24/11/2025
ক্যারিয়ার চয়েস vs ক্যারিয়ার গ্রোথ-আপনি কি সত্যিই বুঝে দুটোকে ম্যাচ করছেন, নাকি শুধু ট্রেন্ড দেখে দৌড়াচ্ছেন?
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মেহেদী হাসান রানা, Marketing Agency, Dhaka.
Dhaka
Be the first to know and let us send you an email when মেহেদী হাসান রানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to মেহেদী হাসান রানা:
নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি ২০১৮ পর্যন্ত ও একজন বিগিনার লেভেলের গীটারিস্ট ছিলাম যে কিনা ১০-১২ টা গান গাইতে পারে শুধু গীটারে। অথচ আমি গীটার পাই ১৪ বছর বয়সে (আমার বর্তমান বয়স ৩০)। কিন্তু মফস্বল শহরে থাকায় আর তখন ইন্টারনেট এর দুস্প্রাপ্যতার (নামই জানতাম না, ২০০৩ এর কথা) জন্য শেখা হয়নি। পরে ইন্টারে ঢাকা আসলাম, কলেজ শেষ হলো ভার্সিটি শেষ হলো, এরমধ্যে আসলে আর শেখার সুযোগ-ইচ্ছে হয়নি। টুকটাক নেট ঘেটে কর্ডস শেখা, কিছু রিদম শেখা এই। তবে ইচ্ছেটা পুরোপুরি মরে যায়নি। সেটার একটা বড় কারণ মাঝে মাঝে ঐ ১০-১২ টা গান গাওয়া হতো। গতবছরের জানুয়ারিতে অফিসের একটা প্রোগ্রামে আবার গাইতে গিয়ে মনে হলো এখন তাহলে আবার শুরু করি। এবং শুরু করলাম। এই এক-দেড় বছর আমি অলমোস্ট প্রতিদিন অন্তত আধা ঘন্টা প্রাকটিস করেছি। এখনো আমি সেলফ টট আছি কিন্তু জানি আসলে কোনটা আমার শিখতে হবে। এখন মোটামুটি একজন ইন্টারমিডিয়েট গীটারিস্ট হিসেবে আমি নিজেকে দাবী করতে পারি। এবং অ্যাডভান্সড গীটারিস্ট হবার জন্য যেটা করা দরকার সেটা আমি করছি। অথচ আগের থেকে এখন সুযোগ কম। জীবিকার প্রেসার, আড়াই বছরের দূরন্ত বাচ্চা, কমপ্লিকেটেড ডেইলি লাইফ। তারপরেও এখন ডেডিকেশন অনেক বেশি।
আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেছি, কেন আমি গীটার শেখা বাদ দিয়েছিলাম। বা একটানা কন্টিনিউ করতে পারিনি। মনে আছে প্রথম বার গ্যাপ পরে কর্ডস শেখার পর রিদম ঠিকমত বাজাতে না পেরে। ২য় বার "বার কর্ডের" জন্য। এরকম কোন না কোন সময় যখনই একটা হার্ডল এসেছে, থেমে গেছি। পরে আসলে আবার রিজিউম করেছি ঐ যে যখন কিছু গান গাইতাম বন্ধুদের আড্ডায় বা অফিসের প্রোগ্রামে। ভেবে দেখলাম ঐ ছোট ছোট এচিভমেন্টগুলোই পুরো কুইট করতে দেয়নি। সেখান থেকেই আসলে এই চিন্তাটা আসলো।
আপনার কথা ঠিক, অনেকেই ভাব নেবার জন্য শিখবে, দুই-একটা গান তুলে মেয়ে পটানোর চেষ্টা করে ক্ষান্ত দেবে। তবে আমার মতো হয়তো অনেকেই আছে কিংবা আসবে যারা এই ছোট ছোট অর্জনকেই ধরে রেখে নিজেকে সামনে আগানোর চেষ্টা করবে। শেখাটা কিন্তু নিজেদের ব্যাপার। ডেডিকেশন থাকলে আর ইচ্ছে থাকলে যার সামনে আগাবার, সে আগাবেই। আমি চাচ্ছিলাম শুধু আমি যেভাবে নিজেকে ফুয়েলিং করেছি সেটা যদি আরেকজনের কাজে লাগে তাহলে অন্তত একটা সম্ভাবনা তৈরি হবে ফিউচার মাস্টার গীটারিস্ট এর।
সেই ভাবনা থেকেই আসলে এই উদ্যোগ। আমি নিজেও জানিনা, কতদিন এই আগ্রহ বজায় থাকবে আমার কিংবা সময় ম্যানেজ করতে পারবো। তবে একটা জিনিস শিওর, আমি নিজে অন্তত শেখার ক্ষেত্রে থামবো না ইনশাআল্লাহ্। বিশ্বাস করি, এই টিউটোরিয়াল থেকে শিখে আমার মতই আরো অনেকে তাঁদের শেখার যুদ্ধ চালিয়ে যাবে...