A2A Business Link

A2A Business Link a2a Business Link is the trusted online service provider within the global market.

By providing Digital Solution, we are successful in creating a bridge between the Entrepreneurs and their stakeholders.

A real happy moment to be a part of the great Supply Value Chain Community✌️
18/08/2025

A real happy moment to be a part of the great Supply Value Chain Community✌️

🔴  যেভাবে টিন সার্টিফিকেট বাতিল করবেন ♦️টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার হলো এনবিআর প্রদত্ত একটি ইউনিক নম্বর, যা...
13/08/2025

🔴 যেভাবে টিন সার্টিফিকেট বাতিল করবেন ♦️

টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার হলো এনবিআর প্রদত্ত একটি ইউনিক নম্বর, যা কর আদায়ের জন্য ব্যবহৃত হয়। এই নম্বরসহ নথিটিই টিন সার্টিফিকেট।

সরকার নির্ধারিত কিছু ক্ষেত্রে টিন বাতিল করা যায়ঃ
🔧 কর রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা নেই
🔧 মৃত্যু, প্রতিষ্ঠান বন্ধ বা অস্তিত্ব শেষ হলে
🔧 স্থায়ীভাবে বিদেশে চলে গেলে এবং দেশে কোনো আয় না থাকলে
🔧 ডুপ্লিকেট বা ভুল তথ্যের টিন থাকলে
🔧 আইনি মর্যাদা পরিবর্তন হলে
🔧 অন্য কোনো বৈধ কারণে

প্রয়োজনীয় কাগজপত্র ⬇️
- বর্তমান টিন সার্টিফিকেট (প্রিন্ট কপি)
- জাতীয় পরিচয়পত্র (ফটোকপি)
- টানা ৩ বছরের শূন্য কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র
বাতিলের ধাপ
- টানা ৩ বছর শূন্য রিটার্ন জমা দিন এবং প্রাপ্তি স্বীকারপত্র সংরক্ষণ করুন

♦️তৃতীয় বছরের রিটার্ন জমা দেওয়ার সময় কর সার্কেল অফিসে গিয়ে উপ-কর কমিশনার বরাবর লিখিত আবেদন দিন। আবেদনপত্রের সাথে ৩ বছরের প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্র জমা দিন।
মালিক নিজে বা প্রতিনিধির মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।

🌿 খরচ ও সময়
সরকারিভাবে কোনো খরচ নেই।

♦️ সব ঠিক থাকলে টিন বাতিল হয়ে যাবে, প্রয়োজনে আবার নতুন টিন করা যাবে 👍

� ইনকাম ট্যাক্স রিটার্ন সংক্রান্ত যেকোনো সহযোগিতা কল করুনঃ
☎️ 01552-384220 📞 01886-384220
🌐 www.helloArman.com

a2a Business Link

🌿  E-Return নিয়ে যত প্রশ্ন আছে সব গুলোর উত্তর এই খানে আছে দেখে নিন এক নজরে ⬇️১.আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কিভাব...
13/08/2025

