Backend Digital

Backend Digital Backend Digital is a full-service digital marketing agency that helps you grow and succeed online.

We are promised to provide all kcnds of support to our clients to maintain long-term relationships and customer satisfaction and to provide the best service experience through Backed Digital. As a digital agency in Bangladesh, our mission is to create a platform for our clients and show how Digital Marketing directly impacts sales and lead generation.

1.5 Billion. That’s the power of AI at your fingertips. 🌐Google has officially announced that AI Overviews now reaches o...
04/01/2026

1.5 Billion. That’s the power of AI at your fingertips. 🌐

Google has officially announced that AI Overviews now reaches over 1.5 billion monthly users. What started as an experiment is now the global standard for how we find answers, summarize complex topics, and get things done faster.

The way we search has changed forever. Are you using AI Overviews for your daily deep dives yet? 🚀

💡 “Customers won’t care about any particular technology unless it solves a particular problem in a superior way.” – Pete...
07/09/2025

💡 “Customers won’t care about any particular technology unless it solves a particular problem in a superior way.” – Peter Thiel, Co-founder of PayPal

At the end of the day, technology is just a tool. What truly matters is whether it makes life easier, faster, or better for the customer.

✅ Solve a real pain
✅ Deliver a clear advantage
✅ Make the experience effortless

That’s when innovation becomes indispensable.

👉 Do you agree that customer value matters more than the tech itself?

AI Video এর চলছে জয় জয় কার! টিকটক, রিল, ইউটিউব, সব জায়গায় আমরা এখন হাই কোয়ালিটি ভিডিও দেখছি যেগুলার বেশিরভাগই AI দিয়ে বা...
18/06/2025

AI Video এর চলছে জয় জয় কার!

টিকটক, রিল, ইউটিউব, সব জায়গায় আমরা এখন হাই কোয়ালিটি ভিডিও দেখছি যেগুলার বেশিরভাগই AI দিয়ে বানানো। সিনেমা, কার্টুন, থ্রিলার, গেম শো সব হবে AI দিয়ে। মানুষ রিয়েল আর ভার্চুয়ালের পার্থক্য আর বুঝতে পারবে না।
আগে একটা সিনেমা বানাতে ১০০ কোটি টাকা লাগত (অনন্ত জলিল নিজে বলছে)। এখন একজন কনটেন্ট ক্রিয়েটর হয়তো একটা ফ্রি টুলে একটা সিনেমার ট্রেলার বানায় ১৫ মিনিটে।Acting, voiceover, motion, lighting সব অটো!
হয়তো...।
👉 বড় বড় এড এজেন্সির বিজনেস কিছুটা ঝুঁকির মুখে।
👉 ব্র্যান্ডরা নিজেরাই AI দিয়ে ভিডিও বানাবে।
👉 ইনফ্লুয়েন্সারদের দিনে দিনে রিপ্লেস করবে ডিজিটাল অ্যাভাটার (AI Influencer আরকি)
👉 মাসে ৪/৫ টা ভিডিও বানাতো যে ছেলেটা, তাকে কোম্পানি আর দরকার করবে না।
👉 AI ক্যারেক্টার হবে সেলিব্রিটি।
👉 AI অ্যাঙ্কর হবে নিউজ প্রেজেন্টার।
👉 AI ভদ্রলোক হবে নতুন অনন্ত জলিলের মত নায়ক! (অ্যাকশন, রোমান্স, কমেডি সবই এক টেকেই পারফেক্ট)

Future belongs to storytellers, not cameramen.
জীবনে যে সিনেমা বানানোর সাহস পাইনি, সেটা এখন ল্যাপটপের স্ক্রিনে বানানো সম্ভব। যে গল্প কেউ শুনেনি, সেটার ট্রেলার এখন বানাতে পারবেন আপনি নিজেই।

🔷 ফেসবুক এড দেওয়া বা পোস্ট বুস্টিং এ আমার অভিজ্ঞতা, বিভন্ন ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার মাধ্যমে- 🔷 এড দেওয়ার পর রিচ / অর্ড...
05/05/2023

🔷 ফেসবুক এড দেওয়া বা পোস্ট বুস্টিং এ আমার অভিজ্ঞতা, বিভন্ন ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার মাধ্যমে-

