পড়প্রকাশ Poroprokash

পড়প্রকাশ Poroprokash চিন্তায়... কল্পনায়... কৌতূহলে... পড়
01511808900

বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও সমাজ গঠনে ভূমিকা রাখার পাশাপাশি মানুষের সৃজনশীল জ্ঞানচর্চার মানোন্নয়নের লক্ষ্যে পড়প্রকাশ-এর আত্মপ্রকাশ।

আমরা চাই - মানুষ নতুন করে জানুক, নতুন করে ভাবুক। নিজে আলোকিত হোক; পরিবার, সমাজ ও পরিবেশকে আলোকিত করুক- মহান রবের বাণী-পড় তোমার রবের নামে-এর আলোতে। আমরা চাই-দেশের প্রতিটি বিভাগ, প্রতিটি জেলা, প্রতিটি গ্রাম এবং প্রতিটি গৃহকোণ মহান আল্লাহর এই বাণীর দ্যুতিতে ভাস্বর হয়ে উঠুক।

আমরা স্বপ্ন দেখি-এমন এক প্রজন্মের, যারা বিপুল অধ্যয়ন নিয়ে জেগে উঠবে, যাদের আঙুলের ইশারায় সমাজ বদলে যাবে, যাদের নিয়ে ইতিহাস রচিত হবে; আমরা তাদের ঠিক এই জায়গায় দেখতে চাই, তাদের স্বপ্ন দেখাই এবং সর্বাত্মক সহায়তার প্রত্যয় ব্যক্ত করি।
আমরা অঙ্গীকার করি, ডাকপিওন হয়ে আপনাদের দ্বারে দ্বারে ওহির আলোর সেই পত্রখানা পৌঁছে দেব, যা আল্লাহ তায়ালা আপনাদের জন্য পাঠিয়েছেন। সত্য, সুন্দরের জয় হোক- এই অভিপ্রায়ে আমাদের সমস্ত চেষ্টা ও প্রয়াস নিবেদিত।

পড় একটি সামাজিক আন্দোলন; একটি সচলায়তন প্রতিষ্ঠান। পড় চায় সমাজের কুসংস্কার, অসংগতি ও ভারসাম্যহীনতাকে প্রশ্নের সম্মুখীন করে এবং মানুষের চিন্তা, আচরণ ও অনুশীলনের ভাঁজে ভাঁজে জমে থাকা কালিমা সরিয়ে সমাজকে নির্মল ও পবিত্র করতে। এই সমাজ সংস্কারের আন্দোলনে আমরা আপনাদের পাশে চাই; আপনি নিজে পড়বেন এবং অন্যকে উৎসাহিত করবেন পড়তে, পড়তে এবং পড়তে... আমরা বিশ্বাস করি ধর্মীয় শিক্ষা আমাদের আত্মা। বৈষয়িক শিক্ষা আমাদের অলংকার।

আশা করি, আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরো দৃঢ় হবে। স্বপ্ন পূরণের পথে আমরা আরো এক ধাপ এগিয়ে যাবো। আল্লাহ আমাদের মঙ্গল করুক।

📩 যোগাযোগ করুন:
📍 ওয়েবসাইট: www.poroprokash.com
📞 ফোন: +880 1511 808 900
📧 ইমেইল: [email protected]

আলহামদুলিল্লাহ—বইপ্রেমী পাঠকদের আগ্রহ ও ভালোবাসায় মুখরিত আমাদের স্টল।নতুন বই দেখা, পছন্দের বই সংগ্রহ আর জ্ঞানসমৃদ্ধ পাঠে...
26/09/2026

আলহামদুলিল্লাহ—বইপ্রেমী পাঠকদের আগ্রহ ও ভালোবাসায় মুখরিত আমাদের স্টল।
নতুন বই দেখা, পছন্দের বই সংগ্রহ আর জ্ঞানসমৃদ্ধ পাঠের এই আয়োজন আমাদের জন্য সত্যিই আনন্দের। 🌿

আপনিও চলে আসুন—দেখুন, পড়ুন, পছন্দের বইটি সংগ্রহ করুন।
পড় প্রকাশ — স্টল নং ৭২

#পড়প্রকাশ #বইমেলা #ইসলামিবই #বইপ্রেমী #বইপড়ুন #বইসংগ্রহ

26/09/2026

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when পড়প্রকাশ Poroprokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পড়প্রকাশ Poroprokash:

Shortcuts

Share