🌿 E-Return নিয়ে যত প্রশ্ন আছে সব গুলোর উত্তর এই খানে আছে দেখে নিন এক নজরে ⬇️

১.
আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কিভাবে শুরু করব?
উত্তরঃ অনলাইনে রিটার্ন দাখিলের জন্য e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। উক্ত সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর ও একটি টিআইএন প্রয়োজন। প্রথমবার সফলভাবে রেজিস্ট্রেশন করার পর সাইন-ইন করে প্রোফাইলের তথ্য প্রয়োজন অনুসারে আপডেট করতে পারবেন। এরপর ধাপে ধাপে আপনার খাত ভিত্তিক আয়, বিনিয়োগ, পারিবারিক ব্যয়, সম্পদ ও দায় এবং কর পরিশোধের তথ্য ইনপুট দিয়ে সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন। উল্লেখ্য, তথ্য ইনপুট দেবার সময় সকল প্রমাণ ও তথ্য দেখে সঠিকভাবে ইনপুট দেওয়া বাঞ্ছনীয়।
২.
e-Return সিস্টেমে সাইন-ইন করব কিভাবে?
উত্তরঃ এই সিস্টেমে সাইন-ইন করার জন্য টিআইএন ও পাসওয়ার্ড প্রয়োজন। আপনি www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় নিজের পাসওয়ার্ড ঠিক করে নিবেন। এরপর যেকোন সময় টিআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন-ইন করতে পারবেন। এছাড়া আপনার প্রয়োজনে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
৩.
e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য কি প্রয়োজন?
উত্তরঃ e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার টিআইএন ও জাতীয় পরিচয়পত্র ব্যাবহার পূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর প্রয়োজন। আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি আপনার নামে রেজিস্টার্ড কিনা তা যাচাইয়ের জন্য *১৬০০১ # ডায়াল করুন।
৪.
e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের পদ্ধতি কি?
উত্তরঃ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে I am not registered yet বাটনে ক্লিক করে পরবর্তীতে আপনার টিআইএন ও মোবাইল ফোন নম্বর ইনপুট দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি ওটিপি যাবে যা টাইপ করে পাসওয়ার্ড সেট করতে হবে এবং রেজিস্টার বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
৫.
টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলাম তা আর নেই, আমি কি e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারব?
উত্তরঃ হ্যাঁ, পারবেন। টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন তা গুরুত্বপূর্ণ নয়। আপনার জাতীয় পরিচয়পত্র ব্যাবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব। কোন একটি মোবাইল নম্বর ব্যবহার করে e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করার পর মোবাইল নম্বর পরির্বতনের সুবিধাও রয়েছে।
৬.
পাসওয়ার্ড কিভাবে সেট করব? পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা রিসেট করব?
উত্তরঃ পাসওয়ার্ড কমপক্ষে আট character বিশিষ্ট হবে। এর মধ্যে কমপক্ষে একটি করে lower case alphabete, upper case alphabete, digit (0-9) এবং special character (@, #, $, %, *, &, ! ইত্যাদি) থাকতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করলে সিস্টেম আপনাকে গাইড করবে। পাসওয়ার্ড ভুলে গেলে Forget password এ ক্লিক করলে আপনার মোবাইলে একটি OTP যাবে এবং আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
৭.
মোবাইল নম্বর আমার নামে নিবন্ধিত কিনা তা কিভাবে জানতে পারব?
উত্তরঃ আপনার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি আপনার নামে নিবন্ধিত কিনা তা যাচাইয়ের জন্য *১৬০০১ # ডায়াল করে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরের সর্বশেষ ৪ ডিজিট ইনপুট দিতে হবে। ইনপুট দেবার পর ফিরতি মেসেজে মোবাইল ফোন কোম্পানী আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মোবাইল ফোন নম্বর নিবন্ধিত তা জানিয়ে দিবে।
৮.
e-Return এর কোন সমস্যার ক্ষেত্রে সহায়তার জন্য কোথায় যোগাযোগ করব?
উত্তরঃ e-Return এর কোন সমস্যার ক্ষেত্রে সহায়তার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। কল সেন্টারের ০৯৬৪৩ ৭১৭১৭১ নম্বরে ছুটির দিন ব্যতীত সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত ফোনে আয়কর কর্মকর্তারা তাৎক্ষণিক e-Return এর যেকোন সমস্যা বা জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকেন। Etax service center পোর্টালে ইমেইল করে সহায়তা চাইতে পারবেন। এছাড়া আয়কর সেবা মাসে প্রতিটি কর অঞ্চল e-Return সংক্রান্ত সহায়তা প্রদান করছে।
৯.
মোবাইল ফোনে কি e-Return তৈরী করা যাবে?
উত্তরঃ e-Return সিস্টেমকে সহজ ও user friendly করার জন্য অনেক feature দেয়া আছে যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না। তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে এই সিস্টেম ব্যবহার করুন।
১০.
অনলাইনে রিটার্ন দাখিলের পর সাপোর্টিং কাগজপত্র কোথায় জমা দিব বা কিভাবে attach করব?
উত্তরঃ এই বছরে অনলাইন রিটার্ন দাখিলে কোনো ডকুমেন্টস upload করতে হবে না। আপনি দরকারি কাগজপত্র সাথে নিয়ে বসুন এবং প্রয়োজনীয় ফিল্ডগুলোতে নির্ভুলভাবে এন্ট্রি দিন। অনলাইনে রিটার্ন submit করার সাথে সাথে সিস্টেমে আপনার অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং আপনি Acknowledgement slip পেয়ে যাবেন। Tax certificate (ট্যাক্স সার্টিফিকেট) সাথে সাথে তৈরি হয়ে যাবে। বামপাশের Tax record মেনুতে ক্লিক করে আপনি যে কোনো সময় Acknowledgement slip, Tax certificate ও রিটার্নের কপি প্রিন্ট করতে পারবেন।
