09/05/2020
আমাদের এখন যে পরিস্থিতি হয়েছে সেটা আমাদেরই অসতর্কতার ফল, আমাদের আরও অন্তত ১০ থেকে ১৫ দিন কঠোর ভাবে লক ডাউন মেনে চলা উচিত ছিল, তবে এখন আর পিছু হেঁটে সময় নষ্ট করে লাভ হবে না। আমাদের দেশের মত পৃথিবীর আর কোন দেশেই মনে হয় না এই রকম বিস্তার করেছে নোবেল করোনা ভাইরাস। কারন আমাদের ৬৪টি জেলার মধ্যে সব কয়তি জেলাতে ভাইসার ছড়িয়ে পরেছে, আর আমাদের দেশের এই স্বল্প সংখ্যক স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে মনে হয় না এটা প্রতিরোধ করা যাবে, আমরা যদি নিজেরা নিজে কে সুরক্ষিত রাখতে না পারি তবে এটা নিয়ন্ত্রণ এর বাহিয়ে চলে যাবে।
আমাদের এই অর্থনীতি সংকট কাটিয়ে উঠা খুবই কষ্টসাধ্য, তবে ড. নাজনীন আহমেদ ম্যাডাম যে আর্টিকেল টি লিখেছে "দোকান ও শপিংমল পরিহার করুন কিন্তু কেনাকাটা পরিহার করবেন না" আর এই স্লোগান হোক আমাদের কেনাকাটার মূলমন্ত্র ‘দেশ বাঁচাতে দেশের পণ্য’ এই ছাড়া মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত এবং এই শেনীর নিচে যারা আছে তাদের অবস্থা আরও ভয়াবহ হবে। আমাদের দেশের ধনী ব্যক্তিরাই পারে তাদের ক্রয় ক্ষমতা বাড়াতে। তাহলে হয়ত অর্থনীতির চাকা কিছোটা শিথিল থাকবে, অন্তত মধ্যবিত্ত শ্রেণী কে লাইন এ গিয়ে দারিয়ে ত্রান এর জন্য বসে থাকতে হবে না।
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনসহ আজ শনিবার পর্যন্ত ১১ জন পোশাকশ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। তাঁরা গাজীপুরে ব...