28/03/2021
While developing this one-off project for City Bank, the sole brief was just ‘freedom’. As a team, ChaShingara Lab identified that freedom is more than often a personalized concept. Freedom consists of one too many things, and it varies from person to person. To celebrate the 50th Independence Day of Bangladesh, we wanted to outline a distinctive communication that aligns with the definition of freedom for the mass.
Our chief writer Nusrat Maati wrote an intimate script based on this fabric, for producer Jun C and director Mahmuda Sultana Rima to visualize it on screen. With the help of the CS team, our Tech & Research Analyst Moztaba Zahid creatively supervised the project throughout. Amreen Musa’s beautiful voiceover along with the poignant music by Rakat Zami elevated the tone of the film.
Heartfelt gratitude from the ChaShingara Lab team to City Bank, line production service PlanB & the crew of Applebox Films. Enjoy!
সিটি ব্যাংকের এই প্রজেক্টটি নিয়ে কাজ করার সময় ব্রিফ ছিলো শুধুমাত্র একটি বিষয় – ‘স্বাধীনতা’। চা-সিঙ্গারা ল্যাবের সবার মতে, স্বাধীনতা ব্যাপারটি বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত। স্বাধীনতা অনেক কিছুর সম্মিলনীতে তৈরি এবং এর অর্থ মানুষ ভেদে পরিবর্তিত হয়। বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসে এসে, আমরা এমন একটি ফিল্ম তৈরি করতে চাচ্ছিলাম যেটা সাধারণ গণমানুষের স্বাধীনতার একটা পূর্ণ ধারণা দিতে পারে।
এই চিন্তা থেকে আমাদের লেখক নুসরাত মাটি একটি স্ক্রিপ্ট লিখেছে, যেটি টিভির পর্দায় ফুটিয়ে তোলার জন্য কাজ করেছে প্রযোজক জুন সি এবং পরিচালক মাহমুদা সুলতানা রিমা। চাসিঙ্গারা টিমের সাহায্য নিয়ে আমাদের টেক এবং রিসার্চ এনালিস্ট মোজতবা জাহিদ পুরো প্রোজেক্টটার সৃজনশীল তত্ত্বাবধানে করেছে। রাকাত জামির সুরেলা মিউজিকের সাথে আরমিন মুসার ভয়েস ওভার এই পুরো ফিল্মটিকে নিয়ে গিয়েছে আরো ভিন্ন এক উচ্চতায়।
চা সিঙ্গারা ল্যাবের পক্ষ থেকে সিটি ব্যাংক, লাইন প্রোডাকশন সার্ভিস প্ল্যানবি এবং অ্যাপেলবক্স ফিল্মসের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ফিল্মটি সবার ভালো লাগবে!