SoftDomainHost.com

SoftDomainHost.com Secure , cheap and speedy web hosting with top level domain
www.softdomainhost.com

18/11/2025

Cloudflare Down: X, Gemini, Perplexity, ChatGPT and other platforms face widespread outage

27/10/2023

ইন্টারনেট স্লো, আগুন ইত্যাদি নিয়ে গুঞ্জন যা ছড়াচ্ছে তা বিশ্বাস করা ঠিক হবে না। কেননা
১/ ইন্টারনেট বন্ধ করা ক্ষমতাসীনদের কয়েক মিনিটের বিষয়, প্রাইভেট সেক্টরের মহা সর্বনাশ করে এত নাটক করার প্রয়োজন নেই।

২/ গতকালের আগুন লাগা খাজা টাওয়ারে ১০ তলায় ঢাকা কোলো ডাটা সেন্টারে ইতিপূর্বে আমরা দুইবার সব ভাল ভাবে পর্যবেক্ষণ করেছি। আরও কয়েকটা ডাটা সেন্টার দেখে ওদের অবকাঠামো সবচেয়ে উন্নত ও নিরাপদ মনে হয়েছে। দেশের বড় বড় সব কোম্পানির সার্ভারের সাথে সাথে গুগল, ফেসবুকের সার্ভার সেখানে আছে। এদের অবস্থাই যদি এরকম হয় তাহলে অন্যদের অবস্থা এর থেকেও মারাত্মক অনিরাপদ হবে। এতে বাংলাদেশী কোম্পানি গূলির অনেক দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে গেল। অনেক আস্থা কমে গেল।
ফলে আবারো বিদেশী কোম্পানি গুলির কাছে ক্লায়েন্ট চলে যাওয়ার প্রবনতা তৈরি হবে। বৈদেশিক মুদ্রার হারাবে দেশ। এটা কোন সরকার চাইতে পারে না।

৩/ উন্নত সকল দেশেই ডাটা সেন্টার গূলিতে একই বিল্ডিংএ বা পাশাপাশি বিল্ডিংএ একাধিক আইএসপি বিভিন্ন কোম্পানির কাজকর্ম চলে, এতে সব পক্ষের সুবিধার হয়।

তাই এটা নিছক একটা দূর্ঘটনা, তাই গুজব যেন তৈরি না হয় সেটাই ভাল। বাংলাদেশের কোম্পানি গুলির ব্রান্ডিং ক্ষতিগ্রস্ত হয় এমন প্রচারনা দেশের জন্য মঙ্গল নিয়ে আসবে না।

13/01/2022

84,000 WordPress Sites Affected by Three Plugins With The Same Vulnerability

Affected Plugins:
Login/Signup Popup
Waitlist Woocommerce ( Back in stock notifier )
Side Cart Woocommerce (Ajax)
Plugin Developer: XootiX
Affected Versions:

12/01/2021

Moments ago, the Wordfence Threat Intelligence team published details about two vulnerabilities that were discovered in Orbit Fox by ThemeIsle, a plugin installed on over 400,000 sites.



These vulnerabilities could allow attackers to escalate their privileges to an administrative level and inject malicious JavaScript into posts and pages.

06/10/2020

Carrier Opportunity : Software Engineer (Full time)

We are hiring to extend our development team.

Key Responsibilities:
New features / modules add or modify to our existing software,applications, New Application develop from scratch.
Architect and implement scalable, secure, and reliable solutions.

Job Requirements:
Expert on OOP, MVC and Vue.js

Knowledgeable in CSS3, Bootstrap,REST APIs. Git version control system,SPA, Basic of Linux server and environment.

Ability to work individually and independently with minimal supervision.Open to learn new technologies.

Willing to work at our Home Office from a village, Rajshahi District

Education:
B.Sc . in Computer Science & Engineering from any reputed University or equivalent practical experience in related field.

Testimonial from old institution or company as a prove of your experience in full-stack software development.

Salary:
Monthly BDT: 20000 ~ 40000/=
Depends on experience and qualification.

some times need to visit our Dhaka office, will bear all the traveling and related cost.

