Belal Mahmud-Web Developer

Belal Mahmud-Web Developer This page educational, You can get this page to math short trick and BCS other competition thing and

21/12/2025

মোলামোলা মাছটিকে কিভাবে সিল খাচ্ছে

18/08/2019

🎯🎯ইংরেজী সন ও তারিখ হতে সপ্তাহের দিন বা বার বের করার কৌশল!
ফর্মুলা বা সুত্র:
(বিভিন্ন চাকুরির পরীক্ষায় এমন কিছু প্রশ্ন থাকে)

(বছরের কোড+ মাসের কোড+শতাব্দী কোড+ তারিখের সংখ্যা- অধিবর্ষ কোড)- মোড ৭
ফর্মুলাটি যেভাবে কাজ করে!
ফর্মুলাটি কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে আমি ১৮৯৭ সালের ১৪ ই মার্চ অর্থাৎ অর্থাৎ আইনস্টাইনের জন্ম কি বারে হয়েছিল তা বের করার চেষ্টা করব।
বছরের কোড-
বছরের কোড টি বের করতে নীচের সুত্র বা ফর্মুলাটি ব্যবহার করুন।
YY + (YY div ৪) mod ৭
৯৭+(৯৭ ÷৪) mod ৭
YY হল বছর বা সনের শেষের দুটি ডিজিট। যেমন ১৮৯৭ সালের শেষের দুটি ডিজিট হল ৯৭ ।
উপরের সুত্র অনুযায়ী আমরা প্রথমে এই শেষের দুটি ডিজিট অর্থাৎ ৯৭ কে ৪ দ্বারা ভাগ করব। অবশিষ্ট কত থাকল তা দেখার দরকার নেই। ৯৭ ÷ ৪= ২৪ অর্থাৎ ভাগফল পেলাম ২৪। এই ২৪ কে আগের ৯৭ এর সাথে যোগ করি। যার যোগফল হল ১২১। এখন পরের ধাপটি হল ১২১ মোড(mod)৭ যার এই মোড মানে হল ১২১ কে ৭ দিয়ে ভাগ কর, আর ভাগফল যাই হোক কেবল ভাগশেষটা নাও। এখানে ১২১ কে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল ১৭ ভাগশেষ থাকে ২ । আমরা এখানে শুধু এই ২ কে নেব। এখানে এই ২ সংখ্যাটিই হল আমাদের কাঙ্খিত বছরের কোড।
মাসের কোড -
এই কোড খুব সোজা কোন প্রশ্ন জিজ্ঞেস না করে, শুধু এই কোড গুলো মুখস্থ্য করুন- ০৩৩৬১৪৬২৫০৩৫
যখন-

জানুয়ারী = ০

ফেব্রুয়ারী=৩

মার্চ =৩

এপ্রিল=৬

মে =১

জুন =৪

জুলাই =৬

আগস্ট =২

সেপ্টেম্বর=৫

অক্টোবর= ০

নভেম্বর=৩

ডিসেম্বর=৫

তো আর কি করার এখন তো আমরা মাসের কোড ও পেয়ে গেলাম যেমন এখানে আইনিস্টাইনের জন্ম মার্চ মাসে যার কোড ৩
উপরের কোডটিকে আপনার মোবাইল নাম্বার মনে করে মুখস্থ করে রাখুন। কথা দিচ্ছি ক্ষতি হবেনা ।
শতাব্দী কোড-
আপনার এখন প্রয়োজন হবে শতাব্দী কোড ব্যবহার করা। গ্রেট-ব্রিটেনে এবং আমেরিকাতে যে কাজটি হয়েছিল তা হল, ১৭৫২ সালের ২ রা সেপ্টেম্বর তারা জুলিয়ান(Jullian) ক্যালেন্ডার হতে গ্রীগরিয়ান(Gregorian) ক্যালেন্ডার সিস্টেমে চলে গিয়েছিল। কিন্তু গ্রীগরিয়ান(Gregorian) ক্যালেন্ডার সিস্টেম শুরু হয় ১৭৫২ সালের ১৪ ই সেপ্টেম্বর যার ফলে ১১ দিন বাদ পড়ে গিয়েছিল।
গ্রীগরিয়ান(Gregorian) তারিখসমুহ:
গ্রীগরিয়ান(Gregorian) ক্যালেন্ডার এর জন্য এই কোডটি মনে রাখুন-৪২০৬৪২০

1700s = 4
1800s = 4
1900 = 0
2000s = 6
2100s = 4
2200s = 2
2300s = 0

ধরুন আপনার বন্ধুর জন্মদিন বিংশ শতাব্দির মধ্যে পড়ে যদি আপনার ব্ন্ধুর জন্মদিনে আপনি শুধু এই গ্রীগরিয়ান(Gregorian) কোডগুলোকেই প্রয়োগ করেন, তবে আপনি তখন আপনি একোডগুলো বাদ দিলেও সমস্যা নেই কারন দেখুন ১৯০০(বিংশ শতাব্দী) সালের
০(শুন্য)। এটিকে বাদদিলেও হিসেবে কোন হের-ফের হবেনা। কারন Nothing comes out of Nothing! একটু রসিকতা করলাম।

জুলিয়াল(Julian) তারিখ-
আপনি জুলিয়ান ডেটস এর ক্ষেত্রে এটিকে কাজে লাগাতে চান তবে- ফর্মুলাটি হবে শতাব্দীর সালে শেষের দুটি অংক বাদ দিয়ে প্রথমে যা থাকে তা নিন এবং ১৮ হতে একে বিয়োগ করুন। এবং এই বিয়োগফল ৭ দিয়ে মোড(Mod) করুন।

উদাহরণ ১- যেমন ধরুন সালটি হল ৮৫২CE, তাহলে শেষের দুটি অংক বাদ দিলে থাকে ৮ একে ১৮ হতে বিয়োগ করলে বিয়োগফল পাওয়া গেল ১০। তাহলে ১০ Mod ৭=৩ তাহলে এখানে শতাব্দী কোড পেলাম-৩
উদাহরন ২- ধরুন সালটি হল ১৬২৫CE, তাহলে শেষের দুটি অংক বাদ দিলে থাকে ১৬। একে ১৮ হতে বিয়োগ করলে বিয়োগফল পাওয়া গেল ২। তাহলে ২ Mod ৭= ২ তাহলে এখানে শতাব্দী কোড পাওয়া গেল ২

এখন আইনস্টাইন এর জন্ম সাল ১৮৯৭ বিবেচনায় আনলে এর শতাব্দীকোড হয় ২, কারন উপরের চার্টে ১৮৯৭ সাল গ্রিগোরিয়ান (Gregorian) তারিখের মধ্যে পড়ে।

