Shourov Khan - WordPress Developer - Branding Expert

Shourov Khan - WordPress Developer - Branding Expert We are a Team of Graphic Design & WordPress Developer from Dhaka Bangladesh. Visit our website to know more about us. Thank you

We are working globally & our goal is to provide quality service with 100% client satisfaction. We are a Team of Graphic Designer & WordPress Developer from Dhaka Bangladesh.

অনেকদিন ধরেই একটা জিনিস খেয়াল করছিলাম, তাই আজ শেয়ার করি।একটা প্রতিষ্ঠান কিন্তু আসলে চলে মানুষ দিয়ে। অফিস, সেটআপ, ক্লা...
23/08/2026

অনেকদিন ধরেই একটা জিনিস খেয়াল করছিলাম, তাই আজ শেয়ার করি।

একটা প্রতিষ্ঠান কিন্তু আসলে চলে মানুষ দিয়ে। অফিস, সেটআপ, ক্লায়েন্ট, প্রোজেক্ট—সবকিছুই ঠিক আছে, কিন্তু যদি ভুল মানুষ টিমে ঢুকে যায়, পুরো জিনিসটা এলোমেলো হয়ে যেতে পারে। আবার একজন সঠিক মানুষ একাই একটা টিমকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তাই কাকে রাখছি, এটা আসলে অনেক বড় একটা ডিসিশন—শুধু "কাজ পারে কিনা" এটা দিয়ে বিচার করলে হয় না।

আমি নিজে যখন কাউকে এমপ্লোয়ি হিসেবে রাখি বা কাউকে প্রোজেক্ট দিই, তখন একটা জিনিস মাথায় রাখি—

Skill ৪০% + শেখার ক্ষমতা ৩০% + দায়িত্ববোধ ২০% + কমিউনিকেশন ১০%

কেন এভাবে ভাবি, বলি।

স্কিল অবশ্যই লাগবে, এটা তো লাগবেই—কাজটা তো তাকে করতে হবে। কিন্তু সত্যি কথা হলো, স্কিল জিনিসটা শেখানো যায়। আজকে না জানলে, কালকে শিখিয়ে দিলেই হয়। তাই আমি এটাকে সবচেয়ে ভারী রাখি না।

আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, সে শিখতে পারে কিনা। ধরেন একজন এখনো WooCommerce এর অর্ধেকটাই জানে না। কোনো ব্যাপার না। কিন্তু আপনি একবার বুঝিয়ে দেওয়ার পর যদি দেখেন পরেরবার সে নিজে থেকেই কাজটা করে ফেলছে, নিজে চেষ্টা করছে, গুগল করছে, সমাধান বের করার চেষ্টা করছে—তাহলে বুঝবেন এই মানুষটার মধ্যে সম্ভাবনা আছে। কারণ আজকে যেটা শিখছে, কালকে সেটা পুরনো হয়ে যাবে, নতুন জিনিস আসবে। যে মানুষ নিজে নিজে শিখতে পারে, সে সময়ের সাথে সাথে টিকে থাকে।

এরপরে আসে দায়িত্ববোধ। কাজ করার পর আপডেট দেওয়া, সময়মতো জানানো, ভুল হলে লুকিয়ে না রেখে বলে দেওয়া—এগুলো ছোট ছোট মনে হলেও আসলে এখান থেকেই বোঝা যায় মানুষটাকে বিশ্বাস করা যায় কিনা। যাকে বারবার পেছনে লেগে থাকতে হয় না, সে-ই আসল সম্পদ।

আর কমিউনিকেশন—কম ওয়েট দিলেও এটা একদম বাদ দেওয়ার মতো না। সমস্যা হলে সময়মতো বলে দেওয়া, ঠিকমতো বুঝিয়ে বলতে পারা—এতেই অনেক ঝামেলা আগেই মিটে যায়।

এখন উল্টো দিকটাও বলি। যদি দেখেন কেউ প্রতিটা ছোট জিনিসের জন্য আপনার কাছে আসছে, নিজে একবারও চেষ্টা করছে না, কাজের কোনো আপডেট দিচ্ছে না, আর শিখিয়ে দেওয়ার পরও একই ভুল বারবার করছে—তাহলে বুঝে নিন, এটা একটা রেড ফ্ল্যাগ। কারণ স্কিলের অভাব পূরণ করা যায়, কিন্তু ইচ্ছার অভাব পূরণ করা যায় না।