১১.
অনলাইনে রিটার্ন দাখিলের পর পুনরায় কি সার্কেলে রিটার্ন বা কোন প্রমাণ দাখিল করতে হবে?
উত্তরঃ অনলাইনে রিটার্ন দাখিল করার পর পুনরায় সার্কেলে রিটার্ন দাখিলের প্রয়োজন নাই। অনলাইনে রিটার্ন দাখিল করার সাথে সাথেই আপনার কর নির্ধারণ(এসেসমেন্ট) সম্পন্ন হয়ে যাবে।
১২.
আমি রেজিস্ট্রেশন করেছি। সাইন-ইন করার পর কিভাবে রিটার্ন পূরণ শুরু করব?
উত্তরঃ রিটার্ন জমা দেওয়ার নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুনঃ
ক। www.etaxnbr.gov.bde এ প্রবেশ করার পর আপনি একটি স্ক্রীন দেখতে পাবেন যার বাম দিকে তিনটি মেনু দেখায় – Home, Return submission, Tax record
খ। সেই স্ক্রীন থেকে Return submission মেনুতে ক্লিক করুন। তারপর সিস্টেম আপনাকে আরেকটি স্ক্রীনে নিয়ে গিয়ে Assessment information এবং heads of income দেখাবে ।
গ। তারপর ধাপে ধাপে এগিয়ে যান এবং সফটওয়্যার আপনাকে গাইড করবে, যেকোন টার্ম বুঝতে যদি কোন অসুবিধা হয় অনুগ্রহ করে প্রথমে ইউজার ম্যানুয়াল অনুসরণ করুন। এছাড়াও অনলাইনে অধিকাংশ অপশনের উপরেই প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যার উপরে ক্লিক করলে সেই সংক্রান্ত বিস্তারিত ব্যাখা পাওয়া যাবে এবং তারপরেও যদি তা বোঝা কঠিন হয় তাহলে কল সেন্টারে কল দিয়ে বুঝে নিতে পারেন।
১৩.
অনলাইনে রিটার্ন জমা দেবার প্রক্রিয়া কি?
উত্তরঃ রিটার্ন জমা দেওয়ার ৭টি ধাপ রয়েছে, সেগুলি নিচে দেয়া হল-
i) Assessment - প্রথমে আপনাকে কিছু মৌলিক তথ্য দিতে হবে
ক। Assessment information- Assessment year, Income year ইত্যাদি।
খ। Heads of income- চাকরি হতে আয়, সম্পত্তি ভাড়া হতে আয়, কৃষি আয়, ব্যবসা আয়, মূলধনী লাভ, আর্থিক পরিসম্পদ হতে আয়, অন্যান্য উৎসের আয়। এই খাতসমূহের মধ্যে প্রযোজ্যটি সিলেক্ট করতে হবে।
গ। Additional information- আয়ের প্রধান উৎসের অবস্থান এবং অন্যান্য আয়।
ঘ। IT-10B requirements সম্পদ সম্পর্কিত তথ্য যেমন সম্পদের পরিমাণ, মোটর গাড়ি ইত্যাদি।
ii) Income – এই পেজে খাতভিত্তিক আয়ের সমস্ত তথ্য দিন, যেমন- চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যাবসা হতে আয়, মূলধনি হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয় এবং অন্যান্য উৎস হতে আয়।
iii) Rebate- রেয়াতযোগ্য বিনিয়োগ যেমন জীবন বিমা, ডিপিএস, সঞ্চয়পত্র, জিপিএফ ইত্যাদির তথ্য উল্লেখ করুন।
iv) Expenditure- আপনার বাৎসরিক ব্যয় সংক্রান্ত তথ্য প্রদান করুন।
v) Asset & liabilities- সম্পদ এবং দায় সম্পর্কে বিস্তারিত তথ্য। যেমন: ব্যবসার মূলধন, অ-কৃষি সম্পত্তি, কৃষি সম্পত্তি, আর্থিক সম্পদ (শেয়ার, ডিবেঞ্চার, সেভিংস সার্টিফিকেট, এফডিআর, ডিপিএস), মোটর গাড়ি, সোনা, হীরা, গৃহস্থালীর জিনিসপত্র, নগদ ইত্যাদি। এছাড়া ঋণের তথ্যও প্রদান করুন।
vi) Tax & payment- এই সেকশনে সিস্টেম আপনাকে আপনার মোট আয়ের বিবরণ, ট্যাক্স কম্পিউটেশনের বিবরণ, প্রদেয় করের পরিমাণ দেখাবে । এই সেকশন থেকে আপনি ইতোমধ্যে উৎসে কর্তিত কর, অগ্রিম প্রদত্ত কর, পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপডেট করতে পারবেন। এরপর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এই সেকশন হতে আপনি আপনার জন্য প্রযোজ্য প্রদেয় কর মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং ও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
vii) Return view- এখানে সম্পূর্ণ রিটার্ন দেখাবে, আপনি ভুল কোন তথ্য এন্ট্রি দিয়েছেন কিনা তা পরীক্ষা করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন এবং সবশেষে সাবমিট করতে পারবেন।অনলাইন রিটার্ন পূরণে আপনি চাইলে সব তথ্য একেবারে ইনপুট দিয়ে রিটার্ন দাখিল করতে পারেন আবার প্রয়োজনে সময়ে সময়ে তথ্য ইনপুট দিয়ে সেভ রাখতে পারবেন এবং সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সাবমিট করতে পারবেন। সাবমিট করা হলে যেকোনো সময়ে প্রাপ্তি স্বীকারপত্র, রিটার্ন, সার্টিফিকেট, চালান ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
১৪.
আমার উৎসে কর ও অগ্রিম কর প্রদান করা আছে। আমি কি অনলাইনে রিটার্ন দাখিল করতে পারব?
উত্তরঃ হ্যাঁ, পারবেন। Tax & Payment সেকশনে আপনি ইতোমধ্যে উৎসে কর্তিত কর, অগ্রিম প্রদত্ত কর, পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপডেট করে রির্টান দাখিল করতে পারবেন।
১৫.
কর্তিত উৎসে কর ও অগ্রিম করের ক্রেডিট কিভাবে পাব?
উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে যে নির্দেশনা দেওয়া আছে তা অনুসরণ করে বাম পাশের মেনু হতে আপনি উৎসে কর, অগ্রিমকরসহ সকল ধরনের কর পরিশোধের বিবরণ হালনাগাদ করতে পারবেন। উৎসে করের ক্ষেত্রে Claim source tax, অগ্রিম করের ক্ষেত্রে Claim AIT, রিটার্নের সাথে পরিশোধিত করের ক্ষেত্রে Tax paid with return, পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর সমন্বয়ের ক্ষেত্রে Adjustment of tax return অপশনে গিয়ে তথ্য হালনাগাদ করতে হবে।