🔷 এড দেওয়ার পর রিচ / অর্ডার না আসার অনেক কারন থাকতে পারে। যেকোনো এড রান করার আগে আপনাকে বেসিক কিছু বিষয় অবশ্যই জানতে হবে। বুস্ট করলেই ধুমধাম অর্ডার আসবে একথা মোটেও ঠিক নয়। আপনার কৌশল ও বুদ্ধিমত্তা প্রয়োগ করে যদি ফেসবুকের বিধি-বিধান বা ফেসবুকের এলগোরিদম মেনে এড রান করতে পারেন আশা করি ভাল রেজাল্ট পাবেন।
🔷 বাস্তব সত্য কথা হচ্ছে যাদের ব্র্যান্ড ভ্যালু ভালো তারা অল্প ডলার খরচ করেও ভালো সেল পায়। কিন্তু নতুন ও ছোট প্রতিষ্ঠানগুলো অনেক খরচ করেও কাংখিত সেল পায় না। সুতরাং, ভালো রেজাল্ট পেতে হলে ব্র্যান্ড গঠন করার বিকল্প নেই।
🔷 এটা অস্বীকার করার উপায় নেই যে মানুষ যখন দেখে পেজের লাইক কম, অগুছানো পোস্ট, পেজের লুক সুন্দর নয়, ভালো ওয়েবসাইট নেই তখন বিশ্বাসযোগ্যতার ঘাটতি দেখা দেয় ফলে মানুষ প্রোডাক্ট কিনতে সাহস পায় না।
🔷 আমরা সব পেজের জন্য একই রকম অডিয়েন্স সিলেক্ট করি না। প্রয়োজনে কাস্টম এডিয়েন্স, লুক-এলাইক অডিয়েন্স তৈরি করে এড রান করি। এড রান করার আগে অবশ্যই পেজ ও প্রোডাক্টের ক্যাটাগরি বুঝে নিই ও সে অনুযায়ী এড রান করি।

▶ সর্বনিম্ন ১০ ডলারের এড দিতে হবে।
▶ বিঃদ্রঃ আমরা সকল ধরণের পেজের কাজ করি না ও যাদের ফেসবুক এড সম্পর্কে নুন্যতম আইডিয়া আছে শুধুমাত্র তাদের কাজই করে থাকি।

💠 আমাদের সার্ভিস-
✅ ফেসবুক এডস
✅ ফেসবুক পেজ সেটাপ
✅ গ্রাফিক্স ডিজাইন (লগো/কভার/পোস্ট/প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড এডিট)
✅ গুগল এডস
✅ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট
✅ সার্চ ইঞ্জিন অপটিমাজেশন

Email: [email protected]
Phone: +88 01676 386302
Website: https://backenddigital.com

১. HTTPOOL এর এড একাউন্ট বন্ধ আছে। ২. ঈদের পর এমনিতেও ব্যবসায়ীরা কম এড চলায়। এই দুইটা কারণে আমি লক্ষ্য করেছি এই মুহুর্তে...
04/05/2023

১. HTTPOOL এর এড একাউন্ট বন্ধ আছে।
২. ঈদের পর এমনিতেও ব্যবসায়ীরা কম এড চলায়।

এই দুইটা কারণে আমি লক্ষ্য করেছি এই মুহুর্তে ফেসবুক এডের রেসপন্স খুব ভালো হচ্ছে। রিচ/এনগেজমেন্ট/ম্যাসেজ/লিড/পেজ লাইক/সেল সবই খুব ভালো হচ্ছে।

তবে, আপনি এখনো এড রান করছেন না কেন?

✅ ফেসবুকের অথরাইজড এড একাউন্ট কি? আমাদের কাছে প্রায়ই অনেকে প্রশ্ন করেন আপনাদের এড একাউন্ট অথোরাইজড কিনা। সত্যি বলতে আমাদ...
16/04/2023

✅ ফেসবুকের অথরাইজড এড একাউন্ট কি?
আমাদের কাছে প্রায়ই অনেকে প্রশ্ন করেন আপনাদের এড একাউন্ট অথোরাইজড কিনা। সত্যি বলতে আমাদের সবার এড একাউন্টই অথোরাইজড। আমরা সবাই ফেসবুকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে এড একাউন্ট ক্রিয়েট করে থাকি। সো এক্ষেত্রে এই বিজনেস ম্যানেজার বা এড একাউন্ট সম্পূর্ণ বৈধ ও কার্যকর।

✅ তাহলে মানুষ অথরাইজড এড একাউন্ট বলতে কি বুঝে?
HTTPOOL (মাদার কোম্পানি Aleph) তারা ফেসবুকের অথোরাইজড সেলস পার্টনার। তাদের থেকে নির্দিষ্ট টাকার বিনিময়ে এড একাউন্ট নেয়া যায়। এই এড একাউন্টকেই মানুষ সাধারণত অথোরাইজড এড একাউন্ট বলে থাকে।

✅ HTTPOOL এড একাউন্ট কি ইউজ করা উচিত?
হ্যাঁ, আপনি চাইলে অবশ্যই এই HTTPOOL এড একাউন্ট ইউজ করতে পারেন। তবে এই এড একাউন্ট তাদেরই বেশি প্রয়োজন যাদের নিজস্ব পেমেন্ট মেথড (ডুয়েল কারেন্সি কার্ড) নাই। বিভিন্ন ইকমার্স সাইট যারা ফেসবুকে প্রতি মাসে কোটি টাকা স্পেন্ড করে তারা প্রায় সবাই নিজস্ব এড একাউন্ট ইউজ করে।

✅ HTTPOOL এড একাউন্ট কি ডিজেবল হয় না?
আপনি ফেসবুকের পলিসি ভায়লেশন করলে যেকোন এড একাউন্টই ডিজেবল হবে। হোক সেটা HTTPOOL এড একাউন্ট। তবে HTTPOOL আপনাকে হেল্প করলে ডিজেবল এড একাউন্ট ফিরিয়ে আনতে।

✅ HTTPOOL এড একাউন্ট এর পার্ফমেন্স কি বেশি ভালো হয়?
এই কথার কোন ভিত্তি নেই। আপনার এডের পার্ফমেন্স নির্ভর করে আপনার কন্টেন্ট ও অডিয়েন্স টার্গেটিং এর উপর। HTTPOOL এড একাউন্ট ইউজ করলে পার্ফমেন্স ভালো হবে এমন কোন কথা নেই।

✅ HTTPOOL এড একাউন্ট ছাড়া অন্যদের এড একাউন্ট কি অবৈধ?
একদমই না। সব এড একাউন্টই ফেসবুকের বিজনেস ম্যানেজার ইউজ করে ক্রিয়েট করা ফলে সব এড একাউন্টই বৈধ।

পরিশেষে বলি, এড একাউন্ট আসলে মূল বিষয় না। মূল বিষয় হলো পেমেন্ট মেথড কে কি ইউজ করছে। যেমন আমরা পেওনিয়ার মাস্টার কার্ড ইউজ করে এড রান করে থাকি। অনেকেই ভার্চুয়াল কার্ড ইউজ করে ফেসবুকের পেমেন্ট ফাকি দেয় বা থ্রেসল্ড ইউজ করে পেমেন্ট ফাকি দেয়। এই ধরণের অবৈধ কাজগুলোই আপনার পেজ বা এড একাউন্টের জন্য ক্ষতিকর।

অনলাইন ব্যবসায় বেসিক ডিজিটাল মার্কেটিং জানা -  🟩 আপনি অনলাইন বিজনেস করতে আসলে অবশ্যই আপনাকে বেসিক ডিজিটাল মার্কেটিং অন্ত...
07/04/2023

অনলাইন ব্যবসায় বেসিক ডিজিটাল মার্কেটিং জানা -

🟩 আপনি অনলাইন বিজনেস করতে আসলে অবশ্যই আপনাকে বেসিক ডিজিটাল মার্কেটিং অন্তত জানতে হবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর “ড” ও না জানেন তাহলে অনেকেই আপনাকে “হাইকোর্ট” দেখাবে। আপনাকে নিজেকেই জানতে হবে কোন প্রোডাক্টের টার্গেট কাস্টমার কে হতে পারে। কিভাবেই বা এই টার্গেট কাস্টমার খুঁজে পাওয়া যাবে।

🟩 বেসিক নলেজ না থাকলে আরও অনেক সমস্যা। আপনি ফেসবুকের এডস পলিসি না জানলে আপনার এড একাউন্ট ডিজেবল হওয়া সহ আপনার আইডি ফেসবুকে এড দেয়ার জন্য চিরতরে অকার্যকর হয়ে যেতে পারে। আপনাকে ভালো ভাবে জানতে হবে কোন প্রোডাক্টের এড দেয়া যাবে আর কোনটার দেয়া যাবে না।

🔹বেসিক নলেজ বলতে কি কি বুঝাচ্ছেন বা কতটুকু জানতে হবে?

✅ নিখুতভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করা জানতে হবে।
✅ ভালো কন্টেন্ট আইডিয়া দিতে শিখতে হবে।
✅ মিডিয়া বায়িং (বিভিন্ন ধরণের এড রান করা) কিছুটা হলেও শিখতে হবে। অন্তত ফেসবুক এড রান করা (বুস্ট করা) শিখতে হবে।
✅ ইউটিউব ভিডিও এসইও করা জানা দরকার।
✅ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা ও সেখানে প্রোডাক্ট/ব্লগ পাবলিশ করতে জানা।
✅ এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন) না জানলেও এর ব্যবহার ও বেনিফিট জানা।

Phone: 01676-386302
Email: [email protected]

🔰 অনলাইন ব্যবসায় ডিজাইন ও কন্টেন্টে মনযোগী হওয়া ডিজাইন ও কন্টেন্ট আকর্ষণীয় না হলে মানুষ দ্রুত স্ক্রল করে চলে যায়। আপনার ...
04/04/2023

🔰 অনলাইন ব্যবসায় ডিজাইন ও কন্টেন্টে মনযোগী হওয়া

ডিজাইন ও কন্টেন্ট আকর্ষণীয় না হলে মানুষ দ্রুত স্ক্রল করে চলে যায়। আপনার প্রোডাক্টের প্রতি ভ্রুক্ষেপও করবে না। আপনি হয়তো বলতে পারেন, “আমার প্রোডাক্ট বেস্ট” কিন্তু আপনার প্রোডাক্ট ব্যবহার করার আগে কাস্টমার কি করে বুঝবে আসলেই বেস্ট কিনা? সুতরাং, প্রথমবার কাস্টমারের মনযোগ ধরে রাখতে হলে কন্টেন্ট মার্কেটিং এর বিকল্প নেই।

একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করেই যাচ্ছে, করেই যাচ্ছে। কি ভালো লাগে সে জানে না। কোথায় থামবে সে জানে না। ভাই, তারে থামান। তাকে ৩০ সেকেন্ড/১ মিনিটের জন্যেও যদি থামাতে পারেন এটাই অনেক কিছু। আপনার কন্টেন্ট যদি আকর্ষণীয় না হয় অডিয়েন্স সোজা স্ক্রলের উপর থাকবে।

ভালো কন্টেন্ট তৈরি করতে হলে খরচ কিছু হবেই। এটা বড় বিষয় না, ব্যবসা করলে ইনভেস্টমেন্ট লাগেই। তাছাড়াও কন্টেন্ট ভালো না হলে এডের খরচ বাড়বে। ফেসবুক এডের রিচ কমিয়ে দিবে। তখন ডিজিটাল মার্কেটারের মুরিদ হলেও তখন কাজ হবে না।

🔰 ভালো কন্টেন্ট মানে কি বুঝাচ্ছেন ভাই?

🔹প্রানবন্ত সোস্যাল মিডিয়ায় উপস্থিতি
🔹 মিনিংফুল ছবি/ভিডিও
🔹 ক্লিয়ার প্রোডাক্ট ফটোগ্রাফি
🔹 স্পষ্ট প্রোডাক্ট ডিটেইলস
🔹 প্রোডাক্টের বর্ণনাতে ফিচার ও বেনেফিট তুলে ধরা
🔹 সহজে অর্ডার করার প্রসেস বলে দেয়া

🔹ডিমান্ড আছে এমন প্রোডাক্ট সিলেকশন বিজনেসে নামার আগে সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো সবসময়ই ডিমান্ড আছে এমন প্রোডাক্ট সিলেক্ট কর...
02/04/2023

🔹ডিমান্ড আছে এমন প্রোডাক্ট সিলেকশন

বিজনেসে নামার আগে সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো সবসময়ই ডিমান্ড আছে এমন প্রোডাক্ট সিলেক্ট করা। আমাদের প্রোডাক্ট সিলেক্ট করতে দিলে বেশিরভাগ মানুষই হয়তো অরগানিক ফুড, জামা কাপড়, ঘড় সাজানোর আইটেম, বাচ্চাদের আইটেম ইত্যাদি সিলেক্ট করবো। কিন্তু আমরা একবারও ভেবেছি এই প্রোডাক্টগুলোর কম্পিটিশন কেমন?