লীপ-ইয়ার(Leap Year)কোড:
আপনাকে আর একটি জিনিস বা বিবেচনায় রাখতে হবে যখন আপনি লীপ-ইয়ার বা অধিবর্ষ নিয়ে কাজ করবেন। ‍যদি তারিখটি লীপ-ইয়ার অধিবর্ষের জানুয়ারী ও ফেব্রুয়ারী মাস হয় তবে আপনাকে মোট হিসেবে মধ্যে থেকে ১ বাদ দিতে হবে।
গ্রীগোরিয়ান ক্যালেন্ডারে অধিবর্ষ-
আপনি যদি একটি গ্রীগরিয়ান বর্ষকে ৪ দ্বার ভাগ করেন এবং তা যদি নিঃশেষে বিভাজ্য হয় তবে তা অধিবর্ষ, যদি তা ১০০ দ্বারা বিভাজ্য না হয়। কিন্তু যদি তা ৪০০ দ্বারা বিভাজ্য হয় তবে তা অবশ্যই অধিবর্ষ।
১৯৯২ সালটি ৪ দ্বারা বিভাজ্য তাই এটি অধিবর্ষ।
১৯০০ সালটি ১০০ দ্বারা বিভাজ্য তাই এটি অধিবর্ষ নয়।
২০০০ সালটি ৪০০ দ্বারা বিভাজ্য তাই এটি অধিবর্ষ।
জুলিয়ান অধিবর্ষ-
কোন জুলিয়ান শতাব্দীর সালকে ৪ দ্বারা বিভাজ্য হলে তা অবশ্যই অধিবর্ষ হবে।
আইনস্টাইন এর জন্মসাল ১৮৯৭ সাল এটি কোন অধিবর্ষ নয় তাই এটি এই হিসাবের আওতায় পড়বেনা।

দিন বা বার বের করার চুড়ান্ত কৌশল!
এবার আমরা মুল ফর্মুলায় ফিরে যাব-
(বছরের কোড+ মাসের কোড+শতাব্দী কোড+ তারিখের সংখ্যা- অধিবর্ষ কোড)- মোড ৭
উদাহরন হিসেবে আমরা আইনস্টাইন এর জন্ম তারিখ ১৮৯৭ সালের ১৪ ই মার্চ তারিখ কি বার ছিল তা বের করব-
এখানে,

বছরের কোড- ২
মাসের কোড-৩
শতাব্দী কোড-২
তারিখ- ১৪ ই মার্চ অর্থাৎ ১৪
লিপ-ইয়ার- ০

তাই- উপরের সুত্র প্রয়োগ করলে- (২+৩+২+১৪) Mod ৭= ০
এখন ফলাফলটি নীচের বারগুলোর সাথে মেলান আপনি সপ্তাহের নাম পেয়ে যাবেন-

০ = রবিবার
১ = সোমবার
২ = মঙ্গলবার
৩ = বুধবার
৪ = বৃহষ্পতিবার
৫ = শুক্র বার
৬ = শনি বার

তাহলে আমরা পেলাম আইনস্টাইন রবিবারে জন্মেছিলেন। এভাবে আপনি যে কোন সনের সপ্তাহের দিনের নাম বলে দিতে পারবেন।

11/08/2019

জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাইকৃত সাধারণ জ্ঞান
কেউ কপি করলে অন্তত ক্রেডিট দিবেন।
অনেক কষ্টে করা নোট।
সময়ঃ ৪ দিন
আন্তজার্তিক বিষয়াবলীঃ

জানুয়ারিঃ-
১) সর্বশেষ ঘূর্ণিঝড়ঃ phethai ফেথাই;নামকরণ করে- থাইল্যান্ড।
স্থানীয় ভাষায় রত্ন-পাথর 'জিরকনকে' ফেথাই বলে।
আঘাতহানে ভারতের অন্ধ্রপ্রদেশে।
২) ইয়েলো ভেস্ট আন্দোলনঃ জ্বালানি তেলের বাড়তি কর কমানোর দাবীতে ফ্রান্সের মানুষ দেশের ট্যাক্সি চালকদের ব্যবহৃত হলুদ জ্যাকেট পরে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে তাই একে ইয়েলো ভেস্ট আন্দোলন বলে।
আন্দোলন শুরু হয় ২০১৮ সালের ১৭ নভেম্বর।
• অভিবাসী গ্রহণে বিশ্বের শ্রেষ্ঠ দেশঃ যুক্তরাষ্ট্র
• বিশ্বের শীর্ষ অভিবাসীর দেশঃ ভারত ( ১ কোটি ৬৬ লাখ)
৪) OPEC: ৩ ডিসেম্বর ২০১৮, কাতার ওপেক এর সদস্যপদ ত্যাগের ঘোষনা দেয় ।
কার্যকর হয় ১ জানুয়ারি ২০১৯ থেকে ।
বর্তমানে ওপেক’র সদস্য দেশ ১৪ টি ।
৫) IMF এর প্রথম নারীপ্রধান অর্থনীতিবিদঃ প্রফেসর গীতা গোপীনাথ(ভারত)। দায়িত্ব গ্রহন করেন ১ জানুয়ারি ২০১৯ থেকে।
৬) সম্প্রতি unesco’র সদস্যপদ প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ( ৩১ ডেসিমবর ২০১৮) ।
বর্তমানে ইউনেস্কোর সদস্য দেশ ১৯৩ টি।
৭) বিশ্বের প্রথম আয়কর চালু হয় ইংল্যান্ডে ১৭৯৮ সালে ।
৮) গ্রীন হাউজ গ্যাস নিঃসরনে শীর্ষদেশঃ চীন
৯) Forbes- তথ্য অনুযায়ী বিশ্বের শ্রেষ্ঠ ক্ষমতাধর নারীঃ অ্যাঞ্জেলা মার্কেল।

ফেব্রুয়ারি-মার্চ

১) বিশ্বের সর্ববৃহৎ গোয়েন্দা সদর দপ্তর নির্মিত হয়েছে জার্মানিতে। এর আগে ছিলো যুক্তরাষ্ট্রের পেন্টাগন।
২) ২৫ মার্চ- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার গোলান মালভূমিকে ইসরাইলই ভূ-খন্ড হিসেবে স্বীকৃতি দেয়।
৩) ২৬ মার্চ- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বাংলাদেশের ৪৯ তম স্বাধীনতা দিবসকে 'বাংলাদেশ দিবস' হিসেবে ঘোষনা করে।

এপ্রিল

১) যুক্তরাষ্ট্র বর্তমানে ১২০টি দেশকে 'জি এস পি'
সুবিধা দেয়।
২) জাপানের ১২৬ তম সম্রাট- নারুহিতো
৩) কাজাখস্তানের বর্তমান রাজধানীর নামঃ নুরসুলতান
৪) নেপাল প্রথমবারের মত স্যাটেলাইট উদক্ষেপন করে।
নামঃ NepaliSat-01

মে-

১) জাপানের নতুন রাজকীয় যুগের নামঃ- জবরধি
২) বিশ্বের সবচেয়ে বড় বিমানের নাম-রক
৩) সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির ক্ষমতায় ছিলেন – ৩০ বছর
৪) প্রথম ৫ জি চালু করে দক্ষিন কোরিয়া ৩ এপ্রিল ২০১৯
৫) বিশ্বের দীর্ঘতম লবন গুহার (salt cave) নাম- ম্যালহাম গুহা ( malham cave)
৬) বর্তমান ইস্পাত শিল্পের জনক- স্যার হ্যানরি বিসিমির, ইংল্যান্ড।
৭) বিশ্বের প্রথম “আল কুরআন পার্ক” অবস্থিত- দুবাই, আরব আমিরাত।

জুলাই

১) ৫ জুন ভারতকে জিএসপি সুবিধা বাতিল কার্যকর করে যুক্তরাষ্ট্র।
২) ৬ জুন আফ্রিকান ইউনিয়ন থেকে সুদানের সদস্যপদ স্থগিত করে।

