The Uncut Stories

The Uncut Stories From History to Story
We Provide Something Special For You....

12/05/2026

ট্রিগার টান তুই বাঘের বাচ্চা....

🎬 Khakee: The Bengal Chapter
🎥 Debatma Mandal &Tushar Kanti Ray
🖥️ Netflix

অস্ট্রেলিয়ায় হাইয়েস্ট গ্রোসিং বাংলাদেশী সিনেমা হিসেবে জমজমাট যাত্রা শেষ করলো তানিম নূর পরিচালিত আলোচিত এবং প্রশংসিত সিনে...
10/05/2026

অস্ট্রেলিয়ায় হাইয়েস্ট গ্রোসিং বাংলাদেশী সিনেমা হিসেবে জমজমাট যাত্রা শেষ করলো তানিম নূর পরিচালিত আলোচিত এবং প্রশংসিত সিনেমা 'বনলতা এক্সপ্রেস'। রোজার ঈদে রিলিজ পাওয়া সিনেমাটি অস্ট্রেলিয়ায় টোটাল ছয় সপ্তাহ (২৭শে মার্চ-৯ই মে) রান করেছে। এই ছয় সপ্তাহে সিনেমাটির টোটাল বক্স অফিস কালেকশন ১,৭৮,৩০৮ অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশী টাকায় মূল্যমান করলে ১ কোটি ৫৮ লক্ষ টাকা। ছয় সপ্তাহে এই সিনেমার টোটাল টিকেট বিক্রি হয়েছে ৬৮৫৮টি। সেই হিসেবে শোয়ের গড় অকুপেন্সী ছিলো ৯৮.৯০%। প্রায় প্রতিটি শো হাউজফুল হয়েছে 'বনলতা এক্সপ্রেস' এর যা এককথায় অসাধারণ একটি ছাপ রেখে গেলো অস্ট্রেলিয়ার বক্স অফিসে।

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমাটি রিলিজ পাচ্ছে এই ঈদেই। আজমান রুশো পরিচালিত এই সিনেমার ৮০ সেকে...
09/05/2026

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমাটি রিলিজ পাচ্ছে এই ঈদেই। আজমান রুশো পরিচালিত এই সিনেমার ৮০ সেকেন্ডের টিজার মুক্তির পর থেকেই দেশ-বিদেশের বাংলাভাষী দর্শকদের কাছ থেকে কুড়িয়েছে প্রশংসা। টিজার রিলিজের মাত্র তিন দিনের মধ্যেই টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায়। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও এটি দারুণ সাড়া ফেলেছে। বিভিন্ন দেশি-বিদেশি চলচ্চিত্র বিশ্লেষক ও দর্শক টিজারে দেখা ‘নিউ শাকিব খান’-এর লুক ও স্ক্রিনে সেটার উপস্থাপনা দেখে মুগ্ধ হয়েছেন। কেউ কেউ টিজারটিকে বলিউডের বড় বাজেটের সিনেমার সঙ্গে তুলনা করছেন। গ্লোবাল ইউটিউব ট্রেন্ডিংয়েও শক্ত অবস্থান তৈরি করেছে ‘রকস্টার’। বাংলাদেশে ১ নম্বরে ট্রেন্ড করার পাশাপাশি সৌদি আরবে শীর্ষে রয়েছে টিজারটি। এছাড়া ওমান, কাতার, কুয়েত, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও ইতালির ট্রেন্ডিং তালিকাতেও জায়গা করে নিয়েছে এটি। টিজারে শাকিব খানের স্টাইলিশ মিউজিশিয়ান লুক এবং ভিন্নধর্মী গল্পের আভাস দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। মিউজিক্যাল ঘরানারএই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে দেশের এই সময়ের অন্যতম জনপ্রিয় এবং প্রশংসিত অভিনেত্রী সাবিলা নূরকে। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন দেশের অন্যতম নন্দিত অভিনেতা তারিক আনাম খান।

09/05/2026

Srk Love......❤️

গত এক সপ্তাহ যাবৎ হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়লে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় দেশের জনপ্রিয় কমেডি কন্ট...
09/05/2026

গত এক সপ্তাহ যাবৎ হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়লে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় দেশের জনপ্রিয় কমেডি কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী কারিনা কায়সারকে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পরে দায়িত্বরত ডাক্তার জানান- হেপটাইটিস A এবং E সংক্রমণের কারণে তার Liver Failure হয়ে পড়ে। পরে তাকে আইসিইউ তে শিফট কারনো হয় এবং গতকাল রাতে তাকে লাইফ সাপোর্ট এ নেওয়া হয়।
তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো বিষয়টি নিয়ে একটি পোস্ট করেন কারিনার সহকর্মী ও বন্ধু কামরুন নাহার ডানা। শিগগিরই সুস্থ হয়ে আবারো আমাদের মাঝে ফিরবেন এই জনপ্রিয় তারকা এমনটাই কামনা।
The Uncut Stories এর তরফ থেকে দোয়া এবং শুভ কামনা রইলো কারিনা কায়সারের জন্য।