শেষ কথা হলো, ভালো এমপ্লোয়ি খুঁজে বের করাটা এক দিনের কাজ না। ইন্টারভিউতে সবাই ভালো ভালো কথা বলে, কিন্তু আসল পরীক্ষাটা হয় কাজে নামার পর—সে কতটা শিখতে চায়, কতটা দায়িত্ব নেয়, আর সমস্যায় পড়লে কীভাবে সামলায়, সেটা দেখেই বোঝা যায়।

কাজ আপনি শিখিয়ে দিতে পারবেন। কিন্তু ইচ্ছা, দায়িত্ববোধ আর শেখার মানসিকতা—এগুলো মানুষটা নিজেই বহন করে নিয়ে আসে।

তাই পরেরবার কাউকে হায়ার করার আগে বা প্রোজেক্ট দেওয়ার আগে, শুধু "সে কতটা জানে" এটা না দেখে "সে কতটা শিখতে পারবে আর কতটা দায়িত্ব নিতে পারবে" এটাও একটু ভেবে দেখবেন।

Who is Shourov Khan?Shourov Khan is a Bangladeshi WordPress Website developer, full‑stack web developer, and agency owne...
09/08/2026

Who is Shourov Khan?

Shourov Khan is a Bangladeshi WordPress Website developer, full‑stack web developer, and agency owner. He Founded WEBXBD, where he has overseen the development of more than 200 websites. Alongside his technical expertise, he also works as a brand manager, copywriter, and creative director, especially focusing on customer service blogs and digital marketing assets. His professional goals include delivering polished, visually appealing, and brand‑consistent assets for clients, while expanding outreach to businesses that don’t yet have websites. He’s skilled in areas like UI/UX design, SEO structuring, banner creation, photo cleanup, and content workflows.

23/07/2026






Only designers will understand this.....😥RGB: " I am superstar." 🌈 CMYK: "Reality ch🎨😂
21/07/2026

Only designers will understand this.....😥
RGB: " I am superstar." 🌈
CMYK: "Reality ch🎨😂

🔥 আপনার ব্যক্তিত্ব নষ্ট করে এমন কাজগুলো 🔥এই ১০টি কাজ আপনার ব্যক্তিত্ব বা পারসোনালিটি নষ্ট করে। তাই নিজের ব্যক্তিত্ব রক্ষ...
16/07/2026

🔥 আপনার ব্যক্তিত্ব নষ্ট করে এমন কাজগুলো 🔥
এই ১০টি কাজ আপনার ব্যক্তিত্ব বা পারসোনালিটি নষ্ট করে। তাই নিজের ব্যক্তিত্ব রক্ষা করতে চাইলে এই কাজগুলো কখনো করবেন না:

১. কথায় কথায় হাসবেন না: যারা পরিবেশ রিড (read) করতে পারে না অথবা ভেতরে ভেতরে ইনসিকিউর (insecure) থাকে, তারাই পরিবেশ হালকা করার জন্য কথায় কথায় হাসে; যা ইনস্ট্যান্টলি আপনার গুরুত্ব কমিয়ে দেয়। মনে রাখবেন, সাইলেন্স ইজ পাওয়ার (Silence is power)।

২. অতিরিক্ত শেয়ার করবেন না: অল্প পরিচয়ে নিজের হাঁড়ির খবর বা অতীতের দুর্বলতা অন্যের কাছে বলে ফেলাটা নিজের ব্যক্তিত্বকে হালকা করে ফেলে। মনে রাখবেন, আপনি মানুষের কাছে যতটা আনপ্রেডিক্টেবল (unpredictable) থাকবেন, ততটাই ইন্টারেস্টিং (interesting) হয়ে উঠবেন।

৩. অসম্মান টলারেট করবেন না: অনেকেই মিষ্টি কথায় অথবা মজার ছলে আপনাকে খোঁটা দিয়ে কথা বলবে, যাকে সাইকোলজিতে মাইক্রো-অ্যাগ্রেশন (micro aggression) বলা হয়। এটাকে জাস্ট মজা ভেবে হজম করে ফেলবেন না। যেখানে আপনার আত্মসম্মানে লাগবে, সেখানে ভদ্র ভাষায় বুঝিয়ে দিন যে বিষয়টা আপনার ভালো লাগেনি। মানুষ শক্তের ভক্ত, নরমের যম—কথাটি আসলেই সত্যি।

৪. ডিসিশনের জন্য অন্যের দিকে তাকিয়ে থাকবেন না: এটাকে বলে অ্যাপ্রুভাল অ্যাডিকশন (approval addiction)। যারা ছোট-বড় সব কিছুতেই অন্যের মতামতের অপেক্ষায় থাকে, সমাজ তাদেরকে মেরুদণ্ডহীন ভাবে। নিজের সিদ্ধান্ত নিজে নিন এবং সেটা ভুল হলেও তার দায়ভার বা অ্যাকাউন্টেবিলিটি (accountability) নেওয়ার মতো সাহস থাকতে হবে।

