27/04/2021
E-Commerce এর ক্ষেত্রে Apps কতটুকু দরকারি?
E-Commerce এর ক্ষেত্র Website এর কথা সবার আগে আমাদের মাথায় আসে।
কিন্তু জানেন কি;
Website এর পাশাপাশি আপনার Business এর জন্য একটা Apps থাকা কতটা জরুরি?
Website এর সাথে যদি একটা Apps থাকে তবে কিছু বাড়তি সুবিধা পাবার পাশাপাশি ব্রান্ড ইমেজের উপর বিরাট একটা ইতিবাচক প্রভাব পড়ে।
চলুন সংক্ষেপে আলোচনা করিঃ
ধরুন আপনি ফেব্রিক্স নিয়ে বিজনেস করছেন।
আপনার কাছে শাড়ি, সালোয়ার-কামিজ, গাউন ইত্যাদি ধরনের প্রোডাক্ট রয়েছে। এখন আপনি শুধুমাত্র শাড়ির উপরেই ধামাকা অফার দিচ্ছেন।
আপনার যদি একটা Apps থাকে তাহলে আপনি চাইলেই নোটিফিকেশনের মাধ্যমে সকল User কে একসাথে শাড়ির উপর দেওয়া অফারটি জানিয়ে দিতে পারেন।
তবে সব Customer দের রুচি কিন্তু এক নয়, আপনার কোনো কাজে কাস্টমার যাতে বিরক্ত না হয় এটা মাথায় রেখেই আপনাকে কাজ করতে হবে। কাস্টমারদের মধ্যে কেউ শাড়ী আবার কেউ সালোয়ার-কামিজ রেগুলার কিনে থাকে।
যারা শাড়ী রেগুলার কিনে তাদের কাছে আপনার এই শাড়ির ধামাকা অফার নিউজটি খুবই ফলপ্রসূ হবে।
So, আপনি সব Customer দের বিরক্ত না করে Apps এর মাধ্যমে শুধু মাত্র শাড়ি প্রেমীদের নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিতে পারবেন।
এছাড়া, আপনি আপনার Apps এ টিপস অ্যান্ড ট্রিক্স ফিচার রাখতে পারেন। যার মাধ্যমে একটা বড় ধরনের Awareness Create করা সম্ভব।
আর আপনার কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিস যদি ভাল হয়ে থাকে তাহলে কাস্টমার আপনার Apps টি অবশ্যই তাদের লিস্টে রাখবে। আর সব থেকে বড় কথা হল Customer দের Phone এ আপনার Apps টি থাকা মানে বুঝে নিতে হবে, আপনার চম্পান্য হলো "হাজার তারার মাঝে একটি চাঁদ"।
শুরুর দিকে Apps এ আহামরি ফিচার আনার দরকার নেই, বিজনেস ডেভেলপমেন্ট এর সাথে সাথে Apps টিও ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন। কিন্তু Website এর পাশাপাশি অবশ্যই Apps Launch করা উচিৎ।
(বিঃ দ্রঃ প্রথম দিকে খুবই সাধারন আর বাজেট ফ্রেন্ডলি Apps টিকে Web Viewer এর মাধ্যমে Show করানো হয়। তাই এক্ষেত্রে আপনার Website টি ভাল মত Responsive হওয়াটা খুবই জরুরি।