WebSparkling

WebSparkling At WebSparkling™, we focus on helping small businesses start and market their businesses on the Web, enabling them to realize their dreams of self-reliance

নতুন বইয়ের খবর .....................ইতি, তোর বাড়িরুবিনা খানম প্রচ্ছদ ঘুড়ি টিম প্রকাশক এক রঙা এক ঘুড়ি প্রকাশনী গল্প বলা আ...
26/10/2024

নতুন বইয়ের খবর .....................

ইতি, তোর বাড়ি
রুবিনা খানম
প্রচ্ছদ ঘুড়ি টিম
প্রকাশক এক রঙা এক ঘুড়ি প্রকাশনী

গল্প বলা আর গল্প শোনা মানুষের নেশা। এই নেশা থেকেই এসেছে ছোট গল্প। সাহিত্যের আদি পর্বেও ছোট গল্পের বীজ প্রোথিত ছিল। জাতকের কাহিনী, আরব্য উপন্যাস, কথাসরিৎসাগর, হিতোপদেশ ছোট গল্পেরই বীজ বহন করে। ছোটগল্পে জীবনের সামগ্রিক দিকটি উপন্যাসের মতো বিস্তৃতভাবে বর্ণিত হয় না বরং এর খণ্ডাংশকে নিয়েই গল্প রচিত হয়। এইজন্য ছোটগল্প যথাসম্ভব বাহুল্যবর্জিত, রসঘন ও নিবিড় হয়ে থাকে। এতে পাত্রপাত্রী বা চরিত্রের সংখ্যা খুবই সীমিত হয়।
.............................
একটি সকাল কিংবা তুষারপাতের গল্প
ক্রুগো'র দোকান
সবুজের অন্ধকারে পা
তেলাপোকার জবানবন্দী
অভিশাপ
নির্বাসন
মুগুং হুয়া কিংবা যমুনা
ভাদাইম্যা
জরিনা বিবির আখ্যান
চিলেকোঠার দিনলিপি
হলদে বাড়ি
জবান আলী

গল্পকার রুবিনা খানম এর 'ইতি, তোর বাড়ি' এর সূচীপত্রের একাংশ।
গল্পের নামগুলো অসাধারণ। শিরোনামের মতন গল্পেও রয়েছে চমৎকারিত্ব। ছোট গল্প নিয়ে আর এন রায় বলেছেন "ছোট গল্প লঘু পক্ষ প্রজাপতি, তার পাখায় পাখায় দ্রুত লয়ের ছন্দ, সে ভার মুক্ত লঘু ছন্দ, অনাবশ্যকের বোঝা তার নেই।... ছোট গল্পের আস্বাদনে থাকে অন্তহীন জিজ্ঞাসা এবং অতৃপ্ত পিপাসা"। রুবিনা খানম এর গল্পে পাঠক সেই পিপাসা টের পাবেন।

এক রঙা এক ঘুড়ি প্রকাশনী
হোয়াটসঅ্যাপ: 01660140917
ইমেইল: [email protected]

কূর্চি সিরিজের কবিতার কয়েকটি লাইন ধন্যবাদ জানাই চিন্তার ঘ্রাণ - Cintar Ghran কে। নীলসাধু
14/09/2024

কূর্চি সিরিজের কবিতার কয়েকটি লাইন

ধন্যবাদ জানাই
চিন্তার ঘ্রাণ - Cintar Ghran কে।

নীলসাধু

বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায়, স্কুল কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। সারা জীবনে আর না। জীবন জুড়ে যারা থাকে তারা কেউ ...
03/06/2024

বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায়, স্কুল কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না।
সারা জীবনে আর না। জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি আর নন এনিমি। বাকি জীবন এই নন এনিমিদের কে বন্ধু বলে ধরে নিতে হয়।
কথাগুলো শিবরাম চক্রবর্তীর।
বিচিত্র জীবন ছিল তার। তিনি রাজনীতি করেছেন, জেল খেটেছেন, রাস্তায় কাগজ ফেরি করেছেন, ফুটপাথে রাত্রিবাস করেছেন, সাংবাদিকতা করেছেন, আজীবন মেস-জীবন যাপন করেছেন।
ফেসবুকসহ- সামাজিক মাধ্যমে আমাদের বন্ধু তালিকায় থাকা, কাজে কর্মে পরিচিত হওয়া, এর মাধ্যমে তাঁর মাধ্যমে পরিচিত হওয়াদের কেউই আসলে আমাদের বন্ধু নয়, এরা আমাদের ক্ষতি করে না, বা করতে পারে না (পারলে ক্ষতিও করে অনেকে)। এরাই সেই নন এনিমি যাদের আমরা বন্ধু ভাবি!
ঢাকায় যারা শিল্প সাহিত্য চলচ্চিত্র নাটক বই নিয়ে কাজ করেন তাদের মধ্যে বেশিরভাগই ছোট মন-মানসিকতার। খেয়াল করলে দেখবেন বছর-জুড়ে এরা ছোট ছোট দলে ভাগ হয়ে একে অন্যের পেছনে লেগে থাকায় আনন্দ পায়।
কেউ চায় না আরেকজন সফল হোক। এদের কেউই চায় না আরেকজন ভালো কিছু করুক। সব সে নিজেই করবে, সেই নিজেই হবে রাজার রাজা। যেন জগতের সকল প্রতিভা শুধু তার একারই আছে!!
ছোট থেকে বড়, মাঝারি থেকে বাহারি কম তো দেখলাম না। এরা ভালো মানুষ, অতি প্রগতিশীলতার মুখোশ পরে কাটিয়ে দিচ্ছে এক জীবন। অদ্ভুত। এই এরাই আবার কতো কতো ভালো আলাপ জানে তা শুনলে আপনার দিল ঠাণ্ডা হয়ে যাবে কিন্তু কাজে নামলেই বুঝবেন এরা স্বার্থান্ধ। নিজের স্বার্থ ছাড়া এরা হাসেও না। মুখ কঠিন করে বসে থাকে।
হা হা।
তারা সবাই আবার কথায় কথায় দোষ দেয় তাদের পূর্ববর্তী জেনারেশনের কবি সাহিত্যিক শিল্পীদের। অথচ তারা নিজেরাই মন খুলে কারো সাথে মিশতে পারে না, ভালো কিছু এপ্রিশিয়েট করতে পারে না। নতুনদের জন্য কিছু করা তো আরও অনেক পরের কথা। নিজের আখের গোছানোর বাইরে এরা কেউ এক পা ফেলে না।
এই ইনারাই হবেন আমাদের আগামী দিনের পলায়নপর বুদ্ধিজীবী। এই ইনারাই আমাদের আশেপাশে থাকা নন এনিমি! এই ইনারাই আসলে আমাদের এই শহরের ময়লা, দুর্গন্ধ।

নীলসাধু
০৩০৬২০২৪
#নগরে_সাধু

এই ইনারাই হবেন আমাদের আগামী দিনের পলায়নপর বুদ্ধিজীবী।

#নগরে_সাধু

01/06/2024
মেঘনা-তিতাস বিধৌত ঐতিহ্যে অনন্য নবীনগর!  ইংরেজ শাসনামলে ১৭৭৮ সালে প্রকাশিত ভারতবর্ষের রোনাল্ডরে প্রণীত মানচিত্রে নবীনগরক...
27/05/2024

মেঘনা-তিতাস বিধৌত ঐতিহ্যে অনন্য নবীনগর!

