13/04/2025
শুভ্রতার শুভ্র শিখায় জ্বলে উঠুক চেতনার প্রদীপ,
পঙ্কিলতা পায়ে দলে আলোর মহিমায় উন্মুক্ত হোক পথ।
মেঘের আড়ালে সূর্যের স্নিগ্ধ দীপ্তি জেগে উঠুক হৃদয়ে,
সকল অবসাদ, সকল অবরুদ্ধতা পেরিয়ে আসুক নতুন জীবনের জয়গান।
প্রতিটি প্রান্তরে বয়ে যাক মঙ্গলের সুবাতাস,
ভ্রাতৃত্বের বীণায় বাজুক সহমর্মিতার সুর।
বৈষ্ণব স্পর্শে জাগুক মানবতার নবআলো,
পহেলা বৈশাখ ১৪৩২ হোক শান্তি, সৌন্দর্য আর শুভাশিসে পরিপূর্ণ।
সকল সুহৃদ ও সহযাত্রাকে জানাই হৃদয়নিঃসৃত শুভেচ্ছা।
শুভ নববর্ষ ১৪৩২।