প্রথমে Purpose of payment হতে উৎসে কর কর্তনের খাত সিলেক্ট করতে হবে। যে কর্তৃপক্ষ উৎসে কর কর্তন করে জমা প্রদান করেছে তার নাম, উৎসে করের চালান নম্বর, তারিখ, ব্যাংকের নাম, শাখার নাম পূরণ করতে হবে। তবে কোন ক্ষেত্রে চালানের পরিবর্তে সার্টিফিকেট বা প্রত্যয়ন থাকলে সার্টিফিকেটের রেফারেন্স/নথি/স্মারক নম্বর ও তারিখ পূরণ করতে হবে। এরপর উক্ত চালান/সার্টিফিকেটের মোট অংক Challan/Certificate amount এ এবং আপনার নিজের জন্য প্রযোজ্য/কর্তিত অংক Claimed amount এ টাইপ করতে হবে। উল্লেখ্য, চালান বা সার্টিফিকেটটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য হলে Challan/Certificate amount ও Claimed amount এক হবে। কিন্তু একাধিক ব্যক্তির জন্য হলে Challan/Certificate amount এ সম্পূর্ণ অংক এবং Claimed amount এ নিজের জন্য প্রযোজ্য/কর্তিত উৎসে করের তথ্য ইনপুট দিতে হবে।

