30/04/2026
এডটেক স্টার্টআপের আড়ালে শত কোটি টাকার ফাঁদ: প্রতারণার কৌশল ও মাস্টারপ্ল্যান
কারো কাছ থেকে ১০ লাখ, আবার কারো কাছ থেকে ১০ কোটি টাকা—এভাবেই সাধারণ মানুষের আস্থার সুযোগ নিয়ে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বাংলাদেশের এডটেক কোম্পানি 'ইন্টারেক্টিভ কেয়ারস'-এর সিইও রিয়ার আল সামির এবং তার স্ত্রী জামিলা আবু পাশা খুশবু। হলিউডের 'আমেরিকান হাসেল' চলচ্চিত্রের প্রতারক দম্পতি আরভিং এবং সিডনির মতোই ধূর্ততার সঙ্গে তারা এই প্রতারণার সাম্রাজ্য গড়ে তুলেছিল। তবে শেষ রক্ষা হয়নি। শত শত বিনিয়োগকারীর টাকা আত্মসাৎ করে মঙ্গলবার বিদেশ পালিয়ে যাওয়ার শেষ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই প্রতারক দম্পতিকে আটক করেছে পুলিশ।