MM Global

MM Global Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MM Global, Marketing Agency, A. L Complex, Level2, 78/7 New Airport Road, Chairman Bari, Banani, Dhaka.

MM Global
মালয়েশিয়া, সৌদি আরব, কাতার ও ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ ও অদক্ষ কর্মসংস্থান সম্পর্কিত তথ্য, সুযোগ এবং প্রয়োজনীয় সঠিক পরামর্শ শেয়ার করার বিশ্বস্ত প্লাটফর্ম।

সঠিক সিদ্ধান্ত • নিরাপদ গন্তব্য।

সরকারও জানে—মালয়েশিয়ার কলিং চালু হলে কর্মীরা বৈধভাবে যেতে পারবে, সরকার রাজস্ব পাবে, আর রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল হ...
15/08/2026

সরকারও জানে—মালয়েশিয়ার কলিং চালু হলে কর্মীরা বৈধভাবে যেতে পারবে, সরকার রাজস্ব পাবে, আর রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল হবে।
কলিং খুলবে—শুধু সময়ের অপেক্ষা।

মালয়েশিয়ায় ১৫,০০০ বিদেশি শ্রমিকের আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ, কিন্তু এটা কি বাংলাদেশী কর্মীদের জন্য,? না এই ...
05/08/2026

মালয়েশিয়ায় ১৫,০০০ বিদেশি শ্রমিকের আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ, কিন্তু এটা কি বাংলাদেশী কর্মীদের জন্য,? না এই নিউজটি বাংলাদেশের কর্মীদের জন্য না, পুরোপুরি নিউজ না শুনে বিভ্রান্ত হবেন না, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করা শুরু হলে আগে সরকার থেকে নির্দেশনা আসবে।

মালয়েশিয়ার বিভিন্ন খাতে শ্রমিক সংকট মোকাবিলা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বজায় রাখতে ১৫,০০০ বিদেশি শ্রমিকের আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

বুধবার (৫ আগস্ট) সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মালয়েশিয়া সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল।

এর আগে, গত ২৪ জুলাই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিশেষ করে ইন্ডিয়ান মুসলিম রেস্তোরাঁ খাতে তীব্র শ্রমিক সংকট সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

তিনি বলেন, রেস্তোরাঁ ব্যবসায়ীদের জরুরি শ্রমিক চাহিদাকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তবে বিদেশি শ্রমিক নিয়োগের পুরো প্রক্রিয়া সঠিক নিয়ন্ত্রণ ও যথাযথ তদারকির মাধ্যমে সম্পন্ন করতে হবে।

📌 মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা বাংলাদেশিদের জন্য সুযোগ তৈরি হলে আমরা তা দ্রুত জানাব।

তথ্যসূত্র: প্রবাস তথ্য

#মালয়েশিয়া #বিদেশিকর্মী #শ্রমিকনিয়োগ #মালয়েশিয়াশ্রমবাজার #বাংলাদেশি_প্রবাসী #প্রবাসজীবন #বিদেশেযাওয়া #প্রবাসতথ্য

রাত ২টায় ঢাকায় পৌঁছেছে মালয়েশিয়া ডেলিগেশন, উষ্ণ অভ্যর্থনা জানাল BOESLগত রাত প্রায় ২টায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানব...
04/08/2026

রাত ২টায় ঢাকায় পৌঁছেছে মালয়েশিয়া ডেলিগেশন, উষ্ণ অভ্যর্থনা জানাল BOESL

গত রাত প্রায় ২টায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আগত প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (BOESL)।

এ সময় BOESL-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক প্রতিনিধি দলের নেতৃস্থানীয় সদস্যের হাতে শুভেচ্ছার নিদর্শন হিসেবে ফুলের তোড়া তুলে দেন। উপস্থিত ছিলেন BOESL-এর জেনারেল ম্যানেজার নূর আহমেদ এবং ডেপুটি ম্যানেজার সাইয়েদ সালেহিন।

এই সফরকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজারে সহযোগিতা সম্প্রসারণ, দক্ষ কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও কার্যকর করা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে অনুষ্ঠিতব্য আলোচনার মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

🇧🇩 বাংলাদেশের কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের অপেক্ষা।
🇲🇾 মালয়েশিয়ার শ্রমবাজারে ইতিবাচক অগ্রগতির আশায় দেশজুড়ে হাজারো কর্মপ্রত্যাশী।


