Wedex Consultants

Wedex Consultants We are ready to serve your needs for ideas and logical supports.

মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন "কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প"-এর অধীনে আউটসোর্সিং পদ্ধতিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প...
03/12/2018

মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন "কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প"-এর অধীনে আউটসোর্সিং পদ্ধতিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য স্থায়ী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে।

১) পদের নাম: জেন্ডার প্রমোটার
পদ সংখ্যা: ১০৯৫টি
বেতন: দৈনিক ১০০০/ টাকা (সাকুল্য বেতন ৮,০০০/ টাকা)। সপ্তাহে ২দিন হারে মাসে ৮দিন।

২) পদের নাম: সংগীত শিক্ষক
পদ সংখ্যা: ৪৮৮৩টি
বেতন: দৈনিক ৫০০/ টাকা (সাকুল্য বেতন ৪,০০০/ টাকা)। সপ্তাহে ২দিন হারে মাসে ৮দিন।

৩) পদের নাম: আবৃতি/কন্ঠশীলন শিক্ষক
পদ সংখ্যা: ৪৮৮৩টি
বেতন: দৈনিক ৫০০/ টাকা (সাকুল্য বেতন ৪,০০০/ টাকা)। সপ্তাহে ২দিন হারে মাসে ৮দিন।

প্রার্থীকে আগামী ২৩/১২/২০১৮ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্বহস্তে লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সত্যায়িত করা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদপত্র জমা দিতে হবে।

02/08/2018

TO WHOM IT MAY CONCERN

COURTESY: blackspade.asia ( fb.com/blackspadebd )

খুব শীঘ্রই আমরা The City Bank Limited, Bangladesh এর জন্যে একটি মার্কেটিং ক্যাম্পেইন চালাতে যাচ্ছি। এই ক্যাম্পেইনটি

