18/04/2026
Marketing এর basic এই rules গুলো না জানলে, বাংলাদেশে আপনার বিজনেসের লাল বাতি জ্বলতে খুব বেশি সময় লাগবে না!
আজকাল প্রায়ই দেখি অনেকেই খুব ভালো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মাঠে নামেন, কিন্তু কিছুদিন পরেই হতাশ হয়ে যান। কারণ একটাই— "Right Content in the Wrong Platform!"
কোথায় কোন marketing strategyকাজে লাগাবেন, চলুন সেটা নিয়ে একদম solid কিছু কথা বলি। মিলিয়ে দেখুন আপনি কোথায় ভুল করছিলেন:
🔸 Mass Market Clothing-এর জন্য Instagram নয়, pages use করুন
সাধারণ বা সাশ্রয়ী দামের জামাকাপড় নিয়ে কাজ করলে Instagram-এ সময় নষ্ট করবেন না। আমাদের দেশের Mass Market audience সারাদিন Facebook-এ পড়ে থাকে। তাই page-ই আপনার main target হওয়া উচিত।
🔸 High-end Lifestyle/Aesthetics-এর জন্য Facebook নয়, Instagram-এ focus করুন
আপনার প্রোডাক্ট যদি হয় premium, exclusive বা high-end লাইফস্টাইলের, তবে Facebook-এর চেয়ে Instagram আপনাকে better result দিবে। এখানকার audience Aesthetics এবং visual presentation কে অনেক বেশি value দেয়।
🔸 Gen-Z target করতে TV Commercials নয়, TikTok/Reels use করুন
নতুন জেনারেশন বা Gen-Z এখন আর বসে বসে টিভির ad দেখে না। তাদের attention grab করতে চাইলে আপনাকে trendy TikTok বা short-form Facebook/Instagram Reels বানাতে হবে।
🔸 Corporate B2B Services-এর জন্য Facebook নয়, LinkedIn ব্যবহার করুন
আপনি যদি অন্য কোম্পানিকে সার্ভিস দেন (B2B), তবে Facebook-এ ক্লায়েন্ট খোঁজাটা বোকামি। Professional deal close করার জন্য LinkedIn হচ্ছে গোল্ডমাইন। এখানকার ডিসিশন-মেকারদের ডিরেক্ট রিচ করা যায়।
🔸 Customer Support-এর জন্য Email নয়, WhatsApp Business must
আমাদের দেশের মানুষ mail চেক করতে অভ্যস্ত না, তারা চায় instant reply. তাই customer support বা যেকোনো queries handle করার জন্য WhatsApp Business-এর কোনো বিকল্প নেই।
🔸 Product Reviews-এর জন্য Website Articles নয়, YouTube Long-form ভিডিও বানান
কেউ এখন আর কষ্ট করে বড় বড় article পড়ে প্রোডাক্টের review জানতে চায় না। মানুষ এখন visually দেখতে পছন্দ করে। তাই detailed product review এর জন্য YouTube Long-form ভিডিও বানাতে হবে, trust build up হবে খুব দ্রুত।
🔸 Food/Cafe Branding-এ Static Images নয়, Facebook Reels দিন
খাবারের ছবিতে এখন আর আগের মতো reach আসে না। আপনার cafe বা restaurant এর vibe বোঝাতে, খাবারের ধোঁয়া ওঠা গরম ভিডিও বা making process নিয়ে Facebook Reels upload করুন। মানুষ এগুলোতে অনেক বেশি react করে।
🔸 Freelance Clients পেতে Cold Calling নয়, LinkedIn Content-এ জোর দিন
অচেনা মানুষকে ফোন করে বা mail করে কাজ চাওয়ার (Cold Calling) দিন শেষ। এর চেয়ে LinkedIn-এ আপনার skill related valuable Content share করুন। ক্লায়েন্টরা আপনার কাজ দেখে নিজেরাই আপনাকে knock করবে।
🔸 Event Promotion-এর জন্য Magazines নয়, Facebook Groups কাজে লাগান
কোনো event বা program promote করার জন্য ম্যাগাজিনে ad দেওয়ার চেয়ে relevant Facebook Groups-এ পোস্ট করলে অনেক বেশি engagement এবং conversion পাওয়া যায়।
🔸 Local Branding-এর জন্য Global Trends নয়, Desi Pop Culture use করুন
আমাদের local audience কে connect করতে চাইলে western বা global trend এর চেয়ে আমাদের নিজেদের "Desi Pop Culture", memes বা দেশি trend গুলো use করুন। মানুষ relate করতে পারলে এমনিতেই share করবে।
Marketing এর এই rules গুলো একদিনে শেখা যায় না, তবে apply করা শুরু করলে রেজাল্ট চোখের সামনে দেখতে পাবেন।