Please send a CV to [email protected] with the headline: Software Engineer - Home office

30/03/2020
29/12/2019

নতুন ব্যবসা শুরুর প্রস্তুতি নিন এভাবে...


নতুন ব্যবসা শুরু করতে চাইলে আপনাকে অভিনন্দন। নতুন ব্যবসার উত্তেজনা প্রশমন করে এবার কাজে লাগুন। সম্পূর্ণ পরিকল্পনাকে এমনভাবে ভাগ করে নিন, যাতে আপনার জন্য সব কাজের ব্যবস্থাপনা সহজ হয়। করতে হবে, এমন কাজের তালিকা দেখে নিন। আমি আপনার জন্য ‘করতে হবে’ এমন কাজগুলো তালিকা আকারে তুলে ধরছি। এতে আপনার বুঝতে সুবিধা হবে, কোন কাজগুলো আগে এবং কোন কাজগুলো পরে করবেন।

ব্যবসার গ্রহণযোগ্যতা যাচাই করুন
ব্যবসা কোনো চ্যারিটি নয়, ব্যবসার প্রথম ও শেষ কথা হলো মুনাফা। নিজেকে সত্যের মুখে দাঁড়া করানো। নতুন ব্যবসা এমন হতে হবে যেন আপনি এটা করে কিছু মুনাফা অর্জন করতে পারেন। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি যদি ক্রেতা হন, তবে আপনি কি আপনার এই সেবা বা পণ্যটি কিনবেন? একটু পরিসংখ্যান করুন, এই পণ্য বা সেবার পেছনে আপনার ব্যয় কত? একজন ক্রেতা কি সর্বোচ্চ মূল্য দেবে, যাতে আপনি মুনাফা করতে পারেন? আপনার পণ্য বা সেবার সম্ভাব্যতা যাচাই করার জন্য কীভাবে পরিসংখ্যান বা প্রশ্নের মুখোমুখি হবেন, তা নিয়ে একটি ভিন্ন পোস্ট লিখব। মোট কথা যাচাই করুন, আপনার এই পণ্য বা সেবা দীর্ঘ মেয়াদে আপনাকে মুনাফা দিতে পারবে কি না?

ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করুন
আপনার মনে হতে পারে, ব্যবসায়িক পরিকল্পনা ছাড়াও আপনি ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু আর্থিক ধারণা সমন্বিত একটি ব্যবসায়িক পরিকল্পনা আপনাকে এর গভীরে চিন্তা করার সুযোগ দেবে। এটা হবে আপনার ব্যবসায়ের জন্য একটি জীবন্ত সহায়িকা, যেটা আপনাকে গন্তব্যে পোঁছাতে সাহায্য করবে।

টাকা জোগাড় করুন
আপনি জানেন কি, যে ধরনের ব্যবসায়ের পরিকল্পনা করেছেন, তাতে কি পরিমাণ মূলধন লাগবে? এ ছাড়া প্রথম বছর আপনার ব্যক্তিগত খরচ কোথা থেকে আসবে, তা-ও জানুন। হয়তো আপনার ব্যক্তিগত খরচ (সাংসারিক) আপনার সঞ্চিত টাকা বা চাকরি কিংবা স্ত্রীর চাকরি থেকে আসবে এবং ব্যবসা শুরুর জন্য আর্থিক বিনিয়োগ প্রয়োজন—এমন জিনিসগুলো আগে থেকেই পরিষ্কার হোন। এমন নয় যে আপনি ব্যবসা শুরু করলেন এবং পরে চিন্তা করবেন যে টাকা কোথা থেকে আসবে। সুতরাং সব আর্থিক উৎস সম্পর্কে জানুন।

পরিবারের সহযোগিতা সঙ্গে রাখুন
আপনার ব্যবসায়ের শুরুটা যেন পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব থেকে শুরু হয়। তারাই আপনার ব্যবসার রেফারেল বিজনেস হিসেবে কাজ করবে। আপনার পণ্য বা সেবার গ্রাহক যেন আপনার পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব হয়, অন্যথায় আপনার ব্যবসা চ্যালেঞ্জের মুখে পড়বে। ব্যবসার ক্ষেত্রে পরিবার যেন আপনার পাশে (শারীরিক, মানসিক ও আর্থিকভাবে) থাকে। তবে এমনটি করতে গিয়ে কারও ওপর জোর করবেন না।