প্রাথমিক ভাবে ৩০ দিন চলবে।

শর্তাবলীঃ
~~~~~
আপনাকে প্রতিদিন ১৫ টি একাউন্ট ওপেন করার টার্গেট দেয়া হবে এবং এই টার্গেট পুরনের উপর ভিত্তি করে প্রতি দিন আপনাকে ৫০০ টাকা দেয়া হবে (টি.এ+ডি.এ. সহ)।

প্রতিদিন প্রথম ১০ টি একাউন্ট ওপেনিং এর জন্যে ৩০ টাকা হারে সম্মানী প্রদান করা হয়ে এবং আপনি যদি নুন্যতম ৫ টি একাউন্ট ওপেন করতে ব্যার্থ হন তবে আপনাকে কোন প্রকার সম্মানী প্রদান করা হবে না।

উল্লেখ্য যে আপনি যদি ১৫টির বেশী একাউন্ট ওপেন করতে পারেন তাহলে বাড়তি একাউন্ট প্রতি ৩৫ টাকা
করে প্রদান করা হবে।

আপনি যদি আগ্রহী থাকেন তবে এখনই নিম্নের লিংকে গিয়ে ফরমটি পুরন করুন। পাশাপাশি আপনার এক কপি ছবি এবং একটি CV আমাদের মেইলে ( [email protected]) পাঠিয়ে দিন।

লিঙ্কঃ http://bit.ly/BSCamp1

বর্তমান কার্যক্রম

https://www.facebook.com/100002199983660/posts/1867937496622898/

12/06/2018
শুভ জন্মদিন শেখ জামাল~*~*~*~*~*~*~*~*~*~*~*~শেখ জামাল (২৮ এপ্রিল, ১৯৫৪ - ১৫ অগাস্ট, ১৯৭৫) শেখ মুজিবুর রহমান এর দ্বিতীয় ...
28/04/2018

শুভ জন্মদিন শেখ জামাল
~*~*~*~*~*~*~*~*~*~*~*~

শেখ জামাল (২৮ এপ্রিল, ১৯৫৪ - ১৫ অগাস্ট, ১৯৭৫)

শেখ মুজিবুর রহমান এর দ্বিতীয় পুত্র শেখ জামাল ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তিনি গিটার শেখার জন্য একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন এবং একজন ভাল ক্রিকেটার ছিলেন।

শেখ জামাল বঙ্গবন্ধু-সহ পরিবারের অন্য সদস্যদের সাথে ৩২ নম্বর থেকে গ্রেফতার হয়েছিলেনে এবং ১৮ নম্বর রোডের বাড়িতে গৃহবন্দি অবস্থায় ছিলেন। ধানমন্ডির ১৮ নম্বর রোডে পাকিস্তানী বন্দিদশা থেকে পালিয়ে গিয়ে সেইখানে থেকে যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন, সেখানে পাকিস্তানী সেনাদের হাতে ধরা পড়লে তার মৃত্যু ভিন্ন বাঁচার উপায় ছিলনা।

শেখ জামাল বাংলাদেশ সেনাবাহিনীর লংকোর্স এর প্রথম ব্যাচের কমিশন্ড অফিসার। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট যখন তিনি হত্যার শিকার হন তখন তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন, হত্যা হন সেই সেনাবাহিনীরই একটি অংশের হাতে যারা কিনা মনে-প্রাণে পাকিস্তানী ও আমেরিকার মদদপুষ্ট গোষ্টী।

শহীদ শেখ জামালের জন্মদিনে আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

সামনে আসছে লম্বা ছুটি ...শেয়ার করে আনন্দ ভাগাভাগি করে নিন।
20/04/2018

সামনে আসছে লম্বা ছুটি ...

শেয়ার করে আনন্দ ভাগাভাগি করে নিন।

বিয়ের পর স্বামীর পদবি যুক্ত করতে পারবেন না নারীরা=======================================কোন নারী বিয়ের পরে তার স্বামীর ন...
22/03/2018

বিয়ের পর স্বামীর পদবি যুক্ত করতে পারবেন না নারীরা
=======================================

কোন নারী বিয়ের পরে তার স্বামীর নামের অংশ বা স্বামীর বংশ পদবী জাতীয় পরিচয়পত্রে যুক্ত করতে চাইলে পরিচয়পত্রে তা উল্লেখ থাকবে না। এক্ষেত্রে এসএসসি’র সনদের নাম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মাধ্যমিকের শিক্ষা সনদ অনুযায়ী যে নাম, সেটাই জাতীয় পরিচয়পত্রে থাকবে। তবে যাদের সার্টিফিকেট নেই বা বিশেষ প্রয়োজনে নামের সঙ্গে স্বামীর বংশ যুক্ত করতে চান, জাতীয় পরিচয়পত্রে তাদের নাম সংশোধনে কমিশনের অনুমোদন নেয়ার নির্দেশনা দেয়া হয়। গত সোমবার নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। মিতা সরকার নামে হিন্দু ধর্মাবলম্বী নারীর নামের সঙ্গে স্বামীর গোত্রীয় পদবী যুক্ত করার বিষয়ে আলোচনা করে এসব সিদ্ধান্ত দেয়া হয়। এই সিদ্ধান্ত সব ধর্মের নারীর জন্য প্রযোজ্য বলে জানিয়েছে ইসি।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেন বলেন, যাদের শিক্ষা সনদ আছে, তাঁদের নাম সনদ অনুযায়ী হবে। সনদ ছাড়া সংশোধন হবে না। কারণ এটা নিয়ে জটিলতা তৈরি হয়। সনদে পদবী মিলে না। আর যাদের শিক্ষা সনদ নেই তাদের অন্যান্য দলিল এবং আবেদনের ‘মেরিট’ দেখে সিদ্ধান্ত নেয়া হবে। কোনো আবেদন জরুরি এবং জটিল হলে সিদ্ধান্তের জন্য কমিশনের সভায় তুলতে হবে।

তিনি বলেন, হিন্দু নারীদের অনেকের বিয়ে নিবন্ধন হয় না। যে কারণে নাম যাচাই করার ক্ষেত্রে জটিলতা হয়। তিনি বলেন, শুধু হিন্দু নারী নয় সব ধর্মের নারীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। আর যারা ধর্মান্তরিত হয়ে নাম পরিবর্তন করতে চাইবেন তাঁদের আগে শিক্ষা সনদে নাম পরিবর্তন করতে হবে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্র জানায়, মিতা সরকার নামের একজন নারী তাঁর নামের পদবি পরিবর্তনের আবেদন করেন ইসিতে। তাঁর স্বামীর নাম রাজীব সিংহ রায়। মিতা নামের সঙ্গে স্বামীর গোত্র পদবি সিংহ রায় নিতে নাম পরিবর্তন করে মিতা সিংহ রায় করতে চান। জাতীয় পরিচয়পত্রে দেয়া তথ্য অনুযায়ী মিতা সরকার স্নাতক পাশ।

এই অবস্থায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মতামত দেন, হিন্দু ধর্মাবলম্বী নারীরা বিয়ের পর স্বামীর পদবি ধারণ করেন। হিন্দু ধর্মাবলম্বী নারীদের নামের সংশোধনী চেয়ে প্রচুর আবেদন আসে। তাঁরা তাদের সন্তানের শিক্ষাগত যোগ্যতার সনদে বা জন্ম নিবন্ধনে বাবা মায়ের নাম পদবীসহ উল্লেখ করেন। এমন পরিস্থিতিতে মায়ের শিক্ষাসনদে বাবার/স্বামীর পদবী না থাকা সত্ত্বেও স্বামী বা বাবার পদবি দিয়ে জাতীয় পরিচয় পত্র সংশোধন করা হবে কি না, এ বিষয়ে একটি সার্বজনীন সিদ্ধান্ত প্রয়োজন। শিক্ষা সনদে স্বামীর পদবী না থাকায় যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন না হয় তাহলে সন্তানদের শিক্ষা সনদ অনেক সময় অকার্যকর হয়ে যায়, জমিজমা সংক্রান্ত বিষয়েও সমস্যা তৈরি হয়। আবার শিক্ষা সনদ থাকলে নাম বা অন্যান্য ক্ষেত্রে শিক্ষা সনদের সঙ্গে মিল না করে সংশোধন হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত প্রয়োজন।

মূল নাম অপরিবর্তিত রেখে হিন্দু ধর্মাবলম্বী বিবাহিত নারীদের ক্ষেত্রে নামের শেষাংশে শুধু পিতার গোত্রের পরিবর্তে স্বামীর গোত্র প্রতিস্থাপন করে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা যায় কি না, এ বিষয়ে ইসির সিদ্ধান্ত চাওয়া হয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এসএসসি শিক্ষাগত যোগ্যতার সনদ থাকলে কেবল এনআইডি সনদ অনুযায়ী সংশোধন করা যাবে। তাছাড়া যাদের সনদ নেই, তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলপত্র নিয়ে দরখাস্ত করলে বিবেচনা করবে কমিশন। এরপ্রেক্ষিতে ইসি সার্টিফিকেট অনুযায়ি মিতার নাম সংশোধনের নির্দেশনা দেয়।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের একজন কর্মকর্তা বলেন, হিন্দু ধর্মাবলাম্বী নারীর বিয়ের পর সাধারনত: তার নামের সঙ্গে স্বামীর গোত্র পদবী যুক্ত করে থাকেন। অনেক ক্ষেত্রে মুসলিম নারীরাও নামের সঙ্গে স্বামীর বংশপদবী যুক্ত করতে চান। এসব দিক বিবেচনায় রেখে কমিশনে বিষয়টি উত্থাপন করা হয়। কমিশন সার্টিফিকেট অনুযায়ি নাম সংশোধনের সিদ্ধান্ত দিয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে কমিশনের অনুমোদন নিয়ে নাম সংশোধন করা যাবে।

Source: http://www.ittefaq.com.bd/national/2018/03/21/151179.html

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ: আনন্দ র‌্যালী উপলক্ষে ট্রাফিক নির্দেশনা=========================================...
21/03/2018

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ: আনন্দ র‌্যালী উপলক্ষে ট্রাফিক নির্দেশনা
===============================================

ডিএমপি নিউজঃ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে ২২ মার্চ ২০১৮ খ্রিঃ ১৬.০০ ঘটিকায় ঢাকা শহরের নিন্মোক্ত নয়টি স্থান হতে ৫৭ টি মন্ত্রণালয়/বিভাগ এবং অধিনস্থ দপ্তর সমুহের কর্মকর্তা/কর্মচারীগণ ও সাধারণ জনগণ ব্যানার, ফ্যাস্টুন সহ র‌্যালী নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ উপলক্ষে সংশ্লিষ্ট সকলে ঐদিন বেলা ১৪.০০ ঘটিকার পর হতেই বাংলাদেশ সচিবালয় সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকার সরকারী অফিস হতে গাড়িযোগে/পায়ে হেঁটে সমবেত স্থলে জমায়েত হবেন। বেলা ১৬.০০ ঘটিকায় নির্দিষ্ট রুট দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের আনন্দ র‌্যালী স্টেডিয়ামে প্রবেশ করবে।

আজ বুধবার ২১ মার্চ ২০১৮ ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সমবেত স্থল ও র‌্যালীর গতিপথ নিম্নরুপ প্রদান করে সকলকে মেনে চলতে অনুরোধ জানান।

১। বাংলা একাডেমী ও সংলগ্ন এলাকায় সমবেত হয়ে (১) প্রধানমন্ত্রীর কার্যালয়, (২) সেতু বিভাগ, (৩) প্রতিরক্ষা মন্ত্রণালয়, (৪) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, (৫) মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, (৬) পরিকল্পনা বিভাগ, (৭) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, (৮) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, (৯) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, (১০) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং (১১) জাতীয় সংসদ সচিবালয়ের সদস্যরা বাংলা একাডেমী-দোয়েল চত্ত্বর-আব্দুল গণি রোড-জিপিও দিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পশ্চিম গেইটে প্রবেশ করবেন।

২। শিল্পকলা একাডেমী ও মৎস ভবন সংলগ্ন এলাকায় সমবেত হয়ে (১) মন্ত্রিপরিষদ বিভাগ, (২) জনপ্রশাসন মন্ত্রণালয়, (৩) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, (৪) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, (৫) কৃষি মন্ত্রণালয়, (৬) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, (৭) বাণিজ্য মন্ত্রণালয়, (৮) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, (৯) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, (১০) পররাষ্ট্র মন্ত্রণালয়, (১১) খাদ্য মন্ত্রণালয় (১২) বিদ্যুৎ বিভাগ এবং (১৩) জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সদস্যরা শিল্পকলা একাডেমী-মৎস ভবন-কদম ফোয়ারা-প্রেস ক্লাব-পল্টন- বাইতুল মোকাররম-বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উত্তর গেইট (মশাল গেইট)দিয়ে প্রবেশ করবেন।

৩। শিশু একাডেমী ও দোয়েল চত্ত্বর সংলগ্ন এলাকায় সমবেত হয়ে (১) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, (২) পরিবেশ ও বন মন্ত্রণালয়, (৩) অর্থ বিভাগ, (৪) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, (৫) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, (৬) স্বাস্থ্য সেবা বিভাগ, (৭) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার বিভাগ, (৮) জননিরাপত্তা বিভাগ, (৯) সুরক্ষা সেবা বিভাগ, (১০) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, (১১) তথ্য মন্ত্রণালয়, (১২) বস্ত্র ও পাট মন্ত্রণালয়, (১৩) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, (১৪) আইন ও বিচার বিভাগ, (১৫) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং (১৬) ভূমি মন্ত্রণালয়ের সদস্যরা শিশু একাডেমি- আব্দুল গণি রোড -জিপিও – বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পশ্চিম গেইট দিয়ে প্রবেশ করবেন।

৪। সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় সমবেত হয়ে (১) স্থানীয় সরকার বিভাগ, (২) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, (৩) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, (৪) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, (৫) নৌ-পরিবহন মন্ত্রণালয়, (৬) সমাজ কল্যাণ মন্ত্রণালয়, (৭) পানি সম্পদ মন্ত্রণালয়, (৮) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, (৯) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, (১০) রেলপথ মন্ত্রণালয়, (১১) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং (১২) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যান – মৎস ভবন-কদম ফোয়ারা-প্রেসক্লাব- পল্টন- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উত্তর গেইট (মশাল গেইট) দিয়ে প্রবেশ করবেন।

৫। ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠ ও সংলগ্ন এলাকায় সমবেত হয়ে(১) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, (২) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং (৩) শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের সদস্যরা দোয়েল চত্ত্বর-আব্দুল গণি রোড- জিপিও- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পশ্চিম গেইট দিয়ে প্রবেশ করবেন।

৬। নগর ভবন (ঢাকা দক্ষিণ) সমবেত হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদস্যরা নগর ভবন-গোলাপশাহ মাজার-গুলিস্থান মোড়- রাজউক মোড়-বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পূর্ব গেইট দিয়ে প্রবেশ করবেন।

৭। বাংলাদেশ ব্যাংক চত্ত্বর এলাকায় সমবেত হয়ে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানসমূহের সদস্যরা বাংলাদেশ ব্যাংক চত্ত্বর-দৈনিক বাংলা মোড়- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পূর্ব গেইট দিয়ে প্রবেশ করবেন।

৮। রমনা পার্কের দক্ষিণ-পূর্ব অংশে সমবেত হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সদস্যরা মৎস ভবন- কদম ফোয়ারা-প্রেস ক্লাব-পল্টন- বাইতুল মোকাররম-বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উত্তর গেইট (মশাল গেইট) দিয়ে প্রবেশ করবেন।

৯। শিল্প ভবন চত্ত্বরে সমবেত হয়ে শিল্প মন্ত্রণালয় এবং আওতাধীন সংস্থাসমূহের সদস্যরা শিল্প ভবন- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পূর্ব গেইট দিয়ে প্রবেশ করবেন।

এ উপলক্ষে র‌্যালীতে সমবেত হওয়া এবং নয়টি স্থান হতে র‌্যালি যোগে স্টেডিয়ামে প্রবেশ করার কারণে ২২/০৩/২০১৮ খ্রিঃ বৃহস্পতিবার বেলা ১৪.০০ ঘটিকা হতে ১৮.০০ ঘটিকা পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং চতুর্দিকের বর্ণিত রাস্তা সমূহে সাধারণ যানবাহন চলাচলে সমস্যা হবে। যানজট এড়িয়ে নির্বিঘ্নে র‌্যালী গমনের উদ্দেশ্যে উক্ত সময় শাহবাগ, কাকরাইল মসজিদ, নাইটেংগেল, ফকিরাপুল, শাপলা চত্ত্বর, গুলিস্থান, ফুলবাড়ীয়া, চানখারপুল, বকশিবাজার, পলাশী, নীলক্ষেত অঞ্চল দিয়ে র‌্যালী এলাকায় গাড়ি প্রবেশ নিয়ন্ত্রণের জন্য ডাইভারশনের প্রয়োজন পড়বে। সর্বসাধারণকে নিতান্ত প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে র‌্যালী এলাকা এড়িয়ে চলার জন্য পরামর্শ দেয়া গেল। একই সাথে নিরাপত্তার স্বার্থে র‌্যালীতে অংশগ্রহণকারীগণ ব্যাক প্যাক, হ্যান্ডব্যাগ, ভ্যানেটিব্যাগ, সিগারেট লাইটার বহন পরিহার করার জন্য অনুরোধ করা হলো।

Source : https://dmpnews.org/স্বল্পোন্নত-দেশ-হতে-উন্ন/

সঞ্চয়পত্র এবং ইএফটি সার্ভিস~~~~~~~~~~~~~~~~~~~~~~আমাদের দেশে স্বাবলম্বী খুব কম সংখ্যাক মানুষ রয়েছেন, যাদের সঞ্চয়পত্র কেন...
20/03/2018

সঞ্চয়পত্র এবং ইএফটি সার্ভিস
~~~~~~~~~~~~~~~~~~~~~~