৫. বেশি ভালোমানুষি না দেখানো: একে 'দ্য নাইস গাই সিন্ড্রোম' (The Nice Guy Syndrome) বা পিপল প্লিজিং (people pleasing)-ও বলা হয়। যারা সবাইকে খুশি করতে চায়, অন্য মানুষেরা সাধারণত এ ধরনের মানুষকে ব্যবহার করে ঠিকই, কিন্তু সম্মান করে না।

৬. অতিরিক্ত এক্সপ্লেইন না করা: যারা অতিরিক্ত ব্যাখ্যা দিতে চায়, তারা ন্যাচারালি (naturally) নিজেকে দুর্বল হিসেবে প্রমাণ করে। একে বলে ওভার-জাস্টিফিকেশন ইফেক্ট (Overjustification Effect)। কোনো বিষয়ে আপনার অবস্থান একবার পরিষ্কার করাই যথেষ্ট। কেউ আরও কিছু জানতে ইচ্ছুক হলে নিজে থেকেই জিজ্ঞেস করে জেনে নেবে।

৭. বাউন্ডারি ক্রস করবেন না, কাউকে করতেও দেবেন না: অন্যের বেডরুমের খবর, কার বেতন কেমন বা কার ব্যক্তিগত জীবন কেমন—তা নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখানো যেমন সস্তা ব্যক্তিত্বের লক্ষণ, তেমনই আপনার ব্যক্তিগত সীমানায় অন্যকে নাক গলাতে দেওয়াও সমান অপরাধ।

৮. একা হয়ে যাওয়ার ভয় পাবেন না: সোসিওলজিতে একে বলে 'দ্য পাওয়ার অফ সলিটিউড' (The Power of Solitude)। যারা একা থাকতে ভয় পায়, তারা সস্তা আড্ডায় আর ভুল মানুষের সাথে ভিড় বাড়ায়। যখন আপনার মনে এই ভয়টা থাকবে না, তখন আপনি টক্সিক (toxic) মানুষকে নিজের লাইফে রাখার জন্য তাদের হাতে-পা ধরবেন না। এতে আপনার আত্মসম্মান বাঁচবে এবং মানসিকভাবে আপনাকে স্বাধীন করে তুলবে।

৯. সবকিছুতে সবসময় রাজি না হওয়া: অর্থনীতির ভাষায় একে বলে স্কেয়ারসিটি প্রিন্সিপাল (The Scarcity Principle) বা দুষ্প্রাপ্যতার নীতি। যে জিনিস বাজারে যতটা অ্যাভেইলেবল (available), তার দাম তত কম। আপনি যখন ডাকলেই হাজির হন এবং সব অনুরোধেই 'হ্যাঁ' বলেন, তখন আস্তে আস্তে আপনার ভ্যালু জিরো হয়ে যায়। 'না' বলতে শেখা নিজের সঠিক মূল্যায়নের প্রথম ধাপ।

১০. চিন্তাভাবনা ছোট না রাখা: আপনার ড্রিম (dream) বা অ্যাম্বিশনের (ambition) সাইজই ডিফাইন করে আপনার ব্যক্তিত্বের সাইজ। আপনি যদি ছোট অথবা সস্তা চিন্তা করেন, তবে আপনার মন আপনার আচরণকেও সস্তা ব্যক্তিত্বে রূপান্তরিত করবে। বড় চিন্তা মানুষের দৃষ্টিভঙ্গি আর পারসোনালিটি দুটোই বদলে দেয়।

পরিশেষ: মানুষ আপনাকে সিরিয়াসলি নেবে কি না, সেটা পুরোটাই ডিপেন্ড করে আপনার পারসোনালিটির উপর। মানুষ সাধারণত শিক্ষা, ব্যাকগ্রাউন্ড আরার্জনকে সমীহ করলেও, শেষমেশ মন থেকে অ্যাডমায়ার (admire) করে একজন ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তিকেই।










Investor: Why should I invest in Tesla rather than Mercedes-Benz?Elon Mask: Well, I actually rarely try to convince anyo...
18/06/2026

Investor: Why should I invest in Tesla rather than Mercedes-Benz?
Elon Mask: Well, I actually rarely try to convince anyone to invest in Tesla. And many times I've recommended people don't invest in Tesla and I've said our stock is too high but then people just ignore me and keep buying the stock for some reason.⭐️👑

