12/01/2022
১)৫৭৫ জন নিয়োগ দেবে সিজিএ
২)৩১২ পদে চাকরি দেবে জনতা ব্যাংকে
৩)২০৫ সিনিয়র স্টাফ নার্স খুঁজছে শিশু হাসপাতাল
৪)৩ প্রতিষ্ঠানের দরকার ১৫৮ জন
৫৭৫ জন নিয়োগ দেবে সিজিএ
অডিটর, জুনিয়র অডিটর, অফিস সহায়কসহ সাত ধরনের পদে মোট ৫৭৫ জন নিয়োগ দেবে সিজিএ। নিয়োগ দেবে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ)। সম্প্রতি একই দিনে নিয়োগসংক্রান্ত পৃথক তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিজিএ। আবেদনের সময়সীমা ১২ জানুয়ারি সকাল ১০টা থেকে থেকে ২৭ জানুয়ারি ২০২২ বিকেল ৫টা।
► অডিটর :
পদসংখ্যা : ৩৭৮টি
যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি। বয়স : ১২ জানুয়ারি ২০২২ তারিখের হিসাবে সর্বনিম্ন ১৮ বছর ও ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ (কোটা প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২) হতে হবে।
আবেদনের লিংক : http://cga.teletalk.com.bd
বেতন : ১২৫০০-৩০২৩০ টাকা (গ্রেড-১১)।
নিয়োগ বিজ্ঞপ্তি :https://alljobs.teletalk.com.bd/media/auditor.pdf
► সর্টার :
পদসংখ্যা : ৪০টি
যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস। বেতন : ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।
► অফিস সহায়ক :
পদসংখ্যা : ৫৭টি
যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস।
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
সর্টার ও অফিস সহায়ক পদের নিয়োগ বিজ্ঞপ্তি :https://alljobs.teletalk.com.bd/media/4th_Class.pdf
► কম্পিউটার অপারেটর :
পদসংখ্যা : ২টি
আবেদন যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
► জুনিয়র অডিটর
পদসংখ্যা : ৯২টি
আবেদন যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
► ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা : ৪টি
আবেদন যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
► ড্রাইভার
পদসংখ্যা : ২টি
আবেদন যোগ্যতা : জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
কম্পিউটার অপারেটর, জুনিয়র অডিটর, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ও ড্রাইভার পদের নিয়োগ বিজ্ঞপ্তি :https://alljobs.teletalk.com.bd/media/3rd_class_I2tOpqF.pdf
৩১২ পদে চাকরি দেবে জনতা ব্যাংকে
অফিসার রুরাল ক্রেডিট (আরসি) পদে জনতা ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। ‘২০২০ সাল ভিত্তিক’ এই নিয়োগ কার্যক্রমের মাধ্যমে এই পদে ৩১২ জন নিয়োগ দেওয়া হবে।
পদের নাম : অফিসার রুরাল ক্রেডিট (আরসি)। শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না।
আবেদনের শেষ তারিখ : ২৪ জানুয়ারি ২০২২। তবে আবেদন ফি বা পেমেন্টের ভেরিফিকেশন এবং ট্র্যাকিং পেজ সংগ্রহ করা যাবে ২৬ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।
বয়স : ২০ মার্চ ২০২০ তারিখের হিসাবে প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় সর্বোচ্চ বয়স ৩২ বছর।
বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০ টাকা।
অনলাইনে আবেদনের লিংক : https://erecruitment.bb.org.bd
জব আইডি নম্বর : ১০১৫০
আবেদন ফি : ২০০ টাকা।
নিয়োগ বিজ্ঞপ্তি :https://erecruitment.bb.org.bd/career/dec222021_bscs_188.pdf
২০৫ সিনিয়র স্টাফ নার্স খুঁজছে শিশু হাসপাতাল
সিনিয়র স্টাফ নার্স ও সিনিয়র স্টাফ নার্স (শিশু কার্ডিয়াক)— এই দুই পদে মোট ২০৫ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (ঢাকা শিশু হাসপাতাল)। আবেদন করতে হবে হাসপাতালের নির্ধারিত ফরমে ১৫ জানুয়ারির মধ্যে। এই ফরম হাসপাতালটির ওয়েবসাইট (dsh.org.bd) থেকে ডাউনলোড করা যাবে।
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
পদের নাম, সংখ্যা ও যোগ্যতা :
১. সিনিয়র স্টাফ নার্স (১৭৫টি)
যোগ্যতা : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি।
২. সিনিয়র স্টাফ নার্স (শিশু কার্ডিয়াক)—৩০টি।
যোগ্যতা : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি। কার্ডিয়াক সার্জারি/ক্যাথ ল্যাব/ কার্ডিয়াক আইসিইউ/কার্ডিয়াক এইচডিইউয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা : উপপরিচালক (হাসপাতাল), বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা।
৩ প্রতিষ্ঠানের দরকার ১৫৮ জন
► রাজশাহী সিটি করপোরেশন
পদ : ৫৯ ক্যাটাগরিতে মোট ৯০টি পদ
যোগ্যতা : পদভেদে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে সর্বোচ্চ পদে বিএসসি ইঞ্জিনিয়ারিং/এফসিপিএস/এমবিবিএস/স্নাতকোত্তর।
আবেদনের শেষ তারিখ : ১৬ জানুয়ারি ২০২২।
রেজিস্ট্রেশন ফি : পদভেদে ৩০০ থেকে ৫০০ টাকা।
আবেদন পাঠাতে হবে ডাকযোগে ‘মেয়র, রাজশাহী সিটি করপোরেশন’ বরাবর। চাইলে সরাসরি রাজশাহী সিটি করপোরেশন সচিবালয় বিভাগের সচিবের দপ্তরে রাখা বাক্সেও আবেদন জমা দেওয়া যাবে।
► পরিকল্পনা মন্ত্রণালয়
পদ : ছয় ক্যাটাগরিতে মোট ৩৩টি পদ
যোগ্যতা : পদভেদে ন্যূনতম এসএসসি/সমমান থেকে স্নাতক/সমমান।
আবেদনের শেষ তারিখ : ১০ জানুয়ারি ২০২২।
আবেদন ফি : পদভেদে ৫৬ টাকা থেকে ১১২ টাকা (চার্জসহ)
আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি : plandiv.teletalk.com.bd
► বাংলাদেশ কোস্ট গার্ড
পদ : আট ক্যাটাগরিতে ৩৫ জন।
যোগ্যতা : পদভেদে ন্যূনতম যোগ্যতা এসএসসি/সমমান থেকে স্নাতক/সমমান পর্যন্ত।
আবেদনের শেষ তারিখ : ১০ জানুয়ারি ২০২২।
আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি : bcg.teletalk.com.bd