22/10/2024
ফ্যাসিস্ট হাসিনার শেষ বিদেশ সফর
শেখ হাসিনা ক্ষমতায় থাকা কালে তার সর্বশেষ বিদেশ সফর ছিল গনচীনে ( ৮-১১) জুলাই । যদিও এরপর জুলাই মাসেই তার প্রথমে স্পেন ( ২১-২৩) জুলাই এবং এর পর ( ২৪-২৬) জুলাই ব্রাজিলে যাওয়ার কথা ছিল ।মে মাসে আমি যখন স্পেন সফরে তখন বাংলাদেশ রাষ্ট্রদূত থেকে তার স্পেন সফরের কথা জানতে পারি ।নিয়ম অনুযায়ী চেম্বার প্রেসিডেন্ট হিসাবে আমার তার সাথে স্পেন যাওয়ার কথা ।কিন্তু আমি আমার পরিবারের সাথে কানাডা যাওয়ার জন্য ১৫ জুলাই তারিখের টিকেট কেটে ফেলি ।
এফবিসিসিআই আমাকে জুলাই মাসের প্রথম সপ্তাহে জানায় যে আমাকে প্রধানমন্ত্রীর সফর সংগী হওয়ার জন্য পাসপোর্ট জমা দিতে হবে , আমি অপরাগতা প্রকাশ করে বলি যে আমি পারিবারিক সফরে তার আগেই ১৫ জুলাই দেশের বাইরে যাব এবং ৭ অগাস্ট দেশে ফিরব ।আমার পরিবর্তে অন্য একজন প্রতিনিধি পাঠানোর কথা বলাতে আমাদের ভাইস প্রেসিডেন্টকে (স্পেনের অন্যতম বৃহত কোম্পানি El Corte Inglés এর কান্ট্রি ম্যানেজার ) যাওয়ার প্রস্তাব দিলাম ,তিনি কিছুতেই রাজী হচ্ছিলেন না ,পরে রাজী হলেন এই শর্তে যে মাদ্রিদ হেড অফিস থেকে যদি অনুমতি মিলে তবে যাবেন । কিন্তু তাদের মাদ্রিদ অফিস এই প্রস্তাব নাকচ করে দেয় ।বাধ্য হয়ে আমি আমাদের সেক্রেটারী জেনারেলকে বললাম ,কিন্তু তিনি ও রাজী হলেন না এই বলে যে ছাত্র জীবনে তিনি বিরোধী দলের সাথে রাজনীতি করেছেন এবং এনএসআই এবং ডিজিএফআই তাই ঝামেলা করতে পারে । ইতিমধ্যে আমার সাথে এসএসএফ এবং একজন প্রভাবশালী মন্ত্রী ( বর্তমানে ইউরোপে পলাতক ) তার ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করেছেন ।তারা অবশ্য জানতেন না যে আমি এই সফরে যাচ্ছি না ।এরপর আমাদের চেম্বারের বোর্ডের একজন ডিরেক্টরকে রাজী করাতে পারলাম কারন একই সময় তার মাদ্রিদ যাওয়ার কথা কাস্টমারের সাথে ব্যবসায়িক মিটিং এর জন্য ।
কিন্তু শেখ হাসিনা চীন থেকে একদিন আগে মানে ১০ জুলাই দেশে ফিরে আসে। এসেই স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করেন। আমাদের দেশের মিডিয়া অবশ্য বলতে শুরু করে যে তিনি চীনে আশানুরুপ সাহায্য না পাওয়ায় ১ দিন আগেই চীন থেকে দেশে ফিরে আসেন ।কিন্তু এটা আসল সত্য নয় , প্রকৃত সত্যটা ছিল শেখ হাসিনাকে ভারতীয় গোয়েন্দা সংস্হা RAW মেসেজ পাঠিয়ে দ্রুত দেশে ফিরতে বলে , কারন তারা এর মধ্যেই জেনে যায় যে তাকে ক্ষমতাচ্যুত করার একটা পরিকল্পনা চলছে । “র” অবশ্য তাকে আগেও সাবধান করেছিল ।তবে পাশ্চাত্যর একটা গোয়েন্দা সংস্হার চালে তাদের সব পরিকল্পনা ভেস্তে যায় ।