ব্যবসায়ের জন্য নাম ঠিক করুন
ব্যবসায়ের নাম ঠিক করার জন্য আপনার পণ্য বা সেবার গ্রাহক কারা—এ কথাটি মাথায় রাখুন। অন্য কোম্পানির নাম নকল করে নামকরণ করবেন না। কোম্পানি নিবন্ধন ওয়েবসাইট থেকে নিশ্চিত হোন যে আপনার বাছাই করা নামটি ইতিমধ্যে অন্য কোনো কোম্পানি নিবন্ধন করেছে কি না।

কোম্পানির জন্য ডোমেইন নিবন্ধন করুন
ব্যবসায়ের নামের সঙ্গে মিল রেখে একটি ডোমেইন নাম নিবন্ধন করুন। আপনি যদি ফ্রি ডোমেইন নিবন্ধন করেন, তবে এমনটি মনে হতে পারে যে হয়তো আপনার ব্যবসাটি সত্যিকারে ব্যবসা নয় অথবা আপনি দীর্ঘ মেয়াদে ব্যবসা করতে চান না। এ ছাড়া ফ্রি ডোমেইন সাইটগুলো মানুষের কাছে অতটা বিশ্বাসযোগ্য নয়।

কোম্পানি গঠন করুন
দেশের প্রচলিত আইনে কোম্পানি গঠন করুন। আপনার কোম্পানির গঠন কী হবে, তা পরামর্শকের সঙ্গে আলোচনা করুন। আইনবিষয়ক দিকগুলো একজন কোম্পানিবিষয়ক অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করে নিতে পারেন, যা আপনাকে ভবিষ্যতে বিপদ থেকে নিরাপদ রাখবে।

টিন-এর জন্য আবেদন করুন
ট্যাক্স পরিচয় নম্বর বা কর্মচারীদের পরিচয় নম্বরের জন্য আবেদন করুন। দেখে নিন দেশের প্রচলিত আইনে কোনটি প্রযোজ্য। এটা আপনার কোম্পানি নিবন্ধনের জন্য প্রয়োজন হবে। এ ছাড়া বছর শেষে যখন ট্যাক্স রিটার্ন দাখিল করবেন, তখন প্রয়োজন হবে।

যাচাই করে দেখুন আপনার কী কী লাইসেন্স প্রয়োজন
ব্যবসাসংক্রান্ত যেসব সনদ প্রয়োজন, সেগুলোর জন্য আবেদন করুন। যেমন লোকাল বিজনেস সনদ প্রয়োজন হতে পারে, আমদানি বা রপ্তানি সনদ, ভেন্ডর সনদ প্রয়োজন হতে পারে। আপনার ব্যবসার ধরন ও স্থান ভেদে কী কী সনদ প্রয়োজন, তা জেনে আবেদন করুন।

ওয়েবসাইট করুন
এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা আপনাকে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা দেবে। একটি ভালো ওয়েবসাইট তৈরির জন্য যেমন ভালো ডেভেলপার প্রয়োজন, তেমনি তথ্য সমন্বিত করার জন্য একজন ভালো কনটেন্ট রাইটারের পরামর্শ নেওয়া জরুরি। একটি ভালো ওয়েবসাইট আপনাকে বছরে হাজার টাকা বাজারজাতকরণ খরচ থেকে বাঁচিয়ে দেবে।

সামাজিক যোগাযোগে প্রোফাইল নিবন্ধন করুন
সোশ্যাল মিডিয়ার গাইডলাইন অনুসরণ করে প্রোফাইলগুলো রেজিস্ট্রার করুন। ব্যক্তিগত প্রোফাইল কিংবা কোম্পানি পেজ তৈরি করার জন্য কোনো পেশাদারির সাহায্য নিতে পারেন। এটা আপনার পণ্য বা সেবার বাজারজাতকরণ সহজ করবে।

