দেশ বিদেশের বিজ্ঞাপন

দেশ বিদেশের বিজ্ঞাপন Ad Stories | Marketing Insights
Learn the strategy behind every campaign.

বিজ্ঞাপন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিজ্ঞাপন ব্যতীত কোন পণ্য অথবা সেবার প্রচার ও প্রসার প্রায় অসম্ভব। ইন্টারনেট, টেলিভিশন, পত্রিকা, রাস্তা-ঘাট সবখানেই বিজ্ঞাপন আমাদের সঙ্গে ছায়ার মত লেগে থাকে। বিজ্ঞাপন এখন শুধু পণ্যর প্রচারেই ব্যবহৃত হয়না বরং আমাদের বিনোদনেরও একটি বড় উৎস। এমন কোন ক্ষেত্র নেই যেখানে বিজ্ঞাপনের ব্যবহার নেই। আমাদের দেশেও অনেক মানুষ বিজ্ঞাপন শিল্পর সঙ্গে জড়িত হয়ে জীবি

কা নির্বাহ করছেন। অ্যাডকম, গ্রে অ্যাডভার্টাইজিং, অগিলভি, মিডিয়াকম, সান কমিউনিকেশন ইত্যাদি বাংলাদেশের অন্যতম প্রধান বিজ্ঞাপনী সংস্থা। এছাড়া পল্টন, আরামবাগ এলাকায় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিজ্ঞাপনী প্রতিষ্ঠান রয়েছে। অনেক তরুণ-তরুণী/যুবক-যুবতী রয়েছেনে যারা পড়াশোনার পাশাপাশি বিজ্ঞাপন এর বিভিন্ন শাখায় কাজ করে অর্থ উপার্জন করছেন। আমাদের দেশে বর্তমানে বিজ্ঞাপন সেক্টরটি বেশ সফলতার সাথেই এগিয়ে চলেছে। গত কয়েক বছরে বিজ্ঞাপন সংশ্লিষ্ট মানুষদের হাত ধরে বিজ্ঞাপন ও বিজ্ঞাপনের সাথে সংশ্লিষ্ট সকল ধরনের কর্মকান্ডেই একটা পরিবর্তনের ছোয়া লেগেছে। বর্তমানে খুবই সম্ভাবনাময় খাত হিসেবে এটি নিজেকে প্রতিষ্ঠিত করতেও সক্ষম হয়েছে।

বিজ্ঞাপনে আগ্রহী মানুষকে দেশ এবং দেশের বাইরের কিছু সুন্দর এবং বিখ্যাত বিজ্ঞাপন এর সঙ্গে পরিচিত করিয়ে দেয়ায় দেশ বিদেশের বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য। এছাড়াও এখানে বিজ্ঞাপন, ব্রান্ডিং, মার্কেটিং ও ব্যবসা সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা করা হয়।

বিজ্ঞাপনকে ভালবাসুন, বিজ্ঞাপনের সাথে থাকুন। বিজ্ঞাপনে মিথ্যা তথ্য উপস্থাপন থেকে বিরত থাকুন।

25/06/2026

তুই জানিস আমি কে?

25/06/2026

বিশ্বকাপ উপলক্ষে একটি ফাস্টফুড কোম্পানি খাবার বক্স এমন করে ডিজাইন করেছে যেন প্রিয় খেলোয়াড়ের জার্সি পরে খাবার খাচ্ছে।

25/06/2026

আমাদের সময়ে প্রাথমিকের বাংলা পাঠ্য বইয়ে কালো মানিক নামে পেলের ছোট একটি জীবনি ছিলো। পেলের খেলা জীবনে না দেখেও, সেখান থেকে পেলের প্রতি ভালোবাসা তৈরি হয়।

৯৪ সালে ছোট মানুষ। অত খেলাটেলা বুঝিনা। তবে ছোট বেলায় অনেক কিছু না বুঝলেও কিছু ছোট ছোট স্মৃতি মাথায় গেঁথে যায়। ব্রাজিলের বিশ্বকাপ পাওয়া। মানুষের মুখে মুখে রোমারিও, বেবেতো, ডুঙ্গা নামগুলো শোনা। সেখান থেকে মুলত ব্রাজিল দলের প্রতি একটা অদৃশ্য ভালোবাসা তৈরি হয়।