আপনি হয়তো পাল্টা প্রশ্ন করতে পারেন, অমুকভাই তো এই ধরণের বিজনেস করে অনেক টাকা প্রফিট করছে। হ্যাঁ, হয়তো করছে। কিন্তু এই ধরনের বিজনেসে এখন ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যা নেহায়েত কম নয়। কিন্তু অমুক ভাই ছাড়া মার্কেটের বাকিদের অবস্থা আপনি জানেন?

🔹 কমন প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করলে কি হয়?

🔻 কম্পিটিশন বেশি থাকে ফলে, প্রফিট মার্জিন কম হয়।
🔻 অনেক ক্রেতা থাকায় কাস্টমার একজনের থেকে না নিয়ে প্রচুর বাছাবাছির অপশন পায়।
🔻 একই ধরণের প্রোডাক্টের পোস্ট মানুষ দেখতে দেখতে বিরক্ত, ফলে ভালো পোস্ট দিলেও এনগেজমেন্ট কম হয়।
🔻 কাস্টমার নিয়মিত ইউজ করায় প্রোডাক্ট সম্পর্কে নলেজ রাখে, ফলে অন্য শপের সাথে কোয়ালিটি বা প্রাইস দ্রুত কম্পেয়ার করতে পারে।

❌ আপনার প্রোডাক্ট সিলেকশন ভালো না হলে বাঘা বাঘা ডিজিটাল মার্কেটার ধরেও কাজ হবে না! আর হ্যাঁ, ডিজিটাল মার্কেটারের কাছে কোন জাদুর কাঠি নেই।

একটা জনপ্রিয় ফেসবুক পেইজ লাইক ক্যাম্পেইন (পেইজ প্রমোট) করছে। এখানে তারা ক্যাপশন হিসেবে একটি ধর্মীয় বানী ও ছবি হিসেবে "কা...
01/04/2023

একটা জনপ্রিয় ফেসবুক পেইজ লাইক ক্যাম্পেইন (পেইজ প্রমোট) করছে। এখানে তারা ক্যাপশন হিসেবে একটি ধর্মীয় বানী ও ছবি হিসেবে "কাবা" ঘরের ছবি ব্যবহার করেছে।

কিন্তু কেন? কারণ সাধারণ মানুষকে একটু ইমোশনাল করে ক্যাম্পেইন করলে লাইক কয়েকগুণ বেশি আসে। আর হ্যাঁ, পেইজ লাইক অনেকটা আইওয়াশ। যত বেশি লাইক পেইজ তত বড় মনে হবে ও মানুষ কিনতে আস্থা পাবে।

বাংলাদেশী অডিয়েন্স কোন কোন ফেসবুক পেইজে সবচেয়ে বেশি ফলো করেছে ? বাংলাদেশী অডিয়েন্স নিয়ে ফেসবুক পেজগুলোর মধ্যে সবচেয়ে বেশ...
24/03/2023

বাংলাদেশী অডিয়েন্স কোন কোন ফেসবুক পেইজে সবচেয়ে বেশি ফলো করেছে ?

বাংলাদেশী অডিয়েন্স নিয়ে ফেসবুক পেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার হচ্ছে প্রথম আলোর এর পরেই আছে গ্রামীনফোন।

সেরা ১০ টি পেজের মধ্যে আছে-

1. Prothom Alo in Media/news company
2. Grameenphone in Telecommunication company
3. NTV in Broadcasting & media production company
4. UNICEF Bangladesh in Nonprofit organization
5. Shakib Al Hasan in Public figure
6. Milton Samadder in Public figure
7. CGTN in Media/news company
8. Leo Messi in Interest
9. Free Motion in Video creator
10. Banglalink Digital in Telecommunication company

তথ্যসূত্রঃ Facebook Audience Insights

আপনি জানেন কি?  আর্টিফিশাল ইন্টেলিজেন্স (AI) আসার পর প্রথম জবলেস হয়েছিল "টম"
22/03/2023

আপনি জানেন কি?

আর্টিফিশাল ইন্টেলিজেন্স (AI) আসার পর প্রথম জবলেস হয়েছিল "টম"

Address

Block E, Banasree, Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Backend Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Backend Digital:

Share