20/11/2024
১০০১ মুসলিম আবিষ্কার:
মুসলিম সভ্যতার অনন্য গৌরবগাথা ইতিহাস।
আন্তর্জাতিক মানসম্পন্ন দৃষ্টিনন্দন বইটি বিশ্ব মহলে বেশ সাড়া ফেলে। সাড়া ফেলবেই না কেন, যেখানে ভাবা হয় যে: গ্রিক, রোমান সভ্যতা হয়ে মানব সভ্যতা রেনেসাঁর মাধ্যমে ক্রমশ উন্নতির পথে এগিয়েছে, সেখানে আরবের মরু বেদুইনারা দাঙ্গা-হাঙ্গামা ছাড়া বিশ্বের জন্য উল্লেখযোগ্য কিছুই দিতে পারেনি। হ্যাঁ, যদি কিছু দিয়ে থাকে, তবে তা: Dark Ages বা অন্ধকার যুগ। এই মিথকে বইটি একেবারে ভেঙে দিয়েছে এবং প্রমাণ করেছে যে, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
গ্রিক, রোমান, পারস্য ইত্যাদি সভ্যতা হয়ে জ্ঞান-বিজ্ঞান ইউরোপে এক লাফে আসেনি, বরং তা এক সোনালি যুগ পাড়ি দিয়ে এসেছে, যার কারিগর ছিল তিন মহাদেশে বিস্তৃত বৃহত্তর মুসলিম সভ্যতা।
আজকের জ্ঞান-বিজ্ঞান যে উচ্চতায় আসীন হয়েছে, তার পিছনে গ্রিক, রোমান ও অন্যান্য সভ্যতার যত অবদান, তার চেয়ে বেশি অবদান বৃহত্তর মুসলিম সভ্যতার। এটা কোনো অতিশয় উক্তি নয়, বরং অকাট্য সত্য। দুঃখজনকভাবে এই সত্যটুকুর দশ ভাগের এক ভাগও আমরা মুসলিমরাই জানি না।
আমরা ক'জনে জানি-
* ফাতিমা আল-ফিহরী ফেযে প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।
* বনী মূসার তিন ভাই ছিলেন ট্রিক ডিভাইসের পথিকৃৎ।
* ক'জনে জানি আয-যাহরাবীর কথা, যার উদ্ভাবিত সার্জারী যন্ত্রের ট্রে দেখলে কখনো মনে হবে না যে, এগুলো ১০০০ বছর পূর্বের। দেহের অভ্যন্তরের সেলাই ক্যাটপাটের ব্যবহারের পাশাপাশি আয-যাহরাবী ছিলেন ক্যাপসুল উদ্ভাবনের অগ্রনায়ক।
* যেং হো-র কথা ক'জনে জানি, যিনি ফুটবল মাঠের সমান ৬২-টি জাহাজের বহর নিয়ে সমুদ্রে রাজ করেছিলেন? ৪০০ ফুটের অধিক দৈর্ঘ্যের এসব জাহাজের কাছে ভাস্কো দাগামা ও ক্রিস্টোফার কলাম্বাসের জাহাজ তো ডিঙি নৌকার মতো।
* মুসলিম স্পেন তথা আন্দালুসের আব্বাস ইবনে ফিরনাস প্রথম প্যারাস্যুট জাম্প করেছিলেন।
* এক হাজার বছর পূর্বের আব্বাস ইবসে ফিরনাস নামের এক স্বপ্নচারীর সফল উড্ডয়ন হয়ে লাগারী হাসান, আহমাদ চেলেবীর মতো মুসলিমদের উড়বার প্রচেষ্টার ক্রমবিকাশের ধারায় এ বিজ্ঞান লিওনার্দো দ্য ভিঞ্চিসহ বহু পথ পাড়ি দিয়ে রাইট ব্রাদারদের কাছে পৌঁছে ছিল।
* ভ্যাকসিন নিয়ে বিশ্ব এখন তোলপাড়, কিন্তু এটার আদিতেও রয়েছে মুসলিমদের বিচরণ। আজ থেকে প্রায় ৩০০ বছর পূর্বে ইংল্যান্ডে প্রথম ভ্যাকসিন আনা হয় অটোমান তুর্কিদের থেকে।
* গোটা ইউরোপ জুড়ে যে গথিক ও রোমান স্থাপত্য শৈলী দেখা যায়, আদতে