অগ্রিম কর চালানে পরিশোধের ক্ষেত্রে AIT (154) হতে চালানের তথ্য এবং গাড়ির অগ্রিম করের ক্ষেত্রে AIT on Car হতে ব্যাংক স্লিপের উপরের দিকে ডানে ট্র্যানজাকশন আইডি (Transaction ID) পূরণ করে কর পরিশোধের তথ্য হালনাগাদ করতে হবে।

e-Return Ledger অংশের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট হাতে নিয়ে সতর্কতার সাথে পূরণ করতে হবে। অন্যথায় রিটার্ন পূরণ অসত্য ও অসম্পূর্ণ হয়ে যাবে।

সর্বশেষ মূল রিটার্নে ফেরত আসতে Tax Payment Status গিয়ে Go to Return বাটনে ক্লিক করতে হবে।
১৬.
বেতন হতে উৎসে করের ক্রেডিট কিভাবে পাব?
উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ সরকারি কর্মচারি যাদের ibas হতে বেতন হয় তারা Salary (ibas) সিলেক্ট করে Search বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ দেখাবে এবং আপনি করের পরিমাণ টাইপ করে সেভ অপশনে ক্লিক করে তথ্য হালনাগাদ করবেন।

অন্যান্যদের ক্ষেত্রে Salary(others) চালান, সার্টিফিকেট বা প্রত্যয়ন থাকলে তার নম্বর, তারিখ, ব্যাংকের নাম, শাখার নাম বা রেফারেন্স/নথি/স্মারক নম্বর ও তারিখ পূরণ করতে হবে। এরপর উক্ত চালান/সার্টিফিকেটের মোট অংক Challan/Certificate amount ঘরে এবং আপনার নিজের জন্য প্রযোজ্য/কর্তিত অংক Claimed amount ঘরে টাইপ করতে হবে। উল্লেখ্য চালান বা সার্টিফিকেটটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য হলে Challan/Certificate amount ও Claimed amount এক হবে। কিন্তু একাধিক ব্যক্তির জন্য হলে Challan/Certificate amount এ সম্পূর্ণ অংক এবং Claimed amount এ নিজের জন্য প্রযোজ্য/কর্তিত উৎসে করের তথ্য ইনপুট দিতে হবে।
১৭.
ব্যাংক, সঞ্চয়পত্র ও ডিভিডেন্ড এর উৎসে করের ক্রেডিট কিভাবে দাবী করব?
উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ Sanchaypatra/BankFI Interest/Other (Dividend-Section-117) হতে Sync from Income সিলেক্ট করে পরের স্ক্রীনে প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে Save বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে e-Return Ledger এ প্রবেশের পূর্বে সংশ্লিষ্ট খাতের আয়ের তথ্য পূরণ না করলে Sync from Income ক্লিক করলে কোন তথ্য আসবে না।
১৮.
মিটিং ফি, ট্রেনিং ফি, সম্মানী হতে প্রাপ্ত আয় কোন ধরনের আয় হিসেবে প্রদর্শন করব?
উত্তরঃ মিটিং ফি, ট্রেনিং ফি, সম্মানী হতে প্রাপ্ত আয় হতে উৎসে কর কর্তন করা থাকলে Income from other source এর Income type এ Other source (with TDS) সিলেক্ট করে আয়ের তথ্য পূরণ করতে হবে। যদি উৎসে কর কর্তন করা না থাকে তবে Income type এ Any other income সিলেক্ট করে আয়ের তথ্য পূরণ করতে হবে।
১৯.
৩০/০৬/২০১৯ তারিখের পূর্বের সঞ্চয়পত্রের উৎসে করের ক্রেডিট কিভাবে পাব?
উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ Sanchaypatra হতে Sync from Income সিলেকপূর্বে সংশ্লিষ্টরীনে Income page এ Financial asset>Sanchaypatra আয়ের সকল তথ্য প্রদর্শন করবে। এরপর প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে Save বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে e-Return Ledger এ প্রবেশের পূর্বে সংশ্লিষ্ট খাতের আয়ের তথ্য পূরণ না করলে Sync from Income ক্লিক করলে কোন তথ্য আসবে না।
২০.
যৌথ সঞ্চয়পত্রের মুনাফা ও উৎসে করের তথ্য কিভাবে প্রদর্শন করব?
উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ Sanchaypatra হতে Sync from Income সিলেক্ট করলে পরের স্ক্রীনে Income page এ Financial asset>Sanchaypatra এ পূরণকৃত আয়ের সকল তথ্য প্রদর্শন করবে। এখানে TDS available এর মধ্যে নিজের অংশের জন্য প্রযোজ্য অংক TDS claim (in case of joint holder your portion only) এ পূরণ করতে হবে।
২১.
গাড়ির অগ্রিম করের ক্রেডিট কিভাবে দাবী করব?
উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim AIT হতে AIT on Car এ Unique Key (Transaction No.) টাইপ করার পর Search করে Save করতে হবে।
২২.
e-Return সিস্টেমের মাধ্যমে কর পরিশোধ করা যায় কি?
উত্তরঃ প্রযোজ্য কর অপরিশোধিত থাকলে Tax & Payment সেকশন এর নিচে অপরিশোধিত কর Payable এ প্রদর্শন করবে এবং Pay Now বাটন একটিভ থাকবে। Pay Now বাটন ক্লিক করে আপনি আপনার জন্য প্রযোজ্য অপরিশোধিত কর এ-চালান বা সোনালী ব্যাংক গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন।
২৩.
পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর কিভাবে প্রদর্শন করব?
উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে বামপাশের Adjustment of tax refund মেনু হতে আপনি পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত করের সমন্বয় প্রদর্শন করতে পারবেন। তবে উপ কর কমিশনার আপনার প্রদর্শন সঠিক কিনা তা পরবর্তীতে চেক করার পর এ সমন্বয় সম্পূর্ণরুপে কার্যকর হবে।
২৪.
আমি একজন মহিলা, কিন্তু পুরুষ হিসেবে আমার কর পরিগণনা হচ্ছে। এর কারণ কি এবং করণীয় কি?
উত্তরঃ টিআইএন রেজিস্ট্রেশনের সময় আপনার Gender ভুলবশত Male সিলেক্ট হওয়ায় এই সমস্যা হচ্ছে। আপনি টিআইএন সিস্টেমে Edit/Correct/Update অপশন হতে এটি পরিবর্তন করে e-Return সিস্টেমে Profile হতে Sync with TIN option এ ক্লিক করে আপডেট করতে পারবেন। প্রয়োজনে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।
২৫.
e-Return এ আয়কর রিটার্ন জমা প্রদানের সুবিধা কি?
উত্তরঃ e-Return সিস্টেমে রিটার্ন জমা দেওয়া হলে নিম্নোক্ত সুবিধা পাবেনঃ
i) ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।আয়কর অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।
ii) টিন সার্টিফিকেট প্রিন্ট/ডাউনলোড করতে পারবেন।
iii) রিটার্ন ও ট্যাক্স সার্টিফিকেট প্রিন্ট/ডাউনলোড করতে পারবেন।
iv) রিটার্ন জমা দেওয়ার প্রমাণ হিসেবে Acknowledgement slip ডাউনলোড করতে পারবেন।
v) এই সিস্টেমের মাধ্যমে পরিশোধিত করের চালান ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
vi) এই সিস্টেমের মাধ্যমে পূর্ববর্তী বছরসমূহে কোন রিটার্ন দাখিল করা হয়ে থাকলে তার রেকর্ড প্রিন্ট এর সুবিধা পাওয়া যাবে।

