Digitouch Solution

Digitouch Solution Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Digitouch Solution, Dhaka.

ইদানিং বেশ কিছু গ্রুপে এমন পোষ্ট দেখা যায় যে “ফেসবুকে পেইজ / পোষ্ট বুষ্ট করতে চাই” এবং তার নিচে শত শত কমেন্ট থাকে , বিভি...
11/05/2017

ইদানিং বেশ কিছু গ্রুপে এমন পোষ্ট দেখা যায় যে “ফেসবুকে পেইজ / পোষ্ট বুষ্ট করতে চাই” এবং তার নিচে শত শত কমেন্ট থাকে , বিভিন্ন পেইজ এর লিঙ্ক যারা এটা করে থাকে। এখন কথা হলো যারা আপনাকে এইযে বুষ্ট করে দিচ্ছে তারা আসলে কি সার্ভিস দিচ্ছে। অনেকেই দেখি লোভনিয় অফার দেয় যেমনঃ ১ ডলার এ ৫০০ লাইক এমনি ১০০০-১৫০০ লাইক ও তারা দেবে বলে।
ধরুন আপনি বিক্রি করেন ১৬-৩০ বছর বয়সি মেয়েদের পোষাক এবং আপনি শুধুমাত্র ঢাকা এবং চিটাগাং এ ডেলিভারি দেন। তার মানে আপনার প্রাইমারি কাস্টমার হলো ১৬-৩০ বছরের মেয়েরা, যারা অনলাইন শপিং এ ইন্টারেস্টেড এবং জিওগ্রাফিক লোকেশন হল ঢাকা এবং চিটাগাং।
ধরেন এখন আপনি “মুরগিমার্কা অ্যাডভার্টাইজিং” কে ৫ ডলার এ ৫০০০ লাইকের জন্য কাজ দিলেন । তারা করবে কি , পাইকারি হারে অ্যাড বুষ্ট করল কোনোরকম টার্গেটিং বা রিসার্চ ছাড়াই। ফলাফলঃ আপনার পেইজ এ “লাইকার বয় মামুন, ভালোবাসার নিল আকাশ, এক্টিব লাইকার, 3G কুদ্দুস” দের লাইকের ছড়াছড়ি। আপনার সুন্দর প্রোডাক্টটার নিচে “নাইচ, লাইক কমেন্ট করে সাথে আচি ফ্রেন্স, call me 019…….” এই জাতীয় কমেন্ট।
এমন লাইক / ফ্যান ২০ হাজার থাকলেও আপনার কি ব্যাবসা হবে ?
ফেসবুক সবচেয়ে বড় একটা অ্যাড নেটওয়ার্ক। এখানে আপনি রিসার্চ করে চাইলে আপনার টারগেট কাস্টোমার এর কাছে পৌছাতে পারবেন খুব সহজেই। ফিল্টারিং, টার্গেটিং, টেষ্টিং এই ফিচার গুলো আছেই আপনার প্রয়োজনীয় মানুষ এর কাছে আপনার পণ্য / বিজ্ঞাপন পৌছে দেয়ার জন্য।
তাই সস্তায় লাইক না খুজে আগে যাচাই করুন। অনেক প্রোফেশনাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে যারা প্রোফেশনালী এই কাজটা হ্যান্ডেল করে। আপাত দৃষ্টিতে খরচ বেশি মনে হলেও আসলে Ultimately আপনার ব্যবসার জন্য লাভজনক।
আন্দাজে কার কাছে ডলার রেট কম এমন না খুজে দেখুন কোন এজেন্সি আপনার সাথে কতটা প্রোফেশনালী কথা বলসে। কেউ যদি আপনার পেইজ না দেখেই, পেইজটা কি তা না বুঝেই যদি বলে ১ ডলার এ ১ হাজার লাইক/ ১০ হাজার রিচ, ধরে নেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তারা কিছুই জানে না। তাদের এনে দেয়া লাইক আপনার কোনো কাজেই লাগবে কি?
ধন্যবাদ

 1. তুমি একটি সুন্দর মেয়েকে দেখলে এবং গিয়ে বললে:"আমি অনেক বড়লোক,আমাকে বিয়ে করবে?"- That's Direct Marketing.2. তুমি বন...
18/04/2017


1. তুমি একটি সুন্দর মেয়েকে দেখলে এবং গিয়ে বললে:
"আমি অনেক বড়লোক,আমাকে বিয়ে করবে?"
- That's Direct Marketing.

2. তুমি বন্ধুদের সাথে থাকা অবস্থায় একটি সুন্দর মেয়েকে দেখলে,
তোমার একজন বন্ধু মেয়েটির কাছে গিয়ে বলল:
"সে অনেক বড়লোক,তাকে বিয়ে করবে?"
- That's Advertising.

3. তুমি একটি সুন্দর মেয়েকে দেখলে এবং মেয়েটিই তোমার কাছে এসে বলল:
"তুমি অনেক বড়লোক, আমাকে বিয়ে করবে?"
- That's Brand Recognition.

