18/02/2026
“হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর; যাতে তোমরা তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করতে পারো।” (সুরা বাকারা, আয়াত: ১৮৩)
রাসুলুল্লাহ (সা.) কঠোরভাবে সতর্ক করেছেন যে, চারিত্রিক শুদ্ধি ছাড়া কেবল না খেয়ে থাকায় কোনো সার্থকতা নেই, “যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ করা বর্জন করল না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।” (সহিহ বুখারি, হাদিস: ১৯০৩)