বাংলাদেশ বিষয়াবলি

জানুয়ারি
১) বাংলা একাডেমীর নতুন মহাপরিচালকঃ কবি হাবীবুল্লাহ সিরাজী ( ৩ বছরের মেয়াদে)
▪ বাংলা একাডেমী থেকে প্রকাশিত
প্রথম গ্রন্থের নামঃ লাইলি-মজনু ( জুন-১৯৫৭; সম্পাদকঃ দৌলত উজির বাহরাম খাঁ ও আহমদ শরীফ)।
২) ২০২১ সালের ৬ষ্ঠ আদম শুমারির নামঃ জনশুমারি
৩) বাংলাদেশের ভূ-খন্ড আয়করের আওতায় আসেঃ ১৮৬০ সালে।
৪) বাংলাদেশের মোট জাতীয় মহাসড়কের সংখ্যাঃ ৮ টি।
৫) TIN-ব্যবস্থা প্রবর্তন হয়ঃ ১৯৯৩ সালে।
৬) সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান-৫৬ তম (শীর্ষেঃ যুক্তরাষ্ট্র)

ফেব্রুয়ারি-মার্চ

১) ফার্মারস ব্যাংকের বর্তমান নামঃ পদ্মা ব্যাংক
২) বিশ্বে কৃষিভূমি ও বনভূমি হ্রাসে শীর্ষদেশ- বাংলাদেশ, ▪যানজটে শীর্ষ শহর- ঢাকা।

এপ্রিলঃ

১) বাংলাদেশে সম্প্রতি ১৪০০ বছরের পুরনো
পাল শাসনামলের স্থাপত্য নিদর্শন
পাওয়া যায়- বগুড়ার মহাস্থানগড়ে।
২) বাংলাদেশে একমাত্র ও প্রথম সাপের বিষের ডেটাবেজ নির্মান করেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপক
ড. আবু রেজা ।
৩) ইঁদুরের ক্ষতিকর গনজাইলোনেমা শনাক্তকরণ পদ্ধতি আবিষ্কার করেন – শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়য়ের গবেষক দল। নেতৃত্ব দেনঃ- ড. উদয় কুমার মহন্ত।
৪) দেশের প্রথম পাতাল রেলঃ
• বিমানবন্দর টু কমলাপুর
• দৈর্ঘ্যঃ ১৯.৮৭ কিমি
• স্টেশন সংখ্যাঃ ১২ টি
৫) বর্তমানে ৩ টি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তন করা হয়েছেঃ ঢাকা,ইসলামি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
৬) বর্তমানে দেশে মোট পাটকল- ৩১৪ টি

মে-

১) দেশের একমাত্র কোস্টগার্ড বাহিনীর প্রশিক্ষন কেন্দ্র অবস্থিত- কুয়াকাটা,পটুয়াখালী
২) প্রাচীন জাতের মিসরীয় তুলার সন্ধান পাওয়া যায় – বাগেরহাট জেলায়
৩) পিরামিড আকৃতির বৌদ্ধ স্তুপের সন্ধান পাওয়া যায়- মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বরে।
৪) মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম এনিমেশন ছবি- surviving 71: An untold story of an Unknown war (ওয়াহিদ ইবনে রেজা)।

জুলাই

১) ১৩ জুন দেশে প্রথম EPI টিকা কেন্দ্র চালু হয় রংপুরে
২) ২৪ জুন দেশে প্রথমবারের মত মানুষের দেহে লিভার প্রতিস্থাপন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
৩) ১ জুলাই মূল্যসংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ কার্যকর হয় ।
৪) দ্বিতীয় কাচপুর সেতুর বর্তমান নামঃ শীতলক্ষ্যা সেতু।
৫) দেশের প্রথম নারী আলোকচিত্রীর নামঃ সাইদা খানম।
৬)সার্ফিং নিয়ে নির্মিত দেশের ১ম চলচ্চিত্রের
নাম - ন-ডরাই।
▪বর্তমানে দেশে স্থলবন্দর ২৩ টি।
▪বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৫ ধরনের।
▪বর্তমানে দেশে মোট গ্যাসক্ষেত্র ২৭ টি।
▪ দেশে বর্তমানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি।
▪বাংলাদেশ জিএসপি সুবিধা পায় ৩৮টি দেশে।
▪ বাংলাদেশের জাতীয় মহাসড়ক নেই ১০ টি জেলায়।
▪দেশে বানিজ্যিকভাবে ফল উৎপাদিত হয় ৪৫ প্রকারের।
▪বর্তমানে বাংলাদেশ ওষুধ রপ্তানি করে
-বিশ্বের ১৪৬ টি দেশে
▪ বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে।
▪বাংলাদেশের সবচেয়ে বেশি জনশক্তি ও রেমিটেন্স অর্জিত হয় সৌদি আরব থেকে।
▪ বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে তৈরি পোশাক।
▪ খাদ্যশস্যের দিক থেকে সবচেয়ে বেশি উৎপন্ন হয় বোরো ধান।
▪বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়
-প্রাকৃতিক গ্যাস।
▪ বাংলাদেশকে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় -জাপান
▪বাংলাদেশকে সবচেয়ে বেশি যে সংস্থা বৈদেশিক সাহায্য দেয়- বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা আইডিএ।
▪ দেশে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে বিদ্যুৎ খাতে।
🔸প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই-
'আমাদের ছোট রাসেল সোনা'।
🏅ভার্চুয়াল অ্যাপ "লুনার ভিআর" তৈরি করে নাসার বেস্ট ইউজ অব ডেটা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় -
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর দল- টিম অলিক।
▪বাংলাদেশ কৃষি শুমারি-২০১৯ এর প্রতিপাদ্য বিষয়
-কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।
▪দেশের ১ম সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম
-এইমবুক ডট নেট।
💠সম্প্রতি দেশে লোহার খনির সন্ধান পাওয়া যায়
-ইসবপুর, দিনাজপুর ( ১৮ জুন ২০১৯)।
🔰সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান ৮৬ তম।
🏷বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান ১০১ তম।
🔸 'SDG Gender Index' এ বাংলাদেশের অবস্থান
- ১১০ তম
🔸 জনসংখ্যা ঘনত্বে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭ম।
🔸 'এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৯' শীর্ষক প্রতিবেদনে প্রবৃদ্ধি অর্জনে শীর্ষ দেশ -বাংলাদেশ।
🇧🇩 বিশ্বের ১০টি সেরা অর্থবহ পতাকার তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।
📙প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি নিয়ে প্রকাশিত দুটি বই শেখ হাসিনাঃ সিলেক্টেড সেয়িংস ( উক্তি ১১৫টি) এবং শেখ হাসিনাঃ নির্বাচিত উক্তি ( উক্তি ১০০টি)।
🔸JSC,SSC, HSC তে GPA-5 এর পরিবর্তে GPA-4 নির্ধারণ করে সিদ্ধান্ত গৃহীত হয় -১৩ জুন ২০১৯।
🔸বায়ান্নার ভাষাসৈনিক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১ম নারী অধ্যাপক প্রফেসর লায়লা নুর মারা যান -৩১ মে ২০১৯।
🔸দেশ বরেণ্য নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক মমতাজউদ্দীন আহমদ মারা যান ০২ জুন ২০১৯।
🔸দেশের ১ম বারের মত ' স্বর্নকর মেলা-২০১৯' অনুষ্ঠিত হয় ২৩-২৫ জুন ২০১৯।
🔸দেশের ১ম কয়লা আমদানি চুক্তি সাক্ষরিত হয় ১৭ জুন ২০১৯। দেশের ১ম কয়লা আমদানি চুক্তি সাক্ষরিত হয় ইন্দোনেশিয়ার কোম্পানি 'পিটি বায়য়ান রিসোর্স টিবিকের' সঙ্গে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড'র ( ১০ বছর মেয়াদী)।
🔸বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হয় ০১ জুলাই ২০১৯।

