She Prefer

She Prefer To Be With Her Journey.

নারীর সৌন্দর্য তাঁর রুপে লুকিয়ে আছে এমন ভাবে অনেক নারী। আসলে সৌন্দর্য’র বিষয়টা নারীর সাথেই মানানসই। এমন বিশেষণে অনেকে সা...
07/02/2024

নারীর সৌন্দর্য তাঁর রুপে লুকিয়ে আছে এমন ভাবে অনেক নারী। আসলে সৌন্দর্য’র বিষয়টা নারীর সাথেই মানানসই। এমন বিশেষণে অনেকে সাচ্ছন্দবোধও করেন। কেউ কেউ মনে করে থাকেন সুন্দর চেহারা এবং আকর্ষণীয় দৈহিক সৌন্দর্যের অধিকারিণী হলেই তিনি সকলের চোখে হয়ে উঠবেন অতুলনীয় রূপসী।

একজন নারী কিছু বিশেষ গুণেই হতে পারেন অতুলনীয় ও সুন্দরী।

কোমল হৃদয়

নারীর সৌন্দর্য লুকিয়ে থাকে তার মায়া মমতায়। নারী মানেই মায়া মমতাপূর্ণ একজন মানুষ। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ‘মা’ সেখানেও নারী। কথায় বলে মেয়েরা মস্তিষ্ক দিয়ে নয় হৃদয় দিয়ে চিন্তা করেন। তাঁর অন্যের দুঃখে দুঃখী হওয়ার মানসিকতায়, সহানুভূতি এবং সহমর্মিতা ও বটে। এসব কিছু একজন নারীর সৌন্দর্যের অংশ।

বুদ্ধিমত্তা

‘সুন্দরী মেয়েদের বুদ্ধি কম, এবং যার বুদ্ধি রয়েছে তিনি সুন্দরী নন’ এমন কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এই ধরণের অদ্ভুত তথ্য মেয়েদের ছোট করার অস্ত্র ছাড়া কিছুই নয়। একজন নারী তিনি দেখতে যেমনই হোক না কেন তার রয়েছে নিজস্ব বুদ্ধিমত্তা। আর এই বুদ্ধিমত্তাই নারীর আসল সৌন্দর্য।

ব্যক্তিত্ব

নারীর মধ্যকার আসল সৌন্দর্য হচ্ছে তার ব্যক্তিত্ব। এটা নারীর অহংকারের একটা অংশ। একজন রমণী হিসেবে তার বাহ্যিক সৌন্দর্যটাই মুখ্য নয়। তাঁর চিন্তাচেতনা ভাবনা সব কিছু একজন নারীর ব্যক্তিত্বেই থাকে। তখনই নারীর আসল সৌন্দর্য ফুটে উঠে।

আত্মবিশ্বাস

একজন আত্মবিশ্বাসী নারী নিজের ভেতরের সৌন্দর্য খুব ভালো করেই প্রকাশ করতে পারেন। আত্মবিশ্বাস একজন মানুষকে অনেক বেশি মাত্রায় সুন্দর করে তোলে। নারীর মধ্যকার এই আত্মবিশ্বাসের অপূর্ব ছটা তার ব্যক্তিত্বকে আরও বেশি প্রস্ফুটিত করে। ঠিক তখনই নারী হয়ে উঠেন একজন অনন্যা।

কর্মদক্ষতা

আমাদের সমাজে দুর্বল প্রকৃতির ও অসুন্দর নারীকে বেশিই অবহেলা করা হয়ে থাকে। কিন্তু সকলেই ভুলে যায় সন্তান জন্মদানের মতো সব চাইতে কঠিন কাজটির ক্ষমতা সৃষ্টিকর্তা একজন নারীকেই দিয়েছেন। একজন নারীর সৌন্দর্য প্রকাশ পায় তাঁর কাজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং পরিপূর্ণ প্যাশনের মাধ্যমে। একজন নারী কতোটা দক্ষ সেটা তার কাজের মাধ্যমেই বিচার হয়। আর এটাও নারীর সৌন্দর্যের বড় একটা অংশ।

সুস্থ ও লাবণ্যতাই আসল সৌন্দর্য--------------------------------আমাদের অনেকেরই ধারণা, দেখতে ফর্সা মানেই সুন্দর। যদি গায়ের ...
06/02/2024

সুস্থ ও লাবণ্যতাই আসল সৌন্দর্য
--------------------------------

আমাদের অনেকেরই ধারণা, দেখতে ফর্সা মানেই সুন্দর। যদি গায়ের রং ঠিক ফর্সা না হয়ে একটু চাপা অর্থাৎ শ্যামলা বা কালো হয়ে থাকে তবে একদমই মন খারাপ করার কিছু নেই। ফর্সা ত্বকের চেয়ে শ্যামলা ত্বক অনেক বেশি সুস্থ থাকে। কারণ কালো ত্বকে সূর্যের অতি বেগুনি রশ্মি খুব একটা খারাপ প্রভাব ফেলতে পারে না। কিন্তু ত্বক ফর্সা বা শ্যামলা বড় কথা নয়, বরং সুস্থ-স্বাস্থ্যোজ্জ্বল ও লাবণ্যতাই হলো সৌন্দর্য।