ইংরেজ শাসনামলে ১৭৭৮ সালে প্রকাশিত ভারতবর্ষের রোনাল্ডরে প্রণীত মানচিত্রে নবীনগরকে খুব গুরুত্বের সাথে চিহ্নিত করা হয়েছিল। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, মলয়া গানের সাধক কবি মহর্ষি মনোমোহন দত্তের জন্মভুমি এ উর্বর পলিমাটি।

জানা যায় প্রাচীন কালের কালীদহ সায়র এর উত্তর প্রমত্তা সীমার হাজার বছরের বিবর্তণে জেগে ওঠা বিস্তীর্ণ ভূ-ভাগের একাংশ-ই আজকের নবীনগর উপজেলা।
বৌদ্ধ শাসনামলে এ এলাকা ছিল সমতট রাজ্যভুক্ত। পরে সোনার গাঁয়ের মুসলিম শাসকদের অধীনস্থ হয়। মুসলিম শাসনামলে উপজেলার বেশীরভাগ অংশ (বুড়ি নদীর পশ্চিমে) বরদাখাত বা বলদাখাল পরগনা হিসেবে চিহ্নিত। উপজেলার পূর্বাঞ্চলের ০৫টি ইউনিয়ন (বুড়ি নদীর পূর্বে) ত্রিপুরা রাজ্যের চাকলা রোশনাবাদ অঞ্চলের নূরনগর পরগনা হিসেবে এবং উত্তর দিকের মেঘনা-তিতাস-পাগলা নদী তীরবর্তী গ্রামগুলিকে সরাইল পরগনার আওতাধীন হিসেবে চিহ্নিত করা হয়।

কথিত আছে, অতীতে এই অঞ্চল নদীগর্ভে বিলীন ছিল। পরবর্তীতে পলি জমে এখানে চর পড়ে। কিছু সংখ্যক লোক এখানে এসে বসতি স্থাপনের জন্য নতুন নতুন ঘর নির্মাণ করে।

জনশ্রুতি আছে যে, বলদাখাল বা বরদাখাত পরগনার জমিদার বেগম রওশন আরার কর্মচারী সীতারাম পোদ্দার ওই জমিদারির এক অংশ ক্রয় করে নবীনগরের গোড়াপত্তনে সচেষ্ট হন বিধায় তারই বংশধর নবীন পোদ্দার– এর নাম থেকে নবীনগর নামকরণ করা হয়েছে। অবশ্য নামকরণ নিয়ে আরো বেশ কয়েকটি জনশ্রুতি রয়েছে, সেগুলো আমার কাছে যৌক্তিক মনে হয় না।

আমার নিজ উপজেলা নবীনগর। ছবিটি নেট থেকে সংগ্রহ করা।

নীলসাধু

একটি প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে করে যেভাবে "আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন" এই প্রশিক্ষণ ...
01/05/2024

একটি প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে করে যেভাবে "আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন" এই প্রশিক্ষণ দিচ্ছে তা সত্যি অবাক করার মতন, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট সেবা, অত্যাধুনিক ক্লাসে সুন্দর পরিবেশে এবং সর্বোপরি একজন অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে এখানে ছাত্র-ছাত্রীরা নিজেকে তৈরি করার সর্বোচ্চ সুযোগ পাচ্ছে বলে আমি মনে করি।

এটা জাস্ট এই এলাকার ছেলেমেয়েদের জন্য অসাধারণ একটি সুযোগ।
আমাদের এলাকার বেশ কয়েকটি গ্রামের তরুণ তরুণীরা ইতিমধ্যে এই কেন্দ্র হতে প্রশিক্ষণ গ্রহণ করেছে।
আমি দেখেছি এই টাইপের ট্রেনিং করতে অনেক ছেলে মেয়ে এর আগে ব্রাহ্মণবাড়িয়া গেছে, ঢাকা এসেছে। নিজের টাকা খরচ হয়েছে। আনন্দের ব্যাপার এখন Abul Khair Welfare Organization এই কম্পিউটার প্রশিক্ষণ করাচ্ছে একেবারেই বিনামূল্যে।
আর সেটাও বাড়ির পাশেই।

সেখানে চলমান কোর্সগুলো হচ্ছে-
- বেসিক কম্পিউটার অপারেশন
- অফিস ম্যানেজমেন্ট
- গ্রাফিক্স ডিজাইন

