21/02/2024
২১শে ফেব্রুয়ারী | মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।
ভাষা আমাদের চিন্তা-ভাবনার বাহন, জ্ঞানের চাবিকাঠি এবং সংস্কৃতির বাহন। মাতৃভাষা আমাদের অস্তিত্বের ভিত্তি। ভাষা শহীদদের ত্যাগ আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে, আমাদের মাতৃভাষা আমাদের অধিকার।
একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী, মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা র*ক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও সফিউররা।
পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের র*ক্ত ঢেলে দেয়ার নজির এটিই প্রথম। এই দিনটি বাংলাদেশে শহিদ দিবস হিসেবে পরিচিত। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকেে ২১শে ফেব্রুয়ারী শুধু বাংলাদেশের নয়, এখন সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।