ত্বকের যত্ন :
ত্বকের রং কালো হলে অনেকেই নিজেকে ঠিকমতো সাজান না। হোক না ত্বক কালো, সঠিকভাবে মেকআপ করলে সবার চোখ থাকবে আপনার দিকে। দিনের বেলা মেকআপ করার সময় হালকা বেজ ব্যবহারেই আপনি হয়ে উঠতে পারেন অনন্যা। ত্বক পরিষ্কার করে নিয়ে ফেসপাউডার লাগিয়ে নিলেই হলো। তবে ত্বক যদি শুষ্ক প্রকৃতির হয়, তাহলে ফেস পাউডারের আগে লাগাতে পারেন একটু ময়েশ্চারাইজার। আর রাতের সাজে বেজ হতে পারে একটু ভারি। সোনালি বা তামাটে রঙে এ সময় মানাবে বেশ। মনে রাখবেন, সাজের প্রথম ধাপ হলো ফাউন্ডেশন। এটাই বেজ মেকআপ তাই একটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণত ত্বকের রঙের সঙ্গে যায় এমন রঙের ফাউন্ডেশন ব্যবহার করা উচিত। ত্বকের রঙের থেকে খুব বেশি হালকা রং নেবেন না। ত্বকের রঙের থেকে এক শেড হালকা রঙের ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। আর ত্বকের রং চাপা হলে ওয়াটার বেজ ফাউন্ডেশন ব্যবহার করাই ভালো।

নখের রং :
বাহারি রঙের নেইলপলিশ রয়েছে বাজারে। তবে এগুলোর মধ্যে থেকে উজ্জ্বল কমলা বা কটকটে গোলাপি রং যদি বেছে নেন, তা আপনার হাতে না-ও মানাতে পারে। গাঢ় রঙের অন্য নেইলপলিশ সহজেই মানিয়ে যাবে হাতে।

ঠোঁটের মেকআপ :
নিজের পোশাক এবং স্কিন টোনের সঙ্গে যায় এমন লিপস্টিক ব্যবহার করুন। যাদের শ্যামলা ত্বক তারা গ্লসি লিপস্টিক লাগাবার পরিবর্তে ব্যবহার করুন একটু ডার্ক শেডের ম্যাট লিপস্টিক। আর ম্যাট এখন বেশ ফ্যাশনেবল। বারগেন্ডি, হালকা গোলপি, কফি, চকোলেট এসব রং ব্যবহার করে দেখতে পারেন। চাইলে লিপগ্লোস ব্যবহার করতে পারেন। তবে কখনোই খুব হালকা রঙের লিপগ্লস লাগাবেন না।

🌸 Welcome to "SHE PREFER" - Celebrating the Essence of Women 🌸Hello beautiful souls! 👋✨🌷 নারীদের শক্তি, স্থিতিস্থাপকতা এ...
04/02/2024

🌸 Welcome to "SHE PREFER" - Celebrating the Essence of Women 🌸

Hello beautiful souls! 👋✨

🌷 নারীদের শক্তি, স্থিতিস্থাপকতা এবং সৌন্দর্য উদযাপনের জন্য নিবেদিত একটি প্রাণবন্ত এবং ক্ষমতায়ন স্থান "SHE PREFER"-এ আপনাকে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। 💪🌺

🌟 আমাদের প্রাণবন্ত সম্প্রদায়, যেখানে নারীরা নারীদের উন্নতি করে

👩‍👧‍👧 আমাদের সাথে যোগ দিন যখন আমরা বিজয়ের গল্প শেয়ার করি, একে অপরকে সমর্থন করি। একসাথে, আমরা বাধাগুলি ভেঙে দিতে পারি এবং আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল, আরও অন্তর্ভুক্ত ভবিষ্যত গড়ে তুলতে পারি।

🥀আসুন আমরা আমাদের স্বতন্ত্রতাকে আলিঙ্গন করি এবং এমন একটি বিশ্ব তৈরি করি যেখানে প্রতিটি নারীকে মূল্যবান এবং উন্নতির জন্য ক্ষমতাবান মনে হয়।

Then welcome to our sisterhood like no other 🪄

আমাদের সাম্প্রতিক পোস্ট, ইভেন্ট এবং সম্প্রদায়ের উদ্যোগে আপডেট থাকতে 'LIKE এবং 'Follow' করতে ভুলবেন না।

"SHE PREFE" এর অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ একসাথে, আসুন অবিশ্বাস্য শক্তি, স্থিতিস্থাপকতা এবং সৌন্দর্য উদযাপন করি যা আমাদেরকে নারী হিসাবে সংজ্ঞায়িত করে। 💖🚀



Address

House-15(Nandan Kanan), Road-35, Sector-7, Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when She Prefer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to She Prefer:

Share