03/08/2026
এই হলো দেশের অবস্থা!
ফেসবুকে নানান সমস্যা নিয়ে হয়তো আপনার চোখে পড়েছে। বিদ্যুৎ বিল এ যেমন বাড়ানো হচ্ছে পাশাপাশি এই গ্যাসের সংকট কাজে লাগিয়ে গ্যাসের দাম বাড়ালেও আমি অবাক হবো না! শুধু যানবাহনেই নয় বাসা-বাড়ির গ্যাসলাইনের ও বাজে অবস্থা যা বলার মতো নয়,আবার আজকে একটা নিউজে দেখলাম বিভিন্ন প্রোডাক্টস এর দামও নাকি বৃদ্ধি পেয়েছে।অথচ এগুলো দেখার কেউ নেই
মানুষের দৈনন্দিন যাতায়াত করার জন্য অন্যতম যানবাহন হলো সিএনজি অথচ এটাতেও গ্যাসের সংকট! এখন কেউ বলতেই পারে ভাই গ্যাসের সমস্যা তো শুধু সিএনজি তে না বড় মাইক্রো,প্রাইভেট কারেও সেইম অবস্থা! হ্যাঁ কিছু জায়গায় প্রাইভেট কার গুলোও সমস্যায় আছে তবে বেশীরভাগ জায়গাতেই উনারা সুবিধা পাচ্ছে! দেশে বড় গাড়িগুলো থেকে সিএনজি এর পরিমান স্বাভাবিক ভাবে বেশী! সবাই মাইক্রো তে যাতায়াত করতে আর্থিকভাবে সক্ষম নন,বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে সবাই সিএনজি ব্যবহার করে থাকে! দেশের বিভিন্ন জায়গায় এই অবস্থা, এই সমস্যা সমাধানে যদি সরকার দ্রুত সিদ্ধান্ত না নেয় তাহলে বাংলাদেশ আরো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবে।
সকালে আরেকটা নিউজ দেখলাম ১০০ টাকা অতিরিক্ত দিয়ে মাত্র ১২০ টাকার গ্যাস পাচ্ছে চালকরা!এতে চালকদের ও স্বাভাবিক ভাবে ভাড়া বেশী আদায় করতে হবে যাত্রীদের থেকে! যারা গ্যাস সরবরাহ দিচ্ছে তাদের কি দোষ নেই? অবশ্যই আছে,কোম্পানীগুলোর মাধ্যমেই সব নিয়ন্ত্রিত হচ্ছে....তল্লাশি করলে দেখা যানে অনেক পাম্প গুলোতে গ্যাসের চাপ যথেষ্ট আছে এরপরেও উনারা গ্যাস দিচ্ছেনা কারন একটাই গ্যাস বাড়ালে উনাদের ও মুনাফা বেশী আসবে! এই সমস্যা গুলো আসলে বাংলাদেশের সাথে আরো বেশী মিশে যাচ্ছে।এই চোর-বাটপার গুলোর কারনে বাহিরের দেশেও বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে যা বাহিরের দেশে গেলে বাঙ্গালী রা তাদের প্রাপ্য সম্মান,যোগ্যতা ও দেখাতে পারেনা....