এক্সট্রা

বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে কিছু তথ্য :-
🎞 উপমহাদেশের চলচ্চিত্রের জনক- হীরালাল সেন।
🎞বাংলাদেশে চলচ্চিত্রের জনক- আবদুল জব্বার খান।
🎞 সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি- পথের পাঁচালী।
🎞সত্যজিৎ রায় ‘অস্কার পুরষ্কার’ পান- পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য।
🎞সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান- ১৯৯২ সালে।
🎞 বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার- জহির রায়হান।
🎞জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র- কখনো আসেনি।
🎞‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের নির্মাতা - জহির রায়হান।
🎞‘কাঁচের দেয়াল’ বিখ্যাত চলচ্চিত্র- জহির রায়হানের।
🎞‘Stop Genocide’ প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক- জহির রায়হান।
🎞 ‘ চিত্রা নদীর পাড়ে’ চলচ্চিত্রের নির্মাতা- তানভীর মোকাম্মেল।
🎞স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লালসালু’ এর পরিচালক- তানভীর মোকাম্মেল।
🎞 সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রের পরিচালক- শেখ নেয়ামত আলী।
🎞 BFDC প্রতিষ্ঠিত হয়- ১৯৫৮ সালে।
🎞 স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ এর নির্মাতা- মোরশেদুল ইসলাম।
🎞 মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক- তারেক মাসুদ।
🎞অস্কার পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রথম বাংলা ছবি- মাটির ময়না।

খেলাঃ

🏏বাংলাদেশ দলের নতুন স্পিন কোচ: নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক- ড্যানিয়েল ভেট্টরি।
🏏নতুন পেস বোলিং কোচ: দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং কোচ -চার্ল ল্যাঙ্গেভেল্ট।

🏆আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৯
সময়কালঃ ৩০ মে - ১৪ জুলাই ২০১৯।
🔹আয়োজকঃ ইংল্যান্ড ও ওয়েলস।
🔹চ্যাম্পিয়নঃ ইংল্যান্ড।
🔹 রানার্স আপঃ নিউজিল্যান্ড।
🔹 অংশগ্রহণকারী দল ১০টি।
🔹মোট ম্যাচ ৪৮ টি।
🔸একমাত্র দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবল (১৯৬৬) ও বিশ্বকাপ ক্রিকেট (২০১৯) চ্যাম্পিয়ন হয়ঃ ইংল্যান্ড।
🔸উদ্বোধনী ভেন্যু ও ফাইনাল ভেন্যুঃ লর্ডস (১৪ জুলাই) ও ওভাল ( ৩০ মে)।
🏏সর্বোচ্চ রানের মালিকঃ রোহিত শর্মা (৬৪৮ রান)।
🏏সর্বোচ্চ উইকেটের মালিকঃ মিশেল স্টার্ক, অস্ট্রেলিয়া (২৭টি)।
🏅ম্যান অব দ্য টুর্নামেন্টঃ কেন উইলিয়ামসন ( নিউজিল্যান্ড) ।
🏅ম্যান অব দ্য ফাইনালঃ বেন স্টোকস ( ইংল্যান্ড)।
🏅প্রথম হ্যাট্রিককারী বোলারঃ মেহাম্মদ সামী।(বিপক্ষ দল আফগানিস্তান)।
🎖 সর্বোচ্চ সেঞ্চুরিঃ রোহিত শর্মা (৫)।

🎖একমাত্র খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে ৬০০+ রান ও ১০+ উইকেট সাকিব আল হাসান।

🎖 এখন পর্যন্ত এক বিশ্বকাপে সর্বোচ্ছ উইকেট লাভকারী বোলার মিশেল স্টার্ক (২৭ উইকেট)।

🎖বিশ্বকাপ ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্ছ রানের মালিক
শচীন টেন্ডুলকার (২২৭৮ রান)।

🏏 বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে সর্বপ্রথম অংশগ্রহণ করে ৭ম বিশ্বকাপে (১৯৯৯সাল)।
🏏প্রথম বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

জানতে হবেঃ

♠শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ এর ভাষণ যুক্ত আছে- ৫ম তফসিলে
♠স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে-৭ম তফসিলে
🏷জাতিসংঘ সমুদ্র আইন পাস হয়--১৯৮২ সালে
🏷জাতিসংঘের মোট ভাষা ৬টি হলেও অফিসিয়াল/ কার্যকরী ভাষা ২ টিঃ
১. ইংরেজি
২. ফ্রেঞ্চ
♦V20 কিসের সাথে সম্পর্কিত --জলবায়ু পরিবর্তন
♦সর্বশেষ জলবায়ু সম্মেলন ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিত হয় - কাটোউইস, পোলান্ড।
♦ ২০২২ সালের G20 সম্মেলন হবে--ভারতে
♦২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে
♦২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছেঃ-৮.২ শতাংশ
♣ ২০২০ সালের গ্রীষ্মকালীন অলম্পিক অনুষ্ঠিত হবে - টোকিও, জাপান
♣ ২০২২ সালের শীতকালীন অলম্পিক অনুষ্ঠিত হবে - বেইজিং, চীন।
🔗Transparency international:
প্রতিষ্ঠা পায়ঃ ৪ মে, ১৯৯৩
সদরদপ্তরঃ বার্লিন, জার্মানি
উদ্দেশ্যঃ৷ যুদ্ধবন্ধ & দূর্নীতিপ্রতিরোধ করা।
📜 বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS)
প্রতিষ্ঠা পায়ঃ- ১লা জানুয়ারী, ১৯৭২
♓পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রিত হয়ঃ-
১৯৯০ সালের ৩ অক্টোবর
🔸 সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়ঃ-১৯২২ সালে
🔸সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫টি নতুন রাষ্ট্র গঠিত হয়ঃ-১৯৯১ সালে
🔵সর্বপ্রথম নারী ভোটাধিকার প্রদান করা হয়ঃ- নিউজিল্যান্ডে ১৮৯৩ সালে।
🔴চীনে কমিউনিজম প্রতিষ্ঠা হয়ঃ-১৯৪৯ সালে।
🔺সাংস্কৃতিক বিপ্লব হয়ঃ-চীনে
▪ ২০১৯ সালে একুশে পদক দেওয়া হয় --২১ জনকে
🔸২০১৯ সালে বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান - -১২১ তম
🔺 মেক্সিকো-যুক্তরাষ্ট্র বর্ডারে, ২০১৮ তে ঘটিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অপারেশনের নাম-- Operation faithful patriot
⚫ ইহুদিদের উপাসনালয়ের নাম - -সিনেগগ
🇧🇩বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শান্তিরক্ষা মিশনে যোগ দেয় - -২০১০ সালে
🔸 সার্কের প্রথম নারী মহাসচিব -- নেপালের
🔸অভিযাত্রী ক্যাপ্টেন কুক কোন দেশের অধিবাসী--ব্রিটেন
🔹২০১৯ সালে অস্কার পায় কোন চলচ্চিত্র --Green Book
🔵 ব্রিটেন এর নবনির্বাচিত প্রধানমন্ত্রী বরিস জনসনের দলের নাম --conservative party
🇧🇩বাংলাদেশে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় -
-১৯৭৭ সাল থেকে
🔸থাইল্যান্ডের বর্তমান রাজার নাম --
-Maha Vajiralongkorn
🔴বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত বোয়িং ৭৮৭-৮
তৃতীয় ড্রিমলাইনার - "গাঙচিল'' বিমানে যুক্ত হলো।
পূর্বে যুক্ত হওয়া:
১। ড্রিমলাইনার-১ এর নাম: আকাশবীণা।
২। ড্রিমলাইনার-২ এর নাম: হংসবলাকা।
৩। ড্রিমলাইনার-৪ এর নাম হবে: রাজহংস।
*** বিমানগুলোর প্রস্তুতকারক - মার্কিন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান -বোয়িং কোম্পানি।
🔸ধান ও মাছ উৎপাদনে শীর্ষ জেলা -ময়মনসিংহ।
🔸গম উৎপাদনে শীর্ষ জেলা -ঠাকুরগাঁও।
🔸চা উৎপাদনে শীর্ষ জেলা -মৌলভীবাজার।
🔸পাট উৎপাদনে শীর্ষ জেলা -ফরিদপুর।
🔸আলু উৎপাদনে শীর্ষ জেলা -মুন্সিগঞ্জ।
🔸আম উৎপাদনে শীর্ষ জেলা -রাজশাহী।
🔸তুলা উৎপাদনে শীর্ষ জেলা -ঝিনাইদহ।