৯৮ সালে ব্রাজিলের হেরে যাওয়া মনে দাগ কেটে ফেলে। এরপর ২০০২ সালের বিশ্বকাপ পাওয়া এবং অবিশ্বাস্য একটি টিম। রোনাল্ডে, রোনালদিনহো, কাকা, রিভালদো, রবার্তো কার্লোস, কাফু। ওই ব্রাজিল টিমের প্রতি পাকাপোক্ত ভাবে ভালোবাসা তৈরি হয়।

যে ব্রাজিল আমরা দেখেছি, সেই ব্রাজিল থেকে, এখনকার ব্রাজিল যোজন যোজন দুরে। ওই সাম্বার ছন্দ নেই। এখন পর্যন্ত একটা খেলা দেখেও সন্তুষ্ট না। তবে ব্রাজিল জিতলে ভালো লাগে। তবে এই ব্রাজিল নিয়ে খুব একটা কিছু আশা করিনা। যদিও মনে হয়েছে, ধীরে ধীরে উন্নতি করছে।

আমাদের জেনারেশনের অনেকেরই এই ভাবে ব্রাজিলের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। আর আমাদের পরের জেনারশন পেয়েছে, মেসি ও রোনালদোকে। দু’জনেই অতিমানবিয় খেলোয়াড়। মারাদোনার জন্য আগে থেকেই এই দেশে আর্জেন্টিনার বড় একটি সাপোর্টার ছিলো, আর মেসির দুর্দান্ত পারফরমেন্স আরো কয়েকগুণ বৃদ্ধি করেছে। মেসি, এই গ্রহের অন্যতম সেরা খেলোয়াড়। একজনমে, মেসি, রোনালদিনহো, রোনালদোদের খেলা দেখতে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আমি সেই সৌভাগ্যে দলের মানুষ। এমবাপ্পে ভালো খেলোয়াড়। মেসির রেকর্ডও হয়ত ভাঙতে পারে। তবে মেসি, রোনালদিনহোদের খেলা দেখার ভেতরে যে বিনোদন পেতাম, সেটি কেন যেন এমবাপ্পের মাঝে পাইনা। আর আমারও মনে হয়, মেসি, রোনালদিনহো, রোনালদোদের মত কাব্যিক খেলোয়াড় আর আসবেনা।

24/06/2026

আমি একটা বিষয় দেখেছি, ব্রাজিলের বেশিরভাগ দর্শক, বাবা-চাচা-দাদা থেকে বংশানুক্রমে সাপোর্টার। ব্রাজিলের সাপোর্টাররাও বেশ বনেদি ঘরের। বাংলাদেশে ৯০ দশকেও ১০০ বাড়ির মধ্যে ১টি টিভি থাকতো কিনা সন্দেহ। স্বাধীনতা যুদ্ধের পরেই বা কতজন টিভি সেভাবে চিনতো? সেখানে ব্রাজিলের সাপোর্টারদের বাবা দাদারা সেই ১৯৫৮ থেকে ১৯৭০ সালে পেলের খেলা দেখতো। পেলের খেলা দেখে ফ্যান হয়েছে। আসলে ১৯৫৮ থেকে ১৯৭০ সালে বাংলাদেশে যে কয়েকটি বনেদি পরিবার ছিল, তাদের বংশধরেরা আজ ব্রাজিল সাপোর্ট করে।

24/06/2026

নারীর সব‌চে‌য়ে বড় শত্রু নারীরা। মে‌য়ে হ‌য়ে মেয়ে‌দের বিশ্বকাপ দে‌খেনা, মে‌য়ে‌ ফুটবলার‌দের চে‌নেনা। শুধু ছে‌লেদের বিশ্বকাপ দে‌খে, মে‌সি রোনাল‌দো নি‌য়ে মাতামা‌তি ক‌রে।

আপনারা মে‌সি‌কে চে‌নেন, কিন্তু মা‌র্তা‌কে চে‌নেন? ৬ বার ফিফা বিশ্ব‌সেরা ফুটবলার নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। সব বিশ্বকা‌পে গোল ক‌রে‌ছেন। তা‌কে বলা হয় ফুটব‌লের রাণী।

মানুষ ব‌লে কে বড়? মে‌সি না মার্তা? আমি দ‌্যার্থহীন ক‌ন্ঠে বল‌তে চাই, মার্তা বড়। কারণ তি‌নি মে‌সির চে‌য়ে ১ বছর ৪ মাস ৫ দিন আগে জ‌ন্মে‌ছি‌লেন।

