Salam Khata

Salam Khata Our exercise book will teach children how to write well. We ensured the correct measurement of letters. Practicing these any of you can enhance writing.

05/12/2016
20/11/2016

আলহামদুলিল্লাহ্‌। "ঢাকা প্রি-ল্যাবরেটরি স্কুল" ১৫০ টি খাতা নিয়েছে। টাকা নগদ দিয়ে দিয়েছে। আর এরই মাধ্যমে আমাদের প্রথম খাতার ডেলিভারি অর্থাৎ বিক্রয় শুরু হলো।

19/11/2016

আলহামদুলিল্লাহ। আজ এক স্কুলে ২০০ পিস খাতার অর্ডার দিয়েছে। কাল ডেলিভারি। খাতাটা সবাই আগ্রহের সাথে গ্রহণ করছে। স্কুল'টির নাম "ঢাকা প্রি-ল্যাবরেটরি স্কুল" , জাফরাবাদ, পুলপার, সংকর একালায়।
রহমানিয়া মাদরাসায়ও এক কপি স্যাম্পল কিনে রাখলো। আলহামদুলিল্লাহ। মনে সাহস বেড়ে উঠছে।
যথাযথ হাতে পৌঁছানোর জন্য শেয়ারের অনুরোধ রইল।
www.facebook.com/salamkhata/
খাতাটির ছবি দেখতে পেজে যাওয়ার অনুরোধ করছি।

17/11/2016

আলহামদুলিল্লাহ। লোকসান হবে না, এইটুকু বিশ্বাস মনে জন্ম নিয়েছে। প্রচুর আগ্রহ দেখাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষকগণ। খাতাটির সকলেই প্রশংসা করছেন। ইংরেজি খাতাটাও চাচ্ছেন সাথে। বলেছি, এটা নিলে ইংরেজি পাবেন। একজন তো বলেই ফেললেন, আমি নেই আর না নেই, আপনার খাতা চলবেই। সৌজন্য হিসাবে কপি দিতে পারছি না। সকলে কিনেই রাখছেন। খুশি মনেই কিনছেন। যাক স্কুলগুলো কিনবে। সংকরে অনেক স্কুলেই বলেছে অর্ডার পাবেন ডিসেম্বরে। একটি মাদরাসায় আজ নগদ কিনে নিয়েছে।
আলহামদুলিল্লাহ। মনের বিশ্বাস, লাভই হবে। শিঘ্রই ইংরেজি ও অংকও বের করতে পারবো।

13/11/2016

খাতা নিয়ে ঘুরলাম আজ স্কুলে স্কুলে। সবাই খুব ভালো বললেও খাতার অর্ডার দেয় নি। খুব ভয়ে ভয়ে আছি। কেউ বলে দাম বেশি, কেউ বলে রেখে যান।
ভয়ে ভয়েই আছি। অনেক পরিশ্রম করে, সময় খরচ করেই এই খাতাটি তৈরি করেছি। অথচ অনেকে খাতাটি হাতে নেয়ার আগেই বুঝে ফেলেন (!) কি আছে খাতায়। অথচ এই খাতা না চললে, আমি ইংরেজি খাতা বের করবো না। ইংরেজি খাতাটা তো খুব ই ভালো মানের। অথচ মনে হচ্ছে বের করার সুযোগ ই পাবো না। কি করে সুযোগ পাবো? আমার তো পুঁজি নাই। বাংলা খাতা বিক্রয় করতে পারলেই ইংরেজি খাতা প্রকাশ করার টাকা পাবো।
আর তারপর বের করবো গণিত খাতা। কি বলবো, আমার গণিত খাতা যদি প্রকাশ করতে না পারি তবে তো, জাতি জানতেই পারলো না তাদের বাচ্চাদের কত বড় লাভ করা হতে বঞ্চিত করলো।
বুঝে থাকলে, আমার খাতাটির বিক্রয় ও প্রচার-প্রসারের চেষ্টা করুন।
শেয়ার করুন প্লিজ, হয়তো কেউ উপকার পাবে।

এই খাতাটি ক্লাস "1" হতে শুরু করে ক্লাস "5" পর্যন্ত সকল ক্লাসের বাচ্চারা উপকার পাবে। মূলত ক্লাস "1" এর জন্য প্রণিত। অক্ষর...
12/11/2016

এই খাতাটি ক্লাস "1" হতে শুরু করে ক্লাস "5" পর্যন্ত সকল ক্লাসের বাচ্চারা উপকার পাবে। মূলত ক্লাস "1" এর জন্য প্রণিত। অক্ষরের মাপে মাপে হাত ঘোরাবে, সময় লাগবে কম, উপকার হবে বেশি। প্রচুর পরিমাণে হাত ঘোরাতে ঘোরাতে অক্ষরের মাপ আয়ত্বে আসবে, লেখা সুন্দর হবে। অক্ষর শেষ করেই শব্দ ও বাক্য শুরু করবে। ১২৮ পৃষ্ঠার মূল্য ১০০ টাকা মাত্র। কেউ কিনতে চাইলে জানান।
শেয়ার করুন প্লিজ, কারো হয়তো এই খাতাটার প্রয়োজন হবে।................................
যারা এই খাতাটি পেতে চান, ৫০ বা তার অধিক, তারা ঢাকায় হলে ঠিকানা ও ফোন নাম্বার দিন পৌঁছিয়ে দিবো। ঢাকার বাইরে হলে কুরিয়ারে পাঠাবো।

আর ১ বা ২টা যার লাগবে তারা আশে-পাশে কোন স্কুলের ঠিকানা দিন। সেই স্কুলে আমরা যেয়ে স্কুল প্রধানকে দেখাবো। তিনি নিলে সংলগ্ন লাইব্রেরি হতে আপনি পেতে পারেন।

আশা করি খাতাটা হতে সকলেই উপকার পাবেন। উপকারীতা ব্যপক করতে শেয়ার করুন।

Address

Dhaka
1312

Telephone

01845959562

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salam Khata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share