আন্তর্জাতিক সংস্থাগুলোর সর্বশেষ সদস্য এবং কিছু তথ্য :

🔹"OPEC"র বর্তমান সদস্য দেশ ১৪টি (সর্বশেষ কঙ্গো প্রজাতন্ত্র)।
🔸"COMESA"র বর্তমান সদস্য দেশ ২১ টি (সর্বশেষ সোমালিয়া)।
🔹"NATO "র বর্তমান সদস্য দেশ ২৯ টি (সর্বশেষ মন্টিনেগ্রো)।
🔸" OECD "র বর্তমান সদস্য দেশ ৩৭ টি (সর্বশেষ লিথুনিয়া ও কলম্বিয়া)।
🔶"African Union "র বর্তমান সদস্য দেশ ৫৫ টি (সর্বশেষ মরক্কো)।
🔷"OIC "র বর্তমান সদস্য দেশ ৫৭ টি (সর্বশেষ আইভেরি কোস্ট )।
🔺"IDB "র বর্তমান সদস্য দেশ ৫৭ টি (সর্বশেষ গায়ানা)।
🔺"ADB "র বর্তমান সদস্য দেশ ৬৭ টি (সর্বশেষ জর্জিয়া)।
🔺"ICSID "র বর্তমান সদস্য দেশ ১৬১ টি।
🔺"IAEA"র বর্তমান সদস্য দেশ ১৭১ টি (সর্বশেষ সেন্ট লুসিয়া)।
🔺"IDA "র বর্তমান সদস্য দেশ ১৭৩ টি (সর্বশেষ রোমানিয়া)।
🔺"WCO "র বর্তমান সদস্য দেশ ১৮৩ টি (সর্বশেষ সুরিনাম)।
🔺"WMO"র বর্তমান সদস্য দেশ ১৮৬ টি (সর্বশেষ 🔺অ্যান্ডোরা)।
🔺"IFC "র বর্তমান সদস্য দেশ ১৮৪ টি (সর্বশেষ দঃ সুদান)।
🔷"IMF "র বর্তমান সদস্য দেশ ১৮৯ টি (সর্বশেষ নাউরু)।
🔷"UNESCO "র বর্তমান সদস্য দেশ ১৯৩ টি (সর্বশেষ ফিলিস্তিন)।
🔴"United Nations "র বর্তমান সদস্য দেশ ১৯৩ টি (সর্বশেষ দঃ সুদান)।
🔹"WHO"র বর্তমান সদস্য দেশ ১৯৪ টি (সর্বশেষ দঃ সুদান)।
⚫"INTERPOL"র বর্তমান সদস্য দেশ ১৯৪ টি ( সর্বশেষ ভানুয়াতু)।
🔹"UNCTAD" র বর্তমান সদস্য দেশ ১৯৫ টি (সর্বশেষ ফিলিস্তিন)।
🔸SCO'র বর্তমান সদস্য দেশ ৮টি।
🔸CICA'র বর্তমান সদস্য দেশ ২৭টি।
🔵ASEAN'র বর্তমান সদস্য দেশ ১০ টি।

অর্থনৈতিক_সমীক্ষা ২০১৯
__ মোট জনসংখ্যাঃ ১৬.৩৭ কোটি।
__ জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৭%।
__ স্থুল জন্মহারঃ ১৮.৫ জন ( প্রতি হাজারে)।
__ দারিদ্রের হারঃ ২১.৮%।
__ চরম দারিদ্রের হারঃ ১১.৩%।
__ প্রত্যাশিত গড় আয়ুস্কালঃ ৭২ বছর ( পুরুষ ৭০.৬ বছর, নারী ৭৩.৫ বছর)।
__ সাক্ষরতার হারঃ ৭২.৩%।
__ পুরুষ নারী অনুপাতঃ ১০০.২ঃঃ১০০।
__ মাথাপিছু আয়ঃ ১৯০৯ মা.ড।
__ চলতি মূল্যে মাথাপিছু জিডিপির পরিমাণঃ ১৮২৭ মা.ড।
__ কৃষিতে মোট জনশক্তি নিয়োজিতঃ ৪০.৬% ( সেবা খাতে ৩৯%, শিল্প খাতে ২০.৪%)।
__ তফসিলিভুক্ত ব্যাংকঃ ৫৯টি।

বাংলাদেশের ৪৯ তম জাতীয় বাজেট ২০১৯-২০
__ বাজেট ঘোষণাঃ ১৩ জুন ২০১৯।
__ বাজেট পাসঃ ৩০ জুন ২০১৯।
__ বাজেট কার্যকরঃ ০১ জুলাই ২০১৯।
__ বাজেটঃ ৪৮তম (অন্তর্বর্তীকালীন সহ ৪৯)
__ উত্থাপনকারীঃ আ.হ.ম মোস্তফা
কামাল (অর্থমন্ত্রী)।
__ বাজেটের আকারঃ ৫,২৩,১৯০ কোটি
টাকা।
__ ঘাটতিঃ ১ লক্ষ ৪৫ হাজার ৩৮০ টাকা।
__ স্লোগানঃ 'সমৃদ্ধির সোপানে
বাংলাদেশ, সময় এখন আমাদের,সময় এখন বাংলাদেশের ’।
__ জিডিপির প্রবৃদ্ধির হার নির্ধারণঃ ৮.২%।
__ মুদ্রাস্ফিতির হারঃ ৫.৫%।
__ ADP তে বরাদ্দঃ ২ লক্ষ ২ হাজার ৭২১
কোটি টাকা।
__ সর্বোচ্চ বরাদ্দঃ জনপ্রশাসন খাতে ( ৯৬,৪৭০ কোটি টাকা, মোট বাজেটের ১৮.৫%)
__ ভ্যাটের স্তরঃ ৪ টি ( ৫%, ৭.৫%, ১০% ও ১৫%)।

