11/03/2026
আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন, ফেসবুক বা গুগলে এত এত টাকা খরচ করে অ্যাড দিচ্ছেন, কিন্তু দিনশেষে রিটার্ন কেন মনমতো আসছে না?
সবসময় কিন্তু দোষটা আপনার অডিয়েন্স বা ক্রিয়েটিভের না; মাঝেমধ্যে সমস্যা টা থাকে একদম গোড়ায়, অর্থাৎ আপনার ট্র্যাকিং সিস্টেম এ।
আমার এই স্ক্রিনশটটা একটু ভালো করে খেয়াল করেন। এটা কিন্তু কোনো কাল্পনিক ছবি না, একদম রিয়েল কেস স্টাডি।
🔴 এই যে লাল হয়ে থাকা লাইনটা দেখছেন (Blocked:other)—এটার মানে কী জানেন?
এর মানে হলো, একজন কাস্টমার আপনার সাইটে আসলো, প্রোডাক্ট দেখলো, হয়তো কিনতেও চেয়েছিল, কিন্তু তার ব্রাউজার (যেমন Brave বা Safari) বা কোনো অ্যাড-ব্লকার আপনার পিক্সেলকে জাস্ট কাজই করতে দেয়নি। ডাটাটা ফেসবুক বা গুগলের কাছে পৌঁছানোর আগেই মাঝপথে আটকে গেছে।
এখন একটু চিন্তা করে দেখেন:
কাস্টমারটা আসলো আপনার পকেট থেকে টাকা খরচ করা অ্যাডের মাধ্যমে। কিন্তু পিক্সেল তাকে চিনতেই পারলো না! ফলাফল? আপনি তাকে আর Retargeting করতে পারছেন না। অর্থাৎ, আপনার মার্কেটিং বাজেটের একটা বড় অংশ জাস্ট জলেই যাচ্ছে।
কেন এমনটা হচ্ছে?
সহজ কথায় বললে, ব্রাউজারগুলো এখন অনেক বেশি স্মার্ট আর কড়া হয়ে গেছে।
Brave বা Safari: এরা এখন ডিফল্টভাবেই সব ট্র্যাকিং আটকে দেয়।
iOS ইউজার: অ্যাপল তো এখন ইউজারের অনুমতি ছাড়া ডাটা নিতেই দেয় না।
অ্যাড-ব্লকার: এখনকার সময়ে প্রতি ৩ জনের ১ জন কিন্তু ব্রাউজারে কোনো না কোনো অ্যাড-ব্লকার ইউজ করে।
সমাধানটা তাহলে কী?
এখন আর শুধু ব্রাউজার-সাইড ট্র্যাকিংয়ের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। আমাদের মুভ করতে হবে Server-Side Tracking (SST)-এর দিকে।
ছবিটার উপরের অংশটা দেখেন। যখন আমরা ডাটাকে ব্রাউজারের ভরসায় না রেখে সরাসরি নিজের সার্ভার থেকে ফেসবুক বা গুগলের কাছে পাঠাই, তখন মাঝখানে কোনো ব্রাউজার বা অ্যাড-ব্লকার সেটাকে আটকাতে পারে না। তখন সেটা ২০০ ওকে হয়ে সার্ভার এ যাচ্ছে।
সার্ভার-সাইড ট্র্যাকিং করলে লাভটা কী?
৯৫-৯৯% নিখুঁত ডাটা: তেমন কোনো লস নেই, ফেসবুক আপনার কাস্টমারদের ঠিকঠাক চিনতে পারবে।
বেটার রিটার্ন (ROAS): ফেসবুক যখন সঠিক ডাটা পাবে, সে তখন আপনার অ্যাডগুলো সঠিক মানুষের কাছেই পৌঁছাতে পারবে।
লং টার্ম কুকি: সাফারিতে ট্র্যাকিং যেখানে ৭ দিনেই মুছে যায়, সার্ভার-সাইডে সেটা আপনি অনেকদিন ধরে রাখতে পারবেন।
আপনার জন্য ছোট একটা টিপস:
আপনার ট্র্যাকিং ঠিক আছে কি না সেটা নিজেই একবার চেক করে দেখতে পারেন। "Brave" ব্রাউজার বা একটা "Ad-blocker" অন করে নিজের সাইটে যান। এরপর 'Inspect' করে নেটওয়ার্ক ট্যাবে গিয়ে দেখেন কোনো রিকোয়েস্ট লাল হয়ে আছে কি না। যদি থাকে, বুঝবেন আপনার ডাটা লিক হচ্ছে।
আপনার ব্যবসার ডাটা নির্ভুল রাখতে এই Server-Side Tracking (SST) বা Meta CAPI এখন আর বিলাসিতা না, বরং প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে।
এই বিষয় নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা জানতে চান আপনার সাইটের অবস্থা কী, কমেন্টে জানাতে পারেন। আমি সময় করে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। 🤝