মেজবাউর রহমান সুমনের আপকামিং 'রইদ' সিনেমার দ্বিতীয় গান 'মন ছাড়া কি?' রিলিজ দেয়া হয়েছে। অসাধারণ সুন্দর কথা, সুর আর গায়কীর...
07/05/2026

মেজবাউর রহমান সুমনের আপকামিং 'রইদ' সিনেমার দ্বিতীয় গান 'মন ছাড়া কি?' রিলিজ দেয়া হয়েছে। অসাধারণ সুন্দর কথা, সুর আর গায়কীর এই গানটি গেয়েছেন কানাই দাস বাউল। গানের চিত্রায়ণে দেখা মিলেছে মোস্তাফিজুর নূর ইমরান এবং নাজিফা তুষির। সিনেমাটি রিলিজ পাচ্ছে কুরবানির ঈদে।

‘রেহানা মরিয়ম নূর’এর পর দীর্ঘদিন বিরতি নিয়েছিলাম, সময় নিয়েছি, অপেক্ষা করেছি ভিন্ন কিছু উপস্থাপনের জন্য। অবশেষে পাঁচ বছরে...
06/05/2026

‘রেহানা মরিয়ম নূর’এর পর দীর্ঘদিন বিরতি নিয়েছিলাম, সময় নিয়েছি, অপেক্ষা করেছি ভিন্ন কিছু উপস্থাপনের জন্য। অবশেষে পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর প্রযোজক হিসেবে নির্মাতা ‘সাদ’সহ ফিরে এলাম ‘মেট্রো ভিডিও’র নতুন সিরিজ ‘অ্যানি’কে নিয়ে। অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ‘মেট্রো ভিডিও’ প্রযোজিত ‘আবদুল্লাহ মোহাম্মদ সাদ’র ভাবনা, চিত্রনাট্য ও নির্মাণে বাংলাদেশি সিরিজ ‘অ্যানি’র সাথে।

এহসানুল হক
(প্রযোজক)

‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত গুণী নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ওয়েবসিরিজ ‘অ্যানি’ অফিসিয়ালি জার্মানির Seriencamp...
06/05/2026

‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত গুণী নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ওয়েবসিরিজ ‘অ্যানি’ অফিসিয়ালি জার্মানির Seriencamp Festival 2026-এ নির্বাচিত হয়েছে। আগামী ৯ই জুন কোলনে সিরিজটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এই সিরিজের প্রধান দুই ভূমিকায় দেখা মিলবে সময়ের জনপ্রিয় এবং প্রশংসিত অভিনেত্রী নাজিফা তুষি এবং এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। এছাড়াও এই সিরিজে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলোচিত অভিনেত্রী সারিকা সাবরিন। উল্লেখ্য ‘অ্যানি’র মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিরিজ শুধুমাত্র সিরিজ-কেন্দ্রিক কোনো বৈশ্বিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। প্রযোজনা সংস্থা সুত্রে জানা গেছে এক অদ্ভুত ঘৃণা আর মহামারীর আঁধারে ছোট এক শহরের ‘অ্যানি’ নামের এক নার্সের নিঃসঙ্গ লড়াই ও প্রতিশোধের উপাখ্যান নিয়েই এই সিরিজের গল্প এগিয়েছে।

Agun 🔥🔥 Shakib khan Azman Rusho’s 'Rockstar' In One Word It's Impressive
05/05/2026

Agun 🔥🔥
Shakib khan

Azman Rusho’s 'Rockstar'
In One Word It's Impressive

03/05/2026

বাবা যতদিন আছে ততদিন খাওয়ার কস্ট বুঝা যায় না....

🎬 Dimlight
🎥 Sharaf Ahmed Zibon
🖥️ Chorki

সাউথ আফ্রিকার কেপটাউনে শ্যুটিং চলছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত 'কিং' সিনেমার। শ্যুটিংয়ের সময়কার কিছু ছবি ল...
01/05/2026

সাউথ আফ্রিকার কেপটাউনে শ্যুটিং চলছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত 'কিং' সিনেমার। শ্যুটিংয়ের সময়কার কিছু ছবি লিকড হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেই লিকড হওয়া ছবিতে দেখা মিলেছে বলিউড কিং শাহরুখ খান এবং বলিউডের অন্যতম জনপ্রিয় এবং প্রশংসিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের।

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Uncut Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category