নিজের মানসিক অবস্থার উন্নতি / ডিপ্রেশন থেকে দূরে থাকতে যে কাজগুলি করতে পারেন ⬇️সব Depression-এর কারণ এক না। তাই সব Depre...
18/06/2026

নিজের মানসিক অবস্থার উন্নতি / ডিপ্রেশন থেকে দূরে থাকতে যে কাজগুলি করতে পারেন ⬇️

সব Depression-এর কারণ এক না। তাই সব Depression-এর সমাধানও এক না।তবে একটা জিনিস আমি বারবার দেখেছি,আমরা অনেক সময় মন ভালো করার জন্য সমাধান খুঁজি বাইরে, কিন্তু ভেতরের কিছু অভ্যাসই ধীরে ধীরে আমাদের ভেঙে দেয়।

যদি মন খারাপ, অস্থিরতা, শূন্যতা বা Depression এর সাথে লড়াই করে থাকেন, তাহলে আজ থেকেই এই বিষয়গুলি নিয়ে কাজ শুরু করতে পারেন।

ছোট ছোট পরিবর্তনই অনেক সময় জীবনের বড় পরিবর্তনের শুরু হয়।

মন খারাপের বিরুদ্ধে লড়াই করতে সবসময় বড় কোনো ওষুধ লাগে না। অনেক সময় ছোট ছোট কিছু সিদ্ধান্তই মানুষকে ভেতর থেকে আবার জীবিত করে তোলে।

১. দিনটা উদ্দেশ্য নিয়ে শুরু করা।

সবচেয়ে ভালো হলো,নিজের জীবনের গোলকে আগে সেট করে ফেলেন।সেই অনুযায়ী কাজ করেন।আর ঐ গোল এচিভ করাটাকে নিজের সাথে নিজের কমিটমেন্ট বলে গন্য করুন।

সকালের কাজের লিস্ট রাতে বানিয়ে নিয়ে সেই প্ল্যানে সকাল শুরু করেন।

২. নিজের প্রতি সম্মান নষ্ট করে এমন অভ্যাসগুলোকে 'না' বলতে শেখা।

অনেক ইচ্ছে তৈরি হবে,অনেক আকাঙ্ক্ষার জন্ম নিবে মনে কিন্তু নিজেকে সেগুলি থেকে সরিয়ে নিতে শিখতে হবে।যদি সেই ইচ্ছে বা আকাঙ্ক্ষা আপনার ক্ষতি করে তবে অবশ্যই সরে আসতে হবে।

৩. শরীরকে অলসতার কারাগার থেকে বের করে আনা।

ডিপ্রেশন কাটানোর সবচেয়ে ভালো মাধ্যমগুলির একটা হলো- শারিরীক পরিশ্রম।

শরীরকে নড়াচড়া করান। জিমে যান, হাঁটুন বা ব্যায়াম করুন। অনেক সময় Motivation-এর ঘাটতি না, Movement-এর ঘাটতিই আমাদের ক্লান্ত করে দেয়।

৪. চার দেয়ালের বাইরে গিয়ে প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটানো।

রোদ্ব হাঁটা কিংবা গায়ে রোদ লাগানোর মত অভ্যাস খুব ভালো।এটা আপনাকে ভেতর থেকে ট্রিগার আপ করে থাকে।

৫. প্রতিদিন নিজের ভেতরটা পরিষ্কার করার জন্য কিছু নীরব সময় রাখা।

কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। যখন সবকিছু এলোমেলো লাগে, তখন সঠিক দিক খুঁজে পাওয়ার জন্য এর চেয়ে শক্তিশালী গাইড আর কিছুতেই হতে পারেনা।

এটা না পারলে অন্তত মেডিটেশনে সময় ব্যয় করুন।

৬. যাদের উপস্থিতি আপনাকে ক্লান্ত করে, তাদের থেকে দূরত্ব তৈরি করা।

যারা আপনার লাইফে টক্সিকের ভুমিকা পালন করে, তাদেরকে সরিয়ে ফেলুন।যেকোন প্রকার নেগেটিভিটি থেকে নিজেকে সরিয়ে ফেলাটাই সবচেয়ে ভালো উপায়।

৭. অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা কমিয়ে আনা।

তুলনা ব্যাপারটাই খারাপ।নিজেকে ছোট করার সবচেয়ে ভালো উপায় হলো- তুলনা করা।

তুলনা করার কিছু নেই।সৃষ্টিকর্তা আপনাকে ঠিক সেভাবেই সৃষ্টি করেছেন,যেভাবে আপনাকে তার চোখে ভালো লেগেছে।