আমাদের দেশে স্বাবলম্বী খুব কম সংখ্যাক মানুষ রয়েছেন, যাদের সঞ্চয়পত্র কেনা নেই। তবে অনেকেরই সঞ্চয়পত্রে বিনিয়োগ আছে। নিশ্চিত মুনাফা এবং পরিমাণ– দুটোই সঞ্চয়পত্রে বিনিয়োগের মূল কারণ। বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকেন– পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র,বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র (তিন বছর মেয়াদি)। প্রতিবছরই সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সঞ্চয়প্রবণ সাধারণ মানুষ ব্যাংকিং খাতে ডিপোজিট কিছুটা কমিয়ে সঞ্চয়পত্রের দিকে ঝুঁকে পড়ছেন। কিছুটা অধিক মুনাফা অর্জনের লক্ষ্যেই সঞ্চয়পত্রের দিকে ঝোঁকেন গ্রাহকরা। সবাই জানেন শতভাগ নিরাপদ একটি প্রকল্প হচ্ছে সঞ্চয়পত্রে বিনিয়োগ। সঞ্চয়পত্রে সাধারণ মানুষের বিনিয়োগ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বিনিয়োগকারীর সংখ্যা। তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্যই নেওয়া হয়ে থাকে বিভিন্ন ধরনের পদক্ষেপ। বিনিয়োগকারীরা যেন তাদের বিনিয়োগকৃত অর্থের মুনাফা এবং মূল টাকা ঘরে বসেই তাদের নির্ধারিত ব্যাংক হিসাবে পেতে পারেন, সে জন্যই বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ইএফটি ব্যবস্থা চালু করেছে।

ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (ইএফটি) সেবার মাধ্যমে অনলাইনে দ্রুত এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর করা যায়। গ্রাহক সঞ্চয়পত্র কেনার পর অনলাইন সুবিধা চালু আছে এমন একটি ব্যক্তিগত ব্যাংক হিসাবের বিবরণ (সঞ্চয়ী/চলতি) ইএফটি ফরমে উল্লেখ করবেন। এরপর পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রতিমাসে, তিনমাস/পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে তিন মাস অন্তর মুনাফার টাকা গ্রাহক প্রদত্ত ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে। গ্রাহককে কষ্ট করে এখন আর লাইনে দাঁড়াতে হবে না। ঘণ্টার পর ঘণ্টা ভ্রমণ করে সব কাজ ফেলে রেখে বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র বিভাগেও আসতে হবে না।

সঞ্চয়পত্র আমাদের দেশের মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত অনেকের কাছেই একটি আকর্ষণীয় বিনিয়োগ মাধ্যম। কারণ, অনেকেই জানে না তাদের ক্ষুদ্র সঞ্চয় কোথায় খাটাবেন? যে কারণে নির্দিষ্ট পরিমাণ এবং নির্ধারিত সময়ে প্রাপ্য মুনাফার আশায় তারা সঞ্চয়পত্র কিনে থাকেন। অনেকেই আছেন লেখাপড়া জানেন না। আঙুলের ছাপ দিয়েই সঞ্চয়পত্র কিনে থাকেন, মুনাফার টাকা তুলে থাকেন। অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী তাদের অবসরোত্তর প্রাপ্ত অর্থ দিয়ে পেনশনার সঞ্চয়পত্র কিনে থাকেন। এর ফলে তিন মাস পর পর তারা নির্দিষ্ট অংকের মুনাফা পেয়ে থাকেন। এই মুনাফার টাকা দিয়ে শেষ বয়সে অন্যের গলগ্রহ থেকে রক্ষা পেতে চান। একজন মানুষের যখন চাকরি কিংবা ব্যবসা করার শক্তি, সামর্থ্য থাকে না, তখন মাসে দশ হাজার টাকা যদি নিয়মিত আয় হয় সেটাও কম নয়। আর বৃদ্ধ বয়সে সেটি হয় আরও বেশি কার্যকর। অনেক মহিলা ক্ষুদ্র সঞ্চয় জমা করে সঞ্চয়পত্র কিনে থাকেন। প্রতি মাসে প্রাপ্ত মুনাফার টাকা তারা তাদের পরিবারে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। এছাড়া বিনিয়োগকারীরা তিন মাস মেয়াদি সঞ্চয়পত্রের মাধ্যমেও তিন মাস অন্তর মুনাফা পেয়ে থাকেন। বর্তমান সময়ে সাধারণ মানুষের সঞ্চয়ের প্রবণতা যেমন বাড়ছে,তেমনি বাড়ছে তাদের সঞ্চয়পত্রে বিনিয়োগ।