16/07/2019

♨️♨️পরিমাপ সম্পর্কিত♨️♨️

➲ ১মিলিয়ন=১০লক্ষ
➲ ১কোটি=১০মিলিয়ন
➲ ১বিলিয়ন=১০০কোটি
➲ ১ট্রিলিয়ন=১লক্ষ কোটি
➲ ১৭৬০গজ=১মাইল
➲ ১ইঞ্চি=২.৫৪সে.মি.
➲ ১ মাইল=১.৬১ কি.মি.
➲ ০.৬২মাইল = ১ কি.মি.
➲ ৬ফুট = ১ ফ্যাদম
➲ ১ বর্গহাত = ১গন্ডা
➲ ২০গন্ডা = ১ছটাক
➲ ১৬ছটাক = ১কাঠা
➲ ২০কাঠা = ১বিঘা
➲ ১৪৪বর্গইঞ্চি = ১বর্গফুট
➲ ৯ বর্গফুট = ১ বর্গগজ
➲ ৪৮৪০বর্গগজ = ১একর
➲ ১০০শতক = ১একর
➲ ৬৪০একর = ১বর্গমাইল
➲ ২৪৭ একর = ১বর্গকিমি
➲ ১০০০০বর্গমি = ১০০এয়র
➲ ১৬ আউন্স = ১পাউন্ড
➲ ২৮ পাউন্ড = ১কোয়ার্টার
➲ ৪কোয়ার্টার = ১ হন্দর
➲ ২০হন্দর = ১বৃটিশ টন
➲ ১০০কিলোগ্রাম = ১কুইন্টাল
➲ ১০০০কিলোগ্রাম = ১মেট্রিক টন
➲ ১পাউন্ড = ০.৪৫৩৬কেজি
➲ ১কেজি = ২.২পাউন্ট=১.০৭সের
➲ ১সের = ০.৯৩কিলোগ্রাম
➲ ১মিটার = ৩৯.৩৭ইঞ্চি
➲ ১২ইঞ্চি = ১ফুট
➲ ৩ফুট = ১গজ
➲ ৭.৯২ ইঞ্চি = ১ লিংক
➲ ২৫ লিংক = ১ রড
➲ ৪ রড = ১মাইল
➲ ১০ চেইন = ১ফার্লং
➲ ৮ ফার্লং = ১মাইল
➲ ৯ বর্গফুট = ১বর্গগজ
➲ ১৬০০বর্গগজ = ১বিঘা
➲ ৮০বর্গগজ = ৭২০বর্গফুট = ১কাঠা
➲ ৫বর্গগজ = ১ছটাক
➲ ৪০ কেজি =১ মন............................................
❍ ১ পক্ষ = ১৫ দিন;
❍ ১ মাস = ২ পক্ষ
❍ ১ মাস = ৪ সপ্তাহ;
❍ ১ মাস = ৩০ দিন
❍ ১ ঋতু = ২ মাস = ৪ পক্ষ = ৮ সপ্তাহ = ৬০ দিন
❍ ১ বছর = ১২ মাস = ২৪ পক্ষ = ৩৬৫ দিন = ৫২ সপ্তাহ
❍ ১ অধিবর্ষ = ৩৬৬ দিন
❍ ১ যুগ = ১২ বছর ;
❍ ১ অর্ধযুগ = ৬ বছর;
❍ ১ অর্ধ-শতাব্দী = ৫০ বছর ;
❍ ১ শতাব্দী = ১০০ বছর
❍ ১ কুড়ি = ২০টি
❍ ১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
❍ ১ ভরি = ১৬ আনা ;
❍ ১ আনা = ৬ রতি
❍ ১ গজ = ৩ ফুট = ২ হাত
❍ ১ কেজি = ১০০০ গ্রাম
❍ ১ কুইন্টাল = ১০০ কেজি
❍ ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি
❍ ১ লিটার = ১০০০ সিসি
❍ ১ মণ = ৪০ সের
❍ ১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;
❍ ১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ)
❍ 1 মিলিয়ন = 10 লক্ষ
❍ 1 মাইল = 1.61 কি.মি ;
❍ 1 কি.মি. = 0..62
❍ 1 ইঞ্চি = 2.54 সে..মি ;
❍ 1 মিটার = 39.37 ইঞ্চি
❍ 1 কে.জি = 2.20 পাউন্ড ;
❍ 1 সের = 0.93 কিলোগ্রাম
❍ 1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
❍ 1 পাউন্ড = 16 আউন্স
❍ 1 গজ= 3 ফুট ;
❍ 1 একর = 100 শতক
❍ 1 বর্গ কি.মি.= 247 একর

24/06/2019

৮০ থেকে নিজের বয়স বিয়োগ দিন,যতো আছে তার সাথে ১৯৩৯ যোগ দিন, ওটাই আপনার জন্ম সাল, Try it

23/06/2019

রসায়ন : Ph নির্ণয়
ক্যালকুলেটর নিষিদ্ধ হওয়ায় ভর্তি পরীক্ষায় অনেক কাজ দেবে বলে আশা করি। .005 M H²SO⁴ এর pH কত ?
→ -log (0.005 x 2) [যেহেতু H ২টা ]
→ -log (.01)
→ 2
pH এর শর্টকাট ট্রিকঃ
যদি দশমিক সংখ্যার শেষ অঙ্ক 1 থাকে তবে দশমিকের পর যতগুলো অঙ্ক থাকে তার pH তত ।
0.01 M ঘনমাত্রার pH এর কত ?
0.01 এখানে দশমিকের পর দুই ঘর আছে তাই এর pH 2

23/06/2019

ঘড়ির কাটার ঘন্টা আর মিনিট এর কাটার মধ্যবর্তি কোন কত ডিগ্রি তা নির্ণয় করা এটা বিভিন্ন চাকরি পরিক্ষায় আসে।
সুত্র:11M-60H/2
এখানেM মিনিট কাটা, Hঘন্টার কাটা
উদাহরন// ৫ বেজে ৪৫ মিনিট এর ঘন্টা আর মিনিটের কাটার মধ্যবর্তি কোন কত ডিগ্রি?
সলভ//11M-60H/2
= 11*45-60*5/2
=97.5 ডিগ্রি (ans:)

