18/08/2025
চলছে এআই বিপ্লব। এখন বিশ্ব শুধু কোডিং নয়, নির্ভর করছে পদার্থবিজ্ঞান ও গণিতের ওপর।
আলাদাভাবে এমনই এক যুগান্তকারি মন্তব্য জানিয়েছেন ইলন মাস্ক ও এনভিডিয়ার প্রেসিডেন্ট জেনসেন হুয়াং।
সহজ কথায়, আপনি যদি একটা সফটওয়্যার তৈরি করতে চান, সেজন্য কোডিং স্কিল যথেষ্ট। কিন্তু যদি সেই সফটওয়্যার দিয়ে একটা রোবট তৈরি করতে চান, দরকার হবে ফিজিক্স এবং ম্যাথ।
চ্যাটজিপিটির উদাহরণ ধরা যাক। চ্যাটজিপিটিতে একটা ইনপুট দেওয়া হলে সে টেনসর (ম্যাট্রিক্স) তৈরি করে কাজ করে। এগুলো আবার টুডি, থ্রিডি— অনেক ডিমেনশনের ম্যাট্রিক্স হতে পারে। হাজারও সারি ও কলাম থাকে তাতে। নির্দিষ্ট ডেটার সাথে সবচেয়ে মানানসই ডেটার ভেক্টর রিপ্রেজেন্টেশন হিসেব করে একটা সুন্দর আউটপুট দেয়। অর্থাৎ একটা বিশেষ অংশ জুড়েই রয়েছে পদার্থবিজ্ঞান।
এআইকে আমরা যে ইনপুট দিই, তা বিশ্লেষণ করতে ব্যবহৃত হয় পদার্থবিজ্ঞান ও গণিতের সমীকরণ (সম্ভাব্যতা, অপটিমাইজেশন)। শুধু টাইপ করে লেখাই নয়— শব্দ, দৃশ্য, স্পর্শ সব ধরণের ইনপুট নিয়েই কাজ করতে হয়। আর সেজন্য প্রয়োজন ধ্বনিতরঙ্গ, ওয়েভ ইকুয়েশন (কিছু ক্ষেত্রে), ভেক্টর, নিউমেরিকাল মেথডস ইত্যাদি।
জেনসেন হুয়াং গণমাধ্যমকে জানান, তিনি যদি এ যুগের তরুণ হতেন, তাহলে সিএসই না পড়ে ফিজিক্স নিয়েই গ্র্যাজুয়েশন করতেন। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।