তবে উপরে বর্ণিত করদাতাগণ ইচ্ছাপোষণ করলে অনলাইন রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের নিকট যৌক্তিক কারণসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।
২৬.
২০২৫-২০২৬ কর বছরে কার জন্য e-Return দাখিল বাধ্যতামূলক?
উত্তরঃ ২০২৫-২০২৬ কর বছরে সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে নিম্নলিখিত ব্যক্তিবর্গ এই শর্তের আওতামুক্ত থাকবে-
ক) ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা
খ) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা
গ) বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা
ঘ) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি।
২৭.
গতবছর অনলাইনে রিটার্ন দাখিলের সময় সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য পূরণ করেছি, এবারও কি পূরণ করতে হবে?
উত্তরঃ না, আপনি সম্পদ-দায় অংশে অটো ফিল (Autofill) অপশনে ক্লিক করলেই পূর্ববর্তী বছরের তথ্য চলে আসবে, এখন প্রয়োজন মাফিক আপনি এডিট, ডিলিট, এ্যড, আপডেট করতে পারবেন।
২৮.
গতবার আমি অনলাইনে রিটার্ন তৈরী করে প্রিন্ট কপি অফিসে জমা দিয়েছি। কিন্ত এবার e-Return এ সেই তথ্য পাচ্ছি না। করণীয় কি?
উত্তরঃ বিগত বছর আপনি e-Return সিস্টেমে রিটার্ন তৈরী করলেও অনলাইনে তা দাখিল করেননি। তাই সিস্টেম আপনার তথ্য সংরক্ষণ করেনি।
২৯.
Declared bank TDS is not found in declared income/ Bank TDS claimed more than declared income এ ধরনের সমস্যার ক্ষেত্রে করণীয় কি?
উত্তরঃ আপনি Income section ও Tax and payment এর Update tax payment এ ভিন্ন তথ্য ইনপুট দিয়েছেন। উভয় সেকশনে প্রকৃত তথ্য একইভাবে ইনপুট দিলে এই সমস্যা থাকবে না। অথবা সহজে ইনপুট দেবার জন্য আপনি e-Return Ledger এ Bank TDS এর ক্ষেত্রে Sync from Income ক্লিক করলে পূর্বে এন্ট্রিকৃত তথ্য দেখাবে যা সিলেক্ট করে সহজেই তথ্য হালনাগাদ করা যাবে না এবং এই সমস্যা হবে না।
৩০.
কর সেবা মাসে কি e-Return সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে?
উত্তরঃ বিভিন্ন কর অঞ্চল কর সেবা মাসে e-Return সংক্রান্ত সহায়তা প্রদান করছে।
৩১.
গাড়ির কর সমন্বয় হচ্ছে না। করণীয় কি?
উত্তরঃ আপনি গাড়ির জন্য ০১-০৭-২০২৪ হতে ৩০-০৬-২০২৫ এই সময়ের মধ্যে পরিশোধিত করের ব্যাংক স্লিপে উল্লিখিত ট্রানজেকশন আইডি ব্যবহার করলে সমন্বয় হবে। ০১-০৭-২০২৪ এর পূর্বে বা ৩০-০৬-২০২৫ এর পরে পরিশোধিত কর এই বছরে দাখিলকৃত রিটার্নে সমন্বয় হবে না। এক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হলে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।
৩২.
গত বছরে আমি ২টি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। ২টি চাকরির আয় কিভাবে প্রদর্শন করব?
উত্তরঃ Employment income section এ Add Employment হতে আপনি একাধিক চাকরির তথ্য ও আয় ইনপুট দিতে পারবেন।
৩৩.
আমার সম্পদ ৪ কোটির কম এবং ৮০০০ ব.ফু এর বাড়ি নেই। আমার একটি মোটরসাইকেল ও একটি মোটর কার রয়েছে। আমার জন্য কি সারচার্জ প্রযোজ্য?
উত্তরঃ না, প্রযোজ্য নয়।
৩৪.
সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন দিয়ে উৎসে কর সার্চ করলে Data not found দেখায়। এর কারণ কি?
উত্তরঃ সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ ভুল দিলে এরুপ সমস্যা হয়। এছাড়াও ৩০/০৬/২০১৯ এর পূর্বে ক্রয়কৃত সঞ্চয়পত্র হলে সেক্ষেত্রে তথ্য আসবে না। তবে এক্ষেত্রে Income from Financial Assets পেজে আয়ের সঠিকভাবে তথ্য ইনপুট দেবার পর e-Return Ledger এ সঞ্চয়পত্রের জন্য Sync from Income ক্লিক করলে এই সমস্যা হবে না।
৩৫.
স্বর্ণ ও অন্যান্য সম্পদের কি বাজার মূল্য প্রদর্শন করব?
উত্তরঃ না, পূর্ববর্তী বছরে প্রদর্শিত মূল্য, তবে নতুন হলে প্রকৃত ক্রয় মূল্য প্রদর্শন করতে হবে।
৩৬.
আমি জাতীয় পরিচয়পত্রে নাম/জন্ম তারিখ সংশোধন করেছি। কিন্তু e-Return পূর্বের তথ্য প্রদর্শন করছে। এক্ষেত্রে করণীয় কি?
উত্তরঃ টিআইএন সিস্টেমে Revalidate অপশন হতে এটি পরিবর্তন করে e-Return সিস্টেমে Profile হতে Sync with TIN ব্যবহার করে আপডেট করতে পারবেন। প্রয়োজনে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।
৩৭.
চিকিৎসক/আইনজীবী হিসেবে e-Return এ কোথায় আয় প্রদর্শন করব?
উত্তরঃ ব্যবসা আয় হিসেবে প্রদর্শিত হবে। নিয়মিত আয়ের ক্ষেত্রে Regular Business Income এ আয়ের তথ্য পূরণ করতে হবে। যদি প্রাপ্তি/আয় হতে উৎসে কর কর্তন করা থাকে তবে Business Subject to Minimum Tax >> Profession/ Consultancy/ Other Services এ আয়ের তথ্য পূরণ করতে হবে।
৩৮.
বিগত বছরের সকল সম্পদ কি এ বছর প্রদর্শন করতে হবে?
উত্তরঃ বিগত বছরের যেসকল সম্পদ নগদায়ন বা হস্তান্তর হয়ে গেছে সেগুলো বাদে অবশিষ্ট সকল সম্পদ এ বছর প্রদর্শন করতে হবে।
৩৯.
e-Return এ আমি কর পরিশোধ করেছি, আমার একাউন্ট/বিকাশ হতে টাকা কেটে নিয়েছে। কিন্তু এখনও আয়কর অপরিশোধিত রয়েছে। কিভাবে রিটার্ন দাখিল করব?
উত্তরঃ আপনি সেভ করে লগ-আউট করে পুনরায় লগ-ইন করে Tax and payment পেজে যান, যদি এখনও অপরিশোধিত থাকে তবে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।
৪০.
অনলাইনে দাখিলকৃত রিটার্নে ভুল হয়ে থাকলে কিভাবে তা সংশোধন করব?
উত্তরঃ অনলাইনে দাখিলকৃত রিটার্নে ভুল হয়ে থাকলে দাখিলের ১৮০ দিনের মধ্যে আপনাকে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। তবে সংশোধিত রিটার্ন একবার দাখিল করা যাবে।
৪১.
আমি ৮ মাস ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ৪ মাস সাতক্ষীরায় চাকরি করেছি। আমি লোকেশনে কোন অপশন সিলেক্ট করব?
উত্তরঃ আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন।
৪২.
এমপিও’ভূক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কি সরকারি না বেসরকারি চাকরিরত হিসেবে বিবেচিত হবে?
উত্তরঃ বেসরকারি হিসেবে বিবেচিত হবেন।
৪৩.
অনলাইনে রিটার্ন দাখিল করলে আমার তথ্য কি নিরাপদ থাকবে?
উত্তরঃ আপনার তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড আইনগতভাবে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে।
৪৪.
অনলাইনে রিটার্ন দাখিল করলে রিটার্নের সার্টিফাইড কপি কি পাওয়া যায়?
উত্তরঃ হ্যাঁ, পাওয়া যাবে। ডিসিটি সার্টিফাইড কপি প্রদান করবেন।
৪৫.
সময়ের পরে কি অনলাইন রিটার্ন দাখিল করা যাবে?
উত্তরঃ হ্যাঁ, সময়ের পর সাধারণ পদ্ধতিতে অনলাইন রিটার্ন দাখিল করা যাবে।