23/06/2019

Shortcut_for_admission💃💃
#ক্যালকুলেটর_ছাড়া_বর্গমুল_নির্ণয়😍
এর আগের পোস্ট এর মাধ্যমে #ক্যালকুলেটর_ছাড়া_লগ_এবং_লন এর মান নির্ণয় শিখেছিলাম😋😌 এখন আমরা শিখব বর্গমুল নির্ণয় 😪 তবে এই পদ্ধতিতে ১-১০০০০পর্যন্ত যেকোন পুর্ণবর্গ সংখ্যার বর্গমুল নির্ণয় করতে পারবা, এর বেশি পারবা না এবং এর চেয়ে বড়্গুলো কোথাও আসবেও না যেখানে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না😰😰
এই পদ্ধতি কাজে লাগানোর জন্য তোমাদের ১-৯পর্যন্ত প্রতিটি সংখ্যার বর্গের মান জানা থাকতে হবে 😖😖 এটা জানা নেই এমন কেও এই পোস্ট পড়ছে বলে মনে হয় না 😁
বর্গের মান গুলো প্রথমে লিখে নিই,বুঝতে সুবিধা হবে ✌
1*1=1
2*2=4
3*3=9
4*4=16
5*5=25
6*6=36
7*7=49
8*8=64
9*9=81
আমরা জানি বর্গ মানে হচ্ছে, সংখ্যার উপর পাওয়ার ২দেয়া অর্থাৎ কোন সংখ্যাকে, ওই সংখ্যা দিয়েই গুণ করা। "(✌)" এই যে হাতের ইমোজি টা দেখতে পাচ্ছো ওখানে যেমন দুইটা আঙুল দেখা যাচ্ছে তেমনি আজকে সব দুই এর খেলা হবে 😁😁 ১০০০০ এর বর্গমুল তো ১০০ মানে ৩ডিজিটের এটা সবাই জানেন, কিন্তু ১০০০০ এর ছোট যেকোন সংখ্যার বর্গমুল হবে (✌) দুই ডিজিটের 😍😍
এবার কাজের কথায় আসি যে সংখ্যাটির বর্গমুল নির্ণয় করব সেটিকে ডান পাশ থেকে দু✌ ঘর করে ভাগ করে নিব ☺
যেমনঃ সংখ্যাটি ৫২৯ হলে লিখব (৫)(২৯), খাতায় লিখার সময় আপনি সংখ্যাটির উপরেও দাগ দিতে পারেন। মোট কথা ট্রিকটি বুঝলেই হলো। ☺
ডান পাশ থেকে যেমন দুই ঘর করে নিয়েছি, তেমনি ডান পাশ থেকেই আগে কাজ করতে হবে। এবার আমদের দেখতে হবে ডান পাশের ঘরের শেষের ডিজিটটি কি? (৫)(২৯) এর শেষের ঘরের সংখ্যাটি ২৯ এবং শেষের ডিজিট হচ্ছে ৯। এবার আমাদের দেখতে হবে ১-৯ পর্যন্ত কোন সংখ্যাগুলির বর্গের মান এ শেষের সংখ্যা ৯ আছে। 😊
তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো ৩ এবং ৭ এর বর্গে ৯ আছে 👏👏 এখান থেকে আমরা বুঝবো বর্গমুলের উত্তরটির লাস্টের ডিজিট ৩ অথবা ৭ হবে ;)
আমরা জানি, এন্সার ২ডিজিটের বেশি হবে না তাই এখন আমাদের পালা প্রথম ডিজিট টি বের করা এবং সেটি বের করতে পারলেই আমরা বুঝতে পারব লাস্টের ডিজিট ৩ হবে নাকি ৭ হবে 😰
প্রথম ডিজিট বের করা খুব সহজ, প্রথম ডিজিট এর জন্য আমরা প্রথম অংশ ব্যবহার করব। শেষের ডিজিটের জন্য (২৯) নিয়েছিলাম এখন নিব (৫) ☺
এবার আমরা প্রথম স্টেপ এর মত কোনটির বর্গে ৫ আছে তা খুজবো না, এবার আমাদের খুজতে হবে কোনটির বর্গ ৫এর সমান অথবা ৫ এর ছোট কিন্তু ৫ এর বড় হওয়া যাবে না 😖 এবং এখান থেকে যে সংখ্যাটি পাব সেটিই হবে বর্গমুলের উত্তরের প্রথম ডিজিট ✌✌ আমরা এখানে ৩ নিতে পারব না কারণ ৩ এর বর্গ ৯ যা ৫ এর চেয়ে বড় সুতরাং আমাদের ২ নিতে হবে কারণ এটির বর্গ ৪ যা ৫ এর ছোট।
পেয়ে গেলাম বর্গমুলের প্রথম ডিজিট ২😍
এবার প্রশ্ন হচ্ছে শেষের ডিজিট কি হবে? ৩ নাকি ৭?
সেটি যেভাবে বের করব সেটি হচ্ছে প্রথম ডিজিটের সংখ্যাটিকে তার পরবর্তি পুর্নসংখ্যা দিয়ে গুণ করব। যেমনঃ ২*৩=৬ প্রথম ডিজিট ২ ছিল তাই তার পরবর্তি পুর্ণসংখ্যা ৩ দিয়ে গুণন করলাম। 😮
এবার দেখতে হবে গুণন করার পর যে এন্সার পাবো সেটার চেয়ে ৫ বড় নাকি ছোট। 🙈 ৫ বলতে আমি প্রথম ব্রাকেটে যে সংখ্যা থাকবে সেটির কথা বলছি।
যদি দেখা যায় প্রথম ব্রাকেটের সংখ্যাটিই বড় অর্থাৎ ৫বড় তাহলে বর্গমুলের উত্তরের ২য় ডিজিটে বড় সংখ্যাটি সিলেক্ট হবে , আর যদি গুণ ফলের চেয়ে প্রথম ব্রাকেটের সংখ্যাটি ছোট হয় তাহলে ছোটটি সিলেক্ট হবে।😶
এখানে যেহেতু ৫, ৬ এর চেয়ে ছোট তাই আমরা ছোট সংখ্যা ৩ কে সিলেক্ট করব ✌✌
এবং আমাদের বর্গমুলের উত্তর হবে ২৩ 💃💃💃
৫ যদি গুণফলের চেয়ে বড় হত তাহলে আমাদের ৭ নিতে হতো 😜
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। 😉😉
পোস্টটি বড় করা হয়েছে তোমাদের বোঝার জন্য কিন্তু ট্রিকটি মোটেও কঠিন কিছু না।😌

23/06/2019

💜💜
#ক্যালকুলেটর_ছাড়া_২_সংখ্যার_বর্গ_নির্ণয়।
আপনারা এই পদ্ধতিতে যেকোন সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবেন খুব সহজে কিন্তু সংখ্যাটি অবশ্যই দুই ডিজিটের হতে হবে। ( যেমনঃ ৭২,১৭,১৬ ইত্যাদি)
আমরা জানি, (a+b)2=a*a+2ab+b*b...(১).. আমরা এই সুত্রটির সাথে মিল রেখেই বর্গ নির্ণয় করব। আমরা দুই ডিজিটের বর্গ নির্ণয় করার ক্ষেত্রে প্রথম সংখ্যাটিকে a এবং পরের সংখ্যাটিকে b হিসেবে বিবেচনা করব। ধরুন সংখ্যা টি হচ্ছে ১২ তাহলে a=1 & b=2 ধরব।
আমরা ১নং সুত্রটিই ব্যবহার করব কিন্তু পার্থক্যটি হচ্ছে "+" এর জায়গায় আমরা ব্রাকেট ব্যবহার করব।
যদি আমরা (ab)2 নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখব [(ab)2]=(ab)*(ab)=(a*a)(2ab)(b*b).
তো চলুন দুইটি প্রাক্টিস করা যাকঃ ☺☺
(12)2=(12*12)=(1*1)(2*1*2)(2*2)
=(1)(4)(4)=144 😰😍
(13)2=(13*13)=(1*1)(2*1*3)(3*3)
=(1)(6)(9)=169 😂
তবে এখানে একটি বিষয় খেয়াল করতে হবে যখন শেষের দুইটি ব্রাকেটে একটি করে সংখ্যা থাকবে তখন বুঝবেন আপনার কাজ শেষ এবং আপনি ব্রাকেট তুলে দিলেই এন্সার টি পেয়ে যাবেন ☺☺
কথা হচ্ছে যদি একটি করে সংখ্যা না থাকে তাহলে এন্সারটি কি হবে??? 😖😖
চলুন দেখে নেওয়া যাক উদাহরণ✌✌✌
(17*17)=(1*1)(2*1*7)(7*7)
=(1)(14)(49) 😭😭
এখন আমরা কিতা করব?😖😖😖
তো এরকম যদি থাকে তাহলে শেষ থেকে শুরু করবেন। কিন্তু কিভাবে শুরু করবেন?😱😱 হ্যাঁ বলে দিচ্ছি, ব্রাকেটের এককের ঘরের সংখ্যাটি বাদে সামনে যা থাকবে তা পুর্ববর্তী ব্রাকেটের মধ্যে যোগ করে দিবেন 😂😂
চলুন দেখে নেই ব্যাপার টা ✌✌
(1*1)(2*1*7)(7*7) ছিল 😊
=(1)(14)(49)
=(1)(14+4)(9) [সামনের সংখ্যাটি যোগ করে দিলাম]
=(1)(18)(9)
এবার তো মাঝের টিতে ২টি সংখ্যা রয়ে গেল? তবে কি করব? এটিও আগের মতই পুর্ববর্তী ব্রাকেটের সাথে যোগ করে দিতে হবে।
(1)(18)(9)
=(1+1)(8)(9)
=(2)(8)(9)
দেখতে পাচ্ছেন পিছনের দুইটি ঘরেই একটি করে সংখ্যা রয়ে গেছে সুতরাং আপনার উত্তর আপনি পেয়ে গেছেন এবং সেটি হচ্ছে 289 😍😍😍
এবার প্রাক্টিস করা যাক ✌✌
(25*25)=(2*2)(2*2*5)(5*5)
=(4)(20)(25)
=(4)(20+2)(5)
=(4)(22)(5)
=(4+2)(2)(5)
=(6)(2)(5)
=625 😍😍
(56*56)=(5*5)(2*5*6)(6*6)
=(25)(60)(36)
=(25)(63)(6)
=(31)(3)(6)
=3136 👌👌
(99*99)
=(9*9)(2*9*9)(9*9)
=(81)(162)(81)
=(81)(170)(1)
=(98)(0)(1)
=9801 ✌✌✌
দুই ডিজিটের সব চেয়ে বড় সংখ্যাটিও করে ফেললাম 😁😁
আপনার এখন নিজে নিজে ট্রাই করে দেখতে পারেন এখানে কোন সমস্যা ধরা পরে কিনা। ☺☺
ধন্যবাদ আপনাদেরকে অনেক সময় নিয়ে পড়ার জন্য।
ভুলত্রুটি থাকতে পারে ক্ষমা করবেন, আর একটি কথা হচ্ছে ট্রিকটা খুব ইজি কিন্তু বোঝানোর জন্য বড় করে লিখতে হয়, তাই ঘাবড়ানোর কিছু নেই ☺☺