গত বছর ২২ মে,২০১৭ তারিখ আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট কর্তৃক সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বেশ কিছু পরামর্শ প্রদান করা হয়েছে। দেশের আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে সাম্প্রতিককালে প্রবর্তিত এই ব্যবস্থা সম্পর্কে ব্যাংকের গ্রাহক তথা ব্যবসায়ী, ব্যবসায়িক সংগঠন, আর্থিক লেনদেনকারী সাধারণ জনগণ এবং ক্ষেত্রবিশেষে অনেক ব্যাংকারেরও সম্যক ধারণা নেই। পাশাপাশি অনেক ব্যাংক শাখারই এই পদ্ধতিতে লেনদেন সম্পাদনের সক্ষমতা নেই, ফলে এসব ইলেকট্রনিক পরিশোধ ব্যবস্থাগুলোর ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। এ কারণে গ্রাহক পর্যায়ে এ ব্যবস্থাসমূহের সুফল পুরোপুরি পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই দেশের পেমেন্ট ব্যবস্থাগুলো বিশেষ করে ইএফটি (ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার) এবং আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট)-এর ব্যবহার সর্বোচ্চ নিশ্চিত করতে প্রতিটি ব্যাংক শাখার এ সেবা প্রদানের সক্ষমতা অর্জন এবং এ সম্পর্কে ব্যাংকার, ব্যবসায়িক সংগঠন,বিভিন্ন সরকারি সংস্থা,সর্বোপরি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। ৩১-১২-২০১৭ তারিখের মধ্যে তফসিলি ব্যাংকসমূহ তাদের সকল শাখা হতে ইএফটি এবং আরটিজিএস লেনদেন অরিজিনেশন সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অরিজিনেশন সেবা প্রদানে সক্ষম শাখাসমূহের সম্মুখে সহজে দৃষ্টিগোচর হয় এমন কোনও স্থানে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমস সম্পর্কে সচেতনতামূলক ব্যানার প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করবে। ইএফটি এবং আরটিজিএস সেবা প্রদানকারী সকল শাখার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের এ ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা প্রদানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কর্মশালার আয়োজন করবে। গ্রাহকদের মাঝে ইএফটি এবং আরটিজিএস ব্যবস্থা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাংকসমূহ এককভাবে বা যৌথভাবে এলাকাভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি (যথা: সেমিনার,ওয়ার্কশপ,লিফলেট, প্রিন্ট মিডিয়ায় প্রচারণা ইত্যাদি ব্যবস্থা) গ্রহণ করবে এবং ইলেকট্রনিক লেনদেন ব্যবস্থায় গ্রাহকের অংশগ্রহণ সহজ করার লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে প্রতিটি ব্যাংক গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করার ব্যবস্থা গ্রহণ করবে।

ছিনতাই আমাদের দেশের আরেক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। মাদকসেবী থেকে শুরু করে বিভিন্ন দুষ্কৃতিকারী অর্থের জন্য ছিনতাই করে আসছে। ছিনতাইকারীদের কবলে পড়ে অনেকেই তাদের জীবন পর্যন্ত হারাচ্ছে। ষাটোর্ধ্ব জনাব রায়হানের (ছদ্মনাম) ২০ লক্ষ টাকার তিন মাস মেয়াদি সঞ্চয়পত্র ছিল। প্রায় নয় মাস তিনি মুনাফার টাকা তুলতে ব্যাংকে আসেননি। মুনাফা বাবদ প্রায় লক্ষাধিক টাকা নিয়ে যখন তিনি ব্যাংকের বাইরে এলেন, তখনই ছিনতাইকারীদের খপ্পরে পড়লেন। জীবন বাঁচাতে মুনাফা বাবদ প্রাপ্ত দেড় লক্ষাধিক টাকা ছিনতাইকারীদের দিয়ে দিলেন। ইএফটি ব্যবস্থায় এই সমস্যা অনেকাংশে লাঘব হবে। কারণ, সঞ্চয়পত্রের মুনাফার টাকা এখন গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হবে। গ্রাহক ইচ্ছা করলে প্রয়োজন মতো এটিএম কার্ডের মাধ্যমেও টাকা তুলতে পারবেন। আবার প্রয়োজন মতো চেক বইয়ের মাধ্যমেও টাকা তুলতে পারবেন। বড় অংকের টাকা একসাথে বহন না করলেও চলবে।

