Kroy-Bikroy.com

Kroy-Bikroy.com Advocate Dhaka judge court

07/09/2021

আমাদের নিজ বাগানের ড্রাগন ফল সংগ্রহ ও বিক্রয় চলছে। দামঃ বড় সাইজ ৪০০ টাকা মাঝারি সাইজ ৩৫০ টাকা ছোট সাইজ ২৫০ টাকা মাত্র। ( প্রয়োজনে ০১৮৮৭১৩৬৪০০)

রাজশাহীর একদম ফ্রেশ কেমিক্যাল মুক্ত সকল প্রকার সুস্বাদু ও মিষ্টি আম পেতে এখনি যোগাযোগ করুন। মোবাঃ ০১৭৫১০৩৬৫৩৪
26/05/2021

রাজশাহীর একদম ফ্রেশ কেমিক্যাল মুক্ত সকল প্রকার সুস্বাদু ও মিষ্টি আম পেতে এখনি যোগাযোগ করুন।
মোবাঃ ০১৭৫১০৩৬৫৩৪

18/05/2018

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে একদিনে হতাহতের এ সংখ্যা অতীতের সব রেকর

দৈনিক হাঁটার পরিমাণ বাড়াবেন যেভাবে  শারীরিক ফিটনেসের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ১০.০০০ কদম হাঁটার কথা বলা হয়, যদিও এর কোন...
22/12/2016

দৈনিক হাঁটার পরিমাণ বাড়াবেন যেভাবে

শারীরিক ফিটনেসের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ১০.০০০ কদম হাঁটার কথা বলা হয়, যদিও এর কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে গবেষকেরা একমত হয়েছেন যে, বেশি হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেখেছেন যে, দাঁড়িয়ে বা বসে থাকার চেয়ে ৩ গুণ বেশি ক্যালরি পুড়ে মাত্র ১৫ মিনিট হাঁটায়। শুধু এটাই নয় হাঁটার আরো অনেক গুনাগুণ আছে যা আমরা জানিনা। কীভাবে অনেক বেশি হাঁটা যায় সে বিষয়েই জানবো আজ।

১। কাজ থেকে বিরতি নিন

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ জানিয়েছন, ঘরের ভেতরে বা বাহিরে হাঁটাহাঁটি করলে তা সৃজনশীলতার উন্নতিতে সাহায্য করে। তারা সৃজনশীলতাকে পরিমাপের জন্য গঠনমূলক চিন্তাভাবনা অথবা সমস্যার ক্ষেত্রে সম্ভাব্য সমাধানকে গুরুত্ব দেন। তারা অংশগ্রহণকারীদের প্রদত্ত লক্ষ্যবস্তুর ব্যবহারের বিষয়ে বিকল্প চিন্তা করার জন্য বলেন ঘরের ভেতরে ট্রেডমিলের ভেতরে হাঁটার সময়ে, বসে থাকার সময়ে, বাহিরে হাঁটার সময়ে অথবা হুইলচেয়ারে বসে থাকার সময়ে। সৃজনশীল আউটপুট বৃদ্ধি পায় গড়ে ৬০ শতাংশ পর্যন্ত যখন অংশগ্রহণকারীরা হাঁটার সময় মস্তিষ্ককে কাজে লাগান। তাই ফোনে কথা বলার সময়ও হাঁটুন।

২। সিঁড়ি ব্যবহার করুন

আপনি যদি আপনার হাঁটার পরিমাণ বাড়াতে চান তাহলে লিফটে উঠানামা না করে সিঁড়ি ব্যবহার করুন। এস্কেলেটর ব্যবহার করা থেকেও বিরত থাকুন।

৩। বাগানের কাজ করুন

আপনার বাড়ির আঙ্গিনায় বা বাগানে হাঁটাহাঁটি করুন এবং আগাছাগুলো নিজেই পরিষ্কার করে নিন। প্রতিদিন কিছুটা সময় আপনার বাগানের যত্ন নিন। আরকানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেখেছেন যে, ৫০ বা তার বেশি বয়সের যে নারীরা যারা অন্য ব্যায়াম যেমন- জগিং বা এরোবিকস করেন তাদের তুলনায় যে নারীরা সপ্তাহে অন্তত ১ দিন বাগানে কাজ করেন তাদের হাড়ের ঘনত্ব বেশি থাকে।

৪। লাঞ্চ ব্রেক নিন

অফিসে মধ্যাহ্নভোজের সময়ও কাজ করার অভ্যাস অনেকের মধ্যেই থাকে। এই অভ্যাসটাকে বদলে ফেলাই হবে আপনার জন্য স্বাস্থ্যকর। এর ফলে আপনার কিছুটা হাঁটাও হবে।

