13/03/2019
আপনি কি জানেন প্রতিদিন আপনি বিস্ফোরক দ্রব্য নিয়ে বাসা থেকে বের হন? যেকোনো মূহুর্তে আপনি বা আপনার গাড়ি বিস্ফোরণের শিকার হতে পারেন? এর কারণ হচ্ছে, আপনার গাড়িতে থাকা সি এন জি গ্যাসের সিলিন্ডারটি, যা হয়তো বহু বছর ধরে রি-চেক বা রি-টেস্ট করা হয় নি। আর এই পরীক্ষাবিহীন সিলিন্ডারগুলো একেকটি “নীরব বোমা” ছাড়া আর কিছু নেই। বিস্ফোরিত হতে পারে যেকোনো সময়।
বাংলাদেশের বায়ু দুষণের মাত্রা ভয়াবহ পর্যায়ে উপণীত হওয়ার প্রেক্ষিতে সরকারি সিদ্ধান্তে ১৯৯৯-২০০০ সাল থেকে বাংলাদেশে বিশেষ করে হালকা গাড়িতে অকটেন ও পেট্রোলের পাশাপাশি বিকল্প জ্বালানী হিসেবে সি.এন.জি (Compressed Natural Gas) ব্যবহারের সূচনা ঘটে। কিন্তু নিয়মিত রি-টেস্ট না করাতে এ গাড়িগুলো হয়ে পড়েছে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ। পত্রিকার রিপোর্টগুলোই এর প্রমাণ। যেমন- চট্টগ্রামে ৭০ হাজার গাড়িতে ‘সিলিন্ডার বোমা’ ( সূত্র- http://m.mzamin.com/article.php?mzamin=146422) । ২০০৫ সাল থেকে যানবাহনের সিলিন্ডার বিস্ফোরণের মত দুর্ঘটনার তথ্য সংরক্ষণ করছে আরপিজিসিএল। সেখানে দেখা যায়, সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ২০০৫ সালে দুটি, ২০০৬ সালে সাতটি, ২০০৭ সালে সাতটি, ২০০৮ সালে আটটি, ২০০৯ সালে পাঁচটি, ২০১০ সালে পাঁচটি, ২০১১ সালে ছয়টি, ২০১২ সালে পাঁচটি, ২০১৪ সালে ১০টি, ২০১৬ সালে চারটি এবং ২০১৭ সালে একটি দুর্ঘটনা ঘটে। সর্বশেষ গত বছর ১৭ জুলাই টাঙ্গাইলে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়। এর আগে ৩ জুন নোয়াখালীতে একটি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে একজন মারা যান।( সূত্র- https://m.bdnews24.com/amp/bn/detail/bangladesh/1550970)
নিয়মিত সিলিন্ডার রি-টেস্ট না করালে যা হতে পারে-
১) সিলিন্ডারে গ্যাস ভরার সময় নিয়মিত যে সংকোচন-প্রসারণ হয়, তার ফলে সিলিন্ডারের সহনীয়তার মাত্রা কমে যায়। ঠিকমত রক্ষণাবেক্ষণের অভাবে ডেন্টিং পেইন্টিং নষ্ট হয়ে সিলিন্ডারে ক্ষয় হয়,পুরুত্ব কমে যায়। এছাড়া সিলিন্ডারের ভাল্বের কার্যক্ষমতাও অনেক সময় কমে যায়।
২) “স্টিলের তৈরি এসব সিলিন্ডারের নির্দিষ্ট মেয়াদ থাকে। সেটা বিশ-ত্রিশ বছর হলেও পরীক্ষা ছাড়া একটানা তা ব্যবহার করা যায় না। এজন্য প্রতি পাঁচ বছর পরপর পরীক্ষা করতে হয়। এর মানে হল, সিলিন্ডারটি কতটা নিরাপদ আছে, আর কতদিন টিকতে পারে তা দেখা
এরকম বিভিন্ন ভয়ানক দুর্ঘটনা থেকে পরিবার ও নিজেকে সাথে আপনার প্রিয় গাড়িটি বাঁচাতে আজই ব্যবস্থা নিন। অযথা ঝুঁকি কেন নেবেন? সিলিন্ডার রিটেস্ট জনিত সকল জটিলতার সহজ সমাধান নিয়ে শীগ্রিই আসছে "যান্ত্রিক" এর সিএনজি সিলিন্ডার রি-টেস্ট সার্ভিস। বিস্তারিত জানতে আমাদের ফেইসবুক পেইজে চোখ রাখুন।
ছবি- ডেইলিস্টার
নির্ধারিত সময় পার হয়ে গেলেও সারা দেশে সিএনজিচালিত আড়াই লাখের বেশি যানবাহনের সিলিন্ডার অপরীক্ষিত রয়ে গেছে।