23/06/2019

#ক্যালকুলেটর_ছাড়া_লগ(log)_এবং_লন(ln)_এর_মান_নির্ণয় 😱😱
পুর্ববর্তী পোস্ট এ আমরা ক্যালকুলেটর ছাড়া বর্গ নির্ণয় শিখেছিলাম ☺ আজ আমরা শিখতে যাচ্ছি ক্যালকুলেটর ছাড়া #লগ(Log) এর যে কোন মান নির্ণয় ✌ তবে এখানে লগ এর ভিত্তি অবশ্যই ১০ থাকবে 😫
এই ট্রিকটি এপ্লাই করার জন্য আপনাকে log(1)-log(10) এর মানগুলা মুখস্থ রাখতে হবে, জীবনে অনেক কিছুই মুখস্থ করে এসেছেন এখন এই ১০টা মান মুখস্থ করা কঠিন কিছু না ☺ আমি মান গুলা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ক্যালকুলেটর দেখেও শিখতে পারেন→
→log(1)=0
→log(2)=0.3
→log(3)=0.48
→log(4)=0.6
→log(5)=0.7
→log(6)=0.78
→log(7)=0.85
→log(8)=0.9
→log(9)=0.95
→log(10)=1
উপোরোক্ত মানগুলি অবশ্যই মুখস্থ রাখবেন যারা ট্রিকটি কাজে লাগাতে চান 😊
এবার দেখে নেওয়া যাকঃ
আমাদের প্রথম কাজ হচ্ছে যে সংখ্যাটির log এর মান বের করতে চাই সেই সংখ্যাটিকে ভেঙে ক্ষুদ্রতম সংখ্যাগুলিতে(১-১০) প্রকাশ করা 😊.
দুইটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন 😂
log(20)=log(2*10)=log2+log10
[আমরা জানি,log(a*b)=log(a)+log(b)]😍
=0.3+1(মান গুলা আমরা উপরে শিখে এসেছি😜)
=1.3
log(45)=log(5*9)
=log5+log9
=0.7+0.95
=1.65(এই যোগটা আপনাকে কষ্ট করেই করতে হবে)
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এগুলা সহজে ভাঙা যাচ্ছে তাই এভাবে করতে পেরছি কিন্তু যেগুলা ভাঙা যায় না, মৌলিক সংখ্যা(১৩,১৭,২৩,২৯ ইত্যাদি) সেগুলার ক্ষেত্রে আমরা কিভাবে করব?
উত্তরঃ যেহেতু আমরা ক্যালকুলেটর ছাড়া করতেছি সেহেতু আমরা একদম কারেক্ট মান টা পাবো না কিন্তু খুব কাছাকাছি মান পাবো। তাই এই মৌলিক সংখ্যা গুলা ক্ষেত্রে আমরা তার আশেপাশের একটা সংখ্যা বেছে নিব যেটাকে সহজে ভাঙা যাবে ✌✌
উদাঃ
log23=1.36(using calc.)
কিন্তু এটাকে যদি আমরা আমাদের নিয়মে করি তাহলে হবে
log23→log24(ধরে নিলাম)
=log(4*6)
=log4+log6
=0.6+0.78
=1.38
দেখুন আমরা অনেকটা কাছাকাছি মানই পেয়েছি, আর যেহেতু আমরা একটু বাড়িয়ে ধরে অংক টা করেছি সেহেতু উত্তর লিখার সময় একটু কমিয়ে লিখলেই হবে 😁😁
এবার আবার নতুন প্রশ্ন জাগতে পারে আপনাদের মাঝে, আমিতো শুধু ছোট ছোট সংখ্যা দিয়ে দেখাচ্ছি তাহলে বড় সংখ্যাগুলো কিভাবে করব? যেগুলা ভাঙতে গেলেও অনেক সময় লেগে যাবে?
উত্তরঃ ২০৪৭ একটি বড় সংখ্যা এটি ভাঙতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই এই ধরণের সংখ্যাকে আমরা একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখে নিব 2047=2.047*10^(3)
এবার একটু সহজ লাগছে কি?
উদাঃ log2047
=log(2.047*10^3)
=log2.047+log10^3
=0.3+3(2.047 একটি কাছাকাছি মান ধরে নিলাম 2😁😂)
=3.3 ☺
log(2047)=3.311(using calc.)
এখন কি ধরতে পেরেছেন কিভাবে কি হচ্ছে?
আরেকটি উদাহরণ দেইঃ
log(5537)
=log5.537+log10^3
=0.74+3(log 5 এর মান 0.7 কিন্তু 0.74 নিলাম কেন? কারণ 5 ছিল না, 5&6 এর মাঝামাঝি দিকে ছিল(5.5) তাই মাঝামাঝি মানটি নিয়েছি, একটু বেশি থাকলে একটু বেশিই নিতাম যাতে অনেকটা কাছাকাছি মান পাওয়া যায়)
=3.74 💃💃
log(5537)=3.743(using calc.)😍😍😍
আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বেশি বেশি ট্রাই করে আয়ত্ত করে ফেলুন, এর ক্ষেত্রেও একই পদ্ধতি। আর খাতা নিয়ে একবার ট্রাই করলেই ট্রিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। এরপর ও বুঝতে না পারলে কমেন্ট অপশন তো আছেই 👌

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Belal Mahmud-Web Developer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category