২০০৯ সালের আজকের এই দিনে পপ সম্রাট মাইকেল জ্যাকসন পৃথিবী থেকে চিরবিদায় নেন।তাঁকে স্মরণ করে এমটিভির শ্রদ্ধা জ্ঞাপন।আমার ম...
24/06/2026

২০০৯ সালের আজকের এই দিনে পপ সম্রাট মাইকেল জ্যাকসন পৃথিবী থেকে চিরবিদায় নেন।

তাঁকে স্মরণ করে এমটিভির শ্রদ্ধা জ্ঞাপন।

আমার ম‌নে হয়, বি‌নোদন জগ‌তে এত বড় শিল্পী আর আসে‌নি। মাইকেল জ‌্যাকসন এক বিষ্ময়ের নাম।

প্রাপ্ত বয়স্ক‌দের জন‌্য কৌতুক। বাচ্চা‌রা দু‌রে থাকুন।এক ভদ্র মহিলার ৩ মেয়ে ছিল যারা প্রত্যেকেই ছিল ভার্জিন। ভার্জিন থাক...
24/06/2026

প্রাপ্ত বয়স্ক‌দের জন‌্য কৌতুক। বাচ্চা‌রা দু‌রে থাকুন।

এক ভদ্র মহিলার ৩ মেয়ে ছিল যারা প্রত্যেকেই ছিল ভার্জিন। ভার্জিন থাকার কারণে মায়ের চিন্তাটাও একটু বেশি ছিল।

খুব অল্প সময়ের মধ্যই ৩ জনের বিয়ে হয়ে যায়। যেহেতু মেয়েদের আগে সেক্স লাইফ নিয়ে কোন অভিজ্ঞতা ছিলনা তাই তাদের প্রথম সেক্স নিয়ে মায়ের উৎকন্ঠাও ছিল একটু বেশি।

তিন মেয়েকে হানিমুনে পাঠানোর আগে মা তাদেরকে প্রতিজ্ঞা করালেন, তারা যেন প্রথম সেক্স এর অভিজ্ঞতা জানিয়ে পোস্ট কার্ড পাঠায়।

১ম মেয়ে দুই দিনের মাথায় পোস্ট কার্ড পাঠালো। পোস্টকার্ডে লেখা ছিল “ম্যাক্সওয়েল কফি”। মা লেখা পড়ে মাথামুন্ডু কিছুই বুঝলেন না। কি মনে করে রান্নাঘরে গিয়ে ম্যাক্সওয়েল কফির জারে লেখা দেখলেন, শেষ চুমুক পর্যন্ত চমৎকার। মা তো বুঝে গেলেন বিষয়টা। তিনিও মনে মনে বেশ খুশিই হলেন।

এবার প্রায় ১ সপ্তাহ পরে ২য় মেয়ের পোস্ট কার্ড আসলো, যেখানে লেখা ছিল “রোথম্যান্স সিগারেট” । মা গিয়ে তাদের বাবার পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। প্যাকেটের গায়ে লেখা ছিল, এক্সট্রা লং, কিং সাইজ। দেখে মা একটু লজ্জায় পড়লেও মনে মনে বেশ খুশিই হলেন।

যাই হোক, এবার ১ সপ্তাহ যায়, ২ সপ্তাহ যায় কিন্তু ৩য় মেয়ের কোন পোস্টকার্ড আসেনা। মা তো বেশ চিন্তিত হয়ে গেলেন। প্রায় ১ মাস পরে ৩য় মেয়ের পোস্ট কার্ড আসলো। যেখানে লেখা ছিল “সাউথ আফ্রিকা এয়ারলাইনস”। মা তাড়াতাড়ি করে পত্রিকা বের করে সাউথ আফ্রিকা এয়ারলাইনসের বিজ্ঞাপন দেখলেন। যেখানে লেখা ছিল, দিনে দশ বার, সপ্তাহে সাত দিন এবং বোথ ওয়ে।

মা দেখেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন!!!!

