26/05/2025
স্টারলিংক খুব জোড়ালো ভাবে তার মার্কেটিং শুরু করেছে।
যা প্রমান করছে বাংলাদেশের মার্কেট নিয়ে স্টারলিংক খুব সিরিয়াস!
আসুন জেনে নেই স্টারলিংক ও বাংলাদেশ নিয়ে কিছু তথ্যঃ
১. বাংলাদেশে স্টারলিংক আসবে এই ঘোষণা দেওয়া দেন বর্তমান সরকারের প্রধান উপদেস্টা ড. মুহাম্মাদ ইউনুস স্যার মার্চ ২০২৫ এ।
২. উনার ঘোষণার মাত্র ২ মাসের মাথায় স্টারলিংক অফিসিয়াল ভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।
৩. বাংলাদেশে স্টারলিংক উদ্ভোদন করা হয় ২০ মে ২০২৫ সালে।
৪. স্টারলিংক বিশ্বের প্রায় ১২৫ টি দেশে/অঞ্চলে তার সেবা প্রদান করছে।
৫. এখনো পর্যন্ত এশিয়ার মাত্র ১২ টি দেশে স্টারলিংক চলছে যার মাঝে বাংলাদেশ অন্যতম!
৬. এই তালিকায় নাম নেই ভারত, চীন, সৌদি, এবং পাকিস্তানের মতো বড় বড় দেশের।
৭. প্রায় ৫০ লক্ষের বেশি গ্রাহক স্টারলিংক ব্যাবহার করেন।
৮. ৭৩০০+ স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়েছে নিরিবিচ্ছন্ন ইন্টারনেট এর জন্য।
৯. স্টারলিংক ৫০mbps থেকে ৩০০mbps পর্যন্ত নেট সার্ভিস প্রদান করে থাকে।
১০. স্টারলিংক এর মূল্য শুরু হয় ৯৯ ডলার থেকে। তবে বাংলাদেশে এই মূল্য শুরু হয় মাত্র ৪২০০ টাকা থেকে।