07/06/2026
প্রতিবেদন
আজকাল মানবাধিকার কর্মীর পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করারমত অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার বহু অভিযোগ সমাজে বিদ্যমান।
সম্প্রতি মানবাধিকার কর্মীর পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে ঘিরে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি মানবাধিকার রক্ষার মহান আদর্শকে আড়াল হিসেবে ব্যবহার করে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন।
স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি তার পরিচয়ের প্রভাব খাটিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের অপচেষ্টা করে যাচ্ছেন, যা মানবাধিকার আন্দোলনের নৈতিকতা ও উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের কর্মকাণ্ডের ফলে প্রকৃত মানবাধিকার কর্মীদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সচেতন মহল মনে করে, মানবাধিকার কর্মী পরিচয়ে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড শুধু ব্যক্তি নয়, সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রতি জনগণের আস্থা নষ্ট করে।
অভিযোগঃ
1) নিবন্ধন নিয়ে কিছু অল্প শিক্ষিত মানবাধিকার সদস্য নিয়োগ দিয়ে থাকেন।
2) উক্ত সদস্যগণ ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য নিজের প্রভাবকে কাজে লাগান।
3) প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নেন।
4) ভাল মন্ধ যাচাই-বাছাই করার প্রয়োজন মনে করে না। আরো বহুবিদ...........।
তাই অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই বাছাই জরুরি অথবা আইন ও ন্যায়বিচারের স্বার্থে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ সমুহকে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।