(ইন্টারনেট থেকে অনুদিত)

24/06/2026

মারাত্মক রকম সুন্দর কাজ। অস্কার টাইপ কাজ।

আপনার জীবনের সুরক্ষায় এআইজি ইন্সুরেন্স।

সারা বিশ্বে প্রতি বছর প্রায় ২০ লক্ষ নারী যৌনাঙ্গ বিকৃতকরণের ব্যাথা ভোগ করে।নারী যৌনাঙ্গ বিকৃতকরণ কিম্বা নারী যৌনাঙ্গ ছাঁ...
24/06/2026

সারা বিশ্বে প্রতি বছর প্রায় ২০ লক্ষ নারী যৌনাঙ্গ বিকৃতকরণের ব্যাথা ভোগ করে।

নারী যৌনাঙ্গ বিকৃতকরণ কিম্বা নারী যৌনাঙ্গ ছাঁটাইকে সাধারণত ৪ ভাগে বিভক্ত করা হয় যার মধ্য তিন নম্বরটি অধিক বিপদ জনক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা টাইপ ৩ নারী খৎনাকে কে সংজ্ঞায়িত করেছে যে, বর্হিযৌনাঙ্গের অংশ বিশেষ বা পুরো বর্হিযৌনাঙ্গের অপসারণ এবং যোনিদ্বারকে সেলাই বা চিকন করে ফেলা (ইনফিবুলেশন)। এটি নারী খৎনার সবচেয়ে মারাত্নক রূপ এবং জরিপে দেখা যায় এটি সকল নারী খৎনার প্রায় ১৫%। ইনফিবুলেশনকে ফারাওনিক খৎনা বা নামেও পরিচিত।

নারী যৌনাঙ্গ বিতৃতকরণের কোন স্বাস্থ্যগত ভিত্তি নেই। যে কারণে এগুলো করা হয় সেগুলো সম্পুর্ণ ঐতিহ্য, কুসংস্কার ভিত্তিক। পুরুষের যৌনক্ষমতা ও সুখ বৃদ্ধি কর, বৈবাহিক সুযোগ বৃদ্ধি পাওয়া, কুমারীত্ব অক্ষূণ্ন রাখা ইত্যাদি কারণে নারী যৌনাঙ্গ বিকৃতকরণ করা হয় যা প্রকৃত অর্থে নারী স্বাস্থ্যর জন্য মারাত্মক ক্ষতিকর।

সাধারণত ইসলাম ও খ্রিস্টধর্মে এই চর্চাটি বেশি দেখা যায়। আফ্রিকার অনেক দেশে এবং অভিবাসী প্রক্রিয়ার কারণে ইউরোপেও এটার চর্চা দেখা যায়। এক সময় মিশরে এটির বেশ প্রচলন ছিল। মিশর সরকার এক সময় আইন করে এটি নিষিদ্ধ করে এবং বলে ইসলামে এটার কোন ভিত্তি নেই এবং যে হাদিস অনুসারে তারা এটি করতো সেটিকেও তারা ভিত্তিহীন বলে। খিস্টধর্মেও তারা বাইবেলের ব্যাখ্যা দিয়ে এটি করতো।

তবে এটি নিষিদ্ধ হলেও এখনও অনেক গ্রাম এলাকায় বিভিন্ন জাতীগোষ্ঠির মধ্য দেখা যায়। অনেক সময় শহুরে অঞ্চলেও ঐতিহ্যগতভাবে এটি করে থাকে। কিন্তু এই ভয়ানক বিষয়টি এখনই বন্ধ করতে হবে।

নারী যৌনাঙ্গ বিকৃতকরণ প্রকৃত অর্থেই মানবতার পরিপন্থি। আমাদের সকলেরই এই আদিমযুগীয় কাজের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। এই কাজের প্রতিবাদ স্বরুপ এ্যামনেস্টি পাশে দাড়ায়, তাদের সাহায্য করি।

বিজ্ঞাপনে ৩ নং টাইপটাকে প্রাধান্য দিয়ে গোলাপ ফুলকে যৌনাঙ্গ বুঝিয়ে সেটি সেলাই করে বিজ্ঞাপনটি তৈরি হয়েছে।

24/06/2026

ছেলেদের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় যদি হাতুড়ি দিয়ে বাড়ি মারা হয়.........ওরে বাবা রে............

কি অমানবিক বিজ্ঞাপন!

সাধারণ আন্ডারওয়্যার আর এই কোম্পানির আন্ডারওয়্যার এর পার্থক্য দেখুন।…

Address

Middle Badda, Dhaka
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেশ বিদেশের বিজ্ঞাপন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেশ বিদেশের বিজ্ঞাপন:

Share