a2a Business Link

📢 " জিরো রিটার্ন (Zero Return) না কি জিরো ট্যাক্স রিটার্ন ((Zero Tax Return)?? দেশে যেটা জিরো রিটার্ন" (Zero Return) নাম...
12/08/2025

📢 " জিরো রিটার্ন (Zero Return) না কি জিরো ট্যাক্স রিটার্ন ((Zero Tax Return)?? দেশে যেটা জিরো রিটার্ন" (Zero Return) নামে প্রচলিত তার মানে হলো: আপনার ইনকাম ট্যাক্সযোগ্য নয়, অথবা কোনো আয় নেই, কিন্তু আপনি নিয়ম মেনে আয়কর রিটার্ন দিচ্ছেন 🔴

সত্যি বলতে কি জিরো রিটার্ন নামে কোনো শব্দ আয়কর আইনে বা বিধিতে নেই। আর যেটা জিরো রিটার্ন (Zero Return) সেটা প্রকৃতপক্ষে জিরো ট্যাক্স রিটার্ন (Zero Tax Return)। সুতরাং যারা 0 রিটার্ন শব্দ বলছেন তারা অবশ্যই ভুল বলছেন।

অনলাইনে আপনি যদি "0 ট্যাক্স রিটার্ন" সাবমিট করতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
✅ প্রয়োজনীয় জিনিসপত্র:
1. TIN সার্টিফিকেট
2. eTIN User ID ও Password (যদি না থাকে, এনবিআর এর থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে)
3. জাতীয় পরিচয়পত্র (NID)
4. মোবাইল নম্বর ও ইমেইল অ্যাক্সেসযোগ্য থাকতে হবে।
🖥️ 0 ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ধাপসমূহ (অনলাইনে):
১. ভিজিট করুন: এনবিআর এর ওয়েবসাইট।

২. Login করুন:
"eReturn Login" অপশন সিলেক্ট করুন।
TIN, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগইন করুন।

৩. নতুন রিটার্ন শুরু করুন:
Dashboard থেকে “New Return” বা “Create Return” ক্লিক করুন।
Assessment Year নির্বাচন করুন (যেমন: 2023-2024)।

৪. “0 ট্যাক্স রিটার্ন” বেছে নিন:
যখন “Income Details” আসবে, সেখানে সমস্ত ইনকাম সেকশনে আয় এর হিসাব রাখুন। আপনার বার্ষিক আয় যদি করযোগ্য না হয় তাহলে
ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন অটোমেটিক্যালি ০ দেখাবে।
অন্যান্য তথ্যগুলো (ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে) দিন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, যাদের করযোগ্য আয় ৩,৫০,০০০ টাকা বা তার নিম্নে এবং ব্যয় আয়ের চাইতে কম সেক্ষেত্রে সঞ্চয়কে ভবিষ্যতের জন্য যোগ করতে হলে বছর বছর যারা ইনকাম সেকশনে 0 জিরো দেখিয়ে রিটার্ন দাখিল করেছেন তারা চরম ভুল করেছেন।

৫. অতঃপর “Verification” এবং “Submission” করুন:
সব তথ্য ভালোভাবে যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন।

প্রয়োজন হলে DSC (Digital Signature) ব্যবহার করুন অথবা Verification Code মোবাইলে যাবে। রিটার্ন সাবমিট হয়ে গেলে আপনি একটি Acknowledgement Receipt পাবেন (PDF ডাউনলোড করতে পারবেন)।

🧾 কেন জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করা জরুরি?
অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। যাদের আয় ৩,৫০,০০০ টাকার নিচে তাদের TIN Active রাখতে, ব্যাংক, পাসপোর্ট, লোন, ঠিকাদারি লাইসেন্স, ফেসবুক পেমেন্ট (Pioneer বা bKash) ইত্যাদির ক্ষেত্রে প্রমাণ দেখাতে,
NBR থেকে জরিমানা এড়াতে.।

উল্লেখ্য, এতোদিন নির্বোধ মানুষের বুদ্ধিতে যারা জিরো ট্যাক্স রিটার্ন ((Zero Tax Return) কে জিরো রিটার্ন (Zero Return) হিসেবে দাখিল করেছেন তারা কখনো আর ভুল করতে যাবেন না।

⏬ ঈনকাম ট্যাক্স সংক্রান্ত যেকোনো সহযোগিতায়ঃ
☎️ 01552-384220 📞 01886-384220
🌐 helloArman.com

🎧🔊 Big Deal on Must-Have Electronics! 🔌🌀Upgrade your tech game with our top-selling gadgets!📦 Available Now — While Stoc...
30/06/2025

🎧🔊 Big Deal on Must-Have Electronics! 🔌🌀

Upgrade your tech game with our top-selling gadgets!
📦 Available Now — While Stock Lasts!

✨ Featured Products: ✅ Oraimo Neckband – 100H Music Time, Heavy Bass
✅ Wired Computer Headset – Clear Calls, Noise Cancelling
✅ Musique V602 – Dual Pairing, Dynamic Sound
✅ Mini Rechargeable Fan – Stay Cool On-The-Go
✅ Smart Electric Tools – LED Precision Devices

💥 Perfect for Students, Professionals & Tech Lovers!
📞 Order Now: Inbox Us or Call 📱
🚚 Nationwide Delivery Available!

🛒 Visit Us Today or DM for Prices!
☎️ 01552-384220 📞 01886-384220
🌐 a2a Business Link

👜 Your Perfect Bag is Here! 👜✨ Stylish, Trendy, and Fashionable Bags for Every Occasion! ✨🌟 Choose Your Style:✔ Sleek sh...
29/06/2025

👜 Your Perfect Bag is Here! 👜
✨ Stylish, Trendy, and Fashionable Bags for Every Occasion! ✨

🌟 Choose Your Style:
✔ Sleek shoulder bags – Perfect for casual outings
✔ Spacious totes – Great for work or travel
✔ Elegant clutches – Complete your party look

🎨 Available in Multiple Colors and Designs!

📩 How to Order?
1️⃣ Screenshot your favorite bag from the photos.
2️⃣ Send us a message to know details
☎️ 01552-384220 📞 01886-384220
🌐 a2a Business Link

🚚 Delivery Details:
•delivery within 13-25 days

🔥 Don’t Miss Out! 🔥

🌬️ Feel the Cool Breeze with Kennede! 🌬️🔥 Stay Chill This Summer with Our 3-Speed Kennede Fans – Now on SALE! 🔥✅ 3 Power...
29/06/2025

🌬️ Feel the Cool Breeze with Kennede! 🌬️

🔥 Stay Chill This Summer with Our 3-Speed Kennede Fans – Now on SALE! 🔥

✅ 3 Powerful Speeds – Adjust your comfort anytime
✅ Energy Efficient – Saves electricity, keeps you cool
✅ Stylish & Compact – Perfect for home or office
✅ Trusted Kennede Brand – Quality you can rely on

🎉 Special Offer Available for a Limited Time! 🎉
📦 Hurry! Stock is Limited!