যাদের জন্য এই কোর্সগুলো করার সুযোগ আছে তারা যোগাযোগ করে ভর্তি হতে পারেন। আমি নিজেও একাধিকবার সেখানে গেছি। ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেছি।
সেখানে সুন্দর পরিবেশে ছেলে মেয়েরা কম্পিউটারের ক্লাস করছে।
দেখেও ভালো লেগেছে খুব।

আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাই মার্শাল মামা, শিতাব, নাজেমুল, এনামুল সহ পুরো টীমের সদস্যদের প্রতি। মামার উদার, সংবেদনশীল ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে Abul Khair Welfare Organization একটি আলোকবর্তিকা হয়ে উঠুক।

নীলসাধু
লেখক ও প্রকাশক
শিশু অধিকার সুরক্ষা কর্মী

In the holy month of Ramadan, give your Zakat for a greater cause. Bless underprivileged children with any amount of you...
24/03/2024

In the holy month of Ramadan, give your Zakat for a greater cause. Bless underprivileged children with any amount of your Zakat! Let peace be upon everyone. ......................................................................................

'এক রঙা এক ঘুড়ি' বাংলাদেশের অলাভজনক, সরকার-অনুমোদিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা, ঢাকা মহানগরী সহ বাংলাদেশের বস্তিবাসী শিশু-কিশোরদের জীবন মান উন্নয়নে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। সংস্থার অধীনে শিশুদের জন্য পরিচালিত করা হচ্ছে "ঘুড়ি স্কুল" যেখানে বস্তি ও পথে থাকা শিশু-কিশোরদের শিক্ষা প্রদান করা হচ্ছে। পাশাপাশি তাদের অধিকার, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং নিয়মিত স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিগত ১৬ বছরের ন্যায় এবারেও আমরা ঈদ উপলক্ষে বেশ কিছু ইভেন্ট আয়োজন করছি। এই মহৎ কাজে আপনার সমর্থন এবং সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনার যাকাতের একটি অংশ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ উপহার হিসেবে প্রদান করুন। ঈদের আনন্দ ছড়িয়ে পরুক সবার মাঝে।

আমাদের কাছে ডোনেশন পাঠাতে পারেন নিমোক্ত উপায়ে-

বিকাশ একাউন্ট নাম্বার:
বিকাশ মার্চেন্ট- 01995529654
বিকাশ পারসোনাল- 01711310476
নগদ- 01711310476
ব্যাংক একাউন্ট:
Ek Ronga Ek Ghuri
AC: 0100083596168
Janata Bank Limited
Dhanmondi Corporate Branch
Dhaka, Bangladesh

আর মাত্র কদিনের অপেক্ষা! আগামী ৯ মার্চ ২০২৪ শনিবার  বাংলা একাডেমিতে Shishur Jonno Consortium এর উদ্যোগে শিশুদের জন্য আকর...
03/03/2024

আর মাত্র কদিনের অপেক্ষা!
আগামী ৯ মার্চ ২০২৪ শনিবার
বাংলা একাডেমিতে

Shishur Jonno Consortium এর উদ্যোগে শিশুদের জন্য আকর্ষণীয় আনন্দময় সময় কাটাবার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে নানা আয়োজনে থাকবে গুরুগম্ভির ছোট্ট একটি সেশন তারপরেই চলচ্চিত্র প্রদর্শনী, জলপুতুলের পাপেট শো, চিত্রাঙ্কন, ফটো বুথ/কর্নার, গেমস ও কনসার্ট ফর চাইল্ড রাইটস!!
আমাদের সাথে যুক্ত হয়েছে শিশুদের নিয়ে কাজ করা আরও কিছু সমমনা সংস্থা। সকলে মিলে আমরা প্রস্তুত হচ্ছি মার্চ এর ৯ তারিখের জন্য!!

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when WebSparkling posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share