10/09/2025
আপনার শিশু কে কখনো একা, পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথ ছাড়বেন না। বাবা মা বা শিশুর অভিভাবকদের শিশু অধিকার ও অধিকার লংঘনের বিষয়ে জানতে হবে।
শিশু দের কথা সব সময় শুনতে হবে, সে আসলে কি বলতে চায় তার গুরুত্ব দেওযা উচিত। আমরা বড়রা অনেক সময় শিশুদের কথার গুরুত্ব দিই না বা শুনতে চাই না। শিশুর সাথে ঘটে যাওয়া কোন খারাপ অভিজ্ঞতা র কথা বলতে চাইলে আমরা পাত্তা দিইনা।
মনে রাখবেন আপনার একটু অসচেতনতা আপনার শিশুকে অনেক বিপদ বা ঝুঁকি র মধ্যে ফেলে দিতে পারে।শিশুর সাথে কি কি ধরনের সহিংসতা হয় সে বিষয়ে আপনি সচেতন থাকুন। শিশুর বিরক্তি বা অপছন্দের কারন গুরুত্ব সহকারে দেখুন।
আপনার সচেতনতা বা যত্নই শিশুকে সকল বিপদ থেকে রক্ষা করতে পারে।
লেখা টি ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিন।