Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী

Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী 🏜️ সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চায় আমাদের অঙ্গীকার। The name Saimum was proposed by Mia Mohammad Ayub, symbolizing a progressive wave of truth and justice.

বাংলাদেশ, ৫৬ হাজার বর্গমাইলের একটি সুজলা-সুফলা, শস্য-শ্যামলা দেশ, যেখানে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। এ দেশের মানুষের প্রাণের সংস্কৃতি শাশ্বত ইসলামী মূল্যবোধে পরিপূর্ণ। এই আদর্শ সংস্কৃতিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন "সাইমুম"।

বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক মীর কাসেম আলীর সহায়তায় এবং তরুণ কবি, সুরকার, গীতিকার ও শিল্পী মতিউর রহমান মল্লিকের নেতৃত্বে

গড়ে ওঠে সত্য ও ন্যায়ের তূর্যবাদক এই সংগঠন। মননশীল সাংস্কৃতিক অগ্রযাত্রার পথিকৃৎ মিয়া মোহাম্মদ আইয়ুবের প্রস্তাবনায় এর নাম হয় "সাইমুম শিল্পীগোষ্ঠী"।

বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অগ্রদূত হিসেবে সাইমুমের নাম সর্বজনবিদিত। বর্তমানে সংগঠনটি ছয়টি বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব বিভাগ হলো: সংগীত, থিয়েটার, শিশু-কিশোর, তেলাওয়াত, শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি। প্রতিষ্ঠার পর থেকে বহু জ্ঞানী-গুণী ব্যক্তি এই সংগঠনের পরিচালনায় অবদান রেখেছেন, যেমন মতিউর রহমান মল্লিক, আসাদ বিন হাফিজ, মাওলানা তারেক মনোয়ার, সাইফুল্লাহ মানসুর প্রমুখ।

সাইমুম শিল্পীগোষ্ঠীর অধীনে গড়ে ওঠা বহু সাংস্কৃতিক কর্মী জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এদের মধ্যে কেউ কেউ কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, নাট্যকার, অভিনেতা, সংগঠক এবং ইসলামী চিন্তাবিদ হিসেবে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি, আবৃত্তিকার, নাট্যনির্দেশক, উপস্থাপক, সাংবাদিক এবং অনুষ্ঠান নির্মাতা হিসেবে মিডিয়া অঙ্গনে এই সংগঠনের কর্মীরা প্রসিদ্ধি অর্জন করেছেন। অডিও-ভিজ্যুয়াল প্রকাশনার ক্ষেত্রেও সাইমুমের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।

চার দশকের এই পথচলায় সাইমুম গান, অভিনয় ও কবিতার সমন্বয়ে ১০০টিরও বেশি অডিও ও ভিজ্যুয়াল অ্যালবাম প্রকাশ করেছে এবং মঞ্চস্থ করেছে ৩১০টিরও বেশি জনপ্রিয় নাটক। এছাড়া, সাইমুমের বিশেষ প্রকাশনাগুলোর মধ্যে ৩০ বছর পূর্তি স্মারক এবং "মল্লিক স্মারক" অন্যতম।

এভাবেই সাইমুম শিল্পীগোষ্ঠী ইসলামী সংস্কৃতির উচ্চকিত চেতনা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


English:

Saimum Shilpigosthi is a renowned national cultural organization in Bangladesh, established in 1978 with the aim of promoting Islamic values and culture through creative and artistic expression. The founding director was poet Motiur Rahman Mollik, under the patronage of noted philanthropist Mir Quaseem Ali. The organization currently operates through six major departments: Music, Theatre, Children, Youth, Qira’at, and Recitation & Presentation. Its core mission is to inspire society through Islamic cultural values and to develop ethical, socially responsible individuals through art and literature. Saimum has released over 100 audio albums and has staged more than 40 theatrical productions. Its notable publications include the literary magazine "Batayan", the commemorative volume "Mollik Smarak", and a 30-Year Anniversary Publication. To date, 29 distinguished individuals have served as directors, contributing to the growth, policy, and vision of the organization. Many artists nurtured under Saimum have become acclaimed poets, lyricists, singers, presenters, playwrights, and media professionals at the national level. With over four decades of cultural activism, Saimum Shilpigosthi continues to be a leading force in promoting Islamic culture and moral consciousness in Bangladesh and beyond.

"যেন তোমার দেয়াআলোর পথে চলতে পারিচকমকি দুনিয়ার রুপ দেখেজাহেলিয়াত যেন চিনতে পারি"শেখ আবুল কাশেম মিঠুন (১৮ এপ্রিল ১৯৫১- ২৫...
25/05/2026

"যেন তোমার দেয়া
আলোর পথে চলতে পারি
চকমকি দুনিয়ার রুপ দেখে
জাহেলিয়াত যেন চিনতে পারি"

শেখ আবুল কাশেম মিঠুন
(১৮ এপ্রিল ১৯৫১- ২৫ মে ২০১৫)

আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন🤲🏼

24/05/2026

কবি নজরুলের জনপ্রিয় নাত - হেরা হতে হেলে দুলে

কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
পরিবেশনা : সাইমুম কিশোর বিভাগ

ইনশাআল্লাহ্‌ আগামীকাল আসছে,সাইমুমের শিশুশিল্পীদের পরিবেশনায় চমৎকার একটি নাতে রাসুল "আমার প্রিয় রাসূল"কথা: কে.এম. মুনির ...
21/05/2026

ইনশাআল্লাহ্‌ আগামীকাল আসছে,
সাইমুমের শিশুশিল্পীদের পরিবেশনায় চমৎকার একটি নাতে রাসুল "আমার প্রিয় রাসূল"

কথা: কে.এম. মুনির হোসাইন
সুর: আবু রায়হান
পরিবেশনায়: সাইমুম কিডস
প্রযোজনা: সাইমুম শিল্পীগোষ্ঠী

যারা এখনো সাইমুম কিডস চ্যানেল সাবস্ক্রাইব করেন নি, এখনি করে নিন।



🎶 "রক্তিম জুলাই" গান নির্মাণ প্রতিযোগিতা - ২০২৬🎶আয়োজনে: সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)চব্বিশের চেতনাকে সুর ও ছন্দে গেঁথে...
19/05/2026

🎶 "রক্তিম জুলাই" গান নির্মাণ প্রতিযোগিতা - ২০২৬🎶
আয়োজনে: সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

চব্বিশের চেতনাকে সুর ও ছন্দে গেঁথে রাখতে 'সসাস' আয়োজন করছে রক্তিম জুলাই গান নির্মাণ প্রতিযোগিতা।

📅সময়সূচি:
আবেদন প্রক্রিয়া: ৮ মে থেকে ২৫ মে, ২০২৬ পর্যন্ত। (আবেদন ব্যতীত কনটেন্ট গ্রহণযোগ্য হবে না)
গান জমা দেওয়ার শেষ সময়: ৩০ জুন, ২০২৬।
📩ইমেইল: [email protected]

🏆 আকর্ষণীয় পুরস্কার:
🥇১ম পুরস্কার: নগদ ১,৫০,০০০ টাকা, ক্রেস্ট ও সনদ।
🥈২য় পুরস্কার: নগদ ১,২০,০০০ টাকা, ক্রেস্ট ও সনদ।
🥉৩য় পুরস্কার: নগদ ১,০০,০০০ টাকা, ক্রেস্ট ও সনদ।
🏅৪র্থ ও ৫ম স্থান: নগদ ৫০,০০০ টাকা, ক্রেস্ট ও সনদ।

✨ বিশেষ আকর্ষণ: সেরা ৩ জন গীতিকার, সুরকার ও ভিডিও নির্মাতার জন্য থাকছে বিশেষ সম্মাননা!

⚠️ বিশেষ শর্তাবলি:
১- বিচারকার্যের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
২- প্রতিযোগিতার সকল নিয়মাবলি মেনে চলা বাধ্যতামূলক।

🔗 আবেদন লিংক: https://forms.gle/6e7aT8oRXMbTCCy96

📞 যোগাযোগ:
হোয়াটসঅ্যাপ: 01760626742
ইমেইল: [email protected]

17/05/2026

রাসূলকে ভালোবেসে চলে যাব কাউসার তীরে—
পিপাসার কাতরতা আসবে না কখনোই ফিরে।

কথা: বিলাল হোসাইন নূরী
সুর: মাহফুজ বিল্লাহ শাহী
কণ্ঠ: নাজিফ আদনান

#জুলাইজাগরণ

16/05/2026

পারিবারিক নানা সমস্যা নিয়ে সাইমুমের গান দেখুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

কথা ও সুর : তফাজ্জ্বল হোসাইন খান
অ্যালবাম : শুকরিয়া
সাইমুম - ৫৭


15/05/2026

গান: ভালো গুণ জ্বালো
কথা: আতিফ আবু বকর
সুর: নিয়ামুল হোসাইন
শিল্পী: ফাহিম আবরার রাফি
পরিবেশনায়: সাইমুম কিডস্

#সাইমুম



15/05/2026

সাপ্তাহিক ঈদের গান "জুময়া"

কথা: মাহফুজুর রহমান আখন্দ
সুর: আব্দুস শাকুর তুহিন
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী





ইনশাআল্লাহ, আগামী কাল আসছে শিশু শিল্পী ফাহিম আবরার রাফি'র কণ্ঠে অসাধারণ একটি গান "ভালো গুণ জ্বালো"কথা: আতিফ আবু বকরসুর: ...
12/05/2026

ইনশাআল্লাহ,
আগামী কাল আসছে শিশু শিল্পী ফাহিম আবরার রাফি'র কণ্ঠে অসাধারণ একটি গান "ভালো গুণ জ্বালো"

কথা: আতিফ আবু বকর
সুর: নিয়ামুল হোসাইন
পরিবেশনায়: সাইমুম কিডস্

#সাইমুম



ড. আ জ ম ওবায়দুল্লাহ এর মৃত্যুর ১ বছর পূর্ণ হলো আজ ১১ই মে ২০২৬ সোমবার। তিনি একাধারে একজন দক্ষ সংগঠক, সাহিত্যিক ও শিক্ষাব...
11/05/2026

ড. আ জ ম ওবায়দুল্লাহ এর মৃত্যুর ১ বছর পূর্ণ হলো আজ ১১ই মে ২০২৬ সোমবার। তিনি একাধারে একজন দক্ষ সংগঠক, সাহিত্যিক ও শিক্ষাবিদ ছিলেন। তাঁর ১ম মৃত্যুবার্ষিকীতে সাইমুম শিল্পীগোষ্ঠী এর পক্ষ থেকে রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।

11/05/2026

কোরআনের জন্য শহীদদের স্মরণে "নীহারিকা জোছনায়"

গীতিকার: আবু তাহের বেলাল
সুরকার: রাআদ ইজামা
পরিবেশনা: সাইমুম শিল্পীগোষ্ঠী




Address

Mizan Tower, Mogbazar
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী:

Share

Category