29/12/2025
সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার-ডেলিভার্ড আইএলটিএস এর প্রস্তুতির জন্য কিছু ওয়েবসাইটঃ
১। Engnovate (https://engnovate.com) :
এখানে ক্যামব্রিজের প্রায় প্রয়োজনীয় সকল (১১-২০) অফিশিয়াল আইএলটিএস বই আপনি সময়ভিত্তিক টাইমার দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। রিডিং এর জন্য এখানে স্কিমিং এর জন্য চমৎকার একটি স্কিমিং প্র্যাকটিসের অপশন আছে। যাদের দ্রুত অনেক লেখা পড়তে সমস্যা হয় তারা এই প্র্যাকটিসের মাধ্যমে অনেক উন্নতি করতে পারবেন খুব সহজেই! নির্দিষ্ট কোন প্রশ্নের ধরনে বেশি সমস্যা থাকলে ফিল্টার থেকে সামারি কমপ্লিশন/ম্যাপ এরকম নির্দিষ্ট প্রশ্নের ধরন বের করে বেশি বেশি প্র্যাকটিস করার সুবিধাও পেয়ে যাবেন । রাইটিং এর জন্য এখানে ব্যান্ড নাম্বার দিতে এখানে আমি দেখিনি। তবে আপনি স্পিকিং এর একটা ফুল টেস্ট এখানে দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন একদম বিনামূল্যে।
এর মতোই আরেকটি ওয়েবসাইট IELTS Test Simulation (https://www.ieltstestsimulation.com)।
এই ওয়েবসাইটেও খুব সুন্দরভাবে আপনার কোথায় এবং কেন ভুল হচ্ছে তা বুঝিয়ে দেয়া থাকে। আপনি সহজেই এখান থেকে নিজের ভুলগুলো শুধরে নিতে পারবেন।
২। IELTS Online Tests (https://ieltsonlinetests.com) :
যদি আইএলটিএস এর মতো টানা ২ ঘন্টা ৪৫ মিনিট বসে পরীক্ষার প্রস্তুতি নিতে চান তাহলে এই ওয়েবসাইটটি হতে পারে আপনার অন্যতম পছন্দ। এখানে মক টেস্ট এর পুরো মডিউলই ফ্রিতে দেয়া যায় এবং কোথায় কেন ভুল হলো সেগুলো লিসেনিং এবং রিডিং এর জন্য সুন্দরভাবে বুঝিয়ে দেয়া আছে। রাইটিং এর এখানে যদিও ইভেলুয়েশন করা যায় না। কিন্তু স্পিকিং এর সম্পূর্ণ মডিউলই আপনি দিতে পারবেন। হ্যাঁ, আবারও বলছি, আপনার পকেট থেকে একটা পয়সাও এজন্য যাবে না।
৩। Write and Improve (https://writeandimprove.com/free) :
এটি ক্যামব্রিজের একটি ওয়েবসাইট। এখান থেকে টেস্ট সেকশনে আইএলটিএস টেস্ট সেকশন সিলেক্ট করে আপনি ফ্রি তে কমপক্ষে ৫ টি রাইটিং টাস্ক - ১ এবং রাইটিং টাস্ক - ২ (মানে কমপক্ষে ১০ টি রাইটিং ইভেলুয়েশন তাও ক্যামব্রিজ থেকে!!!!) করতে পারবেন। এক্ষেত্রেও আপনার টাকার প্রয়োজন নেই।
৪। IELTS Official website (https://ielts.org) :
আপনি অন্যান্য ওয়েবসাইটে আর যত যাই করেন না কেন একদম হুবুহু পরীক্ষার দিনে কিরকম ইন্টারফেস পেতে যাচ্ছেন তা পাবেন না। কিন্তু এখানে আপনি কম্পিউটার-বেজড আইএলটিএস এর জন্য স্যাম্পল টেস্ট দিয়ে পরীক্ষার ইন্টারফেস ও মেইন পরীক্ষার দিন কিরকম প্রশ্ন আসতে পারে তার জন্য নিজেকে ঝালাই করে নিতে পারেন খুব সহজেই।
অর্থকষ্ট শিক্ষার জন্য বাধা না হোক।