15/03/2025
ঈদে Facebook Ads-এর CPA উড়াল দিছে? কারণ জানেন?
প্রতি বছর ঈদের সময় একই সমস্যার মুখোমুখি হতে হয়—CPA আকাশচুম্বী, CTR কমে যায়, আর Conversion তো দূরের কথা, Click-ও পাওয়া কঠিন হয়ে যায়! এটা কোনো isolated ঘটনা না, বরং একটা নির্দিষ্ট pattern, যেটা আমরা প্রতি বছরই দেখি।
কিন্তু কেন এমন হয়?
Auction Pressure: প্রতিযোগিতা তীব্র হয়
ঈদের সময় সব বড় ব্র্যান্ড—E-commerce, Fashion, FMCG, Electronics—মাসিভ বাজেট খরচ করে। Facebook-এর bidding system আসলে একধরনের Real-Time Auction, যেখানে যখন অনেক advertiser একই audience-এর জন্য বিড করে, তখন CPM (Cost Per 1,000 Impressions) এবং CPC বেড়ে যায়।
এর মানে হলো, যে performance আগে $2/day বাজেটে পাওয়া যেত, এখন $3/day দিয়েও পাওয়া কঠিন!
Root Cause Analysis: কেন এমন হয়?
1. Consumer Behavior Shift: Intent ≠ Action
ঈদের আগে মানুষের স্ক্রলিং বেড়ে যায়, কিন্তু তারা সঙ্গে সঙ্গে কেনে না। Wishlist-এ পণ্য যোগ করে রাখে, কিন্তু কেনার সিদ্ধান্ত নেয় পরে। অর্থাৎ, Purchase Intent ও Buying Behavior বদলে যায়।
2. Browsing Rate বেড়ে যায়, Buying Delay হয়
বেশিরভাগ কাস্টমার শেষ মুহূর্তের ডিসকাউন্টের আশায় অপেক্ষা করে। ফলে Add to Cart & View Content বাড়ে, কিন্তু Purchase কমে যায়।
3. Ad Fatigue & Creative Blindness
একই ধরনের ডিসকাউন্ট অফার, "Buy 1 Get 1" প্রমোশনের কারণে Audience-এর Ad Sensitivity কমে যায়। অনেক ব্র্যান্ড একই পুরনো ক্রিয়েটিভ ঘুরিয়ে-ফিরিয়ে চালায়, ফলে Ad Blindness বাড়ে, CTR কমে।
কী করা উচিত?
1. Hyper-Segmented Audience Targeting
Broad audience বাদ দিয়ে High LTV (Lifetime Value) Customers & Loyal Audience-এর দিকে ফোকাস করুন।
2. Conversion Window Shift করুন
Retargeting & Last-Minute Flash Sales এই সময়ে বেশি কার্যকর। যারা ইতিমধ্যে Product দেখেছে বা Wishlist-এ যোগ করেছে, তাদের জন্য বিশেষ অফার দিন।
3. Creative Innovation করুন
ঐতিহ্যবাহী ডিসকাউন্ট পোস্টের বাইরে গিয়ে Storytelling-Based, Emotional & Cultural Content ব্যবহার করুন। ঈদের সময় Audience শুধু প্রোডাক্ট নয়, অনুভূতির সংযোগ খোঁজে।
বাস্তবতা হলো, শুধু বাজেট বাড়ালেই Sales বাড়বে না!
আপনার Ad শুধু Audience-এর attention-এর জন্য না, Meta-এর Auction System-এর সাথেও প্রতিযোগিতা করছে।
✔ High Competition = High CPM
✔ Ad Blindness = Low CTR
✔ Delayed Purchase Behavior = Low ROAS
এখন প্রশ্ন হলো—আপনি কি Ads Scaling করছেন, নাকি Just Spamming The Auction?
সঠিকভাবে Scaling মানে:
✅ Auction Pressure না বাড়িয়ে Efficient Impression & Placement Management
✅ High Intent Audience ধরে Sequential Retargeting
✅ Personalized Offer & Creative Variation দিয়ে Ad Fatigue Break করা
যারা এখনো ভাবছেন, "Boost Budget, More Reach"—তারা ভুল লুপে আটকে আছেন। আজকের Paid Ads-এর Future হলো—Smart Media Buying & Optimization।
Marketing Strategy নিয়ে কনফিউশনে আছেন?
জাস্ট ফলো করুন- Learning It Solution by Hasan Mahamud Shimanto