আয়ের প্রবাহ শুরু করুন
এমন নয় যে আপনি সবকিছু নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা করবেন। বরং যত শিগগিরই আপনি আয় করা শুরু করবেন, ততই আপনার আত্মবিশ্বাস বাড়বে। ধরুন, আপনি একটি ঘরোয়া অনলাইন ব্যবসা শুরু করবেন। আপনি যদি মনে করেন, আগে ওয়েবসাইট তৈরি হোক, দোকান প্রস্তুত হোক, তারপর বিক্রি শুরু করব। তবে আপনি সময় নষ্ট করবেন। যেটা আপনার ব্যবসার জন্য কখনই মঙ্গলজনক নয়। বরং যখন ব্যবসার প্রস্তুতি নিচ্ছেন, তখন আপনার পরিচিত সবাইকে আপনার ব্যবসার কথা জানান, সোশ্যাল মিডিয়াতে পণ্যের বিজ্ঞাপন দিন, দেখবেন সবকিছু ঠিক হওয়ার আগেই আপনার বিক্রি শুরু হয়ে গেছে। আয় শুরু হয়ে গেছে, যেটা আপনাকে অন্য রকম উদ্দীপনা ও উৎসাহ দেবে। আরেকটা কথা, আপনার পণ্য বা সেবা যদি কোনো গ্রাহক চুক্তি সম্পর্কিত হয়ে থাকে, তবে একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করে চুক্তি তৈরি করে নেবেন।


হিসাবরক্ষণ পদ্ধতি স্থাপন করুন
আপনার ব্যাংকের সঙ্গে সংযুক্ত করে একটি হিসাবরক্ষণ পদ্ধতি স্থাপন করুন। বাজারে অনেক হিসাবরক্ষণ সফটওয়্যার আছে, আপনার ব্যবসার সঙ্গে মিল রেখে একটি হিসাবরক্ষণ পদ্ধতি নির্বাচন করুন। ইচ্ছা করলে ইআরপি সফটওয়্যারও ব্যবহার করতে পারেন। আপনার হিসাবরক্ষণ পদ্ধতি যদি ব্যাংকের সঙ্গে সংযুক্ত না হয়, তবে সব ডেবিট ও ক্রেডিট যেন ব্যাংক হিসাবের সঙ্গে মিল থাকে, সেদিকে লক্ষ রাখবেন। প্রয়োজনে একজন হিসাব বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।

সহপ্রতিষ্ঠাতার দায়িত্ব বণ্টন করুন
ব্যবসা যদি যৌথ হয়, তবে আপনার সহপ্রতিষ্ঠাতার দায়িত্ব বণ্টন করুন। দুজনে বসে ঠিক করুন, কে কী করবেন এবং সেটা লিখিত আকারে রাখুন। সহমত না থাকলে আপনার ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে।

নিয়মকানুন প্রতিষ্ঠা করুন
আপনার অফিস বা কাজের নিজস্ব নিয়মকানুন, সময়, কর্মচারী থাকলে তাদের দায়িত্ব, সুযোগ-সুবিধা—সবকিছু প্রতিষ্ঠা করুন। প্রথম থেকেই যদি নিয়মের মধ্যে চলা যায়, তবে ধীরে ধীরে তা উন্নত করা যাবে। সবার ওপর সদয় থাকুন, নিজের ওপর দায়িত্ব নেবেন। প্রথম থেকেই পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতির পরিবেশ তৈরি করতে হবে।

আপনার নেটওয়ার্কের ওপর কাজ করুন
এটা খুবই জরুরি যে আপনি আপনার পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সাবেক সহকর্মী, পরিচিত—সবার কাছে আপনার ব্যবসার প্রচার করুন। তাদের সবাই হয়তো আপনার গ্রাহক হবে না, কিন্তু তাদের পরিচিত কেউ আপনার গ্রাহক হবে। তাদেরকে আপনার গ্রাহক হওয়ার জন্য জোর করবেন না। শুরু থেকে রেফারেল বিজনেস তৈরির চেষ্টা করুন।