ইএফটি সেবা চালু হওয়ার কারণে সঞ্চয়পত্রের মূল টাকা ও মুনাফা সংগ্রহ করা এখন অনেক সহজ হয়ে গেছে। গ্রাহক ইএফটি সেবার সুযোগ পাওয়ার ফলে সঞ্চয়পত্রের টাকার জন্য বই জমা দিয়ে টোকেন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। মাস শেষে মুনাফার টাকা ও মেয়াদ শেষে আসল টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। আর টাকা জমা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকের মোবাইলে এসএমএস ও ই-মেইল করে জানিয়ে দেওয়া হচ্ছে। এখন তফসিলি ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান, যারা সঞ্চয়পত্র বিক্রির সাথে জড়িত, তাদের ইএফটি ব্যবস্থা চালু করতে হবে। ব্যাংকগুলোতে অনলাইন ব্যাংকিং চালু করতে হবে। কারণ, ব্যাংকের শাখাসমূহে অনলাইন ব্যবস্থা চালু না থাকলে, পেমেন্ট সিস্টেম কার্যকর হবে না। আমাদের দেশে অনেক গরিব পরিবার আছে, যাদের সংসারের নির্দিষ্ট কিছু দিন চলে সঞ্চয়পত্রের মুনাফার টাকার ওপর। এখন এই মুনাফার টাকা তুলতে যদি ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয় কিংবা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের খপ্পরে পড়তে হয়, তবে তা সত্যিই দুঃখজনক। আমাদের সকলের হাতে এখন মোবাইল ফোন। কখন ব্যাংকে টাকা জমা হচ্ছে,কত টাকা জমা হচ্ছে, কত টাকা উত্তোলন হচ্ছে, সব তথ্য অনেক গ্রাহকের মোবাইলে চলে যাচ্ছে। ই-মেইলে বার্তা চলে যাচ্ছে। আর এসব কিছু সম্ভব হচ্ছে অনলাইন ব্যবস্থার জন্য। ইএফটি সেবা পাওয়ার অন্যতম মূল শর্ত হচ্ছে অনলাইন ব্যবস্থার প্রাপ্যতা। মোবাইল ফোনের কল্যাণে অনলাইনের সহজলভ্যতা ইতোমধ্যেই বিস্তার লাভ করেছে দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে। সঞ্চয়পত্র বিক্রির সঙ্গে সম্পৃক্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহে ইএফটি সেবা চালু হওয়া এখন সময়ের দাবি।

লেখকঃ রিয়াজুল হক ,উপ-পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

সুত্রঃ http://www.banglatribune.com/columns/opinion/305211/সঞ্চয়পত্র-এবং-ইএফটি-সার্ভিস

27/12/2017

The Best-Performing CEOs in the World 2017
by Harvard Business Review Staff

The power of momentum is evident in our 2017 ranking of the world’s best-performing CEOs, a list that is remarkably consistent with last year’s tally. Two of this year’s top three CEOs were among the top three leaders in 2016, and 16 of the top 25 were in the top quartile. Seventy-two of last year’s 100 leaders are repeats, and 23 are appearing for the fourth straight year. Of the 28 CEOs who fell off the list after last year, 11 retired from their companies. (Most of the rest, including the CEOs of Heineken and Vodafone, dropped off because of a significant decline in stock price.) On average, these 100 CEOs generated a 2,507% return on stock (adjusted for exchange-rate effects) during a 17-year tenure, for a 21% average annual return.

100 The Ranking
==============
1 PABLO ISLA, INDITEX
2 MARTIN SORRELL, WPP
3 JENSEN HUANG, NVIDIA
4 JACQUES ASCHENBROICH, VALEO
5 BERNARD ARNAULT, LVMH
6 MARTIN BOUYGUES, BOUYGUES
7 JOHAN THIJS, KBC
8 MARK PARKER, NIKE
9 ELMAR DEGENHART, CONTINENTAL
10 FLORENTINO PÉREZ RODRÍGUEZ, ACS
11 RICHARD COUSINS, COMPASS
12 MARC BENIOFF, SALESFORCE.COM
13 CARLOS BRITO, ANHEUSER-BUSCH INBEV
14 BERNARD CHARLÈS, DASSAULT SYSTÈMES
15 LARS RASMUSSEN, COLOPLAST
16 BENOÎT POTIER, AIR LIQUIDE
17 ANDERS RUNEVAD, VESTAS
18 HISASHI IETSUGU, SYSMEX
19 WES BUSH, NORTHROP GRUMMAN
20 SUH KYUNG-BAE, AMOREPACIFIC
21 MICHAEL MUSSALLEM, EDWARDS LIFESCIENCES
22 JOHAN MOLIN, ASSA ABLOY
23 FRANÇOIS-HENRI PINAULT, KERING
24 ROBERT IGER, DISNEY
25 FABRIZIO FREDA, ESTÉE LAUDER
26 HUGH GRANT, MONSANTO
27 RICHARD TEMPLETON, TEXAS INSTRUMENTS
28 STEPHEN LUCZO, SEAGATE TECHNOLOGY
29 PAOLO ROCCA, TENARIS
29 TAI-MING "TERRY" GOU, HON HAI PRECISION INDUSTRY
31 RICHARD FAIRBANK, CAPITAL ONE
32 LAURENCE FINK, BLACKROCK
33 DANIEL AMOS, AFLAC
34 FREDERICK SMITH, FEDEX
35 MARILLYN HEWSON, LOCKHEED MARTIN
36 XAVIER HUILLARD, VINCI
37 TAKASHI TANAKA, KDDI
38 RENATO ALVES VALE, CCR
39 DOUGLAS BAKER JR., ECOLAB
40 AJAY BANGA, MASTERCARD
41 SHIGENOBU NAGAMORI, NIDEC
42 TADASHI YANAI, FAST RETAILING
43 HAMID MOGHADAM, PROLOGIS
44 BLAKE NORDSTROM, NORDSTROM
45 MICHAEL MAHONEY, BOSTON SCIENTIFIC
46 GILLES SCHNEPP, LEGRAND
47 MICHEL LANDEL, SODEXO
48 HOCK TAN, BROADCOM
49 GERMÁN LARREA MOTA VELASCO, GRUPO MÉXICO
50 DEBRA CAFARO, VENTAS
51 DAVID SIMON, SIMON PROPERTY GROUP
52 THIERRY BRETON, ATOS
53 SERGIO MARCHIONNE, FIAT CHRYSLER
54 WING KIN "ALFRED" CHAN, HONG KONG AND CHINA GAS
55 LEONARD SCHLEIFER, REGENERON PHARMACEUTICALS
56 LESLIE WEXNER, L BRANDS
57 DANIEL HAJJ ABOUMRAD, AMÉRICA MÓVIL
58 IGNACIO GALÁN, IBERDROLA
59 REINHARD PLOSS, INFINEON TECHNOLOGIES
60 MARTIN GILBERT, ABERDEEN ASSET MANAGEMENT
61 HUATENG "PONY" MA, TENCENT
62 SHANTANU NARAYEN, ADOBE SYSTEMS
63 BRAD SMITH, INTUIT
64 MARK BRISTOW, RANDGOLD RESOURCES
65 MASAYOSHI SON, SOFTBANK
66 YASUYUKI YOSHINAGA, SUBARU
67 PIERRE NANTERME, ACCENTURE
68 OSCAR GONZÁLEZ ROCHA, SOUTHERN COPPER
69 JAMIE DIMON, JPMORGAN CHASE
70 STEVE SANGHI, MICROCHIP TECHNOLOGY
71 JEFFREY BEZOS, AMAZON
71 DAVID CORDANI, CIGNA
73 BRUCE FLATT, BROOKFIELD ASSET MANAGEMENT
74 GREGORY CASE, AON
75 MARK BERTOLINI, AETNA
76 KENT THIRY, DAVITA
77 BRIAN ROBERTS, COMCAST
78 STEPHEN HEMSLEY, UNITEDHEALTH
79 JAMES TAICLET JR., AMERICAN TOWER
80 ANDRÉ DESMARAIS, POWER CORPORATION OF CANADA
80 PAUL DESMARAIS JR., POWER CORPORATION OF CANADA
82 PAUL POLMAN, UNILEVER
83 HIROO UNOURA, NIPPON TELEGRAPH AND TELEPHONE
84 BOBBY KOTICK, ACTIVISION BLIZZARD
85 RICHARD FAIN, ROYAL CARIBBEAN CRUISES
86 THOMAS EBELING, PROSIEBENSAT.1
87 JEAN-PAUL AGON, L’ORÉAL
88 JEF COLRUYT, COLRUYT
89 REED HASTINGS, NETFLIX
90 LUI CHE WOO, GALAXY ENTERTAINMENT
91 JOHN MACKEY, WHOLE FOODS MARKET
92 STEPHEN SMITH, EQUINIX
93 JOHN WREN, OMNICOM
94 TIMOTHY RING, C. R. BARD
95 ROB SANDS, CONSTELLATION BRANDS
96 XAVIER ROLET, LONDON STOCK EXCHANGE
97 ENRIQUE CUETO, LATAM AIRLINES
98 SEAN BOYD, AGNICO EAGLE MINES
99 JEAN-LAURENT BONNAFÉ, BNP PARIBAS
100 IAN COOK, COLGATE-PALMOLIVE