আপনার-আমার সবার অবস্থানই আলাদা এবং আমাদের সাথে সকল কিছুই ঘটে আমাদের ইচ্ছা, আমাদের পরিশ্রম ও চাওয়ার উপরে নির্ভর করে।

তুলনা বাদ দিয়ে,যেটা চাইছেন সেটা অর্জনের জন্য কাজ করুন।

নিশ্চয়ই মংগলজনক সবকিছু শ্রষ্ঠা উপহার দিবেন।

৮. প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে সামান্য হলেও উন্নত করার চেষ্টা করা।

নিজেকে আগের দিনের তুলনায় ১% বেশি ডেভলপ করার কথা তো সবার জানা।তাই আমি বলবো- নতুন কিছু শিখুন। একটা Skill, একটা Project, একটা Meaningful কাজ যা নিজেকে ব্যস্ত রাখবে এমন।

খালি মন নেতিবাচক চিন্তার জন্য সবচেয়ে সহজ জায়গা।

৯. নিজের শরীর ও মস্তিষ্ককে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া।
আমরা তো আসলে ঘুমের জায়গায়,বিশ্রাম করার নামে নিজেদের ব্রেইন কে নষ্ট করি তাই সঠিক নিয়মে ঘুম ও বিশ্রাম দরকার।

১০. সবকিছু একা বয়ে না বেড়িয়ে স্রষ্টার কাছে নিজেকে সঁপে দেওয়া।

নিজের কষ্টগুলো শুধু মানুষের কাছে নয়, আল্লাহর কাছেও খুলে বলুন। মানুষ হয়তো সহানুভূতি দিতে পারে, কিন্তু হৃদয়ের প্রশান্তি ও পথ দেখানোর ক্ষমতা একমাত্র আল্লাহর কাছেই আছে।

নামাজ এইজন্য সবচেয়ে ভালো মাধ্যম।৫ ওয়াক্ত নামাজ পড়েন।
Shouvikur Rahaman

২.৭৫ বিলিয়ন ডলারে Payoneer-কে কিনে নিচ্ছে Nuvei! বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কাছে সবচেয়ে পরিচিত নাম Payoneer নিয়ে বিশাল...
17/06/2026

২.৭৫ বিলিয়ন ডলারে Payoneer-কে কিনে নিচ্ছে Nuvei!
বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কাছে সবচেয়ে পরিচিত নাম Payoneer নিয়ে বিশাল এক খবর! গ্লোবাল পেমেন্ট জায়ান্ট Nuvei এখন ২.৭৫ বিলিয়ন ডলার খরচ করে কিনে নিচ্ছে পেওনিয়ারকে।
সহজ কথায়, লোকাল আর ক্রস-বর্ডার কমার্স বা পেমেন্ট সিস্টেমকে আরও শক্তিশালী করতে এই দুই বড় কোম্পানি এখন এক হয়ে যাচ্ছে।
কেন এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ?
পেমেন্ট আরও সহজ হবে: Nuvei এবং Payoneer এক হওয়া মানে হলো গ্লোবাল পেমেন্ট গেটওয়ে আরও উন্নত হবে। ফলে দেশের ফ্রিল্যান্সারদের পেমেন্ট রিসিভ করার প্রসেস ভবিষ্যতে আরও স্মুথ হতে পারে।
বিশাল প্ল্যাটফর্ম: এই ডিলের মাধ্যমে লোকাল এবং ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে।
টেক ওয়ার্ল্ডে বড় পরিবর্তন: ২.৭৫ বিলিয়ন ডলারের এই একুইজিশন প্রমাণ করে যে পেমেন্ট ইন্ডাস্ট্রি এখন কত দ্রুত বড় হচ্ছে।
ভবিষ্যতে কী হতে পারে?
আপাতত সাধারণ ইউজারদের জন্য কোনো বড় পরিবর্তনের কথা বলা হয়নি। তবে আশা করা যাচ্ছে, এই দুই কোম্পানির টেকনোলজি এক হলে আমরা আরও দ্রুত এবং কম খরচে গ্লোবাল পেমেন্ট সলিউশন পাবো।

🚀 বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য দারুণ খবর!এখন থেকে PayPal থেকেও Payoneer-এ টাকা ট্রান্সফার করা যাবে। এছাড়া Payoneer থে...
08/06/2026

🚀 বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য দারুণ খবর!

এখন থেকে PayPal থেকেও Payoneer-এ টাকা ট্রান্সফার করা যাবে। এছাড়া Payoneer থেকে ইনভয়েস পাঠালে ক্লায়েন্ট PayPal ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারবেন।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Shourov Khan - WordPress Developer - Branding Expert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category