টেকনোলজি আপগ্রেড করুন
সময়ের সঙ্গে আপনার ব্যবসায় যেসব প্রযুক্তি প্রয়োজন, সেগুলো ব্যবহার করুন। প্রযুক্তিগুলো যুগোপযোগী করুন। প্রয়োজনীয় বিজনেস অ্যাপগুলো নামিয়ে নিন এবং সেগুলোর ব্যবহার শিখুন। প্রথম থেকেই নির্দিষ্ট সিআরএম যেন আপনার গ্রাহকের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন ও তাদের অনুসরণ করতে পারেন।

পণ্য ও বিক্রির কৌশলের ওপর নজর রাখুন
যত দ্রুত সম্ভব আপনার বাজার সম্পর্কে জানবেন এবং আপনার গ্রাহকের মতামত নিন। প্রতিটি সেবা ও পণ্যকে যাচাই করুন এবং প্রয়োজনে পণ্য বাজারজাতকরণ ও বিক্রির কৌশলের পরিমার্জন করুন।


পরামর্শকের সাহায্য নিন
আপনি যে ব্যবসা করেন, সেক্ষেত্রে সফল এমন কেউ বা একজন পেশাদার পরামর্শকের সাহায্য নিন—এমন কেউ, যে সত্যিকারে আপনার সফলতা চায় ও আপনার জন্য যার সময় আছে। পরামর্শের ফি ও অন্য শর্তাবলি আগে থেকেই আলোচনা করে নিন। অন্যান্য যেমন আপনার ব্যবসার ধরন বুঝে, পণ্য না সেবা ব্রশিয়ার, সাপ্তাহিক সেলস পেপার, প্রয়োজনীয় যন্ত্রপাতি, টেলিফোন, সাইনেজ, কর্মচারী ব্যবস্থাপনা, বাজারীকরণের সরঞ্জাম ইত্যাদি।

আ হ ম জি করিম, যুক্তরাষ্ট্র © প্রথম আলো

29/11/2019

PHP 7.4.0 is now Released!

NOVEMBER 28, 2019

the PHP development team announced the immediate availability of PHP 7.4.0 and it comes with numerous improvements and new features.

Some of the features:
Short Arrow Functions
Spread Operator for Arrays
Typed Properties
Arrow Functions
Limited Return Type Covariance and Argument Type Contravariance
Unpacking Inside Arrays
Numeric Literal Separator
Allow Exceptions from __toString()
Opcache Preloading
Several Deprecations
Extensions Removed from the Core and more

29/10/2019

Usually my reaction is nope, and I close the page

আপনি জানেন কি?নতুন ভ্যাট আইনে কোন ব্যবসা প্রতিষ্ঠানের বছরে পাঁচ কোটি টাকার বেশি লেনদেন হলেই জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত...
28/07/2019

আপনি জানেন কি?
নতুন ভ্যাট আইনে কোন ব্যবসা প্রতিষ্ঠানের বছরে পাঁচ কোটি টাকার বেশি লেনদেন হলেই জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত বিশেষ সফটওয়্যার ব্যবহার করতে হবে প্রতিষ্ঠানগুলোকে।

সেখানে প্রতিটি লেনদেনের তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে সফটওয়্যার ব্যবহারের আগে তা "জাতীয় রাজস্ব বোর্ডের" (এনবিআর) থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইনের আওতায় ভ্যাটসংক্রান্ত যাবতীয় হিসাব সেই সফটওয়্যারে রাখতে এনবিআর এনলিশ্টেড ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে হিসাব-নিকাশ রাখা বাধ্যতামূলক করেছে।

আমাদের দিচ্ছি "ত্রয়ী ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার" যা দিয়ে ভ্যাট সংক্রান্ত ঝামেলা অটোমেটিক সমাধান হবে ৷

Troyee VAT Management software
(NBR Enlisted Software)

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ বা ফোনঃ 01717821571, 01940380405

এছাড়া আমাদের ওয়েবসাইটে টিকেট ওপেন করে প্রশ্ন করতে পারবেন৷

Order link: https://softdomainhost.com/clients/cart.php?a=add&pid=157

Address

Sh
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when SoftDomainHost.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SoftDomainHost.com:

Share

Category