৫। গাড়ী পার্কিং এর স্থানটি বদলে ফেলুন

আপনার কাজের স্থান থেকে কিছুটা দূরবর্তী স্থানে আপনার গাড়ীটি পার্ক করে রাখুন। এর ফলে কাজে যাওয়া ও আসা উভয় সময়ই আপনার কিছুটা হাঁটা হবে। যদি বাস বা ট্রেনে যাতায়াত করেন তাহলে বাসার কাছাকাছি স্থানের স্টপেজে না নেমে কিছুটা দূরে নামুন, যাতে হেঁটে বাসায় যেতে পারেন।

৬। দ্রুত হাঁটুন

যত দ্রুত হাঁটবেন তত আপনার ক্যালোরি পুড়বে। আপনি হাঁটার সময় যেন আপনার নিঃশ্বাসের শব্দ শুনতে পান এভাবে হাঁটুন। হাঁটার সময় হাত দুটো নাড়াতে থাকুন। দিনের একটা নির্দিষ্ট সময়ে এভাবে হাঁটার চেষ্টা করুন।

৭। প্রতিদিন ৩০০ কদম হাঁটুন

প্রথমেই ১০,০০০ কদম হাঁটার লক্ষমাত্রা অর্জন করা সম্ভব নয়। অন্য ব্যায়ামের মতোই আপনাকে হাঁটার পরিমাণ বৃদ্ধি করতে হবে আস্তে আস্তে। তাই প্রথমেই প্রতিদিন ৩০০ কদম হাঁটার লক্ষ্য স্থির করুন। কয় কদম হাঁটলেন তার হিসাব রাখুন, এতে হাঁটার পরিমাণ বৃদ্ধি পাবে।
(প্রিয়.কম)

21/12/2016

* ১৫ থেকে ২৪ বছর বয়সী এ তরুণেরা ​শিক্ষায় নেই, প্রশিক্ষণ নিচ্ছেন না, চাকরিতেও যোগ দিতে পারেননি * আইএলওর প্রতিবেদন বলছে, এ অঞ্চলের ২১টি দেশের মধ্যে খারাপ অবস্থার দিক দিয়ে বাংলাদেশ তৃতীয় অবস্থানে দেশের ১৫ থেকে ২৪ বছর বয়সী ৪০ শতাংশ তরুণ শিক্ষায় নেই, চাকরি করছেন না, আবার চাকরিতে যোগ...

জেনে নিন ‘এঞ্জেল ফ্রুট’ পেঁপের দারুন সব উপকারিতা পেঁপের পেস্ট পা ফাটা দূর করতে পারে। পেঁপের খোসা শুধু মুখ না পা কেও ফর্স...
17/12/2016

জেনে নিন ‘এঞ্জেল ফ্রুট’ পেঁপের দারুন সব উপকারিতা


পেঁপের পেস্ট পা ফাটা দূর করতে পারে। পেঁপের খোসা শুধু মুখ না পা কেও ফর্সা করতে সাহায্য করে।

যেসব ঘরোয়া প্রতিকার আসলেই কাজ করে
চুল পড়া বন্ধ ও চুল ঘন করা করার জন্য উপকারী ৬ টি ভেষজ
ব্রণের ক্ষত দাগ বা গর্ত সারিয়ে তোলার ৩টি উপায়
পেঁপের সুমিষ্ট স্বাদ এবং উপকারিতার জন্য ক্রিস্টোফার কলম্বাস পেঁপেকে ‘দি ফ্রুট অফ দি এঞ্জেলস’ বলে অভিহিত করেছেন।

আমাদের স্বাস্থ্য, ত্বক ও চুলের জন্য পেঁপে অনেক উপকারি। শুধুমাত্র পেঁপের ফলই না পেঁপে গাছের অন্যান্য অংশও অনেক উপকারি।

যেমন- প্রোটিন বিপাকে পেঁপের এনজাইম ‘পাপাইন’ অনেক উপকারি, এই এনজাইম পেঁপে গাছ ও ফল থেকে নিষ্কাশিত হয় এবং ডায়েটারি সাপ্লিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় এবং চুইংগাম তৈরির প্রধান উপাদানও এটি।

পাপাইন ছাড়াও এতে ক্যারোটিন নামক অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি ও ফ্লাভোনয়েড, বি ভিটামিন, ফলেট ও পেন্টোথেনিক এসিড, খনিজ উপাদান, পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম এবং ফাইবার আছে।

পেঁপের কোমল মজ্জা অনেক শ্যাম্পু ও ক্রিম তৈরির মুল উপাদান। আসুন আজ আমরা জেনে নেই পেঁপের সৌন্দর্য ও স্বাস্থ্য উপকারিতা গুলো।

ত্বকের ক্ষেত্রে পেঁপের উপকারিতা গুলো

১। ত্বকের পুষ্টি

পেঁপেতে ভিটামিন এ ও পাপাইন এনজাইম থাকে যা ত্বকের মরা চামড়া দূর করে স্কিন কে রিজুভিনেট করে এবং ত্বককে আদ্রতা প্রদান করে। আপনি যদি উজ্জ্বল ত্বক চান তাহলে পেঁপে ও মধুর মাস্ক ব্যবহার করুন।