Source: https://hbr.org/2017/11/the-best-performing-ceos-in-the-world-2017

সিরাজগঞ্জের শাহজাদপুরে পাটখোলা গ্রামের তাঁতিপাড়ার তাঁতশ্রমিক আক্তার হোসেন ও নাসিমা বেগমের মেয়ে আখি দক্ষিণ এশিয়ার সেরা ফু...
27/12/2017

সিরাজগঞ্জের শাহজাদপুরে পাটখোলা গ্রামের তাঁতিপাড়ার তাঁতশ্রমিক আক্তার হোসেন ও নাসিমা বেগমের মেয়ে আখি দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার। আঁখিকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশকে অনবদ্য জয় এনে দেওয়ার জন্য। তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি ।

রাজধানীতে অনস্ট্রিট গাড়ী পার্কিং চালু============================ডিএমপি নিউজঃ ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং সম্মানিত নগর...
20/12/2017

রাজধানীতে অনস্ট্রিট গাড়ী পার্কিং চালু
============================

ডিএমপি নিউজঃ ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং সম্মানিত নগরবাসীর গাড়ী পার্কিং এর সুবিধার্থে অস্থায়ীভাবে অনস্ট্রিট গাড়ী পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

অনস্ট্রিট গাড়ী পার্কিং স্থান

ট্রাফিক পূর্ব বিভাগঃ

দয়াগঞ্জ মোড় হতে জুরাইন রেলগেট (মীর হাজিরবাগ নতুন বাজার) এর এক পার্শ্বে ১০০ টি, মতিঝিলস্থ বিনিয়োগ বোর্ড হতে পিপলস ইন্সুরেন্স পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ১২০ টি, বায়তুল মোকারমস্থ স্বর্ণ মার্কেট লিংক রোডের এক পার্শ্বে ৩০ টি, মতিঝিলস্থ জনতা ব্যাংক প্রধান কার্যালয় হতে বক চত্বর পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ৩০ টি, মতিঝিলস্থ বাবে রহমত ক্রসিং হতে এজিবি কলোনী বাজার পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ৬০ টি, নয়া পল্টনস্থ পলওয়েল মার্কেটের এক পার্শ্বে ১৮ টি, মতিঝিলস্থ কমিশনার গলি হতে মন্দির পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ২৫ টি, মতিঝিলস্থ বন ও শিল্প ভবন হতে শাপলা চত্বর পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ৪০টি , মতিঝিলস্থ ২৪ তলা বিল্ডিং থেকে অ্যালিকো বিল্ডিং পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ৫০ টি, কমলাপুর পীরজঙ্গী মাজার হতে কমলাপুর পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ৪০ টি, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনের রাস্তার উভয় পার্শ্বে ৪০ টি, মতিঝিলস্থ আল-হেলাল পুলিশ বক্স হতে বাবে রহমত পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ২৫ টি, মাতুয়াইল মাতৃসদন হাসপাতাল থেকে হাশিম রোড পর্যন্ত সার্ভিস রোডের এক পার্শ্বে ১০০ টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

ট্রাফিক–দক্ষিণ বিভাগঃ

হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে নেভী কল্যাণ ফাউন্ডেশন পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ৯০ টি, বেইলী রোডের উত্তর পার্শ্বে ১০০ টি, এলিফ্যান্ট রোডস্থ বাটা সিগন্যাল হতে গাউছিয়া মার্কেট পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ৭৫ টি, পলাশী হতে নীলক্ষেত মোড় পর্যন্ত রাস্তার এক পার্শ্বে ১১৭ টি, নিউমার্কেট ১নং গেইট রাস্তার উভয়পার্শ্বে ২৫০ টি, নিউমার্কেট ২নং গেট হতে ০৪নং গেট পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ১৫০টি, ধানমন্ডি ৪, ৫, ৬, ৭ ও ৮ নং রোড, মিরপুর রোডের সাথে গ্রীণ রোডের সংযোগকারী রাস্তার উভয় পার্শ্বে ৭৫ টি, সাত মসজিদ রোডের পশ্চিম পার্শ্বে (জিগাতলা হতে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল পর্যন্ত) ১০০ টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

