28/06/2022
ফেসবুকের অ্যাডে কেন রেস্পন্স নাই ?
সব দোষ কি একা ফেসবুকের একার?
অ্যাডে কেন রেস্পন্স নাই, অ্যাড একাউন্ট কেন ডিজাবল হচ্ছে সেটার জন্য নাকি মামলাও করে দেয়া উচিত এরকম কমেন্ট পড়লাম সেদিন, আসলেই কি?
আমাদের কি কোন দোষ নাই?
আমরা কি ভুল করছি না কোন।
ফেসবুকের এক নাম্বার দোষ:
অ্যাড একাউন্ট ডিজাবল করে দেয়া
অ্যাড একাউন্ট কেন ডিজাবল হচ্ছে, ফেসবুক বলছে পলিসি ভায়োলেশন, আমরা বলছি আমরা কই পলিসি ভায়োলেশন করলাম, ফেসবুক বিনা কারনে আমার অ্যাড একাউন্ট ডিজাবল করলো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা বেশির ভাগ মানুষই জানি না ফেসবুক তাদের অ্যাড পলিসিতে কি লিখেছে, না জেনেই বলছি আমরা কোন ভায়োলেশন করি নাই, এটা তাহলে কার দোষ, আমার নাকি ফেসবুকের।
আপনি কি জানেন অ্যাডের কন্টেন্ট এ গ্রামারে ভুল হলে অ্যাড রিজেক্ট হয়, আপনি কি জানেন ফেসবুক পারসোনাল হেলথ পলিসিতে কি লেখা আছে, আপনি কি জানেন ব্রান্ডের প্রডাক্ট কিভাবে বুস্ট করলে রিজেক্ট হয় না?? আর এটা।কি জানেন যে এগুলা না জেনে অ্যাড দিলে আপনার অ্যাড রিজেক্ট হবে, এবং এক।সময় গিয়ে পুরা অ্যাড একাউন্ট ই বাতিল হয়ে যাবে?? এরকম আরো বহু রুলস ফেসবুক করে রেখেছে তাদের অ্যাড পলিসিতে, আর আমরা না জেনেই সেগুলা প্রতিনিয়ত ভাংছি, তাহলে আমাদের অ্যাড একাউন্ট ডিজাবল হবে না তো কাদেরটা হবে। একটা ছোট গ্রুপের রুলস ১০ বার পড়ার পর আমরা সেই গ্রুপে পোস্ট দেয়া শুরু করি এই ভয়ে যে যদি গ্রুপ থেকে ব্যান করে দেয়?? আর ফেসবুকের নিয়ম ১০ বার পড়া তো অনেক দূর ১ বার কয়জন ভালো করে পড়েছি।
আপনি একটা জায়গাতে কাজ করলে আপনার নিয়ম অনুজায়ি কাজ করবেন নাকি তাদের নিয়ম অনুজায়ি কাজ করবেন?? এটা আগে চিন্তা করা উচিত।
ফেসবুকের দুই নাম্বার দোষ:
পারসোনাল প্রোফাইল ডিজাবল করে দেয়া
এখানেও ফেসবুকের দোষ, আমার প্রোফাইল বিনা কারনে ডিজাবল করে দিলো, এখন কথা হচ্ছে "বিনা কারনে" আমরা কিসের ভিত্তিতে বলছি যেখানে ১০০ জনের মধ্যে আমার ধারনা ৯০ জনই ফেসবুকের একাউন্ট ভায়োলেশনের নিয়ম পড়ি পর্যন্ত না, ফেসবুক বলছে একটা একাউন্ট ব্যাবহার করতে, আমরা কি করছি সেটা, ফেসবুক বলছে প্রোফাইলে নিজের ছবি ব্যবহার করতে, সবাই কি করে সেটা, ফেসবুক বলছে স্প্যামিং না করতে, আমরা কি আসলেই জানি স্প্যামিং কি জিনিস, ফেসবুক কোন ব্যাপারগুলাকে স্প্যামিং হিসেবে ধরে?? তাহলে??