তি
আপনি যত দুনিয়ার পেছনে ছুটবেন, দুনিয়া তত দূরে যাবে।
আপনি যখন দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দেবেন,
তখন দুনিয়া আপনার দিকে আসবে।
He detached from dunya → dunya chased him.
📌 সংক্ষেপে:
টাকার পেছনে মরিয়া হয়ে ছুটবেন না
নীয়ত ঠিক করুন
পরিশ্রম করুন
ওপরওয়ালার উপর ভরসা রাখুন
Barakah চান
গাছ কখনো বৃষ্টির জন্য দুশ্চিন্তা করে না.
সে জানে পানি আসবেই.
আপনিও আপনার রিজিক থেকে বঞ্চিত হবেন না।