📲 Order Now: Call or Inbox
📞 01552 384220 | 📞 01886 384220
📍 Available at: a2a Business Link

💨 Cool Down with Kennede – Your Summer Companion! 💨

👜 Your Perfect Bag is Here! 👜✨ Stylish, Trendy, and Fashionable Bags for Every Occasion! ✨🌟 Choose Your Style:✔ Sleek sh...
27/06/2025

👜 Your Perfect Bag is Here! 👜
✨ Stylish, Trendy, and Fashionable Bags for Every Occasion! ✨

🌟 Choose Your Style:
✔ Sleek shoulder bags – Perfect for casual outings
✔ Spacious totes – Great for work or travel
✔ Elegant clutches – Complete your party look

🎨 Available in Multiple Colors and Designs!

📩 How to Order?
1️⃣ Screenshot your favorite bag from the photos.
2️⃣ Send us a message to know details
☎️ 01552-384220 📞 01886-384220

🚚 Delivery Details:
•delivery within 13-25 days

🔥 Don’t Miss Out! 🔥

নিজের কালেকশনে যোগ করুন নতুন ধাচের ইউনিক ব্যাগ। পাইকারি রেটে অর্ডার করুন হালের ফ্যাশনেবল ব্যাগ a2a Business Link  এর মাধ...
25/06/2025

নিজের কালেকশনে যোগ করুন নতুন ধাচের ইউনিক ব্যাগ। পাইকারি রেটে অর্ডার করুন হালের ফ্যাশনেবল ব্যাগ a2a Business Link এর মাধ্যমে। এক প্ল্যাটফর্মে চাইনিজ, ইন্ডিয়ান, কিংবা ইউএসএর প্রোডাক্ট অর্ডার করুন একদম হ্যাসেল ফ্রি ভাবে।

এবার ঘরে বসে শপিং করুন উড়াধুরা! সহজেই পেমেন্ট করুন বাংলাদেশি টাকায়, ব্যাংক অথবা বিকাশে।

সকল পণ্য আমরা সঠিক কোয়ালিটি ম্যানটেইন করে
সময়মত ডেলিভারি দিতে পারি। কাস্টমারের প্রতি আমরা শতভাগ যত্নশীল।

🛒 বিস্তারিত জানতে ও অর্ডার করতে কল করুনঃ
☎️ 01552-384220. 📞 01886-384220

🌿  পরিবেশবান্ধব স্বদেশী পাটপণ্য !!আমরা দীর্ঘদিন যাবত বাংলাদেশের সোনালীআশঁ পাট পণ্য নিয়ে অত্যন্ত সফলতার সাথে কাজ করে আসছ...
24/06/2025

🌿 পরিবেশবান্ধব স্বদেশী পাটপণ্য !!

আমরা দীর্ঘদিন যাবত বাংলাদেশের সোনালীআশঁ পাট পণ্য নিয়ে অত্যন্ত সফলতার সাথে কাজ করে আসছি।
আমরা সবাই জানি পাটের তৈরী পণ্য ব্যবহারে পরিবেশের দূষণ হয় না এর জন্য পাটকে পরিবেশবান্ধব পণ্য বলেও অভিহিত করা হয়।
তাই বাংলাদেশ তথা বিশ্ববাজারে পাটের চাহিদা দিনদিন বেড়েই চলছে।

বিভিন্ন কর্পোরেট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংকসহ তাদের নিজস্ব লগো দিয়ে রকমারি জিনিস একদিকে নিজের প্রয়োজনে ব্যবহার করছে আবার গিফট আইটেম হিসাবে আজ পাটের ব্যাগের চাহিদা অতুলনীয়।

নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আমাদের সকল পণ্য
তাই আমরা সঠিক কোয়ালিটি ম্যানটেইন করে
সময়মত ডেলিভারি দিতে পারি। কাস্টমারের প্রতি আমরা শতভাগ যত্নশীল।

🛒 বিস্তারিত জানতে ও অর্ডার করতে কল করুনঃ
☎️ 01552-384220 📞 01886-384220
🌐 www.a2aBusinessLink.com

সম্মানিত করদাতা, ১লা জুলাই থেকে ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল শুরু হয়েছে। 𝐓𝐈𝐍 (𝐓𝐚𝐱 𝐈𝐝𝐞𝐧𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐍𝐮𝐦𝐛𝐞𝐫) থাকলে ...
01/11/2024

সম্মানিত করদাতা, ১লা জুলাই থেকে ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল শুরু হয়েছে।
𝐓𝐈𝐍 (𝐓𝐚𝐱 𝐈𝐝𝐞𝐧𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐍𝐮𝐦𝐛𝐞𝐫) থাকলে আয়কর রিটার্ন জমা দেওয়া আবশ্যক।
আপনার আয়কর রিটার্ন সঠিকভাবে প্রস্তুত ও আইনি জটিলতার সমাধানের জন্য আমাদের অভিজ্ঞ আয়কর পরামর্শকের সাথে যোগাযোগ করুন।

এখনই অনলাইন/অফলাইন এর মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করে বিনিয়োগের ফুল সুবিধা নিন।
আমাদের সাথে আপনি একাধিক উপায়ে যোগাযোগ করতে পারবেন।
☎ মোবাইল / হোয়াটসআপ
👉 01886-384220, 01552-384220
📩 ইমেইলঃ [email protected]

a2a Business Link A2A Business Link

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when A2A Business Link posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A2A Business Link:

Share