আলহামদুলিল্লাহ! সৌদি আরবের স্বনামধন্য কোম্পানি Hamko Arabia এর উদ্দেশ্যে আরেকটি সফল ফ্লাইট। 🇸🇦বিশ্বাস, স্বচ্ছতা ও পেশাদা...
03/08/2026

আলহামদুলিল্লাহ! সৌদি আরবের স্বনামধন্য কোম্পানি Hamko Arabia এর উদ্দেশ্যে আরেকটি সফল ফ্লাইট। 🇸🇦

বিশ্বাস, স্বচ্ছতা ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় আমাদের সম্মানিত প্রার্থীরা আজ নতুন স্বপ্নের পথে যাত্রা শুরু করেছেন। বিদায়ের এই আনন্দঘন মুহূর্তগুলো আমাদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার।

প্রত্যেক ভাইয়ের নিরাপদ যাত্রা, সফল কর্মজীবন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। 🤲

আপনার স্বপ্নের প্রবাস যাত্রায় বিশ্বস্ত সঙ্গী হতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সঠিক সিদ্ধান্ত, নিরাপদ গন্তব্য।

🇧🇩✈️🇸🇦

03/08/2026

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার লক্ষ্যে সরকারের উদ্যোগ সত্যিই আশাব্যঞ্জক।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রবাসে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বশীল ব্যক্তিদের আন্তরিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার।

আশা করা যায়, সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও কার্যকর তদারকির মাধ্যমে প্রবাসগামী কর্মীরা নিরাপদ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্তভাবে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাবেন।

সবাইকে অনুরোধ—শুধু সরকারি নির্দেশনা অনুসরণ করুন, বৈধ প্রক্রিয়ায় বিদেশে যান এবং কোনো গুজবে কান দেবেন না।

মালয়েশিয়ার সকল প্রকার সঠিক তথ্য জানতে
MM Global এর সঙ্গে থাকুন।

প্রবাস হোক নিরাপদ, সুশৃঙ্খল ও স্বপ্নপূরণের এক নতুন অধ্যায়।

03/08/2026

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে এজেন্সির প্রতারণা ঠেকাতে সরকারের পদক্ষেপ কী?
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী নুরুল হক নূর এর ভাষ্যমতে এবার মালয়েশিয়ায় কর্মী প্রেরণের প্রক্রিয়া অনেক সচ্ছ হবে।
আশা করা যাচ্ছে, এবার প্রবাসগামী ভাইয়েরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রবাসে যেতে পারবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রবাসে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্ব স্ব নিরাপত্তা, আইনানুগ আ...
03/08/2026

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রবাসে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্ব স্ব নিরাপত্তা, আইনানুগ আচরণ, কর্মক্ষেত্রে শৃঙ্খলা, নিজস্ব অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য নিম্নবর্ণিত করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ মেনে চলার জন্য অনুরোধ করা হলো:

BOESL

 #মালয়েশিয়া যাওয়ার আগে যে তথ্যগুলো জানা অবশ্যই জরুরি:মালয়েশিয়ায় যে সেক্টরের ভিসা নিয়ে আসবেন, আপনাকে শুধুমাত্র সেই সেক...
02/08/2026

#মালয়েশিয়া যাওয়ার আগে যে তথ্যগুলো জানা অবশ্যই জরুরি:

মালয়েশিয়ায় যে সেক্টরের ভিসা নিয়ে আসবেন, আপনাকে শুধুমাত্র সেই সেক্টরেই কাজ করতে হবে। ভিসা এক সেক্টরের আর কাজ অন্য সেক্টরে করলে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের দৃষ্টিতে তা অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এবং এতে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি থাকে।

বর্তমানে বাংলাদেশ থেকে নতুন কর্মীদের জন্য (হাউসমেড সেক্টর ব্যতীত) প্রধানত নিচের সেক্টরগুলোতে কাজের সুযোগ রয়েছে:

✅ সার্ভিস
✅ কনস্ট্রাকশন
✅ ম্যানুফ্যাকচারিং (উৎপাদন)
✅ কৃষি
✅ প্ল্যান্টেশন
✅ রেস্টুরেন্টে

কোন সেক্টর আপনার জন্য উপযুক্ত?