· একটি পেঁপের অর্ধেক অংশের সাথে ৩ চামচ মধু মিশিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করুন
· আপনার মুখে ও ঘাড়ে আস্তে আস্তে লাগান
· ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন
২। ত্বকের খুঁত দূর করে

ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কাঁচা পেঁপে খুব ভালো করে থেঁতলে নিয়ে মুখে লাগিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টা রাখুন। এটা ব্রণের পাশাপাশি ত্বকের অন্য সমস্যা ও দূর করবে।

৩। অ্যান্টি এইজিং এজেন্ট

পেঁপে ত্বকের বয়স বৃদ্ধি রোধ করতে পারে। পেঁপে ম্যাশ করে দুধের সাথে মিশিয়ে মুখে লাগান। এটা স্কিন টোনার হিসেবে কাজ করে ত্বকের দাগ দূর করে ও ত্বককে টান টান করে।

চুলের ক্ষেত্রে পেঁপের উপকারিতা গুলো

১। চুল লম্বা করে

এক গবেষণায় পাওয়া গেছে যে, পেঁপের পুষ্টি উপাদান চুল পরা বন্ধ করে। সপ্তাহে অন্তত ৩ দিন পেঁপে ফল খেলে চুল পাতলা হওয়া কমে যাবে।

২। খুশকি দূর করে

পেঁপের মাস্ক ব্যবহার করলে মাথার তালুর শুষ্কতা ও চামড়া উঠা দূর করে। একটি কাঁচা পেঁপের বীচি গুলো ফেলে দিয়ে ব্লেন্ড করে নিন, এর সাথে এক কাপ দই মিশিয়ে মাস্কটি চুলে ও মাথার তালুতে ভালোভাবে লাগান এবং ৩০ মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলুন।

৩। প্রাকৃতিক কন্ডিশনার

যেহেতু পেঁপেতে ভিটামিন, মিনারেল ও এনজাইম আছে তাই পেঁপে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে যা আপনার চুলকে নরম ও মসৃণ করবে।

পেঁপের সাথে কলা, দই ও নারিকেল তেল ভালোভাবে ব্লেন্ড করে চুলে লাগান।

তারপর চুল তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখুন বা শাওয়ার কেপ পরে থাকুন যাতে মাথার তালুতে তাপ লাগে।

তারপর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।পেঁপে পাতার রস ও কন্ডিশনার হিসেবে কাজ করে।

পেঁপের পেস্ট পা ফাটা দূর করতে পারে। পেঁপের খোসা শুধু মুখ না পা কেও ফর্সা করতে সাহায্য করে।

পেঁপেতে প্রদাহ রোধী উপাদান ও ক্যান্সার রোধী উপাদান আছে। পেঁপে কোষ্ঠ কাঠিন্য দূর করে। নিয়মিত পেঁপে খেলে ত্বক নরম ও কোমল হয়।

প্রিয়.কম

Happy Victory Day...............
16/12/2016

Happy Victory Day...............

kroy-Bikroy.com এর পক্ষ থেকে সকল কে জানায় ৪৫তম বিজয় দিবসের শুভেচ্ছা
14/12/2016

kroy-Bikroy.com এর পক্ষ থেকে সকল কে জানায় ৪৫তম বিজয় দিবসের শুভেচ্ছা

শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল বুদ্ধিজীবীকে জানাই বিনম্র শ্রদ্ধা।১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসে...
14/12/2016

শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল বুদ্ধিজীবীকে জানাই বিনম্র শ্রদ্ধা।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর লোকেরা পাকিস্তান সেনাবাহিনীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এটি ঢাকার মীরপুরে অবস্থিত। স্মৃতিসৌধটির স্থপতি মোস্তফা হালি কুদ্দুস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার ও আল-বদর বাহিনীর সহায়তায় বাংলাদেশের বহুসংখ্যক বুদ্ধিজীবীদের হত্যা করে তাদেরকে মিরপুর এলাকায় ফেলে রাখে। সেই সকল বুদ্ধিজীবীদের স্মরণে সেই স্থানে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। এ সকল বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে নাম জানা ও না জানা বুদ্ধিজীবীদের সম্মানে নির্মাণ করা হয়েছে ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’। স্থপতি মো. জামী-আল সাফী ও ফরিদউদ্দিন আহমেদের নকশায় নির্মিত এ স্মৃতিসৌধ ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশ ডাকবিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাকটিকিটের সিরিজ বের করেছে।
১৯৭২ সালে জাতীয়ভাবে প্রকাশিত বুদ্ধিজীবী দিবসের সঙ্কলন, পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন ‘নিউজ উইক’-এর সাংবাদিক নিকোলাস টমালিনের লেখা থেকে জানা যায়, শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা মোট ১ হাজার ৭০ জন।
সূত্র : ইন্টারনেট।

Address

Mohommadpur
Dhaka
1207

Telephone

01751036534

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kroy-Bikroy.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share