20/06/2025
আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর, ফটোগ্রাফার অথবা ক্রিয়েটিভ কেও হোন বা বিজনেস ওউনার হয়ে থাকেন, সেক্ষেত্রে এই পোস্ট টা আপনার জন্য!!!
যারা অনলাইনে বিজনেস করেন, তারা যদি দেখেন যে আপনাদের ডিজাইন কিংবা পন্যের ছবি বা আপনার কোনো কন্টেন্ট অন্যরা সোস্যাল মিডিয়া বা ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করে মানুষজনের সাথে স্ক্যাম করতেছে তখন আপনারা সেই জিনিসটা কিভাবে সমাধান করেন??
চলেন, আমি আপনাদের একটা গাইডলাইন দেই যার ফলে অনলাইনে আপনার নিজের ছবি, ভিডিও বা পন্যের ছবি ভিডিও বা আপনার কন্টেন্ট অন্য কেও অপব্যবহার করতে পারবেনা করলেও তার সবকিছুই গায়েব করতে পারবেন!
আপনাকে দুইটা জিনিস সংগ্রহে রাখতে হবে-
১. ডকুমেন্টস
২. টুলস
কনটেন্ট ক্রিয়েটর:
- আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হোন, তবে যেসব প্লাটফর্মে কন্টেন্ট শেয়ার করে থাকেন সেই সবগুলো প্লাটফর্মের কন্টেন্ট প্রটেকশন টুলস (যেমন: রাইটস ম্যানেজার) নিয়মিত ব্যবহার করুন। এর মাধ্যমে শুধু কন্টেন্ট-ই সেইফ থাকে তাইনা বরং আপনার কন্টেন্ট ব্যবহার করে অন্য কেও টাকা কামালে সেটাও আপনার কাছে আনা যায়!
অনলাইন বিজনেস:
- যদি আপনার অনলাইনে বিজনেস থেকে থাকে,এবং মোটামুটি বড় লেভেলের ব্রান্ড বা পরিচিতি হয় তবে Searchable Trademark , Company Registration Documents (In English ) এসব সংগ্রহে রেখে যেসব প্লাটফর্মে বিজনেস করছেন সেসব জায়গায় ব্রান্ড প্রটেকশন নিয়ে নিন, অথবা থার্ড পার্টি ব্রান্ড প্রটেকশন কোম্পানি যেমন ByteBridge Digital এর হেল্প নিন।
এর বাইরেও, সরকারিভাবে ফেসবুক পেইজ, একাউন্ট, ইউটিউব চ্যানেল , ওয়েবসাইট সহ অনললাইনের সবকিছুর মালিকানার দলিল বা প্রমান হিসেবে সরকারি কপিরাইট লাইসেন্স নেওয়া যায় খুব সহজেই , পারলে সেটাও নিয়ে রাখুন!!
আর যদি মনে হয় এসব ঝামেলা মনে হচ্ছে, কেও আপনার অনলাইন বিজনেস /কন্টেন্ট প্রটেকশন এসব ম্যানেজ করুক, তাহলে আপাতত ম্যানুয়ালি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের সহোযোগিতা নিতে পারেন।