👉 রোদ-বৃষ্টি ও শারীরিক পরিশ্রমে অভ্যস্ত হলে কনস্ট্রাকশন, কৃষি বা প্ল্যান্টেশন সেক্টর বেছে নিতে পারেন।

👉 যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে, তাহলে ম্যানুফ্যাকচারিং (ফ্যাক্টরি) সেক্টর তুলনামূলকভাবে নিরাপদ এবং অনেকের জন্য উপযোগী হতে পারে।

👉 ভালো শিক্ষাগত যোগ্যতা, যোগাযোগ দক্ষতা ও উপস্থাপনা ক্ষমতা থাকলে সার্ভিস সেক্টর একটি ভালো বিকল্প হতে পারে।

তাই না বুঝে বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। নিজের দক্ষতা, শারীরিক সক্ষমতা ও আগ্রহ বিবেচনা করে সঠিক সেক্টরের ভিসা নিয়ে মালয়েশিয়া যান। সঠিক সিদ্ধান্ত আপনাকে নিরাপদে কাজ করতে সহায়তা করবে এবং ভবিষ্যতে অপ্রয়োজনীয় আইনি ঝামেলা এড়ানো সহজ হবে।

সঠিক সিদ্ধান্ত,, নিরাপদ গন্তব্য।

🇲🇾 মালয়েশিয়া কলিং/ওয়ার্ক ভিসার সুযোগ! ✈️স্বপ্নের কর্মজীবন শুরু হোক মালয়েশিয়ায়!দীর্ঘ প্রতীক্ষার পর আবারও মালয়েশিয়...
31/07/2026

🇲🇾 মালয়েশিয়া কলিং/ওয়ার্ক ভিসার সুযোগ! ✈️
স্বপ্নের কর্মজীবন শুরু হোক মালয়েশিয়ায়!
দীর্ঘ প্রতীক্ষার পর আবারও মালয়েশিয়ায় কলিং/ওয়ার্ক ভিসার সুযোগ এসেছে। আপনি যদি বৈধভাবে মালয়েশিয়ায় কাজ করতে চান, তাহলে এখনই প্রস্তুতি নিন।
আমাদের মাধ্যমে পাচ্ছেন— ✅ মালয়েশিয়া ওয়ার্ক ভিসা প্রসেসিং
✅ প্রয়োজনীয় ডকুমেন্টের সঠিক পরামর্শ
✅ সম্পূর্ণ প্রসেসে আন্তরিক সহযোগিতা
✅ দ্রুত ও নির্ভরযোগ্য সেবা
⏳ সুযোগ সীমিত হতে পারে, তাই দেরি না করে আজই যোগাযোগ করুন।

📞 যোগাযোগ: 01786-849455, 01710626319

MM Global

📍 অফিস: বনানী চেয়ারম্যান বাড়ি, এ এল কমপ্লেক্স তৃতীয় তলায়।

⚠️ দ্রষ্টব্য: ভিসা সংক্রান্ত সকল কার্যক্রম সংশ্লিষ্ট দেশের নিয়ম ও সরকারি অনুমোদনের ভিত্তিতে সম্পন্ন করা হবে।
ইনবক্স করুন অথবা এখনই কল করুন।

🇲🇰 ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায় ফ্যাক্টরি ভিসায় জরুরি নিয়োগ চলছে!✅ পদ: Factory Worker👥 শূন্যপদ: ১০০ জন💶 বেতন: ৭০০–৮০...
29/07/2026

🇲🇰 ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায় ফ্যাক্টরি ভিসায় জরুরি নিয়োগ চলছে!
✅ পদ: Factory Worker
👥 শূন্যপদ: ১০০ জন
💶 বেতন: ৭০০–৮০০ ইউরো
⏰ ডিউটি: ৮ ঘণ্টা + ওভারটাইম
🏠 আবাসন, খাবার ও যাতায়াত কোম্পানি বহন করবে।
👤 বয়স: ২০–৪০ বছর
📌 প্রয়োজনীয় ডকুমেন্টস: • আপডেটেড CV
• ইউরোপ সাইজের ৮ কপি ছবি
• পুলিশ ক্লিয়ারেন্স
• মেডিকেল কার্ড
📣 CV ও পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে।
📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
01786-849455
MM GLOBAL
Build Your Dream ✈️🌍

Address

A. L Complex, Level2, 78/7 New Airport Road, Chairman Bari, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when MM Global posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share