ট্রাফিক–উত্তর বিভাগঃ

জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ১নং সেক্টর এর সার্ভিসলেনে হোটেল মেপললিপ হতে সাউথ-ইস্ট ব্যাংক পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে ৯০টি, জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ৩নং সেক্টরের সার্ভিস লেনে জিবিটি টাওয়ার (ব্র্যাক ব্যাংক) হতে সিয়াম টাওয়ার পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে ৩০টি, জসিম উদ্দিন সংলগ্ন উত্তরা ৩নং সেক্টরের সার্ভিস লেনে এবিসি টাওয়ার হতে উত্তরা টাওয়ার (লাজ ফার্মা) পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে ২৫টি, জসিম উদ্দিন সংলগ্ন এবিসি টাওয়ার হতে এস্টনিস্ট শপিং সেন্টার পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে ৩০টি, উত্তরাস্থ সিঙ্গাপুর প্লাজা হতে রাজলক্ষ্মী কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ৫০টি, উত্তরাস্থ লতিফ ইম্পেরিয়াল খাজানা হোটেল হতে কুশল সেন্টার পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ১০টি, উত্তরাস্থ কুশল সেন্টার হতে বেলী কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ২০টি, উত্তরাস্থ বেলী কমপ্লেক্স হতে লন্ডন প্লাজা পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে২৫টি, উত্তরাস্থ লন্ডন প্লাজা হতে এস.বি প্লাজা পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ১৫টি, উত্তরাস্থ এসবি প্লাজা হতে এবি মার্কেট পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ৩০টি, উত্তরাস্থ এবি মার্কেট হতে আমির কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পশ্চিম ও রবীন্দ্র সরণীর উত্তর পার্শ্বে ২০টি, উত্তরা আমির কমপ্লেক্সের পশ্চিমে এইচএম প্লাজা পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে ৯০টি, বনানী ১৭ নং রোডের হাউজ নং-০৫ হতে শুরু করে হাউজ নং-৩৫/এ পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে৭৫টি, বনানী ১৭ নং রোডের হাউজ নং-৮ এবিসি টাওয়ার হতে শুরু করে হাউজ নং-৪২ ইকবাল সেন্টার পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে ৭৫টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

এছাড়াও বনানী রোড নং-১৯/এ এর হাউজ নং-৬২ হতে শুরু করে হাউজ নং-৯৩ পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ৪০টি, গুলশান রোড নং-১০৩ এর হাউজ নং-সিইএন (বি)-৫ হতে শুরু করে হাউজ নং-১ পর্যন্ত রাস্তার দক্ষিণ পার্শ্বে ৭০টি, গুলশান রোড নং-১০৯ এর হাউজ নং-সিইএন-৪ হতে হাউজ নং-৭ পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে ৫০টি, মহাখালীস্থ স্কয়ার বিল্ডিং এর পশ্চিম পার্শ্বে স্কয়ার বিল্ডিং হতে শুরু করে খাবার ঘর হোটেল ৭৭/১ পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ২৫টি, মহাখালীস্থ ব্র্যাক ইউনির্ভাসিটির সামনে হাউজ নং-৬৭/৮ হতে শুরু করে মহাখালী কমিউনিটি সেন্টার বিয়্যামগার পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ২০টি, তিতুমীর কলেজের সামনে (ব্যাংক এশিয়া) হাউজ নং-৮২ হতে শুরু করে হাউজ নং-৮২ পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে ১৫টি, উত্তরা ১২নং চৌরাস্তা থেকে দিয়াবাড়ি খালপাড় রাস্তার দক্ষিণ পার্শ্বে ৪০টি, মহাখালী ফ্লাইওভারের নীচ হতে সৈনিক ক্লাবগামী ফিডার রোড পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ২৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলস্থ বিএসটিআই এর পূর্ব-পশ্চিম পার্শ্বে ০৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলস্থ বিটাক এর পূর্ব-পশ্চিম পার্শ্বে ০৫টি, তেজগাঁও শিল্পাঞ্চলস্থ সোনালী ব্যাংক এর পূর্ব-পশ্চিম পার্শ্বে ০৫টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

ট্রাফিক–পশ্চিম বিভাগঃ

ফার্মগেটস্থ খেজুর বাগান গোল চত্ত্বরের পূর্ব পার্শ্বে ৪০ টি, মিরপুর স্টেডিয়ামের পার্শ্বে মিল্ক ভিটা রোড এর উত্তর পার্শ্বে (লাভ রোড) ১৫ টি, চিড়িয়াখানা রোড (সনি সিনেমা হল হতে চিড়িয়াখানা) ফুটপাত সংলগ্ন মূল সড়কের উভয় পাশে ২০ টি, মিরপুর-১৪ হতে টেকনিক্যাল (প্রিন্সিপাল আবুল কাশেম রোড এর বশির উদ্দিন স্কুল এর গলি হতে র‌্যাব-৪ এর কার্যালয় এর গলি পর্যন্ত) মূল সড়কের পূর্ব পার্শ্বে ২০ টি, কঁচুক্ষেত রোডস্থ ইব্রাহীমপুর বাজার রোড ও কঁচুক্ষেত রোড এর সংযোগস্থল হতে উত্তর ও দক্ষিণ প্রধান সড়ক এর পশ্চিম পার্শ্বে ২৫ টি, মিরপুর-১৪ বাসস্ট্যান্ড হতে পুলিশ স্মৃতি স্কুল ও কলেজ পর্যন্ত মূল সড়কের দক্ষিণ পার্শ্বে, ২০ টি , মিরপুর শাহ্ আলী মাজার হতে মুক্তিযোদ্ধা মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে ২০ টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।

source: https://dmpnews.orgরাজধানীতে-অনস্ট্রিট-গাড়ী

Address

Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

8801750766532

Alerts

Be the first to know and let us send you an email when Wedex Consultants posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wedex Consultants:

Share