4. তুমি একটি সুন্দর মেয়েকে দেখলে এবং গিয়ে বললে
"আমি অনেক বড়লোক, আমাকে বিয়ে করবে?"
সে তোমার গালে কষে একটা থাপ্পর বসালো।
- That's Customer Feedback.

5. তুমি একটি সুন্দর মেয়েকে দেখলে এবং গিয়ে বললে:
"আমি অনেক বড়লোক,আমাকে বিয়ে করবে?"
সে তার husband এর সাথে তোমার পরিচয় করিয়ে দিল।
- That's Demand and Supply Gap.

6. তুমি একটি সুন্দর মেয়েকে দেখলে এবং তার কাছে গিয়ে
"আমি অনেক বড়লোক, আমাকে বিয়ে করবে"
বলার আগেই তোমার বউ এসে হাজির।
- That's Restriction for Entering New Markets

অভিনন্দন বাংলাদেশ দলকে ৯০ রানে দুর্দান্ত এক জয়ের জন্য।
25/03/2017

অভিনন্দন বাংলাদেশ দলকে ৯০ রানে দুর্দান্ত এক জয়ের জন্য।

গতকাল "Build your Business Using Facebook" শীর্ষক ওয়ার্কশপে অংশ গ্রহন করলাম একজন সাধারন Participant হিসেবে। জানার আগ্রহ ...
28/02/2017

গতকাল "Build your Business Using Facebook" শীর্ষক ওয়ার্কশপে অংশ গ্রহন করলাম একজন সাধারন Participant হিসেবে। জানার আগ্রহ ছিল ফেসবুক কি ভাবে/ভাবছে আমাদের বাংলাদেশ মার্কেট নিয়ে।

যেখানে গতবছরের তৃতীয় প্রান্তিকের হিসেব অনুযায়ী ফেসবুকের প্রতিদিনের আয় প্রায় ৬৬২ কোটি টাকা, সেখানে আমাদের দেশের বাৎসরিক ডিজিটাল মার্কেটিং এর ওভারঅল মার্কেট সাইজ ৬৫০ কোটি টাকা। তাই তারা আদৌ আমাদের কে নিয়ে ভাবছেন কিনা সেইটা জানার প্রবল আগ্রহ থেকেই যাওয়া।

Kushagra Sagar, Business Development Lead, SMB | South Asia, উনি তার পুরো বক্তব্য জুড়েই আলোচনা করেছেন এই লেখার সাথে যেই ছবি টা দেওয়া আছে সেইটা নিয়ে। জগত জুড়ে এই সেলস ফানেল কে অনুসরণ করেই বড় ছোট ব্র্যান্ড গুলো তৈরি হয়েছে অথবা হচ্ছে। কিন্তু আমাদের এত সময় কোথায়?

একটু লক্ষ্য করে দেখুন, এই ফানেলে দেখানো হয়েছে একটা পটেনশিয়াল গ্রুপ থেকে পাঁচটি ধাপে কিভাবে আপনি আপনার ব্র্যান্ডের লয়েল কাস্টমার ছেঁকে বের করবেন। কিন্তু, দুঃখজনক হলেও সত্যি যে আমাদের বেশীর ভাগ উদ্যোক্তাই শুধু এবং শুধু মাত্র ফেসবুক বুস্ট নির্ভর ব্যবসা করেন। অধিকাংশেরই ওয়েবসাইট নেই, থাকলে শেষ কবে নিজের এডমিন প্যনেলে ঢুকে ছিলেন সেইটা ভুলে গেছেন। কারন, ফেসবুকে বুস্ট, রিপ্লাই দিতে দিতেই তারা ব্যস্ত। ওয়েবসাইট নিয়ে ভাবার সময় কই???

যারা গতকাল ছিলেন, তারা হয়তো আমার সাথে একমত হবেন যে Kusharga Sagar, ভেবেই এসেছেন যে আমাদের দেশের সবাই আমরা ফেসবুকে এড দেই আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য আর বেচা বিক্রি সব ঐখানেই হয় :D

ঠিক এই কথা গুলাই বলে এসেছি এতদিন যাবত যে, "আপনার ওয়েবসাইট হল আপনার দোকান, আর ফেসবুক হল লিফলেট বিলি করার জায়গা, যেটা দেখে মানুষ আপনার দোকানে এসে পণ্য কিনবে" কিন্তু আমারা নিজের দোকানে লোক না ডেকে, মাথায় ঝুড়ি করে বাসায় বাসায় এলাকায় ঘুরে "ইম্পরেটড" জিনিস বেচাকেই ইকমার্স বুঝি (রূপক) :D

একবার ভেবে দেখেছেন গত ২-১ বছরে ফেসবুককে কত টাকা ($) দিয়েছেন?? কিন্তু তার বিনিময়ে একদিন $ দেওয়া বন্ধ করে দিলে কিন্তু সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিতে পারেন, কেউ ডাকেও না।

ইকমার্স অল্প পুঁজিতে, অল্প সময়ে, কুইক মানি মেক করার জায়গা না, এখনও সময় আসে অন্য কিছু করুন অথবা এটাই বুঝে করুন